গিট ও গিটহাব
লেখক : জাকির হোসাইন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
পৃষ্ঠা : 104, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849760801
ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ ‘নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে। এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।
গুগল গুরু
গুগলের দিনগুলো
গুগলের দিনগুলো
By (author) রাগিব হাসান
একুশ শতকের শুরুর দিকে আমেরিকার সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তির যে জয়যাত্রা শুরু হয়, সেই বিপ্লবের অগ্রদূত কোম্পানিটির নাম গুগল (Google)। সারা বিশ্বের সবখানে, এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে যাওয়া এই গুগলকে সবাই এক নামে চেনে। কিন্তু কী জাদু আছে গুগলে? কীভাবে এই অসাধারণ সব প্রযুক্তি নিয়ে এসেছে গুগল? কারা কাজ করে এই গুগলে? আর সিলিকন ভ্যালি জায়গাটাই বা কেমন?
গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো কোম্পানিতে ক্যারিয়ারে গড়তে আগ্রহী কিংবা অসাধারণ একটি কোম্পানি কালচার গড়তে ইচ্ছুক উদ্যোক্তা, এইচআর প্রফেশনালদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।
গুজরিপঞ্চম
গুড টাচ ব্যাড টাচ
গুড প্যারেন্টিং (সন্তান প্রতিপালনে সফল হওয়ার উপায়)
লেখক : নেসার আতিক
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : সন্তান প্রতিপালন
পৃষ্ঠা : 152, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2019
আইএসবিএন : 9789848254349
সন্তান হিসেবে আমাকে নিয়ে মা-বাবার পেরেশানী উপলব্ধি করতে পারি মধ্যবয়সে এসে। মা-বাবার বুকের ভেতরটা পড়তে পারি আমার কলিজার টুকরো মেয়েদের দিকে তাকালেই।
আমরা একটা নৈতিক জীবনবোধের মধ্য দিয়ে বেড়ে ওঠার সুযোগ পেয়েছি। সময় বদলেছে।এখন টের পাই, সন্তান লালন পালন কতোটা চ্যালেন্জিং বিষয়।
একজন পেশাদার ব্যাংকার হিসেবে আমার জগতটা হিসাব ও কারবার নিয়ে। সেই অভ্যাসেই কিনা, আমি প্রতিনিয়ত আমার সন্তানদের নিয়ে হিসাব করি, ভাবনার রাজ্যে হারিয়ে যাই।
সেই ভাবনাগুলোই কলমের ছোঁয়াতে কাগজে সংরক্ষণ করেছিলাম। একজন বাংলাদেশী মুসলিম পিতার প্যারেন্টিং ভাবনা।
আনন্দিত, এই ভাবনাগুলো ছাপার অক্ষরে হাজারো পিতামাতার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ্। আসন্ন বইমেলায় আমার বই গুড ‘প্যারেন্টিংঃ সন্তান প্রতিপালনে সফল হওয়ার উপায়’ বই আলোর মুখ দেখছে।
এই বইটি আপনাদের ভালো লাগবে বলে সাহসী প্রত্যাশা করছি।
গৃহী
গোধুলি
গোলাপসংগ্রহ (প্রথম আলো বর্ষসেরা বই )
গোলাম মুস্তাফা কর্ম ও জীবন
গৌড়ানন্দ কবি ভনে শুনে পূন্যবান
গ্যাপশেডিং
গ্যাপশেডিং
By (author) মাহফুজ সিদ্দিকী হিমালয়
বইটা কেন লিখছি জানি না, কেন আপনি পড়বেন তাও বলা মুশকিল। সাক্ষাৎকার ধারণার মধ্যেই পলিটিক্যাল এসেন্স রয়েছে একটা। ঘনিষ্ঠ-অঘনিষ্ঠ যে কোনো ব্যক্তিকে বলে দেখুন আপনার সাক্ষাৎকার নিতে চাই, দুটো প্রতিক্রিয়া আসা অবধারিত: আমি তো বিখ্যাত কেউ নই, আমার আবার কিসের সাক্ষাৎকার! দ্বিতীয়ত, এটা কোথায় ছাপা হবে। অর্থাৎ জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত না হলে তার সাক্ষাৎকার প্রদানের অধিকার নেই, এবং সাক্ষাৎকার নেয়া মানে সেটা প্রকাশিত হবার বাধকতা থাকতে হবে। অবশ্য একাডেমিক গবেষণার উদ্দেশ্যেও ফরম্যাটবদ্ধ সাক্ষাৎকার নেয়া হয় অনেক সময়।
অথচ এইসব সাক্ষাৎকার যার পড়ে তারা আমাদেরই মতো পাদপ্রদীপের বাইরে থাকা আটপৌরে মানুষ; প্রতিনিয়ত আমরা আঁকি আরেকটু জীবনের নকশা, মনে জাগে দার্শনিকতা-বৈপ্লবিকতা-অহম-আত্মঅন্বেষণসহ আরো কত চেতনা। সেসবের ভাষা তাদেরই বোধগম্য যাদের জীবনযাপনও আমাদেরই ধাঁচের। বিখ্যাত অর্থনীতিবিদ-রাজনীতিবিদ-ব্যবসায়ী-গায়ক-লেখকেরা পাদপ্রদীপের সামনে অভ্যস্ততার পৌনঃপুনিকতায় হয়ে পড়েন ক্লান্তিকর, প্রেডিক্টেবল, পুনরাবৃত্তিপ্রবণ এবং আরোপিত। তাদের ভাবনা জেনে আদৌ কি আপনার জীবনভাবনায় সত্যিকারের পরিবর্তন আসে, নাকি সাময়িক স্ফুলিঙ্গ তৈরি হয় ‘একদিন আমিও…’
যাহোক, কী করবেন আপনার অভিরুচি, তবে আমি ১৫ জন ব্যক্তির সাথেকার আলাপনকে উপজীব্য ধরে ব্যক্তির সাথে প্রতিষ্ঠান-পেশা-রাষ্ট্র-সামাজিকতা-অনুশাসন-মূল্যবোধ- কালচারসহ বিভিন্ন অনুঘটকের গ্যাপ অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলাম। মন চাইলে ২-৫ পৃষ্ঠা নেড়েচেড়ে দেখতে পারেন।