তাস
তাহেরের স্বপ্ন
তিতলি
তিতলি
By (author) উম্মে শায়লা রুমকী
আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে যারা আর দশজন মানুষ থেকে ভিন্ন। তারা অনেক ক্ষেত্রে নিঃসঙ্গ এবং তাদের চারপাশের জগৎ ও মানুষ সম্পর্কে উদাসীন। এরা অন্যের সাথে কখনোই কোনো সামাজিক বা আবেগিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। এমনকি তার পরিবারের সদস্যদের সাথেও দু-একটি বিষয় ছাড়া কোনো আন্তযোগাযোগ বা মনোভাবের আদান-প্রদানে সক্ষম নয়। কখনো কখনো এমন কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ করে যা সবার দৃষ্টিতে শোভনীয় নয়। এরা অন্য মানুষের চিন্তা, অনূভুতি ও চাহিদা বুঝতে পারে না। ব্যক্তির এরূপ আচরণ পর্যবেক্ষণ করে প্রথম ‘পল উগেন ব্লোইলার’ নামের একজন চিকিৎসক ১৯১২ সালে এই সমস্যার নামকরণ করেন ‘অটিজম’, যার বাংলা করলে দাঁড়ায় ‘আত্ম-মগ্ন ব্যক্তি’। অর্থাৎ যে ব্যক্তি সর্বদা নিজেকে নিয়েই মগ্ন থাকতে পছন্দ করে এবং খুব কম ক্ষেত্রেই অন্যের সাথে ভাববিনিময়ের চেষ্টা করে।
দিন দিন এ রকম অটিজম মানুষের সংখ্যা বেড়েই চলছে। অটিজম সম্পর্কে সঠিক তথ্য ও ঠিক সময়ে সম্মিলিত চিকিৎসা নিলে অটিজমের মাত্রা অনেক অংশে কমিয়ে আনা সম্ভব।
তিতলি মূলত একজন অটিস্টিক শিশুর গল্প।
তিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প
তিন-চারে নব্বই
তিন-চারে নব্বই
By (author) মোহাম্মদ কায়েস
বিজ্ঞান শুধু মানুষের দ্বন্দ্ব দূর করবে এমনটা নয়, বিজ্ঞান মাঝে মাঝে মানুষকে দ্বন্দ্বে ফেলে দেওয়ার জন্যও যথেষ্ট। যেমন: গণিতবিদ মরগান তাঁর প্রকাশিত পান্ডুলিপিতে প্রমাণসহ উপস্থাপন করেন ‘1 = 0’, গণিতবিদ লুইস ক্যারোল যুক্তি দিয়ে দেখিয়ে দেন যে নষ্ট ঘড়ি ধীরে চলা ঘড়ির থেকেও বেশি সঠিক সময় দেয়, জেনো প্রমাণ করে দেখান যে ধীরে চলা কচ্ছপও সবচেয়ে দ্রুতগামী মানুষের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হতে পারে!
এর মানে হলো, এ সবকিছুই ‘Parodox (প্যারাডক্স)’।
আলো থেকে শুরু করে, আমাদের চিন্তা, বিজ্ঞান, সময়, গতি, এমনকি এই বিশাল মহাবিশ্ব একটি জটিল প্যারাডক্স। প্রাচীন গ্রিকের অধিবাসীরা বিশ্বাস করত যে প্যারাডক্স মানব মস্তিষ্কের চিন্তার খোরাক, যা মানুষকে শুধু চিন্তা করতে শেখায় না; বরং একই সঙ্গে মানুষকে কৌতূহলী করে তোলে। প্যারাডক্স গোলক ধাঁধার মতো, যার একটির সমাধান আবার হাজারখানেক নতুন প্রশ্নের সৃষ্টি করে, সৃষ্টি করে নতুন নতুন কৌতূহলের, ফলে বিজ্ঞানীদের আবার ডুব দিতে হয় জ্ঞানের সাগরে।
আর সেই জ্ঞানের সাগরের যাত্রীদের জন্য এই বইটি, যারা ভবিষ্যতে জ্ঞানের সমুদ্রে সাঁতার কাটবে নতুন কোনো কৌতূহলের সমাধান খুঁজতে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করে তুলবে নতুন কোনো কৌতূহলের সমাধান বের করে।
তিন্নি ও বন্যা
তুমিই অনন্ত উৎস
তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে
তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে
By (author) গাজী মিজানুর রহমান
আমাদের তরুণ প্রজন্মের একটি অংশ যেন নতুন করে বড় স্বপ্ন দেখতে ভুলে গেছে, আরেকটি অংশ স্বপ্ন দেখতে ভয় পায়। আমি একজন স্বপ্নচারী। তাই আমি নিজে নতুন স্বপ্ন দেখতে এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভীষণ পছন্দ করি। যারা নতুন স্বপ্ন দেখতে ভুলে গেছে হতাশায় বা ভয়ে, ‘তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে’ বই তাদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। শুধু নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিতই করবে, স্বপ্নকে ছুঁতে নতুন করে উদ্বুদ্ধ করবে