প্রকাশক

ইসলামি জাগরণ : অবহেলা ও বাড়াবাড়ি

Original price was: ৳ 260.00.Current price is: ৳ 255.00.
লেখক : ড. ইউসুফ আল কারযাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : ইসলামি গবেষণা পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, 2023 আইএসবিএন : 9789849778165   বর্তমান বিশ্ব যেন আজ চরম অরাজকতা, রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় সহিংসতা ও অর্থনৈতিক অচলাবস্থায় ক্লান্ত। এই সংকটাবস্থা থেকে উত্তরণে যে মহাপরিকল্পনাই প্রণয়ন করা হোক না কেন, যুবকদের উপেক্ষা করে তার সফল বাস্তবায়ন অসম্ভব। বাস্তবিকার্থেই যেকোনো অচলাবস্থা তৈরি এবং তা থেকে পরিত্রাণের প্রচেষ্টায় যুবকদের ভূমিকাই মুখ্য। ফলত বর্তমান সংকটাবস্থায় চরমপন্থি একটি গোষ্ঠী অত্যন্ত সক্রিয় ও চাতুর্যের সাথে মুসলিম যুবকদের উসকে দিয়ে কার্যসিদ্ধি করতে মরিয়া। এই প্রক্রিয়ার শুরুতেই তারা যুবকদের মন-মগজ ঢুকিয়ে দেয় ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তরবারির কোনো বিকল্প নেই। ফলে বেরিয়ে পড়তে হবে এখনই। বিপরীতে আরেকটি দল মনে করছে, ইসলাম মূলত মসজিদের চার দেওয়াল, কুরআনের দুই মলাট ও তসবির একশ দানার মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে বাস্তব জীবনের সঙ্গে ইসলামের কোনো লেনাদেনা নেই। থাকলেও ফিতনার এই যুগে তার প্রয়োগ অসম্ভব। সুতরাং ঘরে বন্দি থাকাই শ্রেয়। তাত্ত্বিক বিচারে ওপরের দুই দলই বাড়াবাড়ি ও অবহেলার বেড়াজালে আটকা পড়েছে। ইসলামের জাগরণ যেন আজ নিজের ঘরেই আষ্টেপৃষ্ঠে বন্দি। ইসলামি জাগরণের এই বন্দিদশা থেকে মুক্তির ভারসাম্যপূর্ণ রূপরেখা ইসলামি জাগরণ : অবহেলা ও বাড়াবাড়ি বইটি।

ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা

Original price was: ৳ 275.00.Current price is: ৳ 270.00.
লেখক : হাফিজুর রহমান (পিএইচডি) প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : ইসলামি শাসনব্যবস্থা ও রাজনীতি পৃষ্ঠা : 240, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021 আইএসবিএন : 9789849537076, ভাষা : বাংলা   ‘রাষ্ট্র’ নাগরিক জীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ। রাষ্ট্রকে ঘিরেই আবর্তিত হয় নাগরিক জীবনের কর্মকাণ্ড। রাষ্ট্রই সামাজিক জীবনের গতিপথ নির্ধারণ করে। এটাই স্রষ্টা প্রদত্ত দুনিয়ার নিয়ম। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এর কাঠামো, সংহতি, সুশাসন-সুবিচার, নিরাপত্তা-অধিকার, শিক্ষা-মর্যাদা, আত্মশুদ্ধি-আনুগত্য ইত্যাদির ওপর ইসলাম অত্যধিক গুরুত্বারোপ করেছে। কিন্তু রাষ্ট্র ও সরকার গঠন প্রক্রিয়া নিয়ে স্পষ্টত কিছু না বলে কতক মূলনীতি বেঁধে দিয়েছে। ফলে অনিবার্যভাবেই রাষ্ট্র ও সরকার গঠন প্রক্রিয়া নিয়ে স্বতন্ত্র চিন্তার উন্মেষ ঘটেছে ইসলামি বিশেষজ্ঞদের মধ্যে; তবে এই স্বাতন্ত্র্যতা মূল ও উদ্দেশ্যের জায়গায় অভিন্ন। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আধুনিক ও উত্তর-আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন যুগের বিশেষজ্ঞগণ যুগের পরিস্থিতির সাথে ইসলামি মূলনীতির সমন্বয়ের মাধ্যমে একটি পরিপূর্ণ রাষ্ট্রতত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করেছেন। পরিস্থিতির স্রোত ভিন্ন দিকে বাঁক নিলে আবারও নতুন তত্ত্ব বা পুরোনো তত্ত্বের বিশ্লেষণ অনিবার্য হয়ে পড়ে। এভাবেই উদ্ভব ঘটেছে অনেকগুলো রাষ্ট্রতত্ত্বের। ‘ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা’ এই সমস্ত তত্ত্বেরই ধারাবাহিক বিবরণ ও বিশ্লেষণ। ইসলামি রাষ্ট্রের বিভিন্ন দিক ও তাত্ত্বিক বিশ্লেষণ এক মলাটে পেতে এই বইটি হতে পারে সেরা পছন্দ।

