গল্পে গল্পে বিজ্ঞান সিরিজ (১-৪ খণ্ড)
লেখক : ড. উম্মে বুশরা সুমনা
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : বয়স যখন ৮-১২, শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 316, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিশু-কিশোররা বিজ্ঞানের দিকে ঝুঁকছে। কিন্তু কিছু মানুষ বিজ্ঞান আর ইসলামকে পরস্পর প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে। ফলে শিশু-কিশোরদের অবচেতন মনে ইসলাম-বিদ্বেষ ঢুকে যাচ্ছে। তাদের মধ্যে নিজের ধর্ম নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
শিশু-কিশোরদের একই সাথে ইসলাম এবং আধুনিক বিজ্ঞান সমন্বিত শিক্ষা খুবই প্রয়োজন। এই লক্ষ্যে ২০২২ বইমেলায় গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে ‘গল্পে গল্পে বিজ্ঞান সিরিজ’। লিখেছেন আমি হতে চাই সিরিজের জনপ্রিয় লেখিকা ডক্টর উম্মে বুশরা সুমনা।
এই সিরিজে রয়েছে কিশোর উপযোগী চারটি উপন্যাস। পাঁচ বন্ধুর বিভিন্ন ঘটনা নিয়ে বর্ণিত ভিন্ন স্বাদে বিজ্ঞানের চার বিষয় নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে।
গল্পে স্বল্পে প্রোগ্রামিং
গল্পে স্বল্পে প্রোগ্রামিং
By (author) মইনুল রাজু
প্রোগ্রামিং প্রমাণ করে ব্যক্তিটির বিশ্লেষণী ক্ষমতা আছে, ধৈর্য আছে, একাগ্রতা আছে, ইচ্ছা আছে; সর্বোপরি সমস্যা সমাধান করার সক্ষমতা আছে। অতএব প্রোগ্রামারের লেখা প্রোগ্রামটিই তার সার্টিফিকেট। মাইক্রোসফট, গুগল কিংবা ফেসবুকের মতো বড় কোম্পানির জন্য কাজ করেন এ রকম অনেকেই আছেন, যাদের কখনোই কোনো সার্টিফিকেট ছিল না; অসংখ্য ছোট ছোট কোম্পানির কথা তো বাদই দিলাম। অতএব কারও কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার চেয়ে, নিজের কাছ থেকেই নিজের সার্টিফিকেট অর্জন করা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো সার্টিফিকেট নেই।’
‘একবার এক মা তার প্রোগ্রামার ছেলেকে দোকানে পাঠিয়েছে ডিম কিনে আনার জন্য। মা বলে দিয়েছেন, পুত্র, তুমি যখন বাইরে থাকবে, তখন বাসার জন্য ডিম কিনো। মায়ের সে প্রোগ্রামার ছেলে আর কোনো দিন বাসায় ফিরে আসেনি। কেন ফিরে আসেনি, সেটা বুঝতে হলে প্রোগ্রামিংয়ে ব্যবহৃত লুপের ধারণা থাকা প্রয়োজন।
‘প্রোগ্রামিং চিন্তা করতে শেখায়, যৌক্তিক হতে শেখায়, কোন অবস্থায় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কোন কোন দিকে নজর রাখতে হবে, তা নিয়ে ভাবতে শেখায়। প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় আনন্দ সৃষ্টিশীলতার আনন্দ, নিজের কল্পনায় থাকা যৌক্তিক চিন্তাধারাকে মনের মতো করে অনবদ্য এক বাস্তবে রূপ দেওয়ার আনন্দ।
গল্পে-জল্পে জেনেটিক্স ১ম খণ্ড
গল্পে-জল্পে জেনেটিক্স ১ম খণ্ড
By (author) চমক হাসান
• এই তো কদিন আগে আমাদের দেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আমাদের গর্বের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন পাটের জিন মানচিত্র আবিষ্কার করে।
• সন্তানের চেহারা মা-বাবার মতো হয়। কারণ সন্তানের শরীরে থাকে মা-বাবার জিন।
• পৃথিবীর প্রত্যেকটা জীবের আকার, বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় তার জিন।
• কখনো ভেবে দেখেছি কি, আমরা যে খাবার খাই, সেটা ধীরে ধীরে আমাদের শরীরেরই অংশ হয়ে যায়? এই হজম প্রক্রিয়ার নেতৃত্বে থাকে নানান রকম প্রোটিন, আর প্রোটিন তৈরির নির্দেশ দেয় জিন।
• হয়তো মানুষ এখন চাইলে ঠিক তার মতো আরেকজন মানুষ ক্লোন করে ফেলতে পারবে জিন প্রযুক্তি ব্যবহার করে।
কিন্তু এই জিন জিনিসটা আসলে কী, এটি কীভাবে কাজ করে? কীভাবে মানুষ আবিষ্কার করল এই জিন? আগামী শতাব্দী কি জিন প্রকৌশলে শতাব্দী হতে চলেছে? মানুষ কি পারবে মানুষ ক্লোন করতে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বহু বছর আগে শুরু হওয়া জীবনের এক গল্পের মাঝে, যে গল্পের অংশ আমরা সবাই। ‘গল্পে-জল্পে জেনেটিক্স’ বইটিতে কার্টুনের সাহায্যে সেই গল্পটাই বলা হয়েছে।
গল্পে-জল্পে জেনেটিক্স ২য় খণ্ড
গল্পে-জল্পে জেনেটিক্স ২য় খণ্ড
By (author) চমক হাসান
• এই তো কদিন আগে আমাদের দেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আমাদের গর্বের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন পাটের জিন মানচিত্র আবিষ্কার করে।
• সন্তানের চেহারা মা-বাবার মতো হয়। কারণ সন্তানের শরীরে থাকে মা-বাবার জিন।
• পৃথিবীর প্রত্যেকটা জীবের আকার, বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় তার জিন।
• কখনো ভেবে দেখেছি কি, আমরা যে খাবার খাই, সেটা ধীরে ধীরে আমাদের শরীরেরই অংশ হয়ে যায়? এই হজম প্রক্রিয়ার নেতৃত্বে থাকে নানান রকম প্রোটিন, আর প্রোটিন তৈরির নির্দেশ দেয় জিন।
• হয়তো মানুষ এখন চাইলে ঠিক তার মতো আরেকজন মানুষ ক্লোন করে ফেলতে পারবে জিন প্রযুক্তি ব্যবহার করে।
কিন্তু এই জিন জিনিসটা আসলে কী, এটি কীভাবে কাজ করে? কীভাবে মানুষ আবিষ্কার করল এই জিন? আগামী শতাব্দী কি জিন প্রকৌশলে শতাব্দী হতে চলেছে? মানুষ কি পারবে মানুষ ক্লোন করতে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বহু বছর আগে শুরু হওয়া জীবনের এক গল্পের মাঝে, যে গল্পের অংশ আমরা সবাই। ‘গল্পে-জল্পে জেনেটিক্স’ বইটিতে কার্টুনের সাহায্যে সেই গল্পটাই বলা হয়েছে।
গল্পের গল্প
গল্পের মতো
গাছেদের স্কুল
গাছেদের স্কুল
By (author) এহসান হায়দার
গাছেদের স্কুল- বাচ্চাদের জন্য রঙিন ছবিতে, শিক্ষনীয় সহজ গল্পে অসাধারণ একটি বই। এই বইয়ের ছবিগুলো শিশুর ভাবনার জগতে রঙয়ের পরিচয় ঘটাবে। ছবির সাথের গল্প শিশুকে তার চারপাশের জগত নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শিশুকে চিন্তাশীল করে তুলবে এ বই।
বইটি চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। যে সকল শিশু এখনও পড়তে শেখেনি তাদেরকে পড়ে শোনানো যেতে পারে। আর যারা বানান করে বাংলা পড়তে শিখেছে তাদেরকে একা পড়ার জন্যই প্রেরণা দেয়া উচিত। বড়রা শিশুদেরকে গল্প পড়ে শোনানোর সময় শিশুকে স্বাধীনভাবে বইটির ছবি দেখার সুযোগ করে দিলে শিশুর জন্যু গল্পটি বুঝতে আরও সহজ হবে। আর যে সকল শিশু নিজেরাই পড়বে তাদেরকে শব্দের অর্থ বুঝতে সহায়তা করা উচিত। যদিও গল্পটি খুবই সহজ ভাষায় লেখা তারপরও যদি কোনো শব্দের অর্থ শিশুর অজানা থাকে তাকে সেগুলো শিখিয়ে নেয়া যাবে।
গাব্বু
গায়ে গায়ে জ্বর
গায়ে গায়ে জ্বর
By (author) সালাহ উদ্দিন শুভ্র
আমি এই উপন্যাসের শেষ পর্যন্ত থাকব আপনাদের সঙ্গে। একটা খুনের তালাশ করতে গিয়ে আমি জীবনের নানা রহস্যের ঝোপঝাড় উল্টেপাল্টে দেখতে থাকব। অচেনা দরজায় কড়া নাড়ব। মানুষের গভীরতম বিষাদের গল্প শুনব। রক্তাক্ত খুনের বিবরণে শিহরণ জাগবে আমার। জীবনের অগোচরে থাকা ঝুঁকি, ভয়, উত্তেজনা সামাল দিতে দিতে পরিচিত হব অগম্য মানুষ মনের। আমার গায়ে তখন খুব জ্বর থাকবে। ভরা মেঘের মতো জ্বর। ঘাম দিয়ে ঝরে পড়ার আগে দম ধরে থাকা থরথর জ্বর।
গার্ডিয়ানশিপ
লেখক : নজরুল ইসলাম টিপু
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : সন্তান প্রতিপালন
পৃষ্ঠা : 224, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789848254998, ভাষা : বাংলা
একটি শিশুকে মানুষ বানানোর জন্য শিশুদের করণীয় কিছু নেই, কিন্তু অভিভাবকদের অনেক করণীয় আছে। সন্তানকে চরিত্রবান বানানো, ধৈর্যশীল, জ্ঞানী প্রজ্ঞাবান হিসেবে গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং বিষয়। অনেক অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য অভিভাবকদেরও মনে রাখতে হয় সকল পদ্ধতি ও ধাপগুলো।
গার্ডিয়ানশিপ বইটি সেই ধাপগুলো নিয়েই রচিত। শিশুদেরকে মানুষের মতো মানুষ বানাতে অভিবাকদের কী কী করণীয় সবিস্তারে আলোচনা করা হয়েছে; যাতে করে আমাদের সন্তান সকল মনুষ্য গুণ অর্জন করতে পারে এবং সেইসঙ্গে সফল ক্যারিয়ারের অধিকারীও হতে পারে।
গার্ডিয়ানের রমাদান প্যাকেজ
লেখক : ড. ইয়াসির ক্বাদি, মুফতি আবু বকর ইবনে মুস্তফা, মুফতি মুহিউদ্দীন কাসেমী
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত ও আমল, দুআ ও যিকির, সিয়াম, রমযান, তারাবীহ ও ঈদ
রমজান মাস ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটাই সর্বোত্তম সময়। এই মাসকে যথাযথরূপের কাজে লাগালে যেমন মহাসাফল্য অর্জন করা যায়, তেমনি এই সুযোগ হাতছাড়া করারও রয়েছে নিন্দিত তিরস্কার। প্রত্যেক মুমিনের কর্তব্য রমজানের বরকতময় সময়ের সর্বোত্তম ব্যবহার করা। তবে এর জন্য প্রয়োজন রজব ও শাবান মাস থেকেই প্রস্তুতি গ্রহণ। রমজানের সওগাত বইটি রমজানের সর্বোত্তম প্রস্তুতি গ্রহণে আপনাকে বিশ্বস্ত সঙ্গীর ন্যায় সহযোগিতা করবে। এতে সুবিন্যস্তভাবে আলোচিত হয়েছে রজব ও শাবানে রমজানের পূর্বপ্রস্ততি, রোজার প্রয়োজনীয় বিধিবিধান, ফাজায়েল, তারাবির নামাজ, ইতেকাফ, জাকাত ও ফিতরা, দুই ঈদের নামাজসহ বিভিন্ন আনুষঙ্গিক ইবাদতের বিবরণ। এবারের রমজান আপনার জন্য সার্থক ও সুন্দর হোক!
| প্যাকেজে যা যা থাকছে - |
| রমজানের সওগাত |
| মুমিনের রাতদিন |
| দুআ বিশ্বাসীদের হাতিয়ার |
| কুরআনিক দুআ |
| মাসনুন দুআ |