খোয়াবনামা (আনন্দ পুরস্কার প্রাপ্ত বই)
খ্যাতিমানদের মজার কান্ড
গণতন্ত্র
গণপরিষদ বিতর্কের আলোকে বাংলাদেশের সংবিধান জন্মকথা
গণপরিষদের বিতর্কের আলোকে বাংলাদেশের সংবিধানের জন্ম কথা
গণমাধ্যম ও জ্ঞানভিত্তিক সমাজ নির্বাচিত প্রবন্ধ
লেখক : মো: সামসুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : বিবিধ বিষয়ক প্রবন্ধ
পৃষ্ঠা : 164, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition 2023
আইএসবিএন : 9789849665564, ভাষা : বাংলা
যারা লেখালেখি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত তারা জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষা, গণমাধ্যম ইত্যাদি বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রতি পাঠকের আগ্রহ বিশেষভাবে বেড়েছে। রাজনীতি বা অর্থনীতি ইত্যাদি গতানুগতিক ধারার বাইরের লেখার প্রতি পাঠক আগ্রহ প্রদর্শন করছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে র্যাংকিং, শিক্ষার আন্তর্জাতিকীকরণ, দেশে শিক্ষা ও গবেষণার পরিবেশ ইত্যাদি বিষয়ে সবাই সামাজিক মাধ্যমে বিতর্ক করছেন। আবার গণমাধ্যমের আধিক্য ও সেই সঙ্গে গণমাধ্যম-সাক্ষরতা বা মিডিয়া লিটারেসি বৃদ্ধির কারণে গণমাধ্যমের বিষয়াদি জানার ব্যাপারে পাঠক আগ্রহের কমতি নেই। বইটিতে লেখকের অভিজ্ঞতা ও পাঠকের আগ্রহ বিবেচনায় নিয়ে এই ধরনের বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রচেষ্টা নেওয়া হয়েছে। বইটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখকের নির্বাচিত কলামের সংকলন। ঢাকার মূলধারার বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো প্রকাশিত হয়েছে। লেখাগুলো মূলত তরুনদের উদ্দেশ্যে লেখা তবে স্বাতন্ত্র্য বজায় রাখার প্রচেষ্টায় লেখাগুলো কিছুটা সেমি-একাডেমিক ধরনের । সংশ্লিষ্ট বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য নির্বাচিত কলামগুলো নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।
গণহত্যা ১৯৭১ বিশ্ব সিভিল সমাজের প্রতিবাদ
গণিত ও বিজ্ঞানের হাতছানি
লেখক: মুহম্মদ খায়রুল আনাম
বিষয়: শিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার,
প্রকাশনী: মাওলা ব্রাদার্স
ISBN: 9789849502944
পৃষ্ঠা: 71
সংস্করণ: 1st
দেশ: বাংলাদেশ
ভাষা: বাংলা
গণিতপুরে বিজ্ঞানানন্দ
গণিতপুরে বিজ্ঞানানন্দ
By (author) ফাতিহা আয়াত
গণিত ও বিজ্ঞানচর্চা ছাত্রছাত্রীদের জন্য জরুরি হলেও সঠিক পদ্ধতিতে চর্চার অভাবে এ বিষয় দুটিকে রীতিমতো ভয় পেয়ে এড়িয়ে চলে অনেকে। এ বইটি কোমলমতি শিক্ষার্থীদের সেই ভয় দূর করবে।
সংখ্যারেখার সাহায্যে কীভাবে পরম মান নির্ণয় করা হয়, কী করে বড় বড় সংখ্যাকে সহজে গুণ করা যায়, কীভাবে বড় সমান্তর ধারার যোগফল খুব সহজে বের করতে হয়— এসব সরলভাবে দেখানো হয়েছে এ বইয়ে। সমীকরণ ও ফাংশনের মধ্যে পার্থক্য কী? পাই-এর মান কেন 3.14? এ বইয়ে মিলবে এমন মজার মজার প্রশ্নের উত্তর।
শুধু গণিত নয়, আছে বৈজ্ঞানিক পরীক্ষার বর্ণনাও— করোনার মতো ক্ষুদ্র ভাইরাস কীভাবে দেখা যায়, গণিতের সাহায্যে রকেট উৎক্ষেপণ কী করে হয়; ডিসি মোটর দিয়ে বৈদ্যুতিক পাখা তৈরির উপায়, ঘরোয়া পদ্ধতিতে কার্বন ডাই-অক্সাইড বানানো— এমন মজার বিষয়গুলো জানা যাবে এ বই থেকে। শিক্ষার্থীরা বিজ্ঞান নিয়ে যেমন জানতে পারবে, তেমনি বড়দের সাহায্য নিয়ে হয়ে উঠতে পারে খুদে বিজ্ঞানী!
শুধু পরীক্ষায় পাস করে যেতে পরিক্ষার্থীরা যেখানে অনাগ্রহ নিয়ে পড়া মুখস্ত করতে বাধ্য হয়, সেখানে গণিতপুরে বিজ্ঞানানন্দ বই পড়ার আনন্দ তো দেবেই, সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে।
গণিতের জেমস বন্ড
গণিতের জেমস বন্ড
By (author) মোত্তাসিন পাহলভী
রাফাতের বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে, বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয় নিয়ে গবেষণা করে। সে গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। রাফাত প্রায়ই এই ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়। এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রাফাতের দেখানো ম্যাজিকগুলো বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন বন্ধুরা তাকে ‘গণিতের জেমসবন্ড’ উপাধি দেয়।
প্রকৃতপক্ষে রাফাত এখানে একটি প্রতীকী নামমাত্র। গণিত ভালোবেসে যারাই গণিতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা সবাই গণিতের জেমসবন্ড।
প্রুফ করাবেন সকালেই
গণিতের মঞ্চে
গণিতের মঞ্চে
By (author) আহমেদ জাওয়াদ চৌধুরী, এম আহসান আল মাহীর, সাইফুর রহমান তাশকি
গণিতের সৌন্দর্য উপপাদ্য কিংবা সমস্যার মধ্যে নয়; বরং এর প্রতিটি বিষয়ের মাঝে অন্তর্নিহিত সম্পর্কের মধ্যে। গণিতের সবকিছু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, যা সব বিজ্ঞানকে একত্র করে একটি অনন্য ভাষায়। গণিতের এ সৌন্দর্য নিজে উপলব্ধি করা এবং তা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটাই আসলে সব গণিত ক্যাম্প ও গণিত ক্লাবের মূল লক্ষ্য।
গণিতের কিছু সুন্দর দিকের সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো, গণিত যে কেবল ত্রিভুজ-বৃত্ত-রেখা বা সমীকরণ সমাধান নয়, তা দেখানোই এই বইয়ের উদ্দেশ্য। প্রতিটি অধ্যায়ে একটি নতুন বিষয় লেকচারের আকারে উপস্থাপন করা হয়েছে, প্রচুর উদাহরণ এবং ছবির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেন এখান থেকে একজন শিক্ষার্থী নিজে শিখতে পারে এবং তা অন্যকে কীভাবে শেখানো যায় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বইয়ের শেষ অধ্যায়ে নতুন গণিত ক্লাব চালু করার ব্যাপারে কিছু তথ্য ও দিকনির্দেশনা দেওয়া আছে, যা হয়তো গণিত ক্লাবগুলোকে তাদের যাত্রা শুরু করতে সাহায্য করবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গণিতের জগৎ সর্বক্ষণ প্রসারিত হচ্ছে। সবার মাঝে গণিতের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আশা।