প্রকাশক

সুখের অসুখ

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.
সুখের অসুখ By (author) মো. আব্দুল হামিদ কখন কারা কীভাবে যেন সফলতা ও সুখকে সমার্থক করে তুলেছে। ফলে জীবনে সফল হবার নামে বিপুল সম্পদ করায়ত্ত করতে ছুটছি সবাই। কিন্তু ‘সুখ’ তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। তাহলে অর্জিত সেই সম্পদগুলো সুখের নিশ্চয়তা দেবে কীভাবে? তাছাড়া, নগরজীবনে নিজের অজান্তেই প্রচলিত ইঁদুরদৌড়ে শামিল হয়ে অসুখের নানা বীজ বপন করে চলেছি অহোরাত্র। জীবনের বহুক্ষেত্রে উদ্দেশ্য ভালো হলেও পদ্ধতি যথার্থ হয় না। সুখ অনুসন্ধানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। যা তীব্রভাবে পেতে চাই, তা নিয়ে গভীরভাবে ভাবার সময়টুকুও মিলছে না। জীবনে সত্যিকারের সুখী হতে সর্বপ্রথম মনটা স্থির করা দরকার। তারপর প্রকৃত ‘ভ্যালু’ রয়েছে এমন বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। সেগুলো অর্জনে ব্রতী হওয়া প্রয়োজন। নইলে শেষমেশ বড় আফসোস রয়ে যায়। সুখী হওয়ার চেষ্টায় দৃশ্যমান ও অদৃশ্য বহু বাধা রয়েছে। সেগুলো থেকে উত্তরণে লেখক বেশ কিছু বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। বইটি সফলতা ও সুখ বিষয়ে আপনার বিদ্যমান ধারণায় ধাক্কা দেবে নিঃসন্দেহে।

সুধীন্দ্রনাথ শতবর্ষে আলোছায়া

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 112.00.
লেখক: সৌমিত্র শেখর স্মপাদিত বিষয়: স্মৃতিচারণ, স্মৃতিকথা, আত্মজীবনী, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844104386 পৃষ্ঠা: 186 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

সুন্নাহর সংস্পর্শে

Original price was: ৳ 290.00.Current price is: ৳ 285.00.
লেখক : ড. ইউসুফ আল কারযাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : আল হাদিস পৃষ্ঠা : 232, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, 2023 আইএসবিএন : 9789849778172   রাসূল (সা.)-এর জীবনপদ্ধতি lifestyle আমাদের জন্য সুন্নাহ। তাঁর প্রতিটি শিক্ষা-আদেশ ও পর্যবেক্ষণও এর অন্তর্ভুক্ত। তাঁর জীবন অনুসৃত সাড়ে চৌদ্দশত বছর আগের সেই সুন্নাহ আজও মানবসমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকর। কিন্তু দুঃখজনকভাবে উম্মাহ সুন্নাহর সেই পবিত্র নহরে অবগাহন করতে ব্যর্থ হচ্ছে। সাহাবায়ে কেরামের ন্যায় তারা সুন্নাহকে জীবনঘনিষ্ঠ করতে পারছে না। ফলে এর সুমিষ্টতা আস্বাদন থেকে তারা বঞ্চিত! আধুনিক সমাজে একদল মনে করেন, সুন্নাহ এখন ‘অচল বস্তু’, নিতান্তই সেকেলে; বৈশ্বিক পরিমণ্ডলে এর আবেদন ও কার্যকারিতা শূন্যের কোঠায়। আরেক দল মনে করেন, সুন্নাহ এমন কিছু কঠিন ও রুক্ষ নিয়মকানুন, যা সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয়। এমনকি তা স্বাভাবিক জীবনপ্রণালির প্রতিবন্ধকও বটে। বাস্তবিকার্থে সুন্নাহ এই দুই চিন্তাধারার সীমাবদ্ধতা থেকে অনেক ঊর্ধ্বে। বরং সুন্নাহ সদা জীবন্ত, চির শাশ্বত ও অভিযোজ্য। প্রতিটি যুগ ও যুগান্তরে এটি সমানভাবে কার্যকর। সুন্নাহ সংস্পর্শে বইটি আপনাকে সেই উপলব্ধির দিকেই ধাবিত করবে। সুন্নাহ কী করে মানবসমাজকে আরও সুন্দর-সুস্থ ও সুবিন্যস্ত করতে পারে, শরিয়ার আইনে এর মর্যাদা-সীমা ও গুরুত্ব কী, ইত্যকার আলোচনা এতে স্থান পেয়েছে। সুন্নাহর সংস্পর্শে আমাদের জীবন হয়ে উঠুক জ্যোতির্ময়, সুন্নাহর ব্যাকরণে আমাদের জীবনশাস্ত্র হোক নির্ভুল, এই প্রত্যাশা…

