প্রকাশক

নির্বাচিত কবিতা : শামসুর রাহমান

Original price was: ৳ 900.00.Current price is: ৳ 720.00.
নির্বাচিত কবিতা By (author) শামসুর রাহমান প্রথম কাজ হচ্ছে বাংলা ভাষার কবি হিসেবে শামসুর রাহমানের স্বাতন্ত্র্য উপলব্ধি করা। তাঁর কবিতায় তাঁর নাম ছাপা না হলেও চেনা যায়। আমরা বুঝি এটা তাঁরই কবিতা। আমরা সেই স্বাতন্ত্র্য নিয়ে কথা বলছি না। এই স্বাতন্ত্র্যকে অনেক সময় কবির কণ্ঠস্বর বলা হয়। প্রশ্ন হচ্ছে আধুনিক বাংলা কবিতার ইতিহাসের মধ্যে তিনি কীভাবে আছেন? এই জায়গাটুকু বোঝা জরুরি। অন্যদিকে তিনি বাংলাদেশের কবি, তাই বাংলাদেশের কবি হিসেবে তাঁকে বাংলাদেশের ইতিহাসের জায়গা থেকেও বোঝা দরকার। দুটো এক নয়। তাঁর কন্ঠস্বরের স্বাতন্ত্র্য উপলব্ধি আমাদের যার যার বাংলা কবিতা পাঠের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। সে বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এই সংকলনের উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে বুঝেছি, সেই বোঝাবুঝির জায়গা থেকে তাঁর স্বাতন্ত্র্যটুকু ধরিয়ে দেওয়া। —ফরহাদ মজহার

নির্বাচিত কবিতা : হাবীবুল্লাহ সিরাজী

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 210.00.
নির্বাচিত কবিতা By (author) হাবীবুল্লাহ সিরাজী কবি হাবীবুল্লাহ সিরাজীর কবিতাজুড়ে চলে দ্বিরুক্তিবদাভাস, শ্লেষ ও কূটাভাসের খেলা। পরিচিত পরিমণ্ডলের বাইরে থেকেও তিনি নিজস্ব অভিজ্ঞতা থেকে আহরণ করেন উপমা, উৎপ্রেক্ষা ও রূপক— মিথ ও মেটাফর। পৃথিবীটা একটা ভেল্কিবাজি, তিন তাসের খেলা। শেষমেশ ‘স্বপ্নহীনতার পক্ষে’ কবিকে দাঁড়াতে হয়। হাবীবুল্লাহ সিরাজী স্বপ্নহীনতার জগতে স্বপ্নহীন স্বপ্নের কবি। এই সংকলনের জন্য হাবীবুল্লাহ সিরাজীর প্রতিটি কাব্যগ্রন্থ থেকেই কবিতা নেয়া হয়েছে। সংকলনটিকে প্রতিনিধিত্বশীল করতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। গ্রন্থগুলোর প্রকাশকাল ও ধারাক্রমের দ্বারা পাঠক সহজেই কবির বিকাশের পর্যায়টি অনুভব করতে পারবেন।

নির্বাচিত কবিতা: জীবনানন্দ দাশ

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 288.00.
নির্বাচিত কবিতা: জীবনানন্দ দাশ By (author) জীবনানন্দ দাশ কল্লোল যুগের কবিরা রবীন্দ্রপ্রভাব নস্যাতের সাধনা ও সিদ্ধিতে সন্তুষ্ট ছিলেন বলেই সম্ভবত সমকালীন বাঙলা কবিতায় আধুনিকতা আংশিকতায় আবর্তিত হয়েছে। সেই জের এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে মনে হয়। এই আলাপের বাইরে জীবনানন্দের কীর্তি অপেক্ষাকৃত তুঙ্গস্পর্শী, তার আধুনিক চিত্তবৃত্তিতে যোগ হয়েছে ব্যতিক্রমী এক কম্পোজিশন, যাতে ক্লাসিক্যাল, রোম্যান্টিক, অ্যান্টি-রোম্যান্টিক, রিয়্যালিস্ট, অধিবাস্তবতাবাদী, উত্তরাধুনিক চৈতন্য ইত্যাদির সমন্বয় দেখা যায়। পরস্পরবিরোধী এইসব দৃষ্টিভঙ্গির সমবেত প্রয়োগের ফলে সৃষ্টি হয় রহস্যঘন জটিলতা ও নান্দনিক বিপর্যয়। তাতে এক আপেক্ষিক জগতের উদ্ভাসন ঘটে, যা একান্তই জীবনানন্দীয়।

নির্বাচিত কিশোর সাহিত্য

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লেখক: কাজী নজরুল ইসলাম বিষয়: শিশু-কিশোর ছড়া, সাহিত্য, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844590183 পৃষ্ঠা: 157 সংস্করণ: 4th দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নির্বাচিত গল্প সংকলন

Original price was: ৳ 700.00.Current price is: ৳ 560.00.
নির্বাচিত গল্প সংকলন By (author) আদর্শ আদর্শ গল্প সংকলন ২০২১-এ আছে ৩০ জন লেখকের সমকালীন ৩০টি গল্প। যে গল্পগুলোয় আছে প্রেম, রহস্য, ক্ষুধা ও জীবন বোধের বয়ান। যেহেতু এই সংকলনের লেখকদের অধিকাংশই নতুন, তাই তাদের ভাষা, শৈলী ও চিন্তা নতুন দিনের নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে। মানবিক সম্পর্কের টানাপোড়েন, সামগ্রিক বিশ্বাসহীনতা ও শূন্যতা, আস্থার সংকট ও আশ্রয়হীনতা সত্ত্বেও মানুষ স্বপ্ন দেখে— এ সত্য উচ্চারিত হয়েছে এসব গল্পে। বাস্তবতার বয়ান তবে একটানে উঠিয়ে নিয়ে যায় পরাবাস্তবে; সে আরেক জগত, যেখানে চরিত্রগুলো সামনেই খেলা করে, কখনো কখনো পাঠক নিজেকেই আবিষ্কার করেন চরিত্রের মাঝে। তরুণ ৩০ জন লেখকের লেখনীতে সমাজের টুকরো টুকরো যেরূপ সাহিত্যের আয়নায় উঠে এসেছে, তা নিঃসন্দেহে পাঠককে কল্পনার জগতে এক পরিপূর্ণ দুনিয়ার খোঁজ দেবে: যে দুনিয়া একইসঙ্গে স্বার্থপর ও মায়াময়।

নির্বাচিত ছড়া : আনজীর লিটন

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
নির্বাচিত ছড়া By (author) আনজীর লিটন : নাম কী ঋতুর? : বর্ষা ভেজা ভেজা পাতার বুকে বৃষ্টি জমে দারুণ সুখে একটুখানি আড়াল পেতে একটা ছাতাই ভরসা আহা! বর্ষা আমার বর্ষা। এমনই সব মনরাঙানো ছড়া দিয়ে সাজানো হয়েছে ঋতুর কথা, মায়ের কথা, বন্ধুর কথা, দেশের কথা। বক্তব্য, ছন্দ, উপমা, শৈল্পিকতা ও উপস্থাপনরীতির নান্দনিকতায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। শিশু-কিশোরদের মনোজগতে ঘুরে বেড়ানো দৃশ্যকল্পের বর্ণিল আয়োজন নিয়ে এই গ্রন্থ— নির্বাচিত ছড়া।

নির্বাচিত প্রবন্ধ

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
লেখক: আবদুশ শাকুর বিষয়: বিবিধ প্রবন্ধ, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015601492 দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নির্বাচিত প্রবন্ধ

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
লেখক: আবুল হুসেন বিষয়: বইমেলা-২০২২, বিবিধ প্রবন্ধ, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844100712 পৃষ্ঠা: 187 সংস্করণ: 3rd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নির্বাচিত প্রবন্ধ আহমদ ছফা

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 338.00.
লেখক: আহমদ ছফা বিষয়: বিবিধ প্রবন্ধ, বিবিধ প্রবন্ধ স্লাইড, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844102926 পৃষ্ঠা: 416 সংস্করণ: ৫ম মুদ্রণ ২০১৫ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নির্বাচিত রম্যরচনা

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 225.00.
লেখক: আবদুশ শাকুর বিষয়: রম্য রচনা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015601515 পৃষ্ঠা: 272 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নিশিগন্ধা

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 280.00.
লেখক: আনোয়ারা সৈয়দ হক বিষয়: উপন্যাস, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789844101579 পৃষ্ঠা: 192 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

নিষ্কণ্টক জমির মালিকানা

Original price was: ৳ 650.00.Current price is: ৳ 490.00.
লেখক: গাজী মোজাম্মেল হক বিষয়: জনপ্রিয় বই, রেফারেন্স বই, লোক প্রশাসন, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789844101036 পৃষ্ঠা: 480 সংস্করণ: ৩য় মুদ্রণ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা