চতুর্থ শিল্প বিপ্লব এর পর তথ্যপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন তথা জ্ঞান বিজ্ঞানের নানা শাখা এখন পরস্পর পরস্পরকে সহযোগিতা করে তৈরি করছে নতুন নতুন পণ্য, প্রযুক্তি ও সেবা। বিজ্ঞান ও প্রযুক্তির স্মরণকালের সর্বোচ্চ বিকাশ আমরা এখন দেখতে পাচ্ছি।
২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিকালেও আমরা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ও প্রয়োগের ব্যাপ্তি দেখতে পাচ্ছি। এর সবচেয়ে বড় উদাহরণ হলো করোনা ভাইরাসের টিকা আবিষ্কার। সব সময় আমরা জেনেছি, টিকা আবিষ্কারের জন্য ৫-৮ বছর সময়ের প্রয়োজন হয়। কিন্তু এবারই বিশ্বজুড়ে বিজ্ঞানীরা সেটি মাত্র ৯ মাসে সম্পন্ন করতে পেরেছেন।
আমাদের মতো দেশে অনেকেরই একটি ভুল ধারণা হলো বিজ্ঞান ও প্রযুক্তির সেরা আবিষ্কার ও উদ্ভাবন গুলো পশ্চিম বা পূর্বের উন্নত দেশগুলোতে হয়। কারণ তাদের রয়েছে অনেক বেশি উন্নত পরীক্ষাগার ও গবেষণার সুযোগ। সেই সঙ্গে আমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে সেসব দেশের বিজ্ঞানীদের জীবনী। কিন্তু বিজ্ঞান গবেষণায় আমাদেরও যে রয়েছে ঐতিহ্য এবং স্বীকৃতি তা আমাদের নতুন প্রজন্মের কাছে সেভাবে দৃশ্যমান নয়।
কাজে বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি করার এখনই শ্রেষ্ঠ সময়। শুধু দরকার তাদের সামনে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানীর জীবন ও কর্ম তুলে ধরা।
“ওরা ১১ বাংলার বিজ্ঞানী” বইতে মোট ১১ জন বিজ্ঞানীর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়, কাজি আজিজুল হক, গোপালচন্দ্র ভট্টাচার্য, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, অমর গোপাল বসু, জামাল নজরুল ইসলাম, এম এ ওয়াজেদ মিয়া, মাকসুদুল আলম, জাহিদ হাসান এর মত বিজ্ঞানীদের কাজ ও অবদানকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
-20%
-20%
SHORT INFO
লেখক : মুনির হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : বিজ্ঞানী ও গণিতবিদ
পৃষ্ঠা : 117, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789849532118, ভাষা : বাংলা
Reviews (0)
Be the first to review “ওরা ১১ বাংলার বিজ্ঞানী” Cancel reply
Related products
Question Bank
আগামেমনন (অনুবাদ অনিন্দ্য কৌশিক )
৳ 90.00
লেখক : অনিন্দ্য কৌশিক (অনুবাদ )
প্রকাশনী : দি বুক সেন্টার
পৃষ্ঠা : 138, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2014
আইএসবিএন : 9789843331175, ভাষা : বাংলা
ইউএক্স ডিজাইনে হাতে খড়ি
লেখক : মেহেদী হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835684
‘ইউএক্স ডিজাইনে হাতেখড়ি` বইটি হাতে নিলেই যেন এক নতুন জগতের দুয়ার খুলে যায়। এটি সেসব উৎসুক মনের মানুষদের জন্য লেখা,যারা ইউএক্স ডিজাইনের মায়াজালে নিজেদের হারিয়ে ফেলতে চান। যদি আপনি ইউএক্স ডিজাইনে প্রথম পা ফেলার কথা ভাবছেন অথবা এই পথে আরও এগিয়ে যেতে চাইছেন,এই বই আপনার জন্য এক অনন্য সঙ্গী হতে পারে। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে ইউএক্স ডিজাইনের অ-আ-ক-খ,যা পাঠককে নিয়ে যাবে জ্ঞানের এক অন্বেষণে। তবে একটা কথা মনে রাখা দরকার,এই বইটি পড়ে রাতারাতি একজন দক্ষ ডিজাইনার হয়ে যাওয়ার মন্ত্র নয়। বরং এটি আপনাকে ইউএক্স ডিজাইনের বিস্তৃত জগতে প্রবেশের প্রাথমিক ধারণা দেবে,আপনার জ্ঞানকে প্রসারিত করবে এবং নিজের ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করবে। যারা ইতিমধ্যে ইউএক্স ডিজাইনের পথ চলছেন,তাদের জন্যও এই বইয়ে রয়েছে অজানা তথ্যের ভান্ডার। হয়তো আপনি প্রতিদিনের কাজে যে সমস্যাগুলোর মুখোমুখি হন,এই বইয়ের পাতায় তার সমাধান খুঁজে পাবেন। এটি আপনার দক্ষতা ও জ্ঞানকে আরও পরিশীলিত করবে,যাতে আপনি ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আরও উচ্চতর সাফল্য অর্জন করতে পারেন। সুতরাং নতুন বা অভিজ্ঞ,যে কেউ ‘ইউএক্স ডিজাইনে হাতেখড়ি’ বইটি হাতে নিয়ে ইউএক্স ডিজাইনের রহস্যময় ও মনোমুগ্ধকর জগতে পা রাখতে পারেন। বইটি শুধু আপনার জ্ঞানের ক্ষুধা মেটাবে না,বরং আপনাকে ইউএক্স ডিজাইনের পথে আরও নিশ্চিত এবং সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।
ফ্রেশারস টু জব রেডি
লেখক : শাফী শাওন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 789849835653, ভাষা : বাংলা
আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাই হচ্ছে পরীক্ষানির্ভর। এখানে প্রায়োগিক বিষয়গুলো অনেক কম। গ্র্যাজুয়েট হওয়া এবং জব পেয়ে যাওয়া- এই দুইটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। গ্যাপের জায়গাটা হলো জবের জন্য প্রিপেয়ার হওয়া। সদ্য স্নাতক হিসেবে আমাদের খুবই প্রতিযোগিতামূলক জব মার্কেটে প্রবেশ করতে হয়। অনেকেই তালগোল হারিয়ে ফেলে। আর এখানে তালগোল হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। যেখানে আমার ওঠা, বসা, কথা বলা, বাচনভঙ্গি, আমি কেমন শব্দ ব্যবহার করছি, কীভাবে খাচ্ছি, বিবেক, বুদ্ধি, চিন্তা প্রক্রিয়া প্রত্যেকটা বিষয় বিবেচনায় নেওয়া হয়। জব প্রোভাইডার অর্থাৎ নিয়োগ কর্তারা আসলে কী চাচ্ছে, কেমন মানুষ চাচ্ছে, কী ধরনের স্কিল সেট চাচ্ছে সেটা বুঝে সে অনুযায়ী নিজেকে উপস্থাপন করে, ক্যারিয়ারের শুরুটা ভালো করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি কীভাবে আমার সঙ্গে সুইটেবল এবং আমার জন্য ফিট ক্যারিয়ার পাথ ঠিক করব, সে অনুযায়ী কীভাবে আমার ক্যারিয়ার প্ল্যান করব, কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে জব সার্চ করব, কীভাবে সিভি বানাব, কীভাবে কভার লেটার লিখব, কীভাবে আমার নেটওয়ার্ক তৈরি করব, কীভাবে সেলফ ব্র্যান্ডিং করব, কীভাবে রিক্রুটার মাইন্ডসেট বুঝব, কীভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নেব এবং একজন ফ্রেশার হিসেবে কর্মপরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নেব এবং উত্তরোত্তর নিজের উন্নতি ধরে রাখব, এ যাবতীয় বিষয় ইনশা আল্লাহ্ আমরা জানব। চ্যাপ্টার শেষে কিছু টু ডু দেওয়া থাকবে, টুডুগুলো আমরা সঙ্গে সঙ্গে করে ফেলব। কোনোটা পেন্ডিং রাখব না। জব রেডি হওয়ার দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে অভিনন্দন। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাই হচ্ছে পরীক্ষানির্ভর। এখানে প্রায়োগিক বিষয়গুলো অনেক কম। গ্যাজুয়েট হওয়া এবং জব পেয়ে যাওয়া- এই দুইটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। গ্যাপের জায়গাটা হলো জবের জন্য প্রিপেয়ার হওয়া। সদ্য স্নাতক হিসেবে আমাদের খুবই প্রতিযোগিতামূলক জব মার্কেটে প্রবেশ করতে হয়। অনেকেই তালগোল হারিয়ে ফেলে। আর এখানে তালগোল হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। যেখানে আমার ওঠা, বসা, কথা বলা, বাচনভঙ্গি, আমি কেমন শব্দ ব্যবহার করছি, কীভাবে খাচ্ছি, বিবেক, বুদ্ধি, চিন্তা প্রক্রিয়া প্রত্যেকটা বিষয় বিবেচনায় নেওয়া হয়। জব প্রোভাইডার অর্থাৎ নিয়োগ কর্তারা আসলে কী চাচ্ছে, কেমন মানুষ চাচ্ছে, কী ধরনের স্কিল সেট চাচ্ছে সেটা বুঝে সে অনুযায়ী নিজেকে উপস্থাপন করে, ক্যারিয়ারের শুরুটা ভালো করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি কীভাবে আমার সঙ্গে সুইটেবল এবং আমার জন্য ফিট ক্যারিয়ার পাথ ঠিক করব, সে অনুযায়ী কীভাবে আমার ক্যারিয়ার প্ল্যান করব, কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে জব সার্চ করব, কীভাবে সিভি বানাব, কীভাবে কভার লেটার লিখব, কীভাবে আমার নেটওয়ার্ক তৈরি করব, কীভাবে সেলফ ব্র্যান্ডিং করব, কীভাবে রিক্রুটার মাইন্ডসেট বুঝব, কীভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নেব এবং একজন ফ্রেশার হিসেবে কর্মপরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নেব এবং উত্তরোত্তর নিজের উন্নতি ধরে রাখব, এ যাবতীয় বিষয় ইনশা আল্লাহ্ আমরা জানব। চ্যাপ্টার শেষে কিছু টু ডু দেওয়া থাকবে, টুডুগুলো আমরা সঙ্গে সঙ্গে করে ফেলব। কোনোটা পেন্ডিং রাখব না। জব রেডি হওয়ার দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে অভিনন্দন।
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.