“পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস” বইটি কাদের জন্য?
এই বইটা দুই শ্রেণির পাঠককে উদ্দেশ্য করে লেখা হয়েছে। মূলত শিশু ও কিশোরদের উদ্দেশ্য করে বইটা লেখা হলেও যেকোনো বয়সের যেকোনো মানুষ বইটা পড়ে প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারবে ও হাতেকলমে শেখার মাধ্যমে প্রোগ্রামিংয়ের দক্ষতা অর্জন করতে পারবে। এই বইটাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি প্রোগ্রামিংয়ের মূল আইডিয়াগুলো বোঝানোর। এখন অনেকের কাছেই হয়তো কম্পিউটার বা মোবাইল নেই, সেটা মাথায় রেখেই আমি বইটা সাজিয়েছি। তাই যদি কেউ শুধু বইটা পড়েও, তাহলেও তার প্রোগ্রামিংয়ের ধারণা পরিষ্কার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমি বলবো শুধু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নয় যেকোনো বয়সের মানুষই এই বইটা পড়তে পারেন, কারণ প্রোগ্রামিং মানুষের চিন্তাশক্তিকে ধারালো করে।
কীভাবে পড়ব বইটা?
তোমরা যারা বইটা পড়বে তাদের অনেকেই হয়তো প্রথমবার প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হচ্ছ। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে বইটা পড়ব কীভাবে!
গল্পের বইয়ের মতো কি এক বসায় পড়ে ফেলব! না। তা করা যাবে না। তাহলে কোনো লাভই হবে না। তুমি প্রতিদিন একটা টপিক পড়তে পারো। সে টপিক পড়া শেষ হলে, ওই টপিক নিয়ে ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করতে পারো। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখতে পারো। লেখাগুলো বাংলা ইংরেজি মিলিয়ে লেখা। তাই আস্তে আস্তে পড়তে হবে। প্রতিটা লাইন এক দমে না পড়ে, নিশ্বাস ফেলে ফেলে পড়তে হবে। সর্বোপরি ধৈর্য রাখতে হবে অবশ্যই।
আর শুধু পড়লে হবে না, আমি যে কোডগুলো লিখেছি সেগুলো লিখে চালিয়ে দেখতে হবে। পাশাপাশি নিজেও নতুন নতুন কোড লেখার চেষ্টা করতে হবে। শেখার কোনো শেষ নেই। শেখা চালিয়ে যেতে হবে।
আরেকটা কথা, প্রোগ্রামিং শিখতে গিয়ে নিজের পড়ালেখার ক্ষতি করা যাবে না। প্রোগ্রামিংকে আমরা শিখব খেলার ছলে। কৌতূহলে। নতুন এক জগতকে জানার উদ্দেশ্যে। তবে নিজের প্রতিদিনকার পড়ালেখার ক্ষতি করে যদি নতুন জগতকে জানতে বের হও তাহলে বেশি দূর এগোতে পারবে না। হোঁচট খেতে হবে।
-19%
কোড অব সাকসেস
৳ 270.00 Original price was: ৳ 270.00.৳ 200.00Current price is: ৳ 200.00.
লকডাউনের লকারে
৳ 310.00 Original price was: ৳ 310.00.৳ 265.00Current price is: ৳ 265.00.
পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস
৳ 333.00 Original price was: ৳ 333.00.৳ 270.00Current price is: ৳ 270.00.
লেখক : ইয়াসির আরাফাত রাতুল
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 168, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849665533
Description
Reviews (0)
Be the first to review “পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস” Cancel reply
Related products
A Research Book Learning Articulates The Easy Way (Paperback)
লেখক : Mijan Parvez J.
