প্রকাশক

কিশোর রচনা

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
কিশোর রচনা By (author) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বাংলা অঞ্চলে আধুনিক শিক্ষা সবেমাত্র শুরু হচ্ছে। শিশুরা চেয়ার-টেবিল-বেঞ্চিওয়ালা স্কুলে যাচ্ছে পড়তে। কিন্তু পড়তে গেলেই তো আর হবে না! তাদের পড়ার জন্য তো বই লাগবে! আগে তো বই লাগত না। টোলে বা গুরুর বাড়িতে শিশু-কিশোররা পড়তে যেত। গুরু মুখে মুখে যা বলতেন তাই-ই তারা শিখত। কিন্তু আধুনিক শিক্ষার জন্য চাই বইপত্তর। কিন্তু কে লিখবে বই! এ তো আর বড়দের বই না যে চাইলে অনেকেই লিখতে পারবে! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখলেন শিশুদের জন্য একের পর এক বই। লিখলেন বর্ণপরিচয় থেকে শুরু করে কথামালা, নীতিবোধ, চরিতাবলী, জীবনচরিত ইত্যাদি মজার মজার সব বই। বিদ্যাসাগরের ‘কিশোর রচনা’র এই সংকলনে মূলত ছোটদের মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জনে সহায়ক গল্পগুলোই নেয়া হয়েছে। এসব গল্প পড়ে তারা যাতে বড় মানুষ হওয়ার পথে পা বাড়ায়; বড় পৃথিবীর পথে পা বাড়ায়। বইতে সংকলিত গ্রন্থগুলোতে বিদ্যাসাগরের বানানরীতিই অনুসরণ করা হয়েছে। যাতে আমাদের তরুণ শিক্ষার্থীগণ তার ভাষারীতির সৌন্দর্য্য উপভোগ করতে পারে।

কিশোরসমগ্র

Original price was: ৳ 225.00.Current price is: ৳ 168.00.
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস বিষয়: শিশু-কিশোর উপন্যাস, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015602611 পৃষ্ঠা: 120 সংস্করণ: 2nd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

কী যে করি

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
কী যে করি By (author) গোলাম রাব্বী সহজ করে বললে, এটা একটা গল্পের বই। নিজেকে নতুন করে তৈরির এক রহস্যময় বই। বইটা আমি কেবল পড়িইনি; বইটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আছি। থাকব। আমার জীবনের গল্পটাও প্রায় এ রকমই। ‘কী যে করি’, ‘কী যে করি’; এসব ভাবনা আমার মাথায়ই আসে না। নিজে কখনো হাল ছাড়িনি। আমার ভাবনায় সব সময়ই ছিল দেশ। নিজের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ। বইটিতেও তেমনি গল্পচ্ছলে উদ্বুদ্ধ করা হয়েছে—নিজেকে গড়ো। নিজেকে নিজের এবং সবার জন্য ভাবো। নিজের সেরাটা দেওয়ার ও তৈরি করার কথা বলা হয়েছে। আমি কখনো কখনো না পারতেই পারি। সহজে আমার স্বপ্ন ধরা না-ও দিতে পারে। সে জন্য হতাশ হওয়া, নেতিয়ে পড়া বা হারিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বইটি গল্পে গল্পে বলছে—এগিয়ে যাও। নতুন কিছু করো। অন্তত ‘কী যে করি’, ‘কী যে করি’ না ভেবে, কিছু হলেও শুরু করো। কিছু না করলে নাচো। গাও। তা-ও না করতে ইচ্ছে হলে গল্প করতে করতে হাসো। মানে, কিছু না কিছু একটা করো। ভুল হতেই পারে। কাজ করলে ভুল হয়। তা নিয়ে পড়ে থাকা যাবে না। একা না পারলে দু-একজনকে সঙ্গী বানাতে পারো। রাব্বী যেমন বইটা লিখতে গিয়ে টিম বানিয়েছে। গবেষণা করেছে। বইটির আরও যে বিষয় আমার ভালো লেগেছে তা হলো, বইটি কেবল পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নিজে পড়লাম, শেলফে গুছিয়ে রাখলাম বা নিজে পড়তে পড়তে মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়লাম—এসবের পাশাপাশি বইটিকে একটা মানবিক ও সামাজিক আন্দোলনে রূপ দিতে চাওয়া। যেখানে আমিও থাকতে চাই। ফলে সবার ‘কী যে করি’ ফোবিয়া দূর হবে। কিছু একটা করা শুরু করে দেবে। দেশের মূল্যবান সম্পদ তরুণ-কিশোরদের এক ছাতায় আনবে। ওরা কথা বলবে—সবাই শুনবে, শিখবে এবং শেখাবে। যে যেটা ভালো পারে, তাকে দিয়ে সেটা করা হবে। কাজের অভাব হলে, স্বপ্নপূরণে সবাই মিলে প্রয়োজনে নতুন কাজ সৃষ্টি করবে। তারপরও থামা যাবে না। এককথায় বইটাকে মূল ধরে—বেকায়দায় ফেলতে চাইছে বেকারত্বকে; যা হবে আসলেই আনন্দের, সাহসের ও গর্বের। দেখা হচ্ছে সেই পরিবর্তনে। বইটির সঙ্গে; সৃষ্টির পথে। মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য, নড়াইল-২

কী সুন্দর অন্ধ

Original price was: ৳ 50.00.Current price is: ৳ 40.00.
লেখক: মহাদেব সাহা বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844101050 পৃষ্ঠা: 71 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

কীয়েক্টাবস্থা

Original price was: ৳ 340.00.Current price is: ৳ 272.00.
কীয়েক্টাবস্থা By (author) মোস্তাকুর রহমান ‘কীয়েক্টাবস্থা’ লেখকের বিচিত্র অভিজ্ঞতাপুষ্ট জীবনের গল্প। এ বইটিতে উল্লিখিত সব চরিত্র বাস্তব, সব কাহিনি নির্ভেজাল সত্য। রহস্য, রোমাঞ্চ, ভ্রমণ, প্রেম, বিরহ, কিংবা একজন নিরীহ ছাত্রের গতানুগতিক জীবন এই গল্পগুলোর বিষয়বস্তু হলেও, একটি বিশেষ ক্ষেত্রে বইটি যেন এক সূত্রে গাঁথা মালা। আর সেই সুতোটি হলো প্রাত্যহিক জীবনের নানা বিড়ম্বনা। প্রতিটি গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু নিদারুণ ঘটনা, আর শেষে গিয়ে এক চিলতে রোদ্দুরের মতো এক টুকরো হাসি। ঠিক যেমনটি আমাদের যাপিত জীবন। কীয়েক্টাবস্থার গল্পগুলোর সূতিকাগার পৃথিবীর নানা প্রান্ত। কখনো তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্রহল, কখনো তা হিমালয়ের পাদদেশ কিংবা নেপালের দুর্গম পথ, কখনো কাতারের ঊষর বিমানবন্দর, কখনো নিউ মেক্সিকো কিংবা মার্কিন মুলুকের বিভিন্ন অঙ্গরাজ্য। জীবন, সে তো অনুমানের অতীত! এ কারণে ‘কীয়েক্টাবস্থা’ কোনো মিথ নয়, সত্য। যে ছেলেটি আজ সানন্দে প্রকৌশল যন্ত্র নিয়ে খুটখাট করে, যে মেয়েটি চিকিৎসক হওয়ার মানসে হাড়গোড় গোনে কিংবা যে ছেলেটি কোনো কিছুর পরোয়া না করে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে তাস পেটায় আর সিগারেট ফোঁকে, সবাই তার নিজ নিজ জীবনের পরিক্রমায় নানা তিক্ত, বিচিত্র ও চমকপ্রদ অভিজ্ঞতা সঞ্চয় করে যায়। অভিজ্ঞতালব্ধ হলে কেউ তা ভুলে যায়, কেউ তা মনে রাখে। আর কেউ কেউ এই তুচ্ছ লেখকের মতো তা অহেতুক লিখে রাখে।

