প্রকাশক

ম্যাসেজ ও আহ্বান দুটি বই একসাথে

Original price was: ৳ 545.00.Current price is: ৳ 540.00.
লেখক : মিজানুর রহমান আজহারি প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা কভার : হার্ড কভার   আহ্বানঃ দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে  তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি —সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত। এসবরই স্বচ্ছন্দ ও সুখপাঠ্য পর্যালোচনা হাজির করেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি। সেইসঙ্গে তরুণ প্রজন্মের সামনে পেশ করেছেন সুস্থ-সুন্দর, সময়োপযোগী ও ঈমানদীপ্ত জীবনের নববি চালচিত্র। সময়ের সবুজ সওয়ারিদের আহ্বান করেছেন গৌরবময় সত্যের পথে। ম্যাসেজঃ ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ। কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।  
প্যাকেজে যা যা থাকছে -
আহ্বান - আধুনিক মননে আলোর পরশ
ম্যাসেজ

যখন আমি রেগে যাই

Original price was: ৳ 140.00.Current price is: ৳ 112.00.
যখন আমি রেগে যাই By (author) মাইশা ইসলাম বাড়িতে ও স্কুলে বিভিন্ন কারণে শিশুরা রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারা ভাঙচুর করে, সহপাঠীদের সঙ্গে মারামারিও করে। রাগান্বিত শিশুদের সামলাতে বাবা-মা ও শিক্ষকেরা প্রায়ই হিমশিম খান। এই বইটি পড়ে শিশুরা নিজেরাই নিজেদের রাগ নিয়ন্ত্রণ করার কৌশল শিখবে। এতে তাদের মানসিক বৃদ্ধিও ত্বরান্বিত হবে।

যখন চারপাশের বাতিগুলো নিভে আসছে

Original price was: ৳ 120.00.Current price is: ৳ 98.00.
লেখক: নাসরীন জাহান বিষয়: উপন্যাস, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844100437 পৃষ্ঠা: 136 সংস্করণ: 3rd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

যখন তুমি তরুণ

Original price was: ৳ 175.00.Current price is: ৳ 170.00.
লেখক : আবদুল আজীজ আস শানাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা : 158, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024 আইএসবিএন : 978-984-98104-8-2   আজ থেকে কয়েক বছর আগেও তোমরা ছিলে শিশু। তখন তোমাদের কোনো গুনাহ ছিল না। ছিলে নিষ্পাপ। তবে এখন কিন্তু তোমরা আর সেই ছোট্টটি নেই; শৈশব পেড়িয়ে কৈশোর-তারুণ্যে পদার্পণ করেছ। কিরামান-কাতিবিন তাদের কাজ শুরু করে দিয়েছেন। এখনই সময় ইসলামের দিক-নির্দেশনা মেনে জীবন পরিচালনা করার,যাতে জীবনটা সুন্দর হয়। তা নাহলে আগামীর দিনগুলোতে নিজেকে ইসলামের ছাঁচে গড়া তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। শিশু-কিশোরদের জন্য নবিজির ভালোবাসা ছিল একটু বেশিই স্পেশাল। তাই তিনি তোমাদের জন্য কিছু জরুরি উপদেশ দিয়ে গেছেন। সেই জরুরি নিয়ে সাজানো ‘যখন তুমি তরুণ’ বইটি।

যখন পশুদিগের জবান খুলিয়া গেল

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 120.00.
লেখক: গোলাম শফিক বিষয়: গল্প, সমকালীন গল্প, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849186007 পৃষ্ঠা: 94 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

যখন ফুটিল কমল

Original price was: ৳ 800.00.Current price is: ৳ 640.00.
যখন ফুটিল কমল By (author) জাহিদুর রহিম বাংলা ভাষার খুব কম পাঠক মস্তিষ্কের ব্যবহার হয় এমন বই পড়তে স্বস্তি পান। যে কারণে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশন জনপ্রিয় হয়েছে আজকাল। একটা নির্বোধ ‘ব্রেইনলেস মনