ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস
ঠিক-বেঠিক মার্কেটিং
ঠিক-বেঠিক মার্কেটিং
By (author) গালীব বিন মোহাম্মদ
মার্কেটিং— মানব মনের গভীর আবেগ-অনুভূতি, ভালো লাগা-খারাপ লাগা, চাহিদা-অপূর্ণতা-তৃপ্তি নিয়ে কাজ করা অসাধারণ এক বিষয়। আধুনিক পৃথিবীর প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে মার্কেটিংয়ে কাজ করে ভোক্তার অপূর্ণ চাহিদা বের করে আনা থেকে শুরু করে তাকে সফল ও প্রতিষ্ঠানের জন্য লাভজনকভাবে পূর্ণ করা পর্যন্ত। ব্যবসার ভাষায় বললে পুরো ভ্যালু চেইন নিয়ে। জটিল, সময়সাপেক্ষ, প্রচণ্ড বুদ্ধির মারপ্যাঁচের এ কাজ কিন্তু মোটেও সোজা নয়; বরং পদে পদে মার্কেটিয়ারদের পড়তে হয় নানান চাপে— বাহ্যিক ও অভ্যন্তরীণ দুভাবেই। ফলে হয় নানান ভুল-ভ্রান্তি। এড়িয়ে যায় অনেক বিষয়, যা হয়তো সাময়িকভাবে ঠিক মনে হলেও দিনশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এ বইটিতে সে রকম কিছু ঘটনাই বলা হয়েছে, যার প্রতিটিই বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া পর্যবেক্ষণ থেকে লেখা।
এ দেশে দেশীয় মার্কেটিং কেস স্টাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সে ক্ষেত্রে এ বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়।
ঠিক-বেঠিক মার্কেটি ২
ঠিক-বেঠিক মার্কেটি ২
By (author) গালীব বিন মোহাম্মদ
মার্কেটিং— মানব মনের গভীর আবেগ ও অনুভূতি, ভালো লাগা-খারাপ লাগা, চাহিদা-অপূর্ণতা-তৃপ্তি নিয়ে কাজ করা অসাধারণ এক বিষয়। আধুনিক পৃথিবীর প্রতিটি ব্যাবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে মার্কেটিং কাজ করে ভোক্তার অপূর্ণ চাহিদা বের করে আনা থেকে শুরু করে তাকে সফল ও প্রতিষ্ঠানের জন্য লাভজনকভাবে পূর্ণ করা পর্যন্ত। ব্যাবসার ভাষায় বললে পুরো ভ্যালু চেইন নিয়ে। জটিল, সময়সাপেক্ষ, প্রচণ্ড বুদ্ধির মারপ্যাঁচের এ কাজ কিন্তু মোটেও সোজা নয়; বরং পদে পদে মার্কেটিয়ারদের পড়তে হয় নানান চাপে— বাহ্যিক ও অভ্যন্তরীণ দুভাবেই। ফলে হয় নানান ভুল-ভ্রান্তি। এড়িয়ে যায় অনেক বিষয়, যা হয়তো সাময়িকভাবে ঠিক মনে হলেও দিনশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এ বইটিতে সে রকম কিছু ঘটনাই বলা হয়েছে, যার প্রতিটিই বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া পর্যবেক্ষণ থেকে লেখা।
এ দেশে দেশীয় মার্কেটিং কেস স্টাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সে ক্ষেত্রে এ বইটিকে নতুন একটি পদক্ষেপ বলাই যায়।
ডমরু-চরিত
ডমরু-চরিত
By (author) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
অত্যন্ত হাস্যরসিক চরিত্র ডমরুধর। ডমরুধরের নানান কীর্তি, অ্যাডভেঞ্চার, রূপকথা, রম্য এবং সামাজিক বিভিন্ন কাহিনি নিয়েই ডমরু-চরিত। প্রথম জীবনে বেশ দরিদ্র ছিল ডমরুধর, তারপর বুদ্ধি খাটিয়ে কীভাবে ধনার্জন করেছে, দুর্গোৎসবের সময় তার ঠাকুর দালানে বসে সেইসব গল্প করে বন্ধুদের সঙ্গে। সবাই আজগুবি গল্প বলে টিপ্পনী কাটে কিন্তু ডমরুধর দমে যাওয়ার পাত্র নয়। তার গল্পে কখনো সে যমালয়ে ভ্রমন করেছে, কখনো আবার কার্তিক বহনে চড়ে ত্রিভুবন দর্শন করেছে। এ ছাড়াও ভণ্ড সাধু, ভালোমানুষ ভূত, বোগদাদি জ্বিন, সুন্দরবনের বাঘ ইত্যাদির গল্প চলে আসে তার আড্ডায়।
ডমরু-চরিত-এর আনন্দময় পাঠ শিশু-কিশোরদের কল্পনার দুনিয়াকে সমৃদ্ধ করে আসছে প্রায় এক শ বছর ধরে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাংলা সাহিত্যের কালজয়ী এ রম্য রচনা নতুন প্রজন্মের জন্য অবশ্য পাঠ্য।
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প (আজকের কাগজ পুরুষ্কারপ্রাপ্ত)
