মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু
লেখক: কামরান চৌধুরী
বিষয়: মুক্তিযুদ্ধ,
প্রকাশনী: মাওলা ব্রাদার্স
ISBN: 9789844101265
পৃষ্ঠা: 319
সংস্করণ: 1st
দেশ: বাংলাদেশ
ভাষা: বাংলা
মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু
বাংলাদেশ দীপ্ত পায়ে পৌঁছে গেল স্বাধীনতার অর্ধশতবার্ষিকীতে। বাংলাদেশ আজ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি স্বাধীন দেশ হিসেবে। আজকের এই স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতিকে রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে যেতে হয়েছে দীর্ঘ ৯ মাস। দেশের সব শ্রেণি-পেশার লোক জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন পাকিস্তান বাহিনীর হাত থেকে দেশমাতৃকাকে রক্ষার তাগিদে। এ যুদ্ধে অংশ নিয়ে ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে, পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেয় সমানতালে।
তাই তো স্বাধীনতা অর্জনে ২ লাখ মা-বোনকে হারাতে হয়েছে সম্ভম। এত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত আজকের বাংলাদেশ। এই স্বাধীনতা অর্জনে দেশের মানুষের পাশাপাশি বিদেশি কিছু বন্ধু তাদের অকৃত্রিম সহায়তার হাত বাড়িয়েছেন যুদ্ধের শুরু থেকেই। তাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করা হয়তো আরও কঠিন হতো। বিদেশি এই বন্ধুরা বিশে^র বিভিন্ন প্রান্তে অবস্থান করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে গেছেনে প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষভাবে। কেউ খাদ্য সহায়তা দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, কেউ বিশ^দরবারে জনমত তৈরি করে, গান গেয়ে অর্থ সংগ্রহ করে, কলম হাতে লেখনীর মাধ্যমে আবার কেউ বা পাকিস্তানী হানাদারদের নির্মম অত্যাচারের স্থির চিত্র ধারণ করে মুক্তিযুদ্ধের আসল চিত্র বিশ^বাসীর সামনে তুলে ধরেছেন। নতুন প্রজন্ম থেকে শুরু করে দেশের সব মানুষের তাদের এই অকৃত্রিম অবদানের কথা জানা জরুরি। মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু
Related products
Around The World With Rituraj- Part 2
আগামেমনন (অনুবাদ অনিন্দ্য কৌশিক )
এক পলকে গিট ও গিটহাব
কন্টেন্ট রাইটিং এর মহারাজা
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.