জুলাই গণঅভ্যুত্থান পোস্টার (৫০ পিছ)
জুলাই গণঅভ্যুত্থান পোস্টার (৫০ পিছ)
জুলাই গণঅভ্যুত্থানের দিনপঞ্জি নিয়ে তৈরি হল গণঅভ্যুত্থানের স্মারক পোস্টার। রক্ত আর ত্যাগ নিয়ে বাণিজ্য করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের প্রচেষ্টা সবার মাঝে স্মারকটি ছড়িয়ে দেয়া, যেন আমরা ভুলে না যাই। আমরা যেন মনে রাখি রক্তঝরা দিনগুলোর কথা, স্বৈরাচারী শাসনের পতনের কথা। কেবল মুদ্রণ এবং আনুষঙ্গিক ন্যূনতম খরচ ছাড়া বাড়তি মুনাফা যুক্ত হবেনা বিধায় নামমাত্র মূল্যের বিনিময়ে স্মারক পোস্টারটি সংগ্রহ করা যাবে।
জুলিয়াস সীজার
জেন্ডার আলোকে সংস্কৃতি
জেন্ডার বিশ্বকোষ
জেমসন
জেমসন
By (author) ওসমান সজীব
বইপোকা এক রহস্যময় খুনির নাম জেমসন। খুনের প্রথম শর্ত হলো, বড় তিনটি লাইব্রেরি করে দিতে হবে। তার প্রিয় উপন্যাস তলস্তয়ের ‘আন্না কারেনিনা’। প্রিয় কবিতার বই কহলিল জিবরানের ‘দ্য প্রফেট’। জেমসন গল্প শুনিয়ে মানুষকে নসিহত করে। খুনোখুনি থেকে দর্শনপ্রচার- কী করে না জেমসন! কিন্তু কে এই জেমসন? বা, কী এই জেমসন?
জোছনাফুল
লেখক : আবদুল্লাহ মাহমুদ নজীব
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, ইসলামী সাহিত্য
পৃষ্ঠা: ১৪৪ (হার্ড কভার)
জোছনা কি কখনো ফুল হতে পারে? ফুলটা দেখতে কেমন? এই ফুলের সুবাসই বা কীভাবে নিতে হয়? ‘জোছনাফুল’ সেই রহস্যের সুলুক সন্ধানে নামবে আপনার সাথে।
বইটা আপনাকে শুধু জোছনারাতের আসরে বসিয়ে রাখবে না; চন্দ্র-সূর্যকেও টেনে নিয়ে আসবে জীবনের পাঠশালায়। আপনি হবেন সেই পাঠশালার অংশীজন। সমুদ্রের পাড়ে কুড়াবে ভাবনার ঝিনুক, ঝিনুক থেকে বের করে আনবে বিশ্বাসের মুক্তো, আপনি সেই মুক্তোয় গাঁথবেন ভালোবাসার মাল্য।
‘জোছনাফুল’-এর বাগানে ফুটেছে আরও অনেক ফুল, এসেছে আরও অনেক ভ্রমর, গেয়েছে আরও অনেক পাখি। ফুল-পাখিদের এই কোলাহলে জীবনের অর্থ খুঁজে বেড়ায় কিছু চঞ্চল মৌমাছিও। সুন্দরের পরাগে ফুল ফোটানো, অসুন্দরের গায়ে হুল ফোঁটানো সেইসব মৌমাছিদের সাথেও জমবে আপনার নিবিড় আলাপন।
জোবায়ের’স শর্ট সাজেশন অল ইন ওয়ান (জোবায়ের’স সিরিজ)
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Jobair's Short Suggestions All in One
(Jobayer's Series) by Zubair Ahmed
Author: জোবায়ের আহমেদ
Publisher: Arts Publications
Category: বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
Edition: 6th, November 2025
Number of Pages: 184
Country: Bangladesh
Language: Bangla
জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী আয়িশা (রা.)
বিষয়: মহীয়সী নারী জীবনী
লেখক : ড. ইয়াসির ক্বাদি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : মহীয়সী নারী জীবনী
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789848254769
আয়িশা (রা.) মুমিনদের মা; প্রিয়নবির প্রিয়তমা স্ত্রী। জ্ঞান ও প্রজ্ঞায় পূর্ণ এই মহীয়সীর পবিত্রতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সত্যায়িত। সুন্নাহ ও ফিকহের জ্ঞানে তিনি ছিলেন জলিলুল কদর সাহাবিগণেরও শিক্ষক! উমর (রা.)-এর মতো মহান খলিফার ভুলও তিনি শুধরে দিতেন প্রজ্ঞার সাথে! তাঁর বুদ্ধিমত্তা ছিল আরবের সাধারণ জনগণ থেকে শুরু করে পণ্ডিতদের নিকটও সমাদৃত। এই মহীয়সীর জীবনের সাথে মিশে আছে সুখী দম্পতি হওয়ার অব্যর্থ নুসখা। আছে নারীকুলের জন্য নিত্য পাথেয়।
এই বইয়ের প্রতি পাতায় অঙ্কিত হয়েছে আয়িশা (রা.)-এর কৈশোরের চাঞ্চল্যতা থেকে শুরু করে জ্ঞান-প্রজ্ঞায় পূর্ণ মহীয়সী হওয়ার পুরো সফর! আছে তাঁকে ঘিরে নানান প্রশ্নের তাত্ত্বিক জবাব!