কুকিং স্টুডিও

Original price was: ৳ 600.00.Current price is: ৳ 480.00.
কুকিং স্টুডিও By (author) উম্মি সেলিম Cooking Studio By Umme নামটির সাথে প্রায় সব রন্ধনপ্রিয় নর-নারীরই পরিচয় আছে। ১৬ লাখেরও বেশি গ্রাহকের ইউটিউব এই চ্যানেলটির মজার মজার নানা রকম ১৭০টির বেশি রেসিপি নিয়ে এই বই। যারা সহজ এবং অল্প সময়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি খুঁজছেন এই বইটি তাদের জন্য। অনেকের ধারণা, ইউটিউব দেখে দেখেই তো রান্নাবান্না করা যায়; তার জন্য আবার বই কেন? কিন্তু বাস্তবতা হচ্ছে, চুলায় রান্না বসিয়ে বারবার পজ (Pause) করে ভিডিও দেখা অনেক বেশি শ্রম এবং সময়ের অপচয়। আপনার সামনে বইটি থাকলে বারবার ভিডিও পজ করে রেসিপির উপকরণ ও পরিমাণগুলো লেখার ঝামেলা থাকে না। রান্নাবিষয়ক দরকারি সব টিপসে সমৃদ্ধ এই বইটি। ফলে একদম নতুন রাঁধুনিদের জন্যও এই বইটি উপকারে লাগবে। গ্রাম বাংলার ট্রেডিশনাল রান্না থেকে শুরু করে বিদেশি নানা রকম রান্নার রেসিপিও রয়েছে এ বইতে। কুকিং স্টুডিও বাই উম্মি চ্যানেলের গ্রাহক হয়ে, তার ভিডিওগুলো সম্মিলিতভাবে ২০ কোটিবারেরও বেশি দেখা মানুষজন তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এই বইটির মাধ্যমে উম্মি সেলিমের সাথে তাদের সেই ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমাদের বিশ্বাস।

কুকিং স্টুডিও (ডিলাক্স)

Original price was: ৳ 700.00.Current price is: ৳ 560.00.
কুকিং স্টুডিও (ডিলাক্স) By (author) উম্মি সেলিম Cooking Studio By Umme নামটির সাথে প্রায় সব রন্ধনপ্রিয় নর-নারীরই পরিচয় আছে। ১৬ লাখেরও বেশি গ্রাহকের ইউটিউব এই চ্যানেলটির মজার মজার নানা রকম ১৭০টির বেশি রেসিপি নিয়ে এই বই। যারা সহজ এবং অল্প সময়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি খুঁজছেন এই বইটি তাদের জন্য। অনেকের ধারণা, ইউটিউব দেখে দেখেই তো রান্নাবান্না করা যায়; তার জন্য আবার বই কেন? কিন্তু বাস্তবতা হচ্ছে, চুলায় রান্না বসিয়ে বারবার পজ (Pause) করে ভিডিও দেখা অনেক বেশি শ্রম এবং সময়ের অপচয়। আপনার সামনে বইটি থাকলে বারবার ভিডিও পজ করে রেসিপির উপকরণ ও পরিমাণগুলো লেখার ঝামেলা থাকে না। রান্নাবিষয়ক দরকারি সব টিপসে সমৃদ্ধ এই বইটি। ফলে একদম নতুন রাঁধুনিদের জন্যও এই বইটি উপকারে লাগবে। গ্রাম বাংলার ট্রেডিশনাল রান্না থেকে শুরু করে বিদেশি নানা রকম রান্নার রেসিপিও রয়েছে এ বইতে। কুকিং স্টুডিও বাই উম্মি চ্যানেলের গ্রাহক হয়ে, তার ভিডিওগুলো সম্মিলিতভাবে ২০ কোটিবারেরও বেশি দেখা মানুষজন তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এই বইটির মাধ্যমে উম্মি সেলিমের সাথে তাদের সেই ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমাদের বিশ্বাস।

