আরশের মেহমান: পবিত্র সফরের বিস্ময়কর বর্ণনা
"আরশের মেহমান" বইতে রাসুল (সা.)-এর মিরাজের প্রকৃত ঘটনা ও প্রচলিত ভ্রান্তি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
লেখক : ওমর আলী আশরাফ
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
বিষয় : সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা : 104, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 978-984-99191-7-9, ভাষা : বাংলা
আরিফ আজাদ সমগ্র (৯টি বই)
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স, সমকালীন প্রকাশন
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
পৃষ্ঠা : 1499
কয়েক বছর আগের কথা। পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ।’ ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নবীন-প্রবীণ সকলে দলে দলে পড়া শুরু করে বইটি। এই সূত্র ধরেই এলো আরিফ আজাদ ভাইয়ের ২য় বই ‘আরজ আলী সমীপে‘। এই বইটির ক্ষেত্রেও প্রচুর চাহিদা লক্ষ করা গিয়েছে। তারপর প্যারাডক্সিক্যাল সাজিদ ২ আলোচনার শীর্ষে এলো। এরপইর এলো আরিফ ভাইয়ের নতুন বই বেলা ফুরাবার আগে , সাজিদ হওয়ার বই। ২০২১ সালে প্রকাশিত হলো জীবন যেখানে যেমন এবং নবী জীবনের গল্প। ২০২২ সালে প্রকাশিত হলো এবার ভিন্ন কিছু হোক। ২০২৩ সালে প্রকাশিত হলো কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ। সবশেষে ২০২৪ সালে প্রকাশিত হলো হায়াতের দিন ফুরোলে
‘আরিফ আজাদের সবগুলো বই কোথায় পাবো? দাম কতো?’ প্রতিনিয়ত আমাদের নিকট এরকম প্রচুর ম্যাসেজ এসে জমছে।
তাই পাঠকদের ব্যাপক চাহিদার দরুন আমরা নিয়ে এসেছি ‘আরিফ আজাদ সমগ্র’। এতে থাকছে আরিফ আজাদের লেখা সবগুলো বই।
| প্যাকেজে যা যা থাকছে - |
| আরজ আলী সমীপে |
| প্যারাডক্সিক্যাল সাজিদ ২ |
| প্যারাডক্সিক্যাল সাজিদ |
| বেলা ফুরাবার আগে |
| জীবন যেখানে যেমন |
| নবি জীবনের গল্প |
| এবার ভিন্ন কিছু হোক |
| কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ |
| হায়াতের দিন ফুরোলে |
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
By (author)এনামুল হক
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের কৌতূহল অন্তহীন। আশা বা ভয়, যা-ই হোক না কেন, এখন সম্ভবত আমাদের সকলের এআই (AI) সম্পর্কে একটি সাধারণ ধারণা থাকার সময় এসে পড়েছে।
আপনি হয়তো জেনে অবাক হবেন, আপনি ইতোমধ্যেই আপনার দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছেন। আর সেটাই বা কীভাবে সম্ভব তা আমরা বিস্তারিত জানব এই বইতে। আমরা জানব, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক শিল্পকে পরিবর্তন করছে, কীভাবে ব্যবসায়িক প্রক্রিয়া পরিবর্তন করছে, বা কীভাবে আমরা এআই-এ ক্যারিয়ার গড়তে পারব। আমার জানব এআই কীভাবে কাজ করে এবং এর কম্পোনেন্টগুলো কী কী।
একই সাথে ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কেও জানব। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে চাকরির বাজারকে পরিবর্তন করছে তা নিয়েও বিস্তারিত জানব আমরা এই বইতে। বিশেষ করে সেল্ফ-ড্রাইভিং পরিবহনগুলো এআই ব্যবহার করে জীবনযাত্রায় যে বিশাল পরিবর্তন আনবে তা নিয়ে সহজ-সরল ধারণা নেব। এআই কীভাবে রোবটদের পরিচালিত করছে এবং কীভাবে তারা আমাদের জীবন পরিবর্তন করবে তা জানব। আরও জানব বড় বড় টেকনোলজি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম নিয়ে।