প্রকাশনী : দি বুক সেন্টার
বিষয় : ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা
পৃষ্ঠা : 224, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2018
আইএসবিএন : 9789843331144
Noun
অপ্রকাশিত জীবনানন্দ
অপ্রকাশিত জীবনানন্দ
By (author)মাহবুব মোর্শেদ
পাঠকমহলে প্রধানত সংবেদী কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কখনও কবিতার হাত ছেড়ে দেননি মাহবুব মোর্শেদ। অবচেতনের গোপন চক্রান্তে খানিকটা অন্যমনস্কভাবে লিখে চলেছেন একের পর এক কবিতা। প্রথম জীবনের লেখাগুলো চয়ন করে বস্তুপৃথিবীর রহস্য প্রকাশ করেছিলেন ই-বুক আকারে। ২০২০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই অরব বসন্ত। ভেবেছিলেন ছাপার অক্ষরে এই-ই তার প্রথম ও শেষ কাব্য। কিন্তু হলো না। দু’বছরের মাথায় প্রকাশিত হলো অপ্রকাশিত জীবনানন্দ। করোনা মহামারীর বিষণ্ন দুই বছরে লেখা কবিতাগুলো নিষ্ঠুরতা, নিরাপত্তাহীনতা ও ভয়ের পাশাপাশি লিপ্সা, আকাঙক্ষা, তাড়না ও প্রেমের গোপন সংকেতে ভরপুর। এ বইয়ের নাম হতে পারতো মহামারীর সময়ে প্রেম। বদলে অপ্রকাশিত জীবনানন্দ হয়েছে। কেন হলো? সেটাই এই বইয়ের রহস্য।
আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর
প্রকাশক, Assurance Publications, অগ্নি পাবলিকেশনস, অদম্য প্রকাশ, আদর্শ, আর্টস পাবলিকেশন্স, ইনফিনিটি পাবলিকেশন্স, ইমিনেন্ট পাবলিকেশন্স, কনফিডেন্স রিসার্স ওয়ার্ক লি., দি বুক সেন্টার, শামিম’স পাবলিকেশন, শাহীন’স পাবলিকেশন্স, শিরোপা প্রকাশনী, সন্দীপন প্রকাশন, অভিযাত্রী পাবলিকেশন্স, বইমেলা ২০২৬, বিষয়, লেখক
লেখক : মো. আমিনুর রহমান
প্রকাশনী : তাম্রলিপি
বিষয় : ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার, সংস্করণ : 6th Printed, 2016
আইএসবিএন : 9847009602238
আশীফ এন্তাজ রবির পাঁচটি বই
আশীফ এন্তাজ রবির পাঁচটি বই
By (author) আশীফ এন্তাজ রবি
আমার নাম আশীফ এন্তাজ রবি। জন্ম ২১ আগস্ট ১৯৭৭। তবে অন্য অনেকের মতো আমারও একটা সার্টিফিকেট জন্মসাল আছে, ২৪.১০.১৯৭৯। নটরডেম কলেজে পড়ার সময় জনৈক বালিকাকে মুগ্ধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে একটা উপন্যাস লিখে ফেলেছিলাম। একদিন জলসিঁড়ি নামক উপন্যাসটি সেই বালিকাকে দ্রবীভূত করতে পারেনি। লেখক হিসেবে সেই দিন থেকেই আমি ব্যর্থ। ব্যর্থতাকে সহজভাবে মেনে নিয়ে আমি অন্য কাজকর্মে মনোনিবেশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর হুট করে বিয়ে করে ফেলি। সংসার চালানোর জন্য টিউশনির চেষ্টা করি। একটা টিউশনি জুটেও যায়। ছাত্র ইন্টারমিডিয়েটে বিজ্ঞানবিভাগে পড়ে। প্রথম দিন তাকে নিউটনের গতিসূত্র বোঝাই। মাস্টার হিসেবে আমি কেমন এটা পরখ করার জন্য ছাত্রের বাবা পাশে বসে ছিলেন। ছাত্রটি নিউটনের গতিসূত্র চমৎকারভাবে ধরে ফেললেও তার ক্লাস এইট পাশ বাবা ব্যাপারটার আগামাথা কিছুই বুঝলেন না। কাজেই