সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
Facebook Instagram Youtube
the book cente rbd
Hotline : 09639154154
Login / Register
0 items ৳ 0.00
the book cente rbd
0 items ৳ 0.00
Menu
  • লেখক
  • বিষয়
  • প্রকাশক
  • বইমেলা ২০২৫
  • HSC ও ভর্তি প্রস্তুতি
  • ইসলামি বই
  • ইংরেজি সাহিত্যের বই
  • ইংরেজি বই
  • Weekly Bestseller Ebook
  • Shop
Menu
  • লেখক
  • বিষয়
  • প্রকাশক
  • বইমেলা ২০২৫
  • HSC ও ভর্তি প্রস্তুতি
  • ইসলামি বই
  • ইংরেজি সাহিত্যের বই
  • ইংরেজি বই
  • Weekly Bestseller Ebook
  • Shop
-19%
Awaiting product image
কিছু অংশ পড়ুন
×
Click to enlarge
Home প্রকাশক অদম্য প্রকাশ ফ্রিডম ফ্রিল্যান্সার
Placeholder
ডিজিটাল ফরেনসিক অ্যান্ড ইনভেস্টিগেশন ৳ 355.00 Original price was: ৳ 355.00.৳ 290.00Current price is: ৳ 290.00.
Back to products
Placeholder
গণমাধ্যম ও জ্ঞানভিত্তিক সমাজ নির্বাচিত প্রবন্ধ ৳ 350.00 Original price was: ৳ 350.00.৳ 280.00Current price is: ৳ 280.00.

ফ্রিডম ফ্রিল্যান্সার

৳ 360.00 Original price was: ৳ 360.00.৳ 290.00Current price is: ৳ 290.00.

লেখক : আরিফুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849665571

যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি, ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তাটা মাথায় তত বেশি জেঁকে বসতে থাকে। তখন চারপাশে থাকা ক্যারিয়ার অপশনগুলো দেখে মনে হতে থাকে, “ডাক্তার -ইঞ্জিনিয়ার হব, বিজনেস করব নাকি কোনো জব?’’
সত্যি বলতে এই ক্যারিয়ার গোল সিলেক্ট করার সময় বেশির ভাগই ব্যতিক্রম কিছু চিন্তা করেন না। তারা হয়তো কোনো জব করেন বা কোনো বিজনেস স্টার্ট করেন। আমার টার্গেট কিন্তু সেসব মানুষ নন।
বরং আমার টার্গেট হলেন ফ্রিল্যান্সাররা। আরেকটু স্পেসিফাই করে বলতে গেলে সেসব সাহসী ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার যারা এমন নিজের স্বাধীনতা বজায় রেখেই একটা স্টেবল ও স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে রেডি। এই মানুষগুলোই আমার কাছে ফ্রিডম ফ্রিল্যান্সার, যাদের লক্ষ্যপূরণে সহায়তা করতে আমি কাজ করে চলেছি বেশ কিছুদিন ধরে।
এবার আমার পরিচয়টা দিই। আমি আরিফুল ইসলাম। আমি প্রফেশনে একজন ডিজাইনার ও মার্কেটার। আমি বর্তমানে গ্রাফিক সোলো নামের একটা এজেন্সি রান করছি। আমার একটা ছোট ও এক্সপার্ট টিম রয়েছে। গত ছয় বছর আমার অসংখ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে।
নিজের প্রফেশনের বাইরে আমার একটা বৈশিষ্ট্য হলো, আমি মানুষকে শেখাতে খুব পছন্দ করি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফিল্ডে অনেক বছর কাজের এক্সপেরিয়েন্স থাকায় এজেন্সি রান করানোর পাশাপাশি আমি এখন ফ্রিডম ফ্রিল্যান্সারদের নিজের স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করার জন্যে তাদের সক্রিয়ভাবে মেন্টরিং করছি।
আমার আরিফ নোটস নামে একটা ব্লগ, একটা ফেসবুক পেজ ও একটা গ্রুপ আছে, যেখানে আমি ফ্রিল্যান্সারদের জন্য হেল্পফুল ব্লগ, ভিডিও ও রিসোর্স শেয়ার করে থাকি। একইসঙ্গে যারা ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট, তাদের লং-টার্মে স্ট্যাবিলিটি আনতে হেল্প করতে আমার একটা কোর্সও রয়েছে।
আমার এই ফ্রিডম ফ্রিল্যান্সার বইটাতে আমি একজন ফ্রিল্যান্সারের একদম শুরু থেকে লং-টার্মে ক্যারিয়ার বিল্ড আপ করতে যেসব গাইডলাইন প্রয়োজন সেগুলোর সব ডিটেইলে প্রোভাইড করার চেষ্টা করেছি। তাই বিগিনার ও এক্সপার্ট ফ্রিল্যান্সাররা তো বটেই, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু না-ও জানেন এবং এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে ডিটেইলড গাইডলাইন চান, তাহলে বইটা পড়ে দেখতে পারেন। আবার এই সেক্টরটা সম্পর্কে জানতে চাইলেও এই বইটা পড়তে আপনার অবশ্যই ভালো লাগবে।
সবার জন্য শুভকামনা রইল। স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আপনি রেডি তো?

কিছু অংশ পড়ুন
Compare
Add to wishlist
Share:
  • Reviews (0)
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফ্রিডম ফ্রিল্যান্সার” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related products

-41%
Placeholder
Compare

TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2023 – Third Year (Paperback)

প্রকাশক, দি বুক সেন্টার, ইংরেজি সাহিত্যের বই
৳ 510.00 Original price was: ৳ 510.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
Title TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2024 – Third Year Author Abdullah-AL-Mijan , Sohel Chowdhury , Shafiqul
Add to wishlist
Add to cart
Quick view
-20%
Placeholder
Compare

ইউএক্স ডিজাইনে হাতে খড়ি

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.
লেখক : মেহেদী হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835684
‘ইউএক্স ডিজাইনে হাতেখড়ি` বইটি হাতে নিলেই যেন এক নতুন জগতের দুয়ার খুলে যায়। এটি সেসব উৎসুক মনের মানুষদের জন্য লেখা,যারা ইউএক্স ডিজাইনের মায়াজালে নিজেদের হারিয়ে ফেলতে চান। যদি আপনি ইউএক্স ডিজাইনে প্রথম পা ফেলার কথা ভাবছেন অথবা এই পথে আরও এগিয়ে যেতে চাইছেন,এই বই আপনার জন্য এক অনন্য সঙ্গী হতে পারে। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে ইউএক্স ডিজাইনের অ-আ-ক-খ,যা পাঠককে নিয়ে যাবে জ্ঞানের এক অন্বেষণে। তবে একটা কথা মনে রাখা দরকার,এই বইটি পড়ে রাতারাতি একজন দক্ষ ডিজাইনার হয়ে যাওয়ার মন্ত্র নয়। বরং এটি আপনাকে ইউএক্স ডিজাইনের বিস্তৃত জগতে প্রবেশের প্রাথমিক ধারণা দেবে,আপনার জ্ঞানকে প্রসারিত করবে এবং নিজের ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করবে। যারা ইতিমধ্যে ইউএক্স ডিজাইনের পথ চলছেন,তাদের জন্যও এই বইয়ে রয়েছে অজানা তথ্যের ভান্ডার। হয়তো আপনি প্রতিদিনের কাজে যে সমস্যাগুলোর মুখোমুখি হন,এই বইয়ের পাতায় তার সমাধান খুঁজে পাবেন। এটি আপনার দক্ষতা ও জ্ঞানকে আরও পরিশীলিত করবে,যাতে আপনি ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আরও উচ্চতর সাফল্য অর্জন করতে পারেন। সুতরাং নতুন বা অভিজ্ঞ,যে কেউ ‘ইউএক্স ডিজাইনে হাতেখড়ি’ বইটি হাতে নিয়ে ইউএক্স ডিজাইনের রহস্যময় ও মনোমুগ্ধকর জগতে পা রাখতে পারেন। বইটি শুধু আপনার জ্ঞানের ক্ষুধা মেটাবে না,বরং আপনাকে ইউএক্স ডিজাইনের পথে আরও নিশ্চিত এবং সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।
Add to wishlist
Add to cart
Quick view
-20%
Placeholder
Compare

ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড লিডারশীপ

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.
লেখক : প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849760818
সর্বশক্তিমান আল্লাহ মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। বিবর্তনের ভেতর দিয়ে গুহামানব থেকে সভ্যতার এই পর্যায়ে মানুষ এসেছে শুধুমাত্র একটি জিনিসের ব্যবহার করে। আর সেটি হচ্ছে আবেগ। আবেগ মানুষের কল্পনার বিকাশ ও বাস্তবায়ন ঘটায়। বিবর্তনের এই ধারায় যে নেতারা অগ্রগামী ভূমিকা রেখেছেন তারা সবাই এই আবেগকে ব্যবহার করেছেন যথাযথভাবে। সুখ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময়, বিতৃষ্ণা, শঙ্কা বা বিশ্বাস প্রতিটি আবেগই আমাদের মাঝে শক্তি এবং তথ্যের আদান-প্রদান করে। সফল নেতারা সেই শক্তি এবং তথ্যকে সঠিকভাবে ব্যবহার করে তাদের নেতৃত্বকে সুসংহত করেছেন যুগে যুগে। বর্তমান শতাব্দীর অন্যতম নেতৃ্ত্ব বিশেষজ্ঞ ওয়ারেন জি বেনিস বলছেন, “আমাদের বিশ্বের চারটি প্রধান হুমকির মধ্যে। প্রথমটি হল আমাদের মানব সমাজের বর্তমান নেতৃত্বের অবস্থা। শুধুমাত্র অনুকরণীয় নেতৃত্বই অন্য তিনটি মূল হুমকির সমাধান করতে পারেঃ (১) পারমাণবিক বা জৈবিক বিপর্যয়, (২) মহামারী এবং (৩) জাতিগত বিভাজন।“ তিনি আবার নেতৃ্ত্বের সবগুলো মডেলের মধ্যে আবেগীয় বুদ্ধিমত্তার মডেলকে সর্বোত্তম মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। আবেগীয় বুদ্ধিমত্তার নেতৃত্ব আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে সমৃদ্ধ করতে পারে সেই তথ্যভাণ্ডার দিয়ে খুব সহজ বাংলায় লিখা হয়েছে এই বইটি।
Add to wishlist
Add to cart
Quick view
-21%
Placeholder
Compare

ক্যারিয়ার এক্সসিলেন্স

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 380.00 Original price was: ৳ 380.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
লেখক : কাজী তাফসিরুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835615, ভাষা : বাংলা
স্বপ্ন দেখা জরুরী। এমন স্বপ্ন দেখুন যেগুলো চোখ খোলা অবস্থায় দেখা যায়, যাতে আপনি সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন। এমন স্বপ্ন, যা আপনাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখুন, যতই অসম্ভব বা অদ্ভুত মনে হোক, আশেপাশের সবাই বলুক এই স্বপ্ন বাস্তব না, তাও দেখুন, ততক্ষণ দেখুন, যতক্ষণ না সপ্ন টা আপনার বাস্তবতা হয়ে যায়। আমাদের অস্তিত্বের মূল ভিত্তি হল সপ্ন নিয়ে বেচে থাকা। তরুণরা তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, এর থেকে ভয়ের আর কিছু হতে পারে না। স্বপ্ন এবং লক্ষ্য হলো জীবনের চালিকা শক্তি, এবং এই বইটি হলো সেই শক্তির মানচিত্র। আমি এই বইটি লিখেছি পরামর্শদাতার ভূমিকায়, যাতে আপনি আপনার সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেন। ক্যারিয়ার এক্সেলেন্স” আপনাকে দেখাবে কিভাবে আপনার স্বপ্নগুলোকে অবিশ্বাস্য সম্ভাবনায় পরিণত করা যায়। এই বইটি আপনার সাথে ভাগ করবে লেখকের অভিজ্ঞতা
Add to wishlist
Add to cart
Quick view
-19%
Placeholder
Compare

ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে পাইথনের ব‍্যবহার

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 580.00 Original price was: ৳ 580.00.৳ 470.00Current price is: ৳ 470.00.
লেখক : আকছাদুর রহমান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি
পৃষ্ঠা : 264, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849856511, ভাষা : বাংলা
আজকের ডিজিটাল যুগে ডেটার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমনকি ডেটাসংক্রান্ত পেশার জনপ্রিয়তার জন্য ডেটা সায়েন্স বিষয়টিকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমেও চালু করা হচ্ছে। বিভিন্ন কোম্পানিতে ক্রেতাদের পছন্দ-অপছন্দ বোঝার জন্য ডেটা সংগ্রহ করে তার বিশদ ব্যাখ্যা বুঝে ও মূল্যায়ন করেই কোম্পানিগুলো তাদের নানাবিধ প্রোডাক্ট বানায়। তাই যদি আপনি কোনো ডেটা থেকে সহজেই কোনো প্যাটার্ন বানাতে পারেন বা আপনার বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে যেকোনো সমস্যার সমাধানে পারদর্শী হন, তা হলে ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব আরও অনেক দিক থেকে বলা যেতে পারে : ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা : ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা সম্ভব হয় এবং তাই কোনো সংস্থার সম্ভাব্য সাফল্য বা ব্যর্থতাও অনুমান করা যায়। এছাড়াও ডেটা অ্যানালিসিসের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট বা ট্রেন্ড ভাইরাল হচ্ছে, কোন সিনেমা মানুষ পছন্দ করছে, এমনকি কোন সময়ে কোন লেখা পোস্ট করলে বেশি লোক দেখছে, তা-ও বোঝা সম্ভব হয়। অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে একটি ব্যবসা, প্রকল্প, বা প্রতিষ্ঠানের কাজের পারফরম্যান্স বৃদ্ধি করা যায়। এটি ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস দ্বারা পূর্বের তথ্য থেকে ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করা যায়, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন হতে পারে তা অনুমান করা যায়। গবেষণা এবং নতুন উদ্ভাবন আবিষ্কার করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে নতুন উদ্ভাবন আবিষ্কার করা হয় যা গবেষণা, উদ্যোগ, এবং ব্যক্তিগত বা পেশাদার কাজে সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস প্রাপ্ত তথ্য ও জ্ঞানের আলোকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা পর্যালোচনা করতে সাহায্য করে : ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা দেখে ডেটা অ্যানালাইসিস করা হয় যাতে আমাদের জীবনেকে সঠিক এবং উপযোগী দিকে পরিচালিত করা যায়। মার্কেট রিসার্চে ব্যবহার করা হয় : পণ্য বা পরিষেবা উন্নত করতে, নতুন পণ্য বা সেবা উৎপাদন করতে, মার্কেটিং রিসার্চ করার জন্য ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে, ডেটা অ্যানালাইসিস একটি ব্যবসা, গবেষণা, বা যেকোনো ধরনের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথে চলা, এবং সার্বিক সফলতা অর্জনে সাহায্য করতে ডেটা অ্যানালাইসিস অপরিহার্য। এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন করতে পাইথন ব্যবহার করা হয়। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখানো হয়েছে। বইটিতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) হিসাবে ব্যবহার করা হয়েছে বহুল ব্যাবহৃত এবং ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষায়িত জুপিটার নোটবুক। প্রোগ্রামিং কৌশলগুলো রপ্ত করতে করতে ডেটা অ্যানালাইসিস ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনের দিকে এগিয়ে গেলে, আপনি বুঝতে পারবেন বইটি কীভাবে সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি হয়ে উঠছে এবং আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে যাচ্ছে। এই বইটি তাদের জন্য যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন শিখতে চান এবং ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হতে চান। এটির জন্য প্রাথমিক প্রোগ্রামিং জ্ঞান থাকা প্রয়োজন। তাই এই বইটি পড়ার আগে আমার লেখা ‘সবার জন্য পাইথন’ বইটি পড়ে নিলে ভালো হয়।
Add to wishlist
Add to cart
Quick view
-21%
Placeholder
Compare

মেন্টর@ব্যাকপ্যাক

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 380.00 Original price was: ৳ 380.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
লেখক : জিয়া উদ্দিন মাহমুদ
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 96, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835608
মেন্টরিং একটি অমূল্য প্রক্রিয়া যা প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত, পেশাগত এবং আত্মিক উন্নতির জন্য অপরিহার্য। এটি জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা হস্তান্তরের একটি পদ্ধতি যা মেন্টির বিকাশে সাহায্য করে। মেন্টরিং মাধ্যমে, একজন ব্যক্তি নিজের সম্ভাবনা চিনে এবং তার উন্নতির পথে এগিয়ে যেতে পারে। মেন্টরশীপ ব্যক্তিকে নির্দেশনা, পরামর্শ এবং সমর্থন প্রদান করে যা তার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটি নতুন দক্ষতা অর্জন, কর্মজীবনে অগ্রগতি এবং ব্যক্তিগত উন্নতির পথ প্রশস্ত করে। মেন্টররা তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান ও পরামর্শ দিয়ে মেন্টিদের সাহায্য করে, যার ফলে মেন্টিরা তাদের সম্ভাব্য ভুল থেকে শিক্ষা নিয়ে সফল হতে পারে। মেন্টরিং শুধু ক্যারিয়ার গঠনেই নয়, ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্ব দক্ষতা উন্নয়ন এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক। এটি ব্যক্তিদের তাদের লক্ষ্য অর্জনের পথে উৎসাহিত করে এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। সব মিলিয়ে, মেন্টরিং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে একটি অপরিহার্য উপাদান।
Add to wishlist
Add to cart
Quick view
-20%
Placeholder
Compare

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 240.00Current price is: ৳ 240.00.
লেখক : আহমেদ শামীম হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন
পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849760849
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাবে ক্যারিয়ারে আরো ভালো করতে পারবো, কিভাবে সময়ের সাথে এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে টিকে থাকতে পারবো – এই বিষয়গুলো আমাদের অনেকেরই জিজ্ঞাসা। ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টুল শেখার জন্য অনেক টিউটোরিয়াল, কোর্স আছে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সফলতার জন্য কেবল এগুলো শেখাই যথেষ্ট না। এর সাথে দরকার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, সফট স্কিলস, লার্নিং টেকনিক, ক্যারিয়ারের ব্যাপারে সচেতনতা ইত্যাদি। দুঃখজনকভাবে এই দরকারী বিষয়গুলো নিয়ে তেমন একটা আলাপ হয় না বললেই চলে। অনেকে ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং ‘ঠেকে’ এই বিষয়গুলো আয়ত্ত করেন। অথচ ক্যারিয়ারের শুরুর দিকেই এই বিষয়গুলো জানা থাকলে আপনি ক্যারিয়ারে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন অনেকদূর। ইংরেজিতে এসব টপিকে বেশ কিছু বই থাকলেও বাংলায় সম্ভবত এটাই প্রথম। কিভাবে নতুন নতুন টুল-টেকনোলজির চক্করে নিজেকে আপ-টু-ডেট রাখবেন, কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন, কোন কোন বিষয়গুলো আপনাকে ক্যারিয়ার বুস্টে সাহায্য করবে – এরকম ভিন্ন ভিন্ন টপিকের ২০ টি লেখার সংকলন এই বইটি। একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, জব মার্কেটের প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সর্বোপরি আপনার ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে এই বইটি টনিকের মত কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
Add to wishlist
Add to cart
Quick view
-19%
Placeholder
Compare

সবার জন্য পাইথন

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 415.00 Original price was: ৳ 415.00.৳ 335.00Current price is: ৳ 335.00.
লেখক : আকছাদুর রহমান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 188, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849760856, ভাষা : বাংলা
পাইথন একটি বহুমুখী, উচ্চ-কর্মক্ষমতা এবং সহজে শেখার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ব্যবহার এবং শেখার সরলতা, বহুমুখীতা, কর্মক্ষমতা, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কম্পিউটিং এর জন্য শক্তিশালী সাপোর্ট, বৃহৎ এবং সক্রিয় কমিউনিটি, অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনকে অনন্য মর্যাদায় নিয়ে গেছে৷ তাই হুহু করে বাড়ছে পাইথনের চাহিদা৷ যুগের সঙ্গে তাল মেলাতে প্রোগ্রামিং এর জগতে নিজেকে অত্যাধুনিক রাখতে পাইথন শিখুন, নিজেকে অগ্রগামী রাখুন৷ এই বইটি মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজর প্রাথমিক ও মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য তৈরি করা হয়েছে। বইটিতে মৌলিক ধারণা, সিনট্যাক্স, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, ফাংশন, লিস্ট, ডিকশনারি, ফাইল হ্যান্ডলিং, মডিউল, প্যাকেজ, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, নাম্পাই লাইব্রেরি ও বেশ কিছু মজার প্রবলেম সলভিং ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। যারা নতুনভাবে প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা শুরু করতে চাচ্ছেন বা পাইথনে প্রোগ্রামিং শেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য বইটি আদর্শ হতে পারে। তবে আপনি যদি অন্যান্য ভাষায় প্রোগ্রাম করে থাকেন এবং সেই জ্ঞানের আলোকে পাইথন শিখতে চান তাহলে বইটি হবে আপনার উপযুক্ত গাইড।
Add to wishlist
Add to cart
Quick view

    Customer Care

    Contact us at Live Chat
    Email: thebookcenter@gmail.com

    Category

    • লেখক
    • বিষয়
    • বইমেলা ২০২৫
    • ইসলামি বই
    • HSC ও ভর্তি প্রস্তুতি

    Quick Link

    • Order Tracking
    • Publishers
    • List
    • Reviews
    • Stationery

    Support

    • Order Track
    • Contact Us
    • Customer FAQ
    • Help Desk
    • My Account

    Stay Connected

    Facebook Instagram Youtube

    © 2026 Thebookcenterbd All rights reserved

    Close
    • Home
    • লেখক
    • প্রকাশক
    • একাডেমিক বই
    • বইমেলা ২০২৫
    • ইসলামি বই
    • ইংরেজি সাহিত্যের বই
    • বিষয়
    • অর্ডার ট্র্যাক করুন
    • আমার একাউন্ট
    Shopping cart
    Close
    Sign in
    Close


    Lost your password?

    No account yet?

    Create an Account
    Shop
    Wishlist
    0 items Cart
    My account