সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-31%

প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম

Original price was: ৳ 850.00.Current price is: ৳ 590.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Preceptor’s Digest 51th & 52 BCS Preliminary
Author: Preceptors Team
Publisher: Preceptors’ Publications
Category: বিসিএস এবং চাকুরী
Revised reprint: October 2026
Number of Pages: 1304
Country: Bangladesh
Language: Bangla/English

Description

‘প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট’ ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ।। বইটি রচনার ক্ষেত্রে ৩৫তম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নধাঁচ বিশ্লেষণ করে পিএসসির সর্বশেষ সিলেবাস সতর্কতার সঙ্গে অনুসরণ করা হয়েছে। প্রতিটি বিষয় প্রণয়নে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড বইকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিটি বিষয়ে পিএসসির অধীনে গৃহীত বিগত বছরের সকল চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তথ্যনির্ভরভাবে সন্নিবেশ করা হয়েছে। আর বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও পূর্ণাঙ্গ ও লক্ষ্যনির্দিষ্ট করতে সংযোজিত হয়েছে টপিকভিত্তিক বিগত বছরের বিসিএস প্রশ্নাবলি। এই সংস্করণকে অধিকতর কার্যকর ও হালনাগাদ করতে পাঠকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ বইটি নতুনভাবে পর্যালোচনা করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংযোজন ও বিয়োজন করা হয়েছে যথাযথভাবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ঘটে যাওয়া সাম্প্রতিক তথ্যের আপডেট। এছাড়া, সংযোজিত হয়েছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্নসমাধান। সর্বশেষ সংস্করণে অনিচ্ছাকৃতভাবে থাকা ভুলত্রুটিগুলোও সংশোধন করা হয়েছে। বইটি প্রণয়নের ক্ষেত্রে প্রিসেপটর্স টিম একঝাঁক তরুণ ক্যাডার অফিসারদের পরামর্শ, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। প্রিসেপটর্স টিমের বিশ্বাস-স্বল্প সময়ে সর্বোত্তম ও কাঙ্ক্ষিত প্রস্তুতি অর্জনে প্রিসেপটর্স ডাইজেস্ট হবে একজন পরীক্ষার্থীর নির্ভরযোগ্য সহায়ক। তবুও, অনেক যত্ন ও প্রয়াস সত্ত্বেও এ সংস্করণে অনিচ্ছাকৃত ভুলত্রুটি রয়ে যেতে পারে, যা পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি। যেকোনো পরামর্শ, প্রশ্ন, বিশ্লেষণ বা বিভ্রান্তি নিরসনের জন্য নির্দ্বিধায় আমাদের ফেসবুক গ্রুপ Preceptors’ BCS-Bank & Other Job Helpline (প্রিসেপটর্স) অথবা ফেসবুক পেজ BCS Preceptors’-এ পোস্ট করতে পারেন। সর্বোপরি, বইটি পড়ে যদি আপনারা উপকৃত হন, তাহলেই প্রিসেপটর্স টিমের এই প্রচেষ্টা ও নিবেদন সার্থক হবে। ৫১তম বিসিএস (স্পেশাল) ও ৫২তম বিসিএস প্রিলিমিনারির সকল পরীক্ষার্থীর জন্য রইল প্রিসেপটর্স টিমের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account