পাশ্চাত্য শিল্পের ইতিহাস
পাসওয়ার্ড
পাসপোর্ট টু গ্রামার
বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য
লেখক : মোঃ মুজিবুর রহমান, মোঃ হাসীব কবীর, মোহাম্মাদ রাজ্জব হোসেন, সাইফুর রহমান খান
প্রকাশনী : সাইফুর'স
বিষয় : ইংরেজি ভাষা ও সাহিত্য
পৃষ্ঠা : 668, সংস্করণ : Edition : 2022
আইএসবিএন : 9789843477608
যত Rule তত ভুল! আমি বলিনি সাইফুর স্যার নিজেই বলেছেন।কোথায় ing যুক্ত হবে, কখন s যুক্ত হবে এসব রুল মুখস্ত করে ইংরেজি মনে থাকবে না। তারচেয়ে প্রচুর উদাহরণ পড়ুন। অর্থ বুঝে প্রতিদিন পড়তে থাকুন। দেখবেন এমনিতেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন কখন কিভাবে কোন বাক্য হবে। তখন চাইলেও আপনি ‘I am go’ লিখতে পারবেন না। এটাই একটি ভাষা শেখার ন্যাচারাল সিস্টেম। আপনি বিসিএস দিবেন? ভার্সিটি এডমিশন? এইচ এস সি? অথবা আপনার সিক্স এ পড়ুয়া বাচ্চার পরীক্ষা? সবার জন্যেই এই এক বই ভোকাবুলারি-সহ পাসপোর্ট টু গ্রামার। অর্থাৎ ফাউন্ডেশন কিন্তু সবার জন্য একটাই। আর হ্যা এটার সাথে যদি ইংরেজিতে জিরো থেকে হিরো বইটি নিয়ে ক্যাপসুল আর পানির মত একসাথে খেয়ে নিতে পারেন তবে ইংরেজি ব্যাধি থেকে চিরতরে মুক্তি… যত Rule তত ভুল! আমি বলিনি সাইফুর স্যার নিজেই বলেছেন।কোথায় ing যুক্ত হবে, কখন s যুক্ত হবে এসব রুল মুখস্ত করে ইংরেজি মনে থাকবে না। তারচেয়ে প্রচুর উদাহরণ পড়ুন। অর্থ বুঝে প্রতিদিন পড়তে থাকুন। দেখবেন এমনিতেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন কখন কিভাবে কোন বাক্য হবে। তখন চাইলেও আপনি ‘I am go’ লিখতে পারবেন না। এটাই একটি ভাষা শেখার ন্যাচারাল সিস্টেম। আপনি বিসিএস দিবেন? ভার্সিটি এডমিশন? এইচ এস সি? অথবা আপনার সিক্স এ পড়ুয়া বাচ্চার পরীক্ষা? সবার জন্যেই এই এক বই ভোকাবুলারি-সহ পাসপোর্ট টু গ্রামার। অর্থাৎ ফাউন্ডেশন কিন্তু সবার জন্য একটাই। আর হ্যা এটার সাথে যদি ইংরেজিতে জিরো থেকে হিরো বইটি নিয়ে ক্যাপসুল আর পানির মত একসাথে খেয়ে নিতে পারেন তবে ইংরেজি ব্যাধি থেকে চিরতরে মুক্তি…
পাস্টোরাল সিম্ফনি
পিতরি প্রীতিমাপন্নে
পিতরি প্রীতিমাপন্নে
By (author) রওশন আরা মুক্তা
একই ঘুড়ি বারবার উড়াই আর কাটা পড়তে দেখি; অস্বাভাবিক ফাঁকা লাগে আকাশ, কোনো দিকেই আর যখন কোনো রং চোখে পড়ে না, আবারও বারবার উড়ানোর মতো নতুন ঘুড়ি পয়দা হয়। আবারও কিছুদিন উড়াই। নাটাইয়ের ভারে যখন নুয়ে যেতে থাকি, ছুড়ে ফেলি সেটাও। ঝাড়া হাত-পা হয়ে ডানে-বামে না তাকিয়ে রাস্তায় হাঁটি। সড়ক-বিভাজনীতে পোষা প্রাণীদের জন্য রাখা খড়গুলো ডাকে, রোদের মধ্যে ঘুমাতে বলে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাব কাটা দেখি, ভেলপুরি মামার সামনের ভিড় দেখি, শাঁসসহ ডাব খাই একটা।
ডুবে যেতে থাকি প্রতিনিয়তই, তবু তলিয়ে যাই না!
পিতার চিঠি
পিতার চিঠি
By (author) নিত্য রঞ্জন পাল
সন্তানের মানসিক বিকাশে মাতাপিতার ভূমিকা অপরিসীম। কল্পনাশক্তির পূর্ণতা, সৃজনশীলতার পূর্ণাঙ্গতা, ইতিহাস-সচেতনতা, বিজ্ঞানমনস্কতা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্যচিন্তা , ধর্ম ও দর্শনচিন্তা, ইত্যাদি নানা বিষয়ের পরিপূর্ণ বিকাশে পিতামাতাই হতে পারে যথাযথ কাণ্ডারি।
এই বইয়ের মূল বিষয় একটু ভিন্ন আঙ্গিকে চিঠির মাধ্যমে পুত্রকে উপদেশ প্রদান। এখানে একজন পিতা তার পুত্রকে নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন ধাপে ধাপে পত্রের মাধ্যমে। প্রতিটি পত্রে রয়েছে এক একটি ছোট ছোট বিষয়ের বর্ণনা, যা একজন পাঠকের মনে চিন্তার খোরাক জোগাবে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এটি পড়ে নিজ জীবনে প্রয়োগের মাধ্যমে হয়ে উঠতে পারবে উন্নত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বই বলতে পাঠ্যপুস্তক বা গল্প-কবিতার বইকে বুঝি। কোনো কোনো পিতামাতা সন্তানকে কেবলমাত্র নিজেদের পছন্দের গ্রন্থ পাঠে বাধ্য করেন, যা যথার্থ নয়। নতুন প্রজন্মের অনুসন্ধিৎসু মনকে ধর্ম, দর্শন, বিজ্ঞান সবকিছুই জানতে দেওয়া উচিত। বর্তমানকালের এই জটিল সময়ে সমাজ ও কর্মক্ষেত্রে সন্তানের অবস্থানকে দৃঢ় করতে প্রয়োজন বহুমুখী চিন্তাভাবনার দ্বার উন্মোচনের।
আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে, সেসব দিকনির্দেশনাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
পিথাগোরাসের পাঠশালা
পিথাগোরাসের পাঠশালা
By (author) মোহাম্মদ কায়েস
বইটি মূলত গণিতবিদ পিথাগোরাসের বর্ণাঢ্য জীবন ও তার চিন্তাধারা নিয়ে লেখা। পিথাগোরাস কে ছিলেন? গণিতবিদ, দার্শনিক, নাকি একটি কাল্পনিক চরিত্র। পিথাগোরাস যদিও গণিতবিদ হিসেবে পরিচিত, গণিত ছাড়াও তিনি ছিলেন সংগীতস্রষ্টা ও ক্রীড়া প্রশিক্ষক, আবার আধ্যাত্মিক গুরুও। বার্ট্রান্ড রাসেল পিথাগোরাস সম্পর্কে বলেন, ‘অসাধারণ মেধাবীদের একজন, যিনি বিচক্ষণতা ও অবিচক্ষণতা উভয় ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ।’ অর্থাৎ জ্ঞানী পিথাগোরাসের মাঝে বাস করতেন আরেকজন বোকা পিথাগোরাস। বাংলা ভাষায় পিথাগোরাসকে নিয়ে আংশিক আলোচনা হলেও সম্পূর্ণ একটি বই লেখা হয়নি। অথচ শুধু সংখ্যা নিয়ে কত মজার মজার চিন্তায় না তিনি করেছিলেন। গাণিতিক চিন্তার মতো তার জীবনও কম রহস্যময় নয়। আশাকরি এই বইয়ের মাধ্যমে পাঠক অন্য এক পিথাগোরাসের দেখা পাবেন। হতে পারে এটিই বাংলা ভাষায় রচিত পিথাগোরাসের প্রথম জীবনী।