ঝংকার মাহবুবের ছয়টি বই
ঝংকার মাহবুবের ছয়টি বই
By (author) ঝংকার মাহবুব
অর্ধদশক ধরে সিরিয়াসলি লেখালেখি করে নিজেকে অতুলনীয় করে তুলেছেন ঝংকার মাহবুব।
লেখক বুদ্ধি করে বলেন, অতুলনীয়। যাতে অন্য কেউ তুলনা করতে না আসে। সেই একই সুরে ক্লোজআপ-মার্কা হাসি দিয়ে দাবি করেন, তিনি খেলাধুলার ফার্স্ট বয়। পরে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি থেকে জানা যায়, কাজিনদের সাথে কুতকুত খেলায় উনি নিয়মিতই লাস্ট হতেন। তবে কাজিনদের মধ্যে উনি ছাড়া আর কোনো ছেলে না থাকায় টেকনিক্যালি তিনিই ফার্স্ট বয়।
মাঝবেলায় এসে খেলাধুলার ফার্স্ট বয় হওয়ার প্যারা না থাকায় বুয়েটের IPE ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথম জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ পান। বুয়েট থেকে পাস করার পর ৩ বছর স্টার্টআপ করে, নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সও করেন। বর্তমানে স্ত্রী কারিনা ইসলামের চাকরিকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে টেক্সাসের ডালাস শহরে বসে শিকাগোর নিলসেন কোম্পানিতে রিমোটলি সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কামলা খাটেন।
ঝংকার মাহবুবের মোটিভেশনাল তিনটি বই
ঝংকার মাহবুবের মোটিভেশনাল তিনটি বই
By (author) ঝংকার মাহবুব
অর্ধদশক ধরে সিরিয়াসলি লেখালেখি করে নিজেকে অতুলনীয় করে তুলেছেন ঝংকার মাহবুব।
লেখক বুদ্ধি করে বলেন, অতুলনীয়। যাতে অন্য কেউ তুলনা করতে না আসে। সেই একই সুরে ক্লোজআপ-মার্কা হাসি দিয়ে দাবি করেন, তিনি খেলাধুলার ফার্স্ট বয়। পরে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি থেকে জানা যায়, কাজিনদের সাথে কুতকুত খেলায় উনি নিয়মিতই লাস্ট হতেন। তবে কাজিনদের মধ্যে উনি ছাড়া আর কোনো ছেলে না থাকায় টেকনিক্যালি তিনিই ফার্স্ট বয়।
মাঝবেলায় এসে খেলাধুলার ফার্স্ট বয় হওয়ার প্যারা না থাকায় বুয়েটের IPE ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথম জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ পান। বুয়েট থেকে পাস করার পর ৩ বছর স্টার্টআপ করে, নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সও করেন। বর্তমানে স্ত্রী কারিনা ইসলামের চাকরিকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে টেক্সাসের ডালাস শহরে বসে শিকাগোর নিলসেন কোম্পানিতে রিমোটলি সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কামলা খাটেন।
ঝটপট রোবটিকস
ঝটপট রোবটিকস
By (author) মিশাল ইসলাম
ঝটপট রোবটিকস বইতে আছে রোবটিকস সম্পর্কে শূন্য জ্ঞান থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার হাতছানি। একবার শুরু করতে পারলে এ হাতছানি থেকে নিজেকে দূরে রাখা মুশকিল। বইটির আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়নি, বরং কীভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এর ফলে পাঠকের সমস্যা সমাধানে দক্ষতাও বাড়বে।
৭ বছর বা তার ঊর্ধ্বে যে-কেউ এ বই পড়ে রোবটিকসের জগতে যাত্রা শুরু করতে পারবে। হাতেকলমে ১০টি প্রোজেক্টের মাধ্যমে বইটি একজন পাঠককে রোবটিকসের জগতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।
বইটি এমনভাবে লেখা হয়েছে যেন এটি একজন মেন্টর হিসেবে কাজ করে ও রোবটিকসের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে শিখতে সহায়তা করে।
পাশাপাশি, রোবট অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মকানুন ও কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সে সম্পর্কে আলোচনা করে হয়েছে। রোবটিকস ও রোবট অলিম্পিয়াড নিয়ে বাংলায় অনবদ্য রিসোর্স এ বইটি।