ডাবল স্ট্যান্ডার্ড ৩
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: double-standard-3
লেখক : ডা. শামসুল আরেফীন
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
পৃষ্ঠা : 184, কভার : পেপার ব্যাক, সংস্করণ : New Edition, 2023
আইএসবিএন : 978984962371
ডিজিটাল ঈশপের গল্প
ডিজিটাল ঈশপের গল্প
By (author) সঞ্জয় মুখার্জী
মহামতি ঈশপের খরগোশ ও কচ্ছপের গল্পের কথা মনে আছে? কেমন হতো যদি এই ডিজিটাল যুগে দৌড় প্রতিযোগিতার জন্য এরা পায়ের উপর নির্ভর না করে প্রাইভেট কার বা মেট্রোরেলের সাহায্য নিত? কিংবা সেই তৃষ্ণার্ত কাকটি যদি কলসিতে পাথর ফেলে পানি পান করার চেষ্টার পরিবর্তে মিনারেল ওয়াটারের বোতল কিনে তৃষ্ণা মেটাবার চেষ্টা করত? এই বইতে ঈশপের গল্পের চরিত্রগুলোকে নিয়ে এমন সব আজগুবি কল্পনাই করা হয়েছে। ঈশপের জনপ্রিয় ত্রিশটি গল্পকে ডিজিটাল যুগের নানা সুবিধা, অসুবিধা ও অসংগতির প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে রসাত্মক রম্যরচনার ভঙ্গিমায়। গল্পগুলো সব বয়সী পাঠকের জন্যই লঘু বিনোদনের পাশাপাশি ডিজিটাল যুগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবনার খোরাক যোগাবে বলে আশা করা যায়।
ডিজিটাল কর্তৃত্ববাদ, নজরদারি পুঁজিবাদ ও মানুষের স্বাধীন ইচ্ছার ভবিষ্যৎ
ডিজিটাল কর্তৃত্ববাদ, নজরদারি পুঁজিবাদ ও মানুষের স্বাধীন ইচ্ছার ভবিষ্যৎ
By (author) কল্লোল মোস্তফা
ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন ধরনের কর্তৃত্ববাদী ও নজরদারি পুঁজিবাদী তৎপরতার বিকাশ ঘটছে। তথ্য প্রবাহের উপর সরকারি নিয়ন্ত্রণের বিষয়টি এখন কেবল কোনো কিছু ব্লক বা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ নেই; ইন্টারনেট মাধ্যমের বিভিন্ন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে জনগণের চিন্তার উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য পরিকল্পিতভাবে জনগণকে নানান অগুরুত্বপুর্ণ বিষয়ে ব্যস্ত রাখা, সরকারি বক্তব্য বা অবস্থানকে নিরপেক্ষ মতামত বা সংবাদ হিসেবে প্রচার করা, ভাড়াটে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বিষয়বস্তু নিয়ন্ত্রণ ইত্যাদি বহুরকম তৎপরতা চালানো হয়। অন্যদিকে, সরকারি কর্তৃত্ববাদী প্রভাব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্লোবাল কর্পোরেশনগুলোর জন্ম ও বিকাশ, সেগুলো আবার ডিজিটাল সেবার বিনিময়ে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য অবাধে সংগ্রহ করা এবং সেই তথ্যকে মানুষের আচার-আচরণ অনুমান ও প্রভাবিত করার কারবারে লিপ্ত। কাজেই স্বাধীন চিন্তা ও তৎপরতার জায়গা থেকে সরকারি কর্তৃত্ববাদ আর বহুজাতিক নজরদারি পুঁজিবাদ— উভয় প্রপঞ্চের সাথেই বোঝাপড়া ও মোকাবিলা করা জরুরি। বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিজম, রাজনৈতিক পরিমণ্ডল ও বিদ্যায়তনিক জগতে ডিজিটাল কর্তৃত্ববাদ ও নজরদারি পুঁজির সাম্প্রতিক এসব প্রবণতা নিয়ে বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই অনুবাদ সংকলনটি।
ডিজিটাল ফরেনসিক অ্যান্ড ইনভেস্টিগেশন
লেখক : আরিফ মঈনুদ্দীন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : বিবিধ বই
পৃষ্ঠা : 162, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আজ সমাজের সর্বত্র ব্যবহার হচ্ছে। এই ডিভাইসগুলির মধ্যে রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, ফ্ল্যাশ ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং আরও অনেক কিছু। এসব ডিজিটাল ডিভাইস বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়।
