শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
দুর্বার পাবলিকেশন্স, Shikar Publications, একাডেমিক বই, নতুন বই, মোহসীনা নাজিলা , মোহাম্মদ কামরুল ইসলাম
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Shikor Bangla prasno-path
(Preliminary 50th BCS) by Mohsina Nazila &
Mohammad Kamrul Islam
Author: মোহসীনা নাজিলা ও
মোহাম্মদ কামরুল ইসলাম।
Publisher: শীকর পাবলিকেশন্স
Category: বিসিএস এবং চাকুরী
Edition: 16th, January 2026
Number of Pages: 752
Country: Bangladesh
Language: Bangla
শুভ্র সমুজ্জল
শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং: হাতেকলমে সাইকিট-লার্ন
শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং: হাতেকলমে সাইকিট-লার্ন
By (author) রকিবুল হাসান
শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ বইটি যেকোনো পেশার মানুষের জন্য লেখা। মেশিন লার্নিং ব্যাপারটা ‘কনসেপ্ট হেভি, কোড লাইট’। কম ‘কোড’, তবে কনসেপ্ট পরিষ্কার করে এগিয়েছে এ বইটি। আপনার সমস্যার দর্শন না বুঝলে সমস্যার ভেতরে যাওয়া দুষ্কর। কোড করা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ‘সমস্যা’ ঠিকমতো বোঝার।
আর সেই ধারণা থেকে হাতেকলমের কনসেপ্টে মেশিন লার্নিং নিয়ে বইগুলো লিখছেন আমাদের লেখক। ‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ পাইথন সিরিজের প্রথম বই। ‘টেনসর ফ্লো’ ও ‘ডিপ লার্নিং’ নিয়ে পরের বইটি বুঝতে সাহায্য করবে এই বই। মূল বইটি (গিটবুক থেকে যার শুরু, https://raqueeb.gitbook.io/scikit-learn/) থেকে প্রিন্ট এডিশনে ২৫ শতাংশের মতো কনটেন্ট এডিট বা যোগ হয়েছে বলে ধারণা করা যায়। লেখকের কনসেপ্ট ‘রিড ফার্স্ট, বাই লেটার’-এর ফলে আপনি অনলাইনে বই পড়ে কেনার আইডিয়া করতে পারেন শুরুতেই।
ধারণা করছি একদম ‘জিরো’, মানে শূন্য অভিজ্ঞতা থেকে ডেটা সায়েন্সের পাইথন ও মেশিন লার্নিংয়ের শুরুটা শেখা যাবে এই বই থেকে। মেশিন লার্নিং ব্যাপারটা অনেক বিশাল হওয়ায় ‘ওভার হাইপড’ এই রাস্তায় আমরা যাতে পথ না হারাই সে কারণে এই বই। রাস্তা চিনে গেলে পেছনে ফিরে তাকানোর দরকার হবে না এ বিষয়ে। আর সেই রাস্তা চেনানোর দায়িত্ব ছেড়ে দিতে পারেন এই বইয়ের ওপর। একদম হাতেকলমে। হাতেকলমে সিরিজের আগের বই ‘হাতেকলমে মেশিন লার্নিং’ বেসিক কনসেপ্ট তৈরিতে চমৎকারভাবে সাহায্য করলেও এই বইয়ের জন্য সেটা বাধ্যতামূলক নয়। যারা ডিপ লার্নিং শিখতে চান, তবে মেশিন লার্নিংয়ের ধারণা কম, তাদের জন্য সামনের ‘টেনসর ফ্লো দিয়ে পাইথন ডিপ লার্নিং’ বইয়ের জন্য এ বইটি একটা ভালো গেটওয়ে হতে পারে।
হ্যাপি পাইথন মেশিন লার্নিং!
শূন্য দিয়ে ভাগ করলে কী হয়?
শূন্য দিয়ে ভাগ করলে কী হয়?