সুভাষিত

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লেখক: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়: কলাম/ডায়েরি/চিঠিপত্র/সংকলন, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 984576544 দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

সুরভিত তাবেয়ি জীবন: সাহাবিদের মতো সোনালী জীবনযাপন

Original price was: ৳ 185.00.Current price is: ৳ 130.00.
লেখক          শাইখ আলী জাবির আল-ফাইফি অনুবাদক    আহমাদ তামজিদ বিষয়           ইতিহাস,জীবনাচার ISBN          978-984-99262-1-4 পৃষ্ঠা            ১০৪ বাঁধাই         পেপার ব্যাক

সুরভিত সাহাবি জীবন

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 196.00.
আরব দেশের একটি উপত্যকা। একটি জাতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এক আঁধার-বিনাশী তারকা। তাঁকে ঘিরে একদল মানুষের সে কী উল্লাস আর আনন্দ! তাদের জীবনে তিনি ছাড়া যেন আর কোনো উপলক্ষ ছিল না—কাছ থেকে দেখলে এরকমই মনে হবে। সেই আলোর মানুষটাকে ঘিরে আবর্তিত হচ্ছিল তাদের রাতদিন। জীবনে আসছিল এক বৈপ্লবিক পরিবর্তন যা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়াময়। তাদের সুরভিত জীবনের সৌরভে যারাই ধন্য হয়েছেন, তারাই কুড়াতে পেরেছিলেন আখিরাতের মুক্তোমালা। লেখক          জিহাদ তুরবানি অনুবাদক    আহমাদ তামজিদ বিষয়            ইতিহাস,জীবনাচার ISBN           978-984-99262-2-1 পৃষ্ঠা            ১৬০ বাঁধাই         পেপার ব্যাক

সুলতান মুহাম্মাদ ফাতিহ

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 195.00.
লেখক : ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : ইতিহাস ও ঐতিহ্যইসলামি ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published 2020 আইএসবিএন : 9789848254929   বিশ্রুত নগরী কনস্ট্যান্টিনোপল। মহানবি ﷺ-এর যুগে দুনিয়ার অন্যতম পরাশক্তি পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ‘একজন মহান সেনাপতির নেতৃত্বে এক উৎকৃষ্ট সেনাদলের হাতে সুবিখ্যাত নগরী কনস্ট্যান্টিনোপল মুসলিমদের করায়ত্ত হবে’-এমন সুসংবাদ দিয়েছিলেন মহানবি ﷺ। তাঁর সুসংবাদ বাস্তবায়নের গৌরব অর্জনে বহু সেনাপতি, খলিফা ও সুলতান কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। অবশেষে ১৪৫৩ সালে উসমানি সুলতান দ্বিতীয় মুহাম্মাদ কনস্ট্যান্টিনোপল জয় করে রাসূলুল্লাহর সুসংবাদ বাস্তবায়নকারী ‘আমির’ হওয়ার গৌরব অর্জন করেন। এই বইয়ে ইতিহাসের মোড় পরিবর্তনকারী ওই ঘটনার অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে। তবে আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আনাতোলিয়ায় উসমানি তুর্কিদের সালতানাত প্রতিষ্ঠার ইতিহাসও তুলে ধরা হয়েছে। ক্ষয়িষ্ণু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং উদীয়মান অটোমান সালতানাতের উত্থানের চিত্র অঙ্কিত হয়েছে। ঐতিহাসিক ঘটনাবলি পর্যালোচনা করা হয়েছে নির্মোহ দৃষ্টিতে। নিছক মৃত মানুষের কাহিনি সংকলন নয়; বরং ইতিহাসের পুনরাবৃত্তির সূত্রগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।