ইসলামি সিয়াসাত (১)

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 172.00.
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য] Title: islami-siasat-1 লেখক : মাওলানা আবরার সিদ্দিক প্রকাশনী : সন্দীপন প্রকাশন বিষয় : ইসলামি শাসনব্যবস্থা ও রাজনীতি পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st editon, 2025 ভাষা : বাংলা

ইসলামি সিয়াসাত (২)

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 310.00.
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Islami Siyasat (2) by Mawlana Abrar Siddiq
Author মাওলানা আবরার সিদ্দিক
Publisher : সন্দীপন প্রকাশন
Category : ইসলামি শাসনব্যবস্থা ও রাজনীতি
Edition : 1st Published, 2026
Number of Pages : 304
Country : Bangladesh
Language : Bengali

ইসলামিক পথ্য: উন্নত জীবনের চাবিকাঠি

Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 960.00.
ইসলামিক পথ্য: উন্নত জীবনের চাবিকাঠি By (author) ইউসুফ আল-হাজ্জ আহমাদ, রফিকুল ইসলাম ৳ 960৳ 1,200 লেখক: রফিকুল ইসলাম প্রকাশকাল: 2016 পৃষ্ঠা সংখ্যা: 349 বাঁধাই: হার্ডকাভার

ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি

Original price was: ৳ 210.00.Current price is: ৳ 105.00.
"ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি" বইটি উত্তরাধিকার সংক্রান্ত অজ্ঞতা ও কুসংস্কার তুলে ধরে, ইসলামী বিধান অনুযায়ী সঠিক সম্পদ বণ্টনের পন্থা ব্যাখ্যা করে। লেখক : মুফতি মাহবুবুর রহমান প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2025 ভাষা : বাংলা

ইসলামে চিন্তার উদারতা

Original price was: ৳ 270.00.Current price is: ৳ 216.00.
ইসলামে চিন্তার উদারতা By (author) হুমায়ুন আইয়ুব জীবনঘনিষ্ঠ প্রায় ১০০ বিষয় এই গ্রন্থে স্থান পেয়েছে। এর বৈচিত্র্যময় বিষয়-আশয় আমাদেরকে উদারভাবে ভাবতে শেখাবে। সমাজের নানা বিশ্বাস বিধান ও সংস্কৃতির বিপরীতমুখী অবস্থান বহুরৈখিক প্রতিভা হুমায়ুন আইয়ুবকে তাড়া করেছে বারবার। সমাধানে তিনি চষে বেড়িয়েছেন কুরআন-সুন্নার পথ-প্রান্তর। সঙ্গে নবী-সাহাবিদের জীবন চরিতও। ইসলামে স্বাধীনতা ও দেশপ্রেম, মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার উদারতা, পরধর্মে শ্রদ্ধা এবং সংলাপ-সম্প্রীতির ভাবনা-চিন্তাও চিত্রায়িত হয়েছে এ গ্রন্থে। এতে জীবনঘনিষ্ঠ অনেক মধুর তর্কও জায়গা পেয়েছে। আজান হলে মেয়েরা মাথা ঢাকে কেন? থাকার ঘরে কুকুর মায়ের জায়গায় বৃদ্ধাশ্রম! বই চুরি করলেও কি গুনাহ হবে? ধর্ম নারীর শত্রু হলে বন্ধু হবে কে? জাকির নায়েকের চোখে সানিয়া মির্জার ছোট পোশাক থেকে শুরু করে ফেসবুকে নকল আইডি ইসলাম সমর্থন করে কি? ইত্যাদির মতো অভিনব সব বিষয় পাঠককে নতুন ভাবনায় ডুবিয়ে রাখবে।