By (author) অতনু রায় চৌধুরী, আহমেদ জাওয়াদ চৌধুরী, মুরসালিন হাবিব, রাহুল সাহা
এই বইটা কী? এককথায় বললে, এই বইটা হলো প্রশ্নোত্তরের একটা বই। এতে কিছু প্রশ্ন আছে। আর আছে সেই প্রশ্নগুলোর উত্তর। আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এমন কিছু একটা লিখব, যেটাতে মানুষের মনে থাকা গণিতবিষয়ক সবচেয়ে কমন প্রশ্নগুলোর উত্তর থাকবে। সেই ভাবনার ফলই হলো এই বইটা।
এ রকম একটা বই লেখার জন্য প্রথমেই যেটা লাগে, সেটা হলো প্রশ্ন। অনেক অনেক প্রশ্ন! তাই প্রশ্ন জোগাড় করার জন্য আমরা সাহায্য নিয়েছি গুগল ফর্মের। একটা পাবলিক গুগল ফর্ম দিয়ে আমরা সবাইকে বলেছি তাদের প্রশ্নগুলো জমা দিতে। আমাদের কাছে শেষ পর্যন্ত জমা পড়েছে মোট দুই শর মতো প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়েই হয়েছে বইটা।
‘শূন্য দিয়ে ভাগ করলে কী হয়?’, ‘1 কেন মৌলিক সংখ্যা না?’, ‘0⁰-এর মান কত?’— এ সব প্রশ্নের উত্তর আছে বইটাতে। আরও আছে বেশ অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর। যেমন ‘কোনো ফাংশনের ইনভার্স বের করার সাথে কম্পিউটারের অক্ষমতার সম্পর্ক কী?’ কিংবা ‘পাইয়ের অঙ্কগুলোর মধ্যে বিশ্বের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কি না?’। বইটির জন্য আমরা যেসব প্রশ্ন মানুষের কাছ থেকে পেয়েছি, তার প্রায় প্রত্যেকটাই চমৎকার!
আমরা আশা করি, বইটি লিখতে গিয়ে আমরা যে পরিমাণ আনন্দ পেয়েছি, পাঠকরাও পড়ার সময় কম করে হলেও ততখানিই আনন্দ পাবেন।
— অতনু, মুরসালিন, রাহুল আর জাওয়াদ
শূন্যতার সাথে নৃত্য
শেখ হাসিনা রচনা সমগ্র-১
শেখ হাসিনা রচনা সমগ্র-২
শৈশব সমাচার
শৈশব সমাচার
By (author) সাবরিনা মাহমুদ
শৈশব-সমাচার অর্থাৎ শৈশবকে প্রাণবন্ত ও প্রাঞ্জল করার ইতিবাচক বার্তাগুলো পাঠকের কাছে তুলে ধরাই বইটির উদ্দেশ্য। সর্বোপরি শৈশবের মানসিক স্বাস্থ্য বিবেচনা করেই বইটি রচিত হয়েছে।
বইটির মাধ্যমে শিশুর বয়স অনুযায়ী বিকাশের বিভিন্ন স্তর, প্রতিটি স্তরে অভিভাবকের করণীয় দিকনির্দেশনা এবং প্রাত্যহিক জীবনে শিশুদের নিয়ে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, সেগুলো সমাধানের সহজ কৌশল মনোবৈজ্ঞানিকভাবে তুলে ধরা হয়েছে।
বইটিতে বিভিন্ন অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা ব্যবহার করে সবার বোধগম্য করার চেষ্টা করেছি। শিশুকে তার নিজের মতো করে বেড়ে উঠতে অভিভাবকদের যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সে ব্যাপারে বইটির কৌশল বড়দের অবশ্যই সহায়তা করবে।
