লাল রাজনীতি এবং ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা
লেখক : ফাহমিদ-উর-রহমান, সরদার আবদুর রহমান
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : পর্দা ও বিধি-বিধান, রাজনীতি
পৃষ্ঠা : 232, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849766070, ভাষা : বাংলা
লাল রাজনীতি: বিশ্বব্যাপী ‘লাল রাজনীতি’ মূলত বাম রাজনীতি হিসেবেই বেশি পরিচিত। আর এটি যে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠারই আরেক নাম-তা মোটামুটি সকলেরই জানা। একদা ব্রিটিশের বিরুদ্ধে ‘স্বদেশি’ নামে যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, সেই কর্মকাণ্ডই হাত বদলে হয়ে উঠেছিল বাংলা অঞ্চলে সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল। সমাজতন্ত্র তথা বামপন্থা তার যৌবনের সময়গুলোতে বিপুলসংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল সত্য, কিন্তু এর প্রতিষ্ঠার ভয়ংকর কৌশলগুলো অচিরেই সাধারণ মানুষকে ভড়কে দেয়। এর ফলে বাম রাজনীতির কী পরিণতি দাঁড়ায়, কোন পথে পথে বেঁকে যায় তার ধারা-উপধারা, তারই সংক্ষিপ্ত বিবরণ এই গ্রন্থ। লাল রাজনীতি শিরোনামের এই বইটি পাঠকের দৃষ্টি নিয়ে যাবে বাংলায় বাম রাজনীতির সেই বিতর্কিত উত্তাল সময়ে।
ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা: হিজাব কি কেবল এক টুকরো কাপড়, যা নারীর মুখ বা শরীর আবৃত করে রাখে? না, এটি একটি সংস্কৃতিকে প্রতিফলিত করে, যা দেখে পুরো পশ্চিম উদ্বিগ্ন হয়ে ওঠে।
সমাজতান্ত্রিক ফ্রানজ ফানোঁ হিজাবের এই সাংস্কৃতিক তাৎপর্যকে প্রত্যক্ষ করেছিলেন-কীভাবে এটি আধিপত্যবাদকে মোকাবিলা করে নিজের সংস্কৃতির আলোয় দাঁড়িয়ে থাকতে উদ্বুদ্ধ করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে হিজাবের এই নবতর সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে লিখেছেন ফাহমিদ-উর-রহমান।
| প্যাকেজে যা যা থাকছে - |
| লাল রাজনীতি |
| ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা |
লিডারশিপ ইন্টেলিজেন্স
লিডারশিপ ইন্টেলিজেন্স
By (author) তানভীর শাহরিয়ার রিমন
যে বয়সে অনেকে ক্যারিয়ারই শুরু করে না, সেই বয়সেই তানভীর শাহরিয়ার রিমন দেশের অন্যতম বৃহৎ একটি গ্রুপে সি-স্যুইটে জায়গা করে নেন। অনেকের চোখ কপালে ওঠে। অথচ ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের নিয়মিত প্র্যাকটিস একদিন তাকে সি-স্যুইটের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। দেশের অন্যতম একজন দক্ষ এবং নিখুঁত সিইও হিসেবে তাকে এখন সবাই জানে।
এই VUCA বিশ্বে প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। টার্গেট ছোঁয়ার জন্য অনেক নেতাই হায়ার-ফায়ারে সমাধান খোঁজেন। যেখানে প্রতিদিন বিজনেস ডায়নামিকসগুলোর বদল হচ্ছে, তখন টার্গেট ছোঁয়ার অসীম চাপ সামলে একজন নেতাকে একই সাথে লক্ষ্যে পৌছানোর সফলতা স্পর্শ করা, সেই সাথে একজন মানবিক নেতা হওয়ার ভীষণ ধ্রুপদী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে নিয়মিত। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই ‘লিডারশিপ ইন্টেলিজেন্স’। কেবল সিইওদের জন্যই নয়, এই বই একজন সাধারণ কর্মী, টিম লিডার, বিভাগীয় প্রধান কিংবা সি-স্যুইটে অবস্থানরত সিএক্সওদের জন্য হবে একটি মাস্ট রিড বুক!
