বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট By (author) এনামুল হক টুটুল, লিলি সাম্প্রতিক বছরগুলোতে চীনা চলচ্চিত্রশিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেস পরবর্তী ছয় বছরে চীনা চলচ্চিত্রের ব্যাপক উন্নয়ন হয়। এ সময়ে চলচ্চিত্র বাজার দ্রুতগতিতে প্রবৃদ্ধি লাভ করে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে ওঠে। চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) বাংলা বিভাগ থেকে ‘আলোছায়া’ নামে চলচ্চিত্র-বিষয়ক একটি অনুষ্ঠান প্রচারিত হয়। এ গ্রন্থের লেখকদ্বয় অনুষ্ঠানটি তৈরি ও উপস্থাপনা করে থাকেন। বেতার অনুষ্ঠানের পাশাপাশি কীভাবে চীনা চলচ্চিত্রের হালচাল বাংলাভাষী মানুষের কাছে বই আকারে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা থেকেই বইটি প্রকাশিত হল। এ বইতে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে চীনা চলচ্চিত্রের অবস্থা জানার পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের ওপর চীনা চলচ্চিত্রের প্রভাবও জানা যাবে।