প্রথমদিনেই টিউশনি থেকে বাদ পড়ে গেলাম। এরপর শুরু করলাম পত্রিকায় লেখালেখি। শুধু টাকার জন্য প্রথম আলো পত্রিকায় দুই হাতে লেখা শুরু করলাম। সেই লেখালেখির জেরেই যুগান্তর পত্রিকায় চাকরি পেয়ে যাই । টানা ১৩ বছর সেখানে সাংবাদিকতা করি। যুগান্তরে থাকার সময় জনৈক প্রকাশক আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার একটি বই বের করতে চান। পুরনো ব্যর্থতার কথা ভুলে আমি বই বের করতে রাজি হয়ে যাই। চার মাস ঘুরানোর পর চারটি ছোট গল্প তার হাতে তুলে দেই। প্রকাশক বিরস বদনে বলেন, এইটুকু দিয়ে তো দুই ফর্মাও হবে না। প্রকাশককে উদ্ধার করার জন্য আমি আরও দুইজন তরুণ লেখককে জোগাড় করি, যারা লম্বা লম্বা গল্প লিখতে পারেন। তিনজনের বারোটি গল্প মিলে বের হয়, তিন তরুণের গল্প। এরপরের বছর একই কায়দায় ত্রয়ী নামে আরেকটি গল্পগ্রন্থ বের হয়। আশ্চর্যজনকভাবে প্রথম বই তিন কপি, দ্বিতীয় বইটিও সর্বমোট তিন কপি বিক্রি হয়। লেখক তিনজন থাকায় এই দারুন সাফল্য। তিনে মিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ।
এরপর টানা আট বছর আমি কোনো বই ফাঁদার কথা স্বপ্নেও ভাবিনি।
তবু স্বভাবদোষে বের হলো, কাগজের নৌকা। এখন নৌকাডুবির অপেক্ষা।
লেখক পরিচিতিতে ভালো ভালো কথা লেখার নিয়ম। অধিকাংশক্ষেত্রে লেখক নিজেই নিজের ঢোল ফাটিয়ে ফেলেন। আমার কোনো ঢোল নেই, তাই ফাটাতে পারলাম না। আমি দুঃখিত।
দ্যা অ্যালকেমিস্ট :পাওলো কোয়েলহোর অসাধারণ সৃষ্টি
প্রকাশক, অগ্নি পাবলিকেশনস, অদম্য প্রকাশ, আদর্শ, আর্টস পাবলিকেশন্স, ইনফিনিটি পাবলিকেশন্স, ইনবাত পাবলিকেশন, দি বুক সেন্টার, প্রিসেপটর্স পাবলিকেশন্স, অভিযাত্রী পাবলিকেশন্স, বইমেলা ২০২৬, বিষয়, লেখক
লেখক : পাওলো কোয়েলহো
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 120, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849597797
মাদ্রাসা থেকে ফ্রিল্যান্সিং: এক অনুপ্রেরণার গল্প
প্রকাশক, অদম্য প্রকাশ, আদর্শ, আর্টস পাবলিকেশন্স, ইনফিনিটি পাবলিকেশন্স, ইনবাত পাবলিকেশন, ইমিনেন্ট পাবলিকেশন্স, কনফিডেন্স রিসার্স ওয়ার্ক লি., দি বুক সেন্টার, HSC ও ভর্তি প্রস্তুতি, ইসলামি বই, বইমেলা ২০২৬, বিষয়, লেখক
লেখক : মো: মিনহাজ উদ্দিন
প্রকাশনী : কলি প্রকাশনী
বিষয় : ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849868385
মুমিনের ক্যারিয়ার ভাবনা
প্রকাশক, অদম্য প্রকাশ, দি বুক সেন্টার, ফরিদ পাবলিকেশন্স, রিউ পাবলিকেশন্স, শামিম’স পাবলিকেশন, শাহীন’স পাবলিকেশন্স, শিরোপা প্রকাশনী, সন্দীপন প্রকাশন, সাইফুর'স, বইমেলা ২০২৬, বিষয়, লেখক
লেখক : ডা. শামসুল আরেফীন
প্রকাশনী : চেতনা প্রকাশন
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 152, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published 2023
© 2026 Thebookcenterbd All rights reserved
Reviews
There are no reviews yet.