ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে পাইথনের ব্যবহার
লেখক : আকছাদুর রহমান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি
পৃষ্ঠা : 264, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849856511, ভাষা : বাংলা
আজকের ডিজিটাল যুগে ডেটার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমনকি ডেটাসংক্রান্ত পেশার জনপ্রিয়তার জন্য ডেটা সায়েন্স বিষয়টিকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমেও চালু করা হচ্ছে। বিভিন্ন কোম্পানিতে ক্রেতাদের পছন্দ-অপছন্দ বোঝার জন্য ডেটা সংগ্রহ করে তার বিশদ ব্যাখ্যা বুঝে ও মূল্যায়ন করেই কোম্পানিগুলো তাদের নানাবিধ প্রোডাক্ট বানায়। তাই যদি আপনি কোনো ডেটা থেকে সহজেই কোনো প্যাটার্ন বানাতে পারেন বা আপনার বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে যেকোনো সমস্যার সমাধানে পারদর্শী হন, তা হলে ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব আরও অনেক দিক থেকে বলা যেতে পারে : ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা : ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা সম্ভব হয় এবং তাই কোনো সংস্থার সম্ভাব্য সাফল্য বা ব্যর্থতাও অনুমান করা যায়। এছাড়াও ডেটা অ্যানালিসিসের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট বা ট্রেন্ড ভাইরাল হচ্ছে, কোন সিনেমা মানুষ পছন্দ করছে, এমনকি কোন সময়ে কোন লেখা পোস্ট করলে বেশি লোক দেখছে, তা-ও বোঝা সম্ভব হয়। অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে একটি ব্যবসা, প্রকল্প, বা প্রতিষ্ঠানের কাজের পারফরম্যান্স বৃদ্ধি করা যায়। এটি ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস দ্বারা পূর্বের তথ্য থেকে ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করা যায়, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন হতে পারে তা অনুমান করা যায়। গবেষণা এবং নতুন উদ্ভাবন আবিষ্কার করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে নতুন উদ্ভাবন আবিষ্কার করা হয় যা গবেষণা, উদ্যোগ, এবং ব্যক্তিগত বা পেশাদার কাজে সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস প্রাপ্ত তথ্য ও জ্ঞানের আলোকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা পর্যালোচনা করতে সাহায্য করে : ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা দেখে ডেটা অ্যানালাইসিস করা হয় যাতে আমাদের জীবনেকে সঠিক এবং উপযোগী দিকে পরিচালিত করা যায়। মার্কেট রিসার্চে ব্যবহার করা হয় : পণ্য বা পরিষেবা উন্নত করতে, নতুন পণ্য বা সেবা উৎপাদন করতে, মার্কেটিং রিসার্চ করার জন্য ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে, ডেটা অ্যানালাইসিস একটি ব্যবসা, গবেষণা, বা যেকোনো ধরনের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথে চলা, এবং সার্বিক সফলতা অর্জনে সাহায্য করতে ডেটা অ্যানালাইসিস অপরিহার্য। এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন করতে পাইথন ব্যবহার করা হয়। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখানো হয়েছে। বইটিতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) হিসাবে ব্যবহার করা হয়েছে বহুল ব্যাবহৃত এবং ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষায়িত জুপিটার নোটবুক। প্রোগ্রামিং কৌশলগুলো রপ্ত করতে করতে ডেটা অ্যানালাইসিস ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনের দিকে এগিয়ে গেলে, আপনি বুঝতে পারবেন বইটি কীভাবে সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি হয়ে উঠছে এবং আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে যাচ্ছে। এই বইটি তাদের জন্য যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন শিখতে চান এবং ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হতে চান। এটির জন্য প্রাথমিক প্রোগ্রামিং জ্ঞান থাকা প্রয়োজন। তাই এই বইটি পড়ার আগে আমার লেখা ‘সবার জন্য পাইথন’ বইটি পড়ে নিলে ভালো হয়।
ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং (১ম খন্ড)