বইটি পড়ে পেশাদার মনোবিজ্ঞানী, এডুকেশনাল সাইকোলজিস্ট, ক্লিনিকাল সাইকোলজিস্ট, কাউন্সেলর, মা-বাবা, বর্তমান ও ভবিষ্যৎ অভিভাবক, শিক্ষকসহ তরুণ-তরুণীরাও উপকৃত হবেন। কারণ বইটির মাধ্যমে তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন। আর নিজের মধ্যে যখন পরিবর্তন আসবে, তখন অন্যরাও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উপকৃত হবেন।
শোনো হে কিশোর (পেপারব্যাক)
লেখক : সামি খান, সৈয়দ মুহাম্মাদ জালাল উদ্দিন
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : বয়স যখন ১২-১৭, শিশু কিশোরদের বই
পৃষ্ঠা ১০৪
বালুর নিচে মুখ গুঁজে থাকলেই ঘুর্ণিঝড় থামে না। আর চাইলেও ঝড় থামানো যায় না; যা ঘটার তা ঘটেই। প্রাজ্ঞতা হচ্ছে ঝড়ের সময়টাকে ঠিকঠাক নিজেকে হেফাজত করা।
কৈশোরের সংকট অবশম্ভাবী বাস্তবতা; চাইলেই কেউ উপেক্ষা করতে পারে না। কীভাবে আমরা তা সুন্দর করে হ্যান্ডেল করছি, সেটাই বিবেচনার বিষয়।
এই গ্রন্থে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কিশোরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিশোর মানসকে পাঠ করা হয়েছে সুনিপুণভাবে। যেন একজন মেন্টর হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কৈশোর জীবনকে কীভাবে সুন্দর করে সাজাতে হয়।
পিচ্ছিল পথের যাত্রীদের মঞ্জিলে পৌঁছতে হলে খুব সতর্ক থাকতে হবে। সেই সতর্কবার্তা আর আশু করণীয় নিয়েই এই আয়োজন ‘শোনো হে কিশোর’।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যপাঠ ও জিজ্ঞাসা
শ্রেষ্ঠ কবিতা
শ্রেষ্ঠ কবিতা
শ্রেষ্ঠ কবিতা
By (author) আল মাহমুদ
বাংলা কবিতায় আল মাহমুদের শ্রেষ্ঠত্ব আজ আর অস্বীকার করার উপায় নেই। সমালোচকদের চোখে আল মাহমুদ জীবনানন্দ দাশ-পরবর্তী সবচেয়ে শক্তিশালী কবি। প্রায় ৬০ বছরের কবিজীবনে দুহাতে লিখেছেন। তার অধিকাংশ কবিতাই কালোত্তীর্ণ—স্বমহিমায় ভাস্বর।
তার প্রকাশিত প্রায় ২৫টি কবিতা ও ছড়াগ্রন্থ থেকে শ্রেষ্ঠ কবিতা বাছাই করা বেশ দুরূহ কাজ। সাধারণ পাঠকের কাছে তার সব কবিতাই শ্রেষ্ঠ কবিতা বলে বিবেচিত হতে পারে। কবিতার ক্ষেত্রে শ্রেষ্ঠ অভিধাটিই বিতর্কিত এবং কবির জন্য বিব্রতকরও বটে। তবুও সবকিছুর মতো কবিতারও মূল্যায়নে আসতে হয়।
কোনো কিছুর মানদণ্ড নির্ধারণে—হোক তা কবিতা বা শিল্পকলা—কে নির্ধারণ করছেন, কিসের মানদণ্ডে নির্ধারণ করছেন—তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয় মাথায় রেখেও বর্তমান গ্রন্থে আল মাহমুদের সমগ্রতা ধরার চেষ্টা করা হয়েছে। আল মাহমুদ কেন বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি—এ জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে স্বাভাবিকভাবেই আমাদের আধুনিকতাবাদী কাব্যরুচি থেকে বের হয়ে নতুনভাবে আল মাহমুদকে আবিষ্কার করতে হয়েছে। বর্তমান গ্রন্থটি এ আবিষ্কারেরই স্মারক।