লিমনোলজি
লিরিকসমগ্র
লুঙ্গি কাহিনি
লুঙ্গি কাহিনি
By (author) অরূপ রাহী
লাইফস্টাইলের আলাপ কেন এবং কীভাবে খোদ জীবনব্যবস্থার আলাপ, সে প্রশ্ন চলমান জুলুমশাহি স্বাভাবিকতায় অনেকের কাছেই অপ্রাসঙ্গিক বা ‘গম্ভীর’ আলাপ। কিন্তু এই আলাপ না করে জীবনযাপন কতখানি ‘অর্থপূর্ণ’ হয়? জীবনের ‘অর্থ’ কী? জীবনের অর্থ, ধারা ও বিন্যাস কীভাবে বিরচিত হয়? এসবের সঙ্গে তত্ত্ব-সাধনা-অনুশীলনের কী সম্পর্ক? ‘লুঙ্গি কাহিনি’ এসব প্রশ্ন এবং বিবেচনার এক আখ্যান। রচনারূপ, সামাজিক-ঐতিহাসিক দালিলিকতার গুরুত্ব এই বইয়ের ‘আদর্শ’ সংস্করণ প্রকাশের কারণ। বইয়ের রচয়িতা ফকির অরূপ রাহী আলোচিত বিষয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম ভাবুক ও তাত্ত্বিক।
লেখক হওয়ার পথে
লেখক হওয়ার পথে
By (author) আফসানা বেগম
লেখালেখি নিয়ে বিশ্বখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার, কবি ও সাংবাদিকের নিজেদের ভাবনার জগতের একটি ছবি পাওয়া যাবে এই বইয়ে। কী করে তারা লেখার জগতে চলে এলেন, লিখতে গিয়ে কোন বিষয়গুলো তাদের নজরে এল, কী ধরনের সমস্যায় পড়লেন— এমন অনেক দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
কত অসাধারণ ব্যাপারটি হয় যদি ভাবেন, পাঠক হিসেবে আপনি একটি ক্লাসে গেছেন যেখানে জর্জ অরওয়েল জানাচ্ছেন, তিনি কেন লেখেন; বার্ট্রান্ড রাসেল কী করে লেখেন, তার বর্ণনা করছেন; ভি এস নাইপল বলছেন, কী করে তিনি লেখক হয়ে উঠলেন; ফ্র্যাঙ্ক ও’কনর জানাচ্ছেন, ছোটগল্প তার চোখে কী ধরনের শিল্প; ভার্জিনিয়া উলফ বলছেন, সেই শিল্পের শিল্পনৈপুণ্য নিয়ে; নাদিন গোর্ডিমার সেখানে লেখকের স্বাধীনতার সীমা-পরিসীমা নির্ধারণ করছেন; টোনি মরিসন বোঝাচ্ছেন লেখায় পূর্ব প্রজন্মের ভূমিকা; ডি এইচ লরেন্স আমাদের প্রিয় ক্ষেত্র উপন্যাসের গুরুত্ব বর্ণনা করছেন; কার্লোস ফুয়েন্তেস জানাচ্ছেন, বিশ্বসাহিত্যে সেই উপন্যাসেরই মহিমার কথা; জাঁ পল সার্ত্রে পাঠকের পড়ার সঙ্গে লেখকের লেখালেখির চমৎকার সম্পর্কটি উপস্থাপন করছেন আর ইতালো ক্যালভিনো নিরূপণ করছেন, লেখকের লেখালেখিতে রাজনীতি প্রভাব ফেলবে নাকি ফেলবে না। কল্পিত সেই সমাবেশের এগারোজন বিশ্বখ্যাত লেখকের উল্লিখিত বিষয়ের প্রবন্ধগুলো অন্তর্ভুক্ত করা হলো এখানে।
লেডি
লেলিহান লেখাজোকা
লোক প্রশাসনের তাত্ত্বিক প্রসঙ্গ
লোরকা নির্বাচিত কবিতা
ল্যাবরেটরি
শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচার
শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচার
By (author) কুদরত-ই-হুদা
কুদরত-ই-হুদা প্রধানত সমালোচনা লেখেন এবং সমালোচনায় তিনি সাহিত্যরস উদ্যাপন করেন। তাঁর গদ্যে সেই ব্যক্তিগত আস্বাদনের স্পর্শ সঞ্চারিত হতে থাকে, পাঠককেও সেই স্বাদে আমন্ত্রণ জানান তিনি।
শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস নিয়ে তাঁর এই কাজে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার বন্ধন আছে। বন্ধনের যুক্তির সাথে মিশেছে গদ্যের আর ভঙ্গির মুক্তি। হুদা আঙ্গিকের বিচার করতে গিয়ে বিষয়ের মর্যাদা ক্ষুণ্ন করেননি; বরং রূপের কারসাজিতেই থিম বিশেষভাবে মূর্তিমান হয়— এ সত্য উপন্যাসগুলোর আলোচনায় বারবার পরীক্ষিত হয়েছে।
বাংলাদেশের উপন্যাসের মানচিত্রে এই দুই ঔপন্যাসিকের যথাযোগ্য স্থান-নির্দেশ আর অনেকগুলো উপন্যাসের বিশদ আলোচনা নিয়ে কুদরত-ই-হুদার এই গ্রন্থ আমাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা বলেই বিবেচিত হবে।
মোহাম্মদ আজম
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়