ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড লিডারশীপ
লেখক : প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849760818
সর্বশক্তিমান আল্লাহ মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। বিবর্তনের ভেতর দিয়ে গুহামানব থেকে সভ্যতার এই পর্যায়ে মানুষ এসেছে শুধুমাত্র একটি জিনিসের ব্যবহার করে। আর সেটি হচ্ছে আবেগ। আবেগ মানুষের কল্পনার বিকাশ ও বাস্তবায়ন ঘটায়। বিবর্তনের এই ধারায় যে নেতারা অগ্রগামী ভূমিকা রেখেছেন তারা সবাই এই আবেগকে ব্যবহার করেছেন যথাযথভাবে। সুখ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময়, বিতৃষ্ণা, শঙ্কা বা বিশ্বাস প্রতিটি আবেগই আমাদের মাঝে শক্তি এবং তথ্যের আদান-প্রদান করে।
সফল নেতারা সেই শক্তি এবং তথ্যকে সঠিকভাবে ব্যবহার করে তাদের নেতৃত্বকে সুসংহত করেছেন যুগে যুগে। বর্তমান শতাব্দীর অন্যতম নেতৃ্ত্ব বিশেষজ্ঞ ওয়ারেন জি বেনিস বলছেন, “আমাদের বিশ্বের চারটি প্রধান হুমকির মধ্যে। প্রথমটি হল আমাদের মানব সমাজের বর্তমান নেতৃত্বের অবস্থা। শুধুমাত্র অনুকরণীয় নেতৃত্বই অন্য তিনটি মূল হুমকির সমাধান করতে পারেঃ (১) পারমাণবিক বা জৈবিক বিপর্যয়, (২) মহামারী এবং (৩) জাতিগত বিভাজন।“ তিনি আবার নেতৃ্ত্বের সবগুলো মডেলের মধ্যে আবেগীয় বুদ্ধিমত্তার মডেলকে সর্বোত্তম মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। আবেগীয় বুদ্ধিমত্তার নেতৃত্ব আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে সমৃদ্ধ করতে পারে সেই তথ্যভাণ্ডার দিয়ে খুব সহজ বাংলায় লিখা হয়েছে এই বইটি।
ইমোশনাল মার্কেটিং
ইমোশনাল মার্কেটিং
By (author) Munir Hasan
ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধ, সিপাহি বিদ্রোহের কথা জানেন তো? ব্রিটিশরা ভারতবর্ষের মানুষের ওপর শত বছর ধরে শাসন-শোষণ-জুলুম চালিয়ে গেলেও তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ-প্রতিরোধ, বিক্ষোভ, আন্দোলন দেখা যায়নি। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম মহা বিদ্রোহটি সংঘটিত হয় ১৮৫৭ সালে—সৈনিকদের রাইফেলের টোটায় শূকরের চর্বির থাকার খবরে! সেটিই শেষ পর্যন্ত ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধে পরিণত হয়।মানবেতিহাসে এমন অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেখানে আবেগের স্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের অনেক উদ্যোগ-উদ্যম-কর্মতৎপরতার মূলে যুক্তি নয় আবেগই প্রধান নিয়ামক। আবেগ নামক জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের একটি কোম্পানি প্যাকেটের গায়ে ‘১০০ ভাগ হালাল সাবান’ লিখে বাজারের বাঘা বাঘা সব বহুজাতিক কোম্পানির সাবানকে চ্যালেঞ্জের মুখে ফেলে বাজার দখল করেছিল। হালাল সাবানের এই সাফল্যের বিষয়টি বৈশ্বিকভাবে এতটাই স্বীকৃতি লাভ করে যে, এখনো ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের দোকানগুলোতে হালাল মিট, হালাল শপ ইত্যাদি ব্যানার, সাইনবোর্ড লাগানো হয়। যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে আবেগটাকে ব্যবহার করে কাস্টমারের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক তৈরি করতে হবে; কাস্টমারকে জয় করে নিতে হবে, নিজের করে নিতে হবে; যাতে কাস্টমার আজীবন আপনার হয়ে থাকে। এই যে নিজের করে নেওয়ার এবং আজীবন আপনার হয়ে থাকার যেসব উপায় ইমোশনাল মার্কেটিং সেগুলোরই অন্যতম । এ বইতে ইমোশনাল মার্কেটিংকে নানাভাবে তুলে ধরা হয়েছে।
ইয়াম্মি কুকবুক
ইয়াম্মি কুকবুক
By (author) তামান্না ঐরশানী রিয়া
Yummy ইউটিউব চ্যানেলটি মূলত কেক ও বিভিন্ন ডেজার্ট আইটেম নিয়ে কাজ করে থাকে। এই বইটিতে পাবেন বিভিন্ন রকমের কেক ও ডেজার্ট আইটেমের ৭৫টি রেসিপি। বিশেষ করে যারা কখনোই কেক বানাননি তারা এই বইয়ের রেসিপি দেখে নিমেষেই কেক বানাতে পারবেন। আর যারা টুকটাক কেক বানাতে পারেন কিন্তু বাসায় ওভেন নেই, তাদের জন্যও এই বইয়ে আছে ওভেন ছাড়া বেকিংয়ের সহজ কিছু টিপস ও ট্রিকস। যারা মিষ্টি পছন্দ করেন বইটি আসলে তাদের জন্য। বইটিতে পাবেন দেশ-বিদেশের বিভিন্ন ধরনের কেক, ক্যান্ডি, কুকিজ, আইসক্রিমসহ হরেকরকম ফিউশন ডেজার্ট আইটেমের রেসিপি যা যেকোনো স্পেশাল দিনে বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিতে পারবেন। Yummy ইউটিউব চ্যানেলে ৮০০-এর বেশি রেসিপি রয়েছে, সেগুলো থেকে বেছে বেছে সহজ ও জনপ্রিয় আইটেমের রেসিপিগুলোই এই বইয়ে দেওয়া হয়েছে, যা থেকে একটি রেসিপি দেখে আরও ৫টি রেসিপি নিজে থেকে বানাতে পারবেন।
ইরাবতী
ইংরেজি সাহিত্যের ইতিহাস
ইংরেজি সাহিত্যের ইতিহাস
By (author) সাবিদিন ইব্রাহিম
বাংলাদেশ নামক এই দেশটিতে বসে আমরা কেন ইংরেজি সাহিত্য পড়ব? সাহিত্যের ইতিহাসে এর জবাব আমরা পেয়ে যাব যদি মনোযোগ দিই। গ্রিক সাহিত্য প্রভাবিত করেছে তার পরবর্তী ইউরোপীয় প্রতিটি সাহিত্যকে। গ্রিকদের সব অর্জন নিজেদের করে নিয়ে রোমানরা সভ্যতার যে চাষ করল, তার সিলসিলা জারি ছিল তাদের পতনের পরও। রেনেসাঁর পিতৃভূমি ইতালি তার হাত ধরে জেগে ওঠে। ইতালির সাহিত্য-কবিতা থেকে আলো নিয়ে সমৃদ্ধ হয় ফরাসি সাহিত্য, প্রাণ পায় ইংরেজি সাহিত্য। রাজনীতিতে বিশ্বায়ন সাম্প্রতিক ঘটনা হলেও সাহিত্যে বিশ্বায়ন অনেক প্রাচীন। রেনেসাঁ-পরবর্তী সময়ে ইউরোপের এক ভাষার সাহিত্য, দর্শন প্রভাবিত করেছে অন্য দেশের সাহিত্য ও দর্শনকে।
আমাদের বাংলা সাহিত্যও শুরু থেকেই অন্য সাহিত্য থেকে নিয়েছে, আবার দিয়েছেও। আলাওলের পদ্মাবতী হিন্দি সাহিত্য থেকে নেওয়া, ফারসি সাহিত্য থেকে এসেছে প্রচুর, আরবি-উর্দু বলাই বাহুল্য। ইংরেজদের শাসনে যাওয়ার পর থেকে ইংরেজি ও ইউরোপীয় সাহিত্য থেকে এই লেনাদেনা চলছেই। বাংলা সাহিত্যে যে আধুনিক যুগ শুরুর কথা বলি, তা ইংরেজি সাহিত্য প্রভাবিত বাংলা সাহিত্যকেই বুঝি। সাহিত্যের কয়েকটি নতুন প্রকরণ বা ফর্ম যেমন নাটক, প্রহসন, সনেট ও উপন্যাস একেবারেই ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের অনুকরণের মাধ্যমেই বিকশিত হয়েছে।
ইংরেজি সাহিত্যের দশ দিগন্ত
Author: খুররম হোসাইন,ড. সৈয়দ আয়নাল হক
Publisher: THE BOOK CENTER
ISBN: 978-984-96152-6-2
Edition: 1st Edtion, January 2025
Number of Pages: 128
Country: Bangladesh
Language: Bengali
ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য
ইংলিশ শিখবো বাংলা দিয়ে (BOOK ONE)
লেখক : Saifur Rahman Khan
প্রকাশনী : সাইফুর'স
বিষয় : ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা
The main purpose of this book is to learn English in the same way as one’s mother tongue. You will learn English in Bangla. Children will be able to speak and write English and do well. You are the creator of your children’s future. So you now collect books 1, 2, 3, and all 3 books of the series.
ইংলিশ শিখবো বাংলা দিয়ে (BOOK THREE)
লেখক : Saifur Rahman Khan
প্রকাশনী : সাইফুর'স
বিষয় : ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা
The main purpose of this book is to learn English in the same way as one’s mother tongue. You will learn English in Bangla. Children will be able to speak and write English and do well. You are the creator of your children’s future. So you now collect books 1, 2, 3, and all 3 books of the series.
ইংলিশ শিখবো বাংলা দিয়ে (BOOK TWO)
লেখক : Saifur Rahman Khan
প্রকাশনী : সাইফুর'স
বিষয় : ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা
The main purpose of this book is to learn English in the same way as one’s mother tongue. You will learn English in Bangla. Children will be able to speak and write English and do well. You are the creator of your children’s future. So you now collect books 1, 2, 3, and all 3 books of the series.
ইলিশের মাংস
ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগানারস
লেখক : ইয়াহিয়া এমেরিক
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামি আমল ও আমলের সহায়িকা
পৃষ্ঠা : 968, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849675440
আপনার চারপাশে কি এমন কেউ আছে, যে ইসলাম সম্পর্কে একেবারই অজ্ঞ;কিন্তু জানতে চায় ইসলামকে একদম শুরু থেকে?
এমন কেউ কি আছে, যে গোমরাহির কালো অধ্যায় শেষে নতুন করে ইসলামের ছায়াতলে ফিরতে চায়; কিন্তু জানে না ইসলামের মৌলিক বিধিবিধান জানার যাত্রা কীভাবে শুরু করবে?
আপনার পরিবারে কি কিশোর বালক-বালিকা রয়েছে, যাদের হাতে-কলমে শেখাতে চান ইসলামের মৌলিক ইবাদাতসমূহের নিয়মকানুন, প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েলসহ ইসিলামের বুনিয়াদি শিক্ষা?
সদ্য ইসলামে আগত নবমুসলিমকে কি উপহার দিতে চান এমন কোনো বই, যাতে মিলবে ইসলামকে জানার ও মানার সমস্ত মৌলিক উপকরণ?
অথবা আপনি নিজেই কি স্বল্প কথায় জানতে চান ইসলামের মূল পরিচয়,আকিদা বিশ্বাস, মানুষ ও সৃষ্টিজগতের প্রকৃত ইতিহাস, মৌলিক ইবাদত, সামাজিক ও পারিবারিক আইন এবং নবিগণের পরিচয়?
তাহলে আপনার জন্যই গার্ডিয়ান পাবলিকেশন্স নিয়ে এসেছে ইসলামকে জানার পূর্ণাঙ্গ সিরিজ- ইসলাম; অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনার্স।
পাঁচটি খণ্ডে বিভক্ত এই সিরিজটি অধ্যয়ন করলে একজন বিগেনার বা শিক্ষার্থী কারও সাহায্য ছাড়াই চমৎকারভাবে আয়ত্ত করতে পারবে ইসলামের যাবতীয় মৌলিক বিষয়!