লেখক : নূর-আল-আহাদ
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 124, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849665502
ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং শব্দ দুটি সম্পর্কে পুরোপুরি জানাশোনা মানুষের সংখ্যা আজও আমাদের পৃথিবীতে কম। বর্তমানে আমাদের পুরো পৃথিবী ডেটার উপর নির্ভরশীল। বিগ ডেটার যুগ পেরিয়ে আমরা বর্তমানে বসবাস করছি হাইপার ডেটার যুগে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘণ্টার উৎপন্ন হচ্ছে নানা রকমের অগণিত ডেটা। এই ডেটাগুলোকে ম্যানেজ করা এবং ব্যবহার করে ভালো কিছু করার জন্যই মূলত ডেটা সায়েন্টিস্ট নামক একটি বিশেষায়িত পেশার সৃষ্টি।
ডেটা সায়েন্টিস্ট হবার ক্ষেত্রে ডেটা সায়েন্স সম্পর্কে আগে আমাদের জানাশোনা থাকতে হবে। ডেটা সায়েন্স সম্পর্কে জানার পর আমাদের জানতে হবে মেশিন লার্নিং সম্পর্কে। এই বিষয়গুলো টেকনিক্যাল মনে করে আমাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে আগ্রহ দেখান না। আবার, আরও একটি শ্রেণি রয়েছে যারা মূলত ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তারপরও ধারণাগুলোকে আরও মজবুত করা এবং সঠিকভাবে জানার জন্য তারা গাইডলাইন খুঁজে থাকেন। এছাড়াও, আরও একটি শ্রেণি আছেন যারা মূলত নতুন কিছু জানার জন্য আগ্রহী থাকেন। সেক্ষেত্রে, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং জানার মতো একটি নতুন বিষয়ও বটে।
বইটি উপরোক্ত তিন শ্রেণির পাঠকের কথা বিবেচনায়ই সাজানো হয়েছে। বইটিতে প্রথম দিকে ডেটা সায়েন্সের বেসিক বিষয়গুলো সম্পর্কে সাবলিল ভাষায় উদাহরণসহ আলোচনা করা হয়েছে। তারপর, বইটিতে পাইথন ব্যবহার করে বেসিক ডেটা সায়েন্সের কিছু কাজ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, বইটির প্রতিটি অধ্যায়ের শেষে ডেটা সায়েন্স ইন অ্যাকশন নামে একটি সেশন যুক্ত করা হয়েছে যাতে বিশ্বের নানা দেশের ডেটা সায়েন্সের এবং মেশিন লার্নিংয়ের উদাহরণ যুক্ত করা হয়েছে। এতে করে, ডেটা সায়েন্সের এবং মেশিন লার্নিংয়ের জগৎ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
পরিশেষে, বইটিকে যতদূর সম্ভব পাঠকের উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে ডেটা সায়েন্স নামক ক্রমশ জনপ্রিয় এই বিষয়ের ওপর জানাশোনার জন্য পাঠকগণ আগ্রহী হন।
তারায় তারায় খচিত
লেখক : ফারদীম মুনির, মুনির হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, 2022
আইএসবিএন : 9789849665519
কেউ হিচ-হাইকিং করে অ্যামেরিকার অধিকাংশ অঙ্গরাজ্য ঘুরে ফেলেছেন, কেউ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি তত্ত্বের প্রবক্তা, কেউ ৩০ বিলিয়ন ডলারের কোম্পানিকে ১৫০ বিলিয়ন ডলারের কোম্পানিতে উন্নীত করায় নেতৃত্ব দিয়েছেন, কেউ ইন্টেলের প্রতিষ্ঠাতার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র ২৫ মিলিয়ন ডলার অনুদান যোগাড় করেছেন, কেউ দাদীর দেওয়া জমিতে চমৎকার মসজিদ বানিয়ে পেয়েছেন স্থাপত্যের ‘নোবেল’ পুরস্কার, ৮৩ বছর বয়সে কেউ এখন ‘চোখ বুজে সার্জারী’ করতে পারেন, কেউ তৈরি করেছেন বাংলাদেশের সেরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, কেউ হয়েছেন কোয়ালিটি গুরু, কেউ খুঁজে পেয়েছেন অধরা ভাইল ফার্মিয়ন কণা কিংবা কেউ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ভাষায় ‘শিক্ষকের শিক্ষক’ হয়েছেন। তাঁদের এই সাফল্যের পেছনের রহস্য কী? কেমন করে তাঁরা এক্সট্রা মাইল গিয়েছেন? কী অনন্য বৈশিষ্ট্য তাঁদেরকে সাধারণের মাঝে অসাধারণ করেছে?
বাপ-বেটা মিলে খুঁজে ফিরেছেন সেই সব প্রশ্নের উত্তর। আলাপচারিতার মাধ্যমেই তারা তুলে ধরেছেন ৯ জন কীর্তিমানের দৈনন্দিন জীবন ও সমস্যা সমাধানের পদ রেখা।
দ্য লিটল বুক অব স্লথ ফিলোসফি
প্রকাশক, Assurance Publications/অ্যাসিওরেন্স পাবলিকেশন্স, অগ্নি পাবলিকেশনস, অদম্য প্রকাশ, দি বুক সেন্টার, বইমেলা ২০২৫
লেখক : জেনিফার ম্যাককার্টনি
প্রকাশনী : অক্ষরবৃত্ত
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 96, কভার : হার্ড কভার
আইএসবিএন : 978-984-97133-9-5, ভাষা : বাংলা