ইসলামে দাস-দাসী ব্যবস্থা

Original price was: ৳ 480.00.Current price is: ৳ 240.00.
লেখক : ডা. শামসুল আরেফীন প্রকাশনী : মাকতাবাতুল আযহার বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা : 264, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022

ইসলামের অগ্রাধিকার নীতি

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 315.00.
লেখক : ড. ইউসুফ আল কারযাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : ফিকাহ ও ফতওয়া অনুবাদক : সাইয়েদ মাহমুদুল হাসান পৃষ্ঠা : 344, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789849675464, ভাষা : বাংলা   ইসলামের যাবতীয় বিধিবিধান প্রবর্তনের পেছনে শরিয়াহ প্রণেতার মূল উদ্দেশ্য হলোÑমানুষের কল্যাণ সাধন এবং অকল্যাণকে দূরীকরণ। ইসলাম সব সময় দুটি কল্যাণের মাঝে সর্বোত্তম কল্যাণকে এবং দুটি ক্ষতির মাঝে অপেক্ষাকৃত কম ক্ষতিকে বেছে নেওয়ার পরামর্শ দেয়। অথচ আমাদের সমাজজীবনের পরতে পরতে নানান অসংগতির চর্চা দেখা যায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয়াবলি উপেক্ষিত রেখে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামাতি চলে হরদম। জাতীয় সমস্যা সমাধানে ফিকহচর্চায় অনুগামী না হয়ে ছোটোখাটো শাখাগত মাসয়ালায় গলদ্ঘর্ম হয় আমাদের আলিমসমাজ। ফলে সর্বক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণের বিষয়টি চরমভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নের এই সংকট দূরীকরণে বর্তমান শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামি স্কলার ড. ইউসুফ আল কারজাভি (রহ.) রচিত ইসলামের অগ্রাধিকার নীতি গ্রন্থটি একটি মাইলফলক হতে পারে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড (৬টি বই)

Original price was: ৳ 2,225.00.Current price is: ৳ 1,660.00.
লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.), ডঃ মোঃ হামিদুল্লাহ, প্রিন্স মুহাম্মদ সজল, ফিরাস আল খতিব, সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স, দারুল হুদা কুতুবখানা, প্রচ্ছদ প্রকাশন, ফোয়ারা, মাকতাবাতুল হেরা, সৌরভ বর্ণালী প্রকাশনী বিষয় : অলিম্পিয়াড, ইতিহাস ও ঐতিহ্য   এই প্যাকেজে রয়েছে:
No. Name Publisher
01 সানজাক-ই উসমান গার্ডিয়ান পাবলিকেশন্স
02 লস্ট ইসলামিক হিস্ট্রি প্রচ্ছদ প্রকাশন
03 মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? মাকতাবাতুল হেরা
04 শতাব্দীর চিঠি ফোয়ারা
05 রাসূল (স.) এর শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ: আর রাহীকুল মাখতূম – আর রাহীকুল মাখতূম দারুল হুদা কুতুবখানা
06 ইসলাম পরিচয় সৌরভ বর্ণালী প্রকাশনী

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)

৳ 295.00
লেখক : ড. এ. টি. এম. সামছুজ্জোহা, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রকাশনী : অক্ষরপত্র প্রকাশনী বিষয় : এইচএসসি ২য় বর্ষ: ইসলামের ইতিহাস পাঠ্য বই পৃষ্ঠা : 448, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 10th Edition, 2024 ভাষা : বাংলা