প্রযুক্তিগত পরিভাষা নিয়ে ঘাবড়াবেন না। অনেক সহজ-সরলভাবে এই বইটি সবার পড়ার উপযুক্ত করে লেখা হয়েছে।
আল কুরআনের গাণিতিক মুজিজা
লেখক : মোঃ মতিউর রহমান
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 97898498104074
জীবন পরিচালনার পূর্ণাঙ্গ পথনির্দেশনা হিসেবে আল্লাহ তায়ালা নাজিল করেছেন পবিত্র আল কুরআন। হাজারো বিস্ময়ের ছাপ রয়েছে এ গ্রন্থের পরতে পরতে । এমনই এক মুজিজার নাম সংখ্যাতত্ব। পবিত্র কুরআনের সূরা,আয়াত,শব্দ,হরফের বিশেষ বিন্যাস ও অবস্থানের মধ্যে রয়েছে নিগূঢ় রহস্য। এমনকি বিশেষ বিশেষ শব্দের নির্দিষ্টসংখ্যক উপস্থিতিও একজন কুরআনের বিস্ময়কর এই গাণিতিক মুজিজাগুলোকে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েয়ে আল কুআনের গাণিতিক মুজিজা বইটিতে। বইটি পাঠের মাধ্যমে পাঠকবৃন্দ পবিত্র কুরআনকে নতুনভাবে চিনতে পারবেন,ইনশাআল্লাহ।
আল মাহমুদের কবিতা বিষয় ও শিল্পরূপ
আল মুহাদ্দিসাত
লেখক : ড. মুহাম্মাদ আকরাম নদভি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামে নারী
অনুবাদক : মারদিয়া মমতাজ, মিজান রহমান
পৃষ্ঠা : 368, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849675488, ভাষা : বাংলা
এই বইটি নারী হাদিসবিশারদগণ সম্পর্কে ড. মুহাম্মাদ আকরাম নদভির আরবি ভাষায় রচিত ৪০ খণ্ডের জীবনী অভিধানের (ইংরেজিতে সংকলিত) ভূমিকা। বইটিতে স্থান পেয়েছে সেই নারীগণের বৃত্তান্ত, যারা তাঁদের নিজ সময়ে সমাজের কেন্দ্রীয় অবস্থান থেকে হাদিস শিখেছেন এবং অন্যদের শিখিয়েছেন।
ইসলামের প্রাথমিক যুগে অর্জিত জ্ঞানের বলে নারী হাদিসবিশারদগণ যে সামাজিক মর্যাদা ও কর্তৃত্ব অর্জন করেছিলেন, বইটি তারই প্রামাণ্য দলিল। ইসলামের আবির্ভাবের পর কয়েক শতাব্দী ধরে এই নারীগণ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় জ্ঞানের অন্বেষণে ধারাবাহিকভাবে ভ্রমণ করেছেন বিখ্যাত সব মসজিদ ও মাদরাসায়। ইসলামি সমাজে নারীর ভূমিকা কেমন হওয়া উচিতÑতারই বিশেষ চিত্র পাওয়া যাবে এই গ্রন্থে। এতে যেমন রয়েছে নারী হাদিসবিশারদগণের নিকট থেকে পুরুষদের হাদিস শিক্ষার প্রমাণ, তেমনি রয়েছে নারীদের নিকট পুরুষদের ইজাজা গ্রহণের প্রমাণও। এ ছাড়াও আছে নারীদের ক্লাসে হাদিসের তালিম নিতে পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণের নমুনা। আছে নারী শিক্ষকগণ কর্তৃক পুরুষদের প্রদত্ত সুস্পষ্ট সাক্ষ্য বা সনদ প্রদানের দলিল।
আরবি ভাষায় রচিত ড. নদভির অভিধানটি নিঃসন্দেহে হাদিসশাস্ত্রের গভীর অধ্যয়ন, বিস্তর গবেষণা এবং বিশ্লেষণের এক প্রামাণ্য দলিল। তারই ভূমিকা হিসেবে আল মুহাদ্দিসাত হয়ে উঠবে নারী হাদিসচর্চাকারীদের অতীত সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি অনন্য রূপকল্প।
আলাদিনের গ্রামে
আলাদিনের গ্রামে
By (author)আলতাফ শাহনেওয়াজ