কুকুরে খেয়েছে গণতন্ত্র

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 304.00.
কুকুরে খেয়েছে গণতন্ত্র By (author) অনুপম দেবাশীষ রায় বিশ্বজুড়ে চলছে গণতন্ত্রের মন্দা। কর্তৃত্ববাদের উত্থান এবং অনুদার রাজনীতি হয়ে গেছে নতুন বাস্তবতা। সমাজের মধ্যকার ভেদাভেদগুলো এখন আগের চেয়ে অনেক বেশি গভীর। এই সংকটের মধ্যে কা মনে হতেই পারে যে, সব দোষ আসলে আমজনতার; তাদের দোষেই তাদের এই দুর্দশা। এই বইটি সেই আলাপের একটি প্রত্যুত্তর ছুড়ে দেয়। গণতন্ত্র, মতাদর্শ এবং নানান বয়ানের বিশ্লেষণের মাধ্যমে ভুক্তভোগীকে অপরাধী না করে বরং পাঠককে বুঝতে সাহায্য করবে এবং হয়তো সমাধান করতেও সাহায্য করবে। উদারপন্থি নানান মতবাদকে প্রশ্ন করা থেকে গণতন্ত্রের নতুন রূপরেখার ছক কাটা হয়েছে এই বইয়ে। এর বাইরেও রয়েছে বাংলাদেশের সামনে উপস্থিত সবচেয়ে মৌলিক কিছু সমস্যার বিশ্লেষণ। আরও চেষ্টা করা হয়েছে নতুন দিনের রাজনীতির দিশা দেখাতে। সব মিলিয়ে এই বইটি হলো একটি লেন্স, যার ভেতর দিয়ে আমরা আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে আরও ভালোভাবে বুঝতে পারব।

কুমায়ুনের মানুষখেকো

Original price was: ৳ 50.00.Current price is: ৳ 40.00.
লেখক: জিম করবেট বিষয়: গল্প, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844101948 পৃষ্ঠা: 71 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

কুরআন কী বলে

Original price was: ৳ 110.00.Current price is: ৳ 105.00.
লেখক : অ্যানাকা হ্যারিস প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : কুরআন বিষয়ক আলোচনা অনুবাদক : নাফিউল হাসান, সিদ্দিক স্বপন পৃষ্ঠা : 74, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2023 আইএসবিএন : 9789849778127   আসো, তোমাকে একটি মজার গল্প শোনাই। আমার কুরআন শেখার গল্প। আলিফ, বা, তা, সা…এই ছিল কুরআন শেখায় আমার প্রথম পাঠ। শীত-গ্রীষ্মের রঙিন ছুটিতে ভোরবেলায় একটা কায়দা বা আমপারা বুকে জড়িয়ে ঘুমে ঢুলুঢুলু চোখে মক্তবের পথ ধরতাম। শিশির ভেজা পথ ধরে হেঁটে চলতাম মনের ভেতর একরাশ বিরক্তি নিয়ে। পাড়ার শিশু-কিশোররা দলবেঁধে একত্রিত হতাম মক্তবের বারান্দায়। ওস্তাদের অনুকরণে সুর করে উচ্চৈঃস্বরে চলত আমাদের আরবি পাঠ। এভাবে প্রতিদিন সকালে একঝাঁক শিশুর কলকাকলিতে মুখরিত হয়ে উঠত মক্তবের আঙিনা

কুরআনিক দুআ

Original price was: ৳ 210.00.Current price is: ৳ 205.00.
লেখক : ড. ইয়াসির ক্বাদি প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : দুআ ও যিকির পৃষ্ঠা : 168, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2020 আইএসবিএন : 978-984-8254-91-2 অনুবাদঃ আলী আহমাদ মাবরুর   মহাপ্রতিপালক মনিব তাঁর সৃষ্ট বান্দাদের অনন্ত জীবনে জান্নাতে নিতে চান। তিনি জানেন- বান্দা ভুল করে, অপরাধ করে; আর তিনি অপেক্ষা করেন ক্ষমা আর দয়া নিয়ে। তিনি চান- বান্দারা তাঁর কাছে মুক্তির আর্জি পেশ করুক, ক্ষমা প্রার্থনা করুক। রবের কাছে যেভাবে বান্দারা কিছু চায়, তা অপর্যাপ্ত ও অপূর্নাঙ্গ হতে পারে, তাই তিনি নিজেই আবেদন প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে। কোন ভাষায়, কোন শব্দে, কোন কথামালায় চাইতে হবে, তা আমাদের শিখিয়েছেন নিজেই। এই গ্রন্থে আমরা এমন সব কুরআনিক দুআ নিয়ে জানব, যা বান্দা হিসেবে রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক এক অনন্য মাত্রায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ।