এমপ্লয়াবিলিটি
লেখক : কে. এম. হাসান রিপন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789849532156, ভাষা : বাংলা
যিনি কাজ করছেন বা যিনি কাজ খুঁজছেন বা যিনি কাজ করবেন বলে ভাবছেন, প্রত্যকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হল ”এমপ্লায়াবিলিটি” বা কর্মদক্ষতা। একটি কাজ পেতে এবং কাজটি ধরে রাখতে, একটি সুযোগ পেতে বা একটি সুযোগ কে ধরে রাখতে বা সুযোগ আসবার পথ কে প্রসারিত করতে প্রয়োজন এমপ্লাবিলিটি। ”আমি জানি, কিন্তু আমি নিজ হাতে করতে পারি না” এটি এমপ্লায়াবিলিটি নয়। বরং এমপ্লায়াবিলিটি হচ্ছে ”আমি জানি এবং কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে নিজ হাতে করতে পারি”। আমাদের বইটি’তে এই এমপ্লায়াবিলিটিকেই বিশ্লেষণ করা হয়েছে। এই বইটি তে মোট ১২টি অধ্যায় রয়েছে এবং এই ১২টি অধ্যায় আপনার জন্য ১২টি গাইডলাইন হিসেবে কাজ করবে যা আপনার জন্য ৩৬০ ডিগ্রী মডেল অনুযায়ী এই বই’তে সাজানো হয়েছে। আপনার যখন যে অধ্যায় প্রয়োজন, সেই অধ্যায় পড়বেন এবং প্রতিটি অধ্যায় শেষে রয়েছে অনুশীলনী। প্রতিটি অনুশীলনী নিজের জন্য সম্পূর্ণ করবেন। আমরা যেহেতু বলছি কাজ পাবার এবং কাজটি ধরে রাখার ফর্মুলা হচ্ছে এমপ্লায়াবিলিটি। তাই বইটি আপনি পড়বেন এবং আপনার জীবনকে রুপান্তর করবার জন্য প্রতিনিয়ত অনুশীলন করবেন। মনে রাখতে হবে, সফলতার কোন গোপন রহস্য নেই। আপনার সফলতার ফর্মূলা আপনাকেই খুঁজে বের করতে হবে। শুরু থেকে শীর্ষে যেতে বইটি আপনার গাইড হিসেবে কাজ করবে বলে আশা করছি।
এমিনেন্ট: বিজনেস বাইট – পার্ট এ (পেপারব্যাক)
এরদোয়ান: দ্যা চেঞ্জ মেকার
এরা কারা
এলা হি বরষা
শিশু সাহিত্য জগতে একটি বিশেষ স্থান দখল করে নেওয়া ‘এলা হি বরষা’ বইটি ছোট পাঠকদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে এসেছে। লেখক এই বইটিতে বর্ষার ঋতুকে কেন্দ্র করে চিত্রিত করেছেন যে আনন্দ ও আবেগ, তা শিশুদের মনে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
বইটির মূল কাহিনী বর্ষার মৌসুমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। লেখক খুব সুন্দরভাবে বর্ষার জল, আনন্দ এবং খেলার মুহূর্তগুলো বর্ণনা করেছেন। শিশুদের জন্য পরিচিত কিছু দৃশ্য—বৃষ্টিতে ভিজে খেলা, ছোটো নৌকা ভাসানো, এবং মাটির সুগন্ধ—অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে।
ছবির ব্যবহারও বইটিকে বিশেষ আকর্ষণীয় করেছে। চিত্রগুলো কাহিনীকে সমৃদ্ধ করে এবং পাঠকের কল্পনায় আরও গভীরতা যোগ করে। বইটির ভাষা সহজ ও সাবলীল, যা শিশুদের জন্য পড়তে ও বুঝতে খুবই সহজ।
এছাড়া, বইটিতে বর্ষার সাথে সম্পর্কিত নানা রকম সংস্কৃতি ও ঐতিহ্যও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিশুদেরকে তাদের পরিবেশের সাথে সংযুক্ত করে।
সার্বিকভাবে, ‘এলা হি বরষা’ একটি অসাধারণ বই, যা শিশুদের মনোজগতকে আলোকিত করে এবং তাদেরকে বর্ষার আনন্দ অনুভব করতে সাহায্য করে। এটি না শুধু একটি গল্প, বরং একটি অনুভূতি—যা প্রতিটি শিশুর জন্য আবশ্যক।
এলিয়েনের খোঁজে
এলিয়েনের খোঁজে
By (author) আনোয়ার হোসেন
প্রাগৈতিহাসিক কাল থেকে এলিয়েনরা রয়েছে মানুষের চিন্তাচেতনায়৷ জ্ঞান-বিজ্ঞানে উন্নত ভিনগ্রহ থেকে আগতেরা মর্ত্যের মানুষের সভ্যতা বিকাশে সাহায্য করেছে আর মানুষেরা তাদের দেবতার আসনে বসিয়েছে বলে অনেকের ধারণা৷
আধুনিককালেও এলিয়েনদের নিয়ে কৌতূহলের কমতি নেই৷ এলিয়েন পশ্চিমা পপ-সংস্কৃতির একটি অপরিহার্য চরিত্র৷ সসার আকৃতির এলিয়েন-যান দেখা, এমনকি তাদের দ্বারা অপহৃত হওয়ার মতো বাস্তব অভিজ্ঞতার দাবিদারদের সংখ্যাও বাড়ছে৷ এদিকে বিজ্ঞানীরাও এলিয়েনের ধারণা মেনে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও সম্ভাব্য জগতের সন্ধান করছেন৷ মহাকাশে পাঠানো স্যাটেলাইট ও শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার করে চলেছে পৃথিবীর মতো গ্রহ, যেখানে জীবনের সম্ভাবনা আছে৷ অতি দ্রুতগতির মহাকাশযান তৈরির চিন্তাভাবনা চলছে৷ তাহলে কি অদূর ভবিষ্যতে দেখা হবে এলিয়েনদের সঙ্গে?
এশিয়ায় কালো থাবা
এসো Freehand Writing শিখি
এসো আল্লাহকে জানি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ঈমান ও আকীদা
পৃষ্ঠা : 95, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2023
আইএসবিএন : 9789849778103
পৃথিবীতে কত লক্ষ কোটি বই লিখিত হয়েছে, তার কোন হিসাব নেই। এসবের কতশত যে সময়ের স্রোতে হারিয়ে গেছে, মুছে গেছে শেষ চিহৃও তার কোনো ইয়ত্তা নেই। এত সব বইয়ের মাঝে কিছু বই দুনিয়ায় এসেছে সাত আসমানের ওপর থেকে । এর মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ হলো আল কুরআন। এই মহাগ্রন্থ রচনা করেছেন এই বিশ্বজগতের স্রষ্টা, অকল্পনীয় জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। কিন্তু কী আছে এই গ্রন্থে? কীভাবে এলো এই গ্রন্থ? কার কাছে এলো ? এই গ্রান্থের ভাষা আরবি কেন? অন্য ভাষায় হলে কী হতো? স্রষ্টা এই গ্রন্থ সেই ১৫০০ বছর আগে পাঠিয়েছেন, কিন্তু কীভাবে প্রমাণ হলো যে এটি স্রষ্টাই পাঠিয়েছেন? এই গ্রন্থ পড়লে কী হয়? জানতে ইচ্ছে করে কি তোমরা? চলো তাহলে, যাত্রা শুরু করি জ্ঞানের রাজ্যে…
এসো বিজ্ঞান শিখি ঘরে করো এক্সপেরিমেন্ট
লেখক: সৌমেন সাহা
প্রকাশনী: অক্ষর প্রকাশনী
বিষয় : বিজ্ঞানপ্রজেক্ট