ধ্বনিবিজ্ঞানের ভূমিকা
নক্ষত্র জানে না কক্ষপথ কত দূর
নখ
নজরুল অজানা কথা
নন-মার্কেটারদের জন্য মার্কেটিং
নন-মার্কেটারদের জন্য মার্কেটিং
By (author) প্রলয় হাসান
বাংলা ভাষায় দেশীয় মার্কেটিংয়ের কেস স্টাডিভিত্তিক বই বাজারে নেই বললেই চলে। ‘নন-মার্কেটারদের জন্য মার্কেটিং’ বইটি এত দিনে সে অভাব পূরণ করবে কিছুটা হলেও।
হালাল মার্কেটিং, চা-মার্কেটিংয়ের ঐতিহাসিক আখ্যান, অনলাইনভিত্তিক একটা সম্ভাবনাময় মার্কেটপ্লেসের রাতারাতি নিশ্চিহ্ন হওয়ার কারণ অন্বেষণ, গেরিলা মার্কেটিংয়ের আদলে গড়ে ওঠা দুই ভিনদেশি বার্গার জায়ান্টের স্ট্র্যাটেজিক দ্বন্দ্ব, কোমল পানীয়কে ঘিরে ভারতীয় উপমহাদশীয় শ্বাসরুদ্ধকর যুদ্ধের খোঁজ (কোলা ওয়ার), অসন্তুষ্ট গ্রাহক দ্বারা এক এয়ারলাইনস কোম্পানির ১৮০ মিলিয়ন ডলারের ক্ষতি— এ ধরনের ইন্টারেস্টিং কিছু কেস স্টাডি বইটিতে স্থান পেয়েছে।
মার্কেটিং বিষয়ে শূন্য ধারণা রাখা ব্যক্তি থেকে শুরু করে তুলনামূলক কম অভিজ্ঞ কিংবা একেবারেই অনভিজ্ঞ মার্কেটারদের জন্যই বইটি রচিত।
নন্দন ব্যাকরণ ও নির্মিতি (ষষ্ঠ শ্রেণি)
নন্দন ব্যাকরণ ও নির্মিতি (সপ্তম শ্রেণি)
নন্দনতত্ত্বের ইতিহাস
নন্দিত শিক্ষক ড. এম. এ. সাত্তার মণ্ডল
নন্দিত শিক্ষক ড. এম. এ. সাত্তার মণ্ডল
By (author) ড. আতিউর রহমান
প্রফেসর ড. এম. এ. সাত্তার মণ্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রথম ইমেরিটাস প্রফেসর। তিনি একুশে পদকপ্রাপ্ত শিক্ষক, গবেষক ও পরিকল্পনাবিদ। প্রফেসর মণ্ডল একজন কিংবদন্তি শিক্ষক, আমাদের সবার শিক্ষাগুরু, অনুকরণীয় রোল মডেল। পাণ্ডিত্য, কর্তব্যবোধ ও শৃঙ্খলাপরায়ণতা তাঁকে অনন্য শিক্ষকের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ‘নন্দিত শিক্ষক’ বইয়ে স্যারের ছাত্র ও শুভানুধ্যায়ীগণ মন খুলে লিখেছেন তাঁর পঁচাত্তর বছর বয়স পূর্তি উপলক্ষ্যে। তাঁরা ক্লাসরুম, গবেষণা ও কর্মজীবনের বিচিত্র সব স্মৃতিকথায় শ্রদ্ধা নিবেদন করেছেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি উপাচার্য হিসাবেও স্যার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। প্রফেসর মণ্ডল শিক্ষার্থী ও সহকর্মীদের জীবনে প্রতিষ্ঠা লাভের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে চলেছেন। একজন আদর্শ শিক্ষকের শক্তি যে তার সততা, কর্তব্যপরায়ণতা ও নিরপেক্ষতা তা স্যারের পথচলার প্রতিটি পর্যায়ে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। একজন শিক্ষকের আদর্শ শিক্ষক হয়ে ওঠার মূলমন্ত্র বইয়ের লেখাগুলোতে বিধৃত হয়েছে। আমি স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বইটির বহুল পাঠ কামনা করছি।
প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী
উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
নববি স্বাস্থ্যকথন
বিষয়: চিকিৎসা
লেখক : এইচ কে আশরাফ উদ্দিন
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামী চিকিৎসা, চিকিৎসা
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published, 2023
আইএসবিএন : 978-984-97660-5-6
অনেকেই রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নতগুলো অধুনা যুগের জন্য অনুপযোগী মনে করেন! অথচ বিজ্ঞানের উৎকর্ষতার দরুন প্রমাণিত হয়েছে, নবিজির সুন্নতগুলো মোটেও সেকেলে বা অনুপযোগী নয়। উপরন্তু এগুলোই মানব-স্বাস্থ্যের জন্য শতভাগ উপকারী। আর এটাই চিরন্তন ও চূড়ান্ত সত্য।
বইটিতে এই বিষয়গুলো যথোপযুক্ত তথ্য-প্রমাণসহ সহজবোধ্য ও নান্দনিক ভাষায় উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাসূল (সা.)-এর সুন্নত সম্পর্কে নিজের জ্ঞানের জায়গা আরও বেশি স্পষ্ট ও মজবুত হবে। ঈমান হবে দৃঢ় থেকে দৃঢ়তর। ফলে তদনুযায়ী আমল করা ও এগুলোর প্রচার-প্রসারের ক্ষেত্রে আন্তরিকতাও বৃদ্ধি পাবে বহুগুণে। অমুসলিম পাঠকগণও নবিজির এমন সব চমৎকার আদর্শ সম্পর্কে জানতে পারবেন, যা তাদের চিন্তার জগৎকে আলোড়িত করবে। সেইসাথে মানবজীবনে নববি শিক্ষা সম্পর্কে আরও বেশি আগ্রহ বৃদ্ধি করবে, ইনশাআল্লাহ।
নবিদের দাওয়াতি পদ্ধতি
লেখক : শাইখ টিম হাম্বল
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : দাওয়াহ, দ্বীনের পথে আহ্বান
অনুবাদক : আরিফুল ইসলাম
পৃষ্ঠা : 78, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 2nd Edition, 20 Nov 2023
আইএসবিএন : 9789849658412, ভাষা : বাংলা
মানুষ সাধারণত বদলাতে চায় না। সে যেমন আছে, তেমনই থাকতে চায়। তাই কাউকে বদলানোর আহ্বান জানালে সে রাগ করে। আবার কেউ দূরে চলে যায়। এমনকী পরিবর্তনের আহ্বানের জন্য অন্তরঙ্গ বন্ধুর সাথে সম্পর্কচ্ছেদের ঘটনাও ঘটে অহরহ।
দাওয়াতের অর্থ—বদলে যাওয়ার আহ্বান জানানো। হয়তো বর্তমান অবস্থার আমূল পরিবর্তনের আহ্বান, নয়তো তার মানোন্নয়নের আহ্বান। এই হচ্ছে মূলকথা। দাওয়াতের এই সুমহান দায়িত্ব সবচেয়ে ভালোভাবে আঞ্জাম দিয়েছেন নবি-রাসূলগণ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ কীভাবে এই কঠিন কাজটি করেছেন, এই কাজ করতে গিয়ে তাঁরা কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কীভাবে তা থেকে উত্তরণের উপায় বের করেছেন—এ-ই নিয়ে বইটি।
রাসূল ﷺ-এর মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হলেও দাওয়াতের ধারা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। বর্তমান যুগে কীভাবে আমরা তাঁদের দাওয়াতি পদ্ধতির আলোকে মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছাতে পারি, তা জানতে পারব এই বইয়ের মাধ্যমে।