সুশি পুশি টুশি

Original price was: ৳ 70.00.Current price is: ৳ 55.00.
লেখক: বেবী মওদুদ বিষয়: কবিতা, শিশু-কিশোর ছড়া, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844104955 পৃষ্ঠা: 28 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

সুস্থতায় ব্যায়াম

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
সুস্থতায় ব্যায়াম By (author) উম্মে শায়লা রুমকী শরীর ও মনের সুস্থতার জন্য ব্যায়াম অপরিহার্য। নিয়মিত ব্যায়ামের ফলে এন্ডোরফিন নামক হরমোন রিলিজ হয়, যা মস্তিষ্ককে কর্মক্ষম করে এবং ভালোলাগার অনুভূতি জাগ্রত করে। সুস্থতায় ব্যায়াম বইটিতে মূলত থেরাপিউটিক ব্যায়াম বা কোন ব্যথায় কোন ধরনের ব্যায়াম করলে ভালো থাকা যায় সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় এক যুগ ধরে ফিজিওথেরাপিস্ট হিসেবে রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে লেখক দেখেছেন যে, কিছু কিছু ব্যায়াম বাড়িতে করলেই ব্যথার প্রাথমিক অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই বইটিতে ছবিসহ প্রতিটি ব্যায়ামের ব্যাখ্যা করা হয়েছে। বইমেলা ২০১৯ সালে সুস্থতার ব্যায়াম বইটি প্রথম প্রকাশিত হয়। পাঠকদের ভালোবাসায় বইটি বেহুলাবাংলা’র বেস্ট সেলার পুরস্কার পেয়েছিল। বইটির দ্বিতীয় সংস্করণে আরও নতুন এবং প্রয়োজনীয় বিষয়ের ওপর থেরাপিউটিক ব্যায়াম যুক্ত করা হয়েছে।

সূরা কাহাফ

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 145.00.
লেখক : ফাহিমা খানম প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : কুরআন বিষয়ক আলোচনা পৃষ্ঠা : 136, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2023 আইএসবিএন : 9789849766018   মহান রব অফুরন্ত ভালোবাসায় মানুষকে সৃষ্টি করেছেন সুনিপুণ অবয়বে। মানুষের আরাম-আয়েশ ও শান্তিপূর্ণ জীবনের জন্য দুনিয়াকে সাজিয়েছেন অসীম নিয়ামতে। সম্পদ, ঐশ্বর্য, সন্তানাদি ও পরিবার-পরিজন দিয়ে তাকে আবৃত্ত করেছেন এক মায়ার জালে। এত সব নিয়ামতে যেন মানুষ আত্মভোলা না হয়ে যায়, তাই নিয়তই সতর্ক করে চলেছেন-‘এ দুনিয়া ক্ষণস্থায়ী, এটি একটি পরীক্ষাকেন্দ্র মাত্র’। কিন্তু মানুষ বারবারেই এ ধ্রুব সত্যকে ভুলে নফসের তাড়নায় অন্ধ হয়ে গিয়েছে। জুলুম ও বিদ্রোহ করে বসেছে মহান রবের প্রতি। আবার কতক মুমিন বান্দা মহান রবের গোলামির জন্য বেছে নিয়েছেন কণ্টকাকীর্ণ পথ। মুখ বুজে সয়েছেন শত জুলুম-নির্যাতন। সূরা কাহাফ এমনই কিছু অতীত ঘটনাকে উম্মতে মুহাম্মাদির সমীপে উপস্থাপন করেছে অতি সুনিপুণভাবে। সেই ঘটনাসমূহের ক্লাইমেক্স থেকে মানবজীবনের প্রয়োজনীয় নির্দেশিকা তুলে ধরতেই আমাদের প্রয়াস সূরা কাহাফ : মানবজীবনের প্রতিচ্ছবি বইটি।

সৃষ্টির উল্লাসে রোবটিকস ১

Original price was: ৳ 480.00.Current price is: ৳ 336.00.
সৃষ্টির উল্লাসে রোবটিকস ১ By (author) মিশাল ইসলাম সৃষ্টির উল্লাসে রোবটিক্স বইটি বাচ্চা থেকে বুড়ো যেকাউকে রোবটিক্সে আগ্রহী করে তুলতে ও প্রাথমিক হাতেকলমে জ্ঞান দিতে সাহায্য করবে। একদম বেসিক ইলেকট্রনিক্স ও প্রোগ্রামিংয়ের বেসিক জানা থেকে শুরু করে রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ ও রোবটিক্সে বিভিন্ন ধাপে কাজ করা সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে এই বই থেকে। ৭ বছর বা তার ঊর্ধ্বে যেকেউ এই বই থেকে রোবটিক্সের জগত সম্পর্কে হাতেকলমে ধারণা নিতে পারবে। এই বইয়ে ৩ ডজন হাতেকলমে প্রোজেক্ট ও তার মধ্যে ৭-৮ টি হাতেকলমে রোবট বানানো শেখা যাবে। তবে বইটি সবচেয়ে বেশি কাজে লাগবে অভিভাবকদের জন্য। বইটি নিজে একজন মেন্টর হিসাবে যেমন কাজ করবে তেমনি বইটি পড়ে যেকেউ অন্য কাউকে রোবটিক্সে মেন্টরিং করতে সাহায্য করতে পারবেন। তাই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশু ও অভিভাবকদের একসাথেই এই বইয়ের প্রতিটি কাজ বুঝে বুঝে করার আহ্বান করা হচ্ছে। শুভ হোক সবার রোবটিক্সের জগতে বিচরণ

সৃষ্টির উল্লাসে রোবটিকস ২

Original price was: ৳ 340.00.Current price is: ৳ 272.00.
সৃষ্টির উল্লাসে রোবটিকস ২ By (author) মিশাল ইসলাম সৃষ্টির উল্লাসে রোবটিক্স বইটি বাচ্চা থেকে বুড়ো যেকাউকে রোবটিক্সে আগ্রহী করে তুলতে ও প্রাথমিক হাতেকলমে জ্ঞান দিতে সাহায্য করবে। একদম বেসিক ইলেকট্রনিক্স ও প্রোগ্রামিংয়ের বেসিক জানা থেকে শুরু করে রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ ও রোবটিক্সে বিভিন্ন ধাপে কাজ করা সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে এই বই থেকে। ৭ বছর বা তার ঊর্ধ্বে যেকেউ এই বই থেকে রোবটিক্সের জগত সম্পর্কে হাতেকলমে ধারণা নিতে পারবে। এই বইয়ে ৩ ডজন হাতেকলমে প্রোজেক্ট ও তার মধ্যে ৭-৮ টি হাতেকলমে রোবট বানানো শেখা যাবে। তবে বইটি সবচেয়ে বেশি কাজে লাগবে অভিভাবকদের জন্য। বইটি নিজে একজন মেন্টর হিসাবে যেমন কাজ করবে তেমনি বইটি পড়ে যেকেউ অন্য কাউকে রোবটিক্সে মেন্টরিং করতে সাহায্য করতে পারবেন। তাই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশু ও অভিভাবকদের একসাথেই এই বইয়ের প্রতিটি কাজ বুঝে বুঝে করার আহ্বান করা হচ্ছে। শুভ হোক সবার রোবটিক্সের জগতে বিচরণ