সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

FRENCH for Bengali Learners

৳ 450.00

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকা য় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স
Author: Mohammad Ataur Rahman
Publisher: Friend’s Book Corner
Category: ভাষা শিক্ষার ও ভ্রমণ বই
ISBN: 9847002003711
Edition: Reprint, 2023
Country: Bangladesh
Language: English

Description

ফরাসি ভাষা শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় উন্নতমানের কোনো পূর্ণাঙ্গ বই ইতঃপূর্বে প্রকাশিত হয়নি। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করেই এই উদ্যোগ। “FRENCH for Bengali Learners” এই গ্রন্থটি সর্বস্তরের ফরাসি শিক্ষার্থীদের সার্বিক সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আমার ফরাসি ভাষাশিক্ষা জীবনে দেখেছি যে, অনেক ছাত্র প্রচুর আগ্রহ ও মনোবল নিয়ে ফরাসি শেখা শুরু করেন, কিন্তু অল্পদিনের মধ্যেই তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন। কারণ তাঁরা এমন কোনো বই খুঁজে পান না, যা তাঁদেরকে ফরাসি ভাষা শেখায় অনুপ্রাণিত করবে এবং বহুমাত্রায় বাড়িয়ে দেবে তাঁদের আগ্রহ। ইংরেজি-বাংলা দ্বিভাষায় রচিত এটিই একমাত্র পূর্ণাঙ্গ বই, যার সহজ-সুন্দর উপস্থাপনা আপনার আগ্রহ ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এবং সাহায্য করবে বাঞ্ছিত লক্ষ্যে পৌছাতে। ভাষা হচ্ছে আল্লাহ তা’আলার কুদরতের একটি নিদর্শন। এ প্রসঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে- ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম নিদর্শন, আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’ (সুরা রূম: ২২) ফরাসি ভাষার গুরুত্ব সম্পর্কে প্রিয় শিক্ষার্থীকে কিছু বলতে চাই না, কারণ বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আপনি ফরাসি শেখার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও কিছু বলতে হচ্ছে: France ছাড়াও Belgium-এর অর্ধেকের বেশি লোক ফরাসি ভাষায় কথা বলে, Switzerland, Morocco Algeria-র উল্লেখযোগ্য সংখ্যক লোক ফরাসি বলে। ইয়োরোপীয় দেশসমূহের মধ্যে French-ই হচ্ছে একমাত্র সর্বাধিক জনপ্রিয় বিদেশি ভাষা। পশ্চিমা বিশ্বের কথা বললে প্রথমেই আসবে Canada-র Quebec প্রদেশের কথা যেখানে French সর্বাধিক প্রচলিত। তাছাড়াও Canada-র সংবিধানে এবং Official Language Act নামক আইনে কানাডার নাগরিকদের ভাষাগত অধিকারের কথা বলা হয়েছে। Official language হিসেবে ফৌজদারি বিচারের ক্ষেত্রে বিচারপ্রার্থী তার মামলা English অথবা French ভাষায় পরিচালনা করতে পারেন। এটি এমন এক অদ্বিতীয় বই, যা ফরাসি ব্যাকরণ বইয়ের প্রাথমিক প্রয়োজন মেটাতে পুরোপুরিভাবে সক্ষম। এই ক্ষুদ্র প্রয়াস যদি ফরাসি ভাষাশিক্ষার্থী এবং সর্বস্তরের জ্ঞানপিপাসু পাঠকের সামান্যতম প্রয়োজন মেটাতে পারে তাহলে আমার শ্রম সার্থক হবে। ফরাসি ভাষা শেখার জন্য একটি পূর্ণাঙ্গ বাংলা গাইড খুঁজছেন? তাহলে French for Bengali Learners হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “FRENCH for Bengali Learners”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account