সসমসাময়িক বাংলা কবিতায় আলাদিনের গ্রামে কাব্যগ্রন্থটি ঐতিহ্যের সঙ্গে সমকালের নান্দনিক মেলবন্ধন। এই চতুর্দশপদী কবিতাগুচ্ছের খণ্ড খণ্ড কবিতায় স্বতন্ত্র সুর ও স্বরে ধরা দিয়েছে ভাষা ও চিন্তার এক অখণ্ড লীলাভূমি, যা আয়নায় আমাদের নিজের মুখটি দেখতে বাধ্য করে। আর আমরা দেখি যে যাপিত জীবনের তাবৎ কলহাস্য–আয়োজন শেষেও মানুষের চিরসুখী মুখে বেদনার প্রগাঢ় ছায়া। বিষাদের সেই রক্তিম ব্যঞ্জনাই আলাদিন ও তার গ্রামে একাকার। আরব্য রজনীর বিচিত্র মিথের সঙ্গে বঙ্গীয় বাস্তবতার সঙ্গমে এখানে চিত্রিত হয়েছে সময়ের দহন, রাজনীতি এবং আমাদের প্রত্যয়ী–পলায়নপর জীবনের মগ্নমাতাল চলচ্ছবি।
আলিয়া ইজেতবেগভিচ ও বসনিয়া
লেখক : নূরুল হুদা হাবীব
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 256, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published 2023
ভাষা : বাংলা
রাজনৈতিক, ঐতিহাসিক ও জাতীয়তাবাদী আবহের বিবেচনায় বলকান অঞ্চল সম্ভবত বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় একটি জনপদ। জাতীয়তাবাদ যেন এ অঞ্চলের ললাটলিখন। মুসলিম শাসনপরবর্তী এই অঞ্চল কমিউনিস্ট শাসনের ভিতর দিয়ে এক দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করছে । সুদীর্ঘ সময় ধরে এ অঞ্চল থেকে মুসলিমদের গুঁড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা চলমান ।
গেল শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বসনিয়া তথা বলকানের মুসলিমদের আত্মনিয়ন্ত্রণাধিকার, আত্মপরিচয় ও ধর্মীয় মূল্যবোধ সুরক্ষায় যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি আলিয়া ইজেতবেগভিচ । বৈরী রাজনৈতিক আবহাওয়ার ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তাল সমুদ্রে তিনি এক সাহসী নাবিক । জাতির ক্রান্তিকালে স্রোতের বিপরীতে দাঁড় টেনে সফল হয়েছিলেন এই মহান নেতা । বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও আলিয়া এক সব্যসাচী মনীষী । ইসলামের মূলধারার ওপর তিনি রেখে গেছেন অমূল্য রচনাবলি। তাঁর বিগ্ধ ও উচ্চমার্গীয় রচনাবলিই তাঁকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।
বসনিয়ার মুসলিম ও ইসলামি জাগরণের এই মহান রাহবারের সংগ্রামী জীবন চিত্রিত হয়েছে এই গ্রন্থে !
আলো ও তড়িৎ চুম্বক
আলো ও তড়িৎ চুম্বক
By (author)মাহ্দী রহমান চৌধুরী, রাতুল খান
আধুনিক বিজ্ঞানে বাংলাদেশি নবীন তারকা, ড. মাহ্দী রহমান চৌধুরী ও জনাব রাতুল খান রচিত ‘আলো ও তড়িৎ-চুম্বক’ বইটি মায়ের ভাষায় লিখিত আধুনিক পদার্থবিজ্ঞানের একটি বিরল পাঠ্যপুস্তকের স্থানলাভ করবে বলে আমি মনে করি। বইটিতে পদার্থবিজ্ঞানের অনেক জটিল বিষয়কে যথোপযুক্ত উপমা ও কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা এক কথায় অতুলনীয়।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান বিভাগ।
যেদিন জানলাম ড. মাহ্দী রহমান চৌধুরী পদার্থবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য বাংলায় একটি বই লিখছে, সেদিন থেকেই বইটি দেখার প্রচণ্ড আগ্রহ জমিয়ে রেখেছিলাম। এই বইয়ের প্রতিটি পাতা, প্রতিটি লাইনে লেখকদের মৌলিক চিন্তার প্রতিফলন পাওয়া যায়। পদার্থবিজ্ঞানের আলো ও তড়িৎ-চুম্বক তত্ত্বের ওপর একটি বইকে কার্টুন দিয়ে যৌক্তিক প্রবাহ ঠিক রেখে লেখা দারুণ ব্যাপার। আমার ধারণা এই বইয়ের মাধ্যমে বাংলাদেশে বাংলায় বিজ্ঞানের মৌলিক বই লেখার একটা ধারা তৈরি হবে। সেই ধারার অগ্রদূত হিসেবে লেখকদ্বয়কে আমার শুভেচ্ছা।
অধ্যাপক কামরুল হাসান মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান বিভাগ।