দুর্ভাগ্যবশত, সাইবার অপরাধীরা অপরাধ করার জন্য এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকে, কারণ এই ডিভাইসগুলি মানুষকে নামে-বেনামে অপরাধ করতে সহযোগিতা করে। এসব ডিভাইস কীভাবে ফরেনসিক করে আলামত খুঁজে বের করতে হয়, তা অনেকই জানেন না। অপরাধ করার পর অপরাধীর সেই ডিভাইস কীভাবে ফরেনসিক করবেন, কীভাবে অপরাধ-সংক্রান্ত আলামত খুঁজবেন তার সব পদ্ধতি এই বইয়ে তুলে ধরা হয়েছে।
সর্বোপরি, এই বইটির মাধ্যমে আপনি ডিজিটাল ফরেনসিক প্রসেস এবং ধাপগুলির বিস্তারিত জানতে পারবেন। কীভাবে ফরেনসিক টুল ব্যবহার করতে হয় এবং এন্টি ফরেনসিক পদ্ধতি বাইপাস কীভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ডিজিটাল মার্কেটিং এর গল্প
ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে পাইথনের ব্যবহার
লেখক : আকছাদুর রহমান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি
পৃষ্ঠা : 264, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849856511, ভাষা : বাংলা
আজকের ডিজিটাল যুগে ডেটার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমনকি ডেটাসংক্রান্ত পেশার জনপ্রিয়তার জন্য ডেটা সায়েন্স বিষয়টিকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমেও চালু করা হচ্ছে। বিভিন্ন কোম্পানিতে ক্রেতাদের পছন্দ-অপছন্দ বোঝার জন্য ডেটা সংগ্রহ করে তার বিশদ ব্যাখ্যা বুঝে ও মূল্যায়ন করেই কোম্পানিগুলো তাদের নানাবিধ প্রোডাক্ট বানায়। তাই যদি আপনি কোনো ডেটা থেকে সহজেই কোনো প্যাটার্ন বানাতে পারেন বা আপনার বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে যেকোনো সমস্যার সমাধানে পারদর্শী হন, তা হলে ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব আরও অনেক দিক থেকে বলা যেতে পারে : ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা : ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা সম্ভব হয় এবং তাই কোনো সংস্থার সম্ভাব্য সাফল্য বা ব্যর্থতাও অনুমান করা যায়। এছাড়াও ডেটা অ্যানালিসিসের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট বা ট্রেন্ড ভাইরাল হচ্ছে, কোন সিনেমা মানুষ পছন্দ করছে, এমনকি কোন সময়ে কোন লেখা পোস্ট করলে বেশি লোক দেখছে, তা-ও বোঝা সম্ভব হয়। অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে একটি ব্যবসা, প্রকল্প, বা প্রতিষ্ঠানের কাজের পারফরম্যান্স বৃদ্ধি করা যায়। এটি ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস দ্বারা পূর্বের তথ্য থেকে ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করা যায়, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন হতে পারে তা অনুমান করা যায়। গবেষণা এবং নতুন উদ্ভাবন আবিষ্কার করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে নতুন উদ্ভাবন আবিষ্কার করা হয় যা গবেষণা, উদ্যোগ, এবং ব্যক্তিগত বা পেশাদার কাজে সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস প্রাপ্ত তথ্য ও জ্ঞানের আলোকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা পর্যালোচনা করতে সাহায্য করে : ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা দেখে ডেটা অ্যানালাইসিস করা হয় যাতে আমাদের জীবনেকে সঠিক এবং উপযোগী দিকে পরিচালিত করা যায়। মার্কেট রিসার্চে ব্যবহার করা হয় : পণ্য বা পরিষেবা উন্নত করতে, নতুন পণ্য বা সেবা উৎপাদন করতে, মার্কেটিং রিসার্চ করার জন্য ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে, ডেটা অ্যানালাইসিস একটি ব্যবসা, গবেষণা, বা যেকোনো ধরনের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথে চলা, এবং সার্বিক সফলতা অর্জনে সাহায্য করতে ডেটা অ্যানালাইসিস অপরিহার্য। এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন করতে পাইথন ব্যবহার করা হয়। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখানো হয়েছে। বইটিতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) হিসাবে ব্যবহার করা হয়েছে বহুল ব্যাবহৃত এবং ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষায়িত জুপিটার নোটবুক। প্রোগ্রামিং কৌশলগুলো রপ্ত করতে করতে ডেটা অ্যানালাইসিস ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনের দিকে এগিয়ে গেলে, আপনি বুঝতে পারবেন বইটি কীভাবে সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি হয়ে উঠছে এবং আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে যাচ্ছে। এই বইটি তাদের জন্য যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন শিখতে চান এবং ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হতে চান। এটির জন্য প্রাথমিক প্রোগ্রামিং জ্ঞান থাকা প্রয়োজন। তাই এই বইটি পড়ার আগে আমার লেখা ‘সবার জন্য পাইথন’ বইটি পড়ে নিলে ভালো হয়।
ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং (১ম খন্ড)
লেখক : নূর-আল-আহাদ
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 124, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849665502
ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং শব্দ দুটি সম্পর্কে পুরোপুরি জানাশোনা মানুষের সংখ্যা আজও আমাদের পৃথিবীতে কম। বর্তমানে আমাদের পুরো পৃথিবী ডেটার উপর নির্ভরশীল। বিগ ডেটার যুগ পেরিয়ে আমরা বর্তমানে বসবাস করছি হাইপার ডেটার যুগে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘণ্টার উৎপন্ন হচ্ছে নানা রকমের অগণিত ডেটা। এই ডেটাগুলোকে ম্যানেজ করা এবং ব্যবহার করে ভালো কিছু করার জন্যই মূলত ডেটা সায়েন্টিস্ট নামক একটি বিশেষায়িত পেশার সৃষ্টি।
ডেটা সায়েন্টিস্ট হবার ক্ষেত্রে ডেটা সায়েন্স সম্পর্কে আগে আমাদের জানাশোনা থাকতে হবে। ডেটা সায়েন্স সম্পর্কে জানার পর আমাদের জানতে হবে মেশিন লার্নিং সম্পর্কে। এই বিষয়গুলো টেকনিক্যাল মনে করে আমাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে আগ্রহ দেখান না। আবার, আরও একটি শ্রেণি রয়েছে যারা মূলত ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তারপরও ধারণাগুলোকে আরও মজবুত করা এবং সঠিকভাবে জানার জন্য তারা গাইডলাইন খুঁজে থাকেন। এছাড়াও, আরও একটি শ্রেণি আছেন যারা মূলত নতুন কিছু জানার জন্য আগ্রহী থাকেন। সেক্ষেত্রে, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং জানার মতো একটি নতুন বিষয়ও বটে।
বইটি উপরোক্ত তিন শ্রেণির পাঠকের কথা বিবেচনায়ই সাজানো হয়েছে। বইটিতে প্রথম দিকে ডেটা সায়েন্সের বেসিক বিষয়গুলো সম্পর্কে সাবলিল ভাষায় উদাহরণসহ আলোচনা করা হয়েছে। তারপর, বইটিতে পাইথন ব্যবহার করে বেসিক ডেটা সায়েন্সের কিছু কাজ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, বইটির প্রতিটি অধ্যায়ের শেষে ডেটা সায়েন্স ইন অ্যাকশন নামে একটি সেশন যুক্ত করা হয়েছে যাতে বিশ্বের নানা দেশের ডেটা সায়েন্সের এবং মেশিন লার্নিংয়ের উদাহরণ যুক্ত করা হয়েছে। এতে করে, ডেটা সায়েন্সের এবং মেশিন লার্নিংয়ের জগৎ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
পরিশেষে, বইটিকে যতদূর সম্ভব পাঠকের উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে ডেটা সায়েন্স নামক ক্রমশ জনপ্রিয় এই বিষয়ের ওপর জানাশোনার জন্য পাঠকগণ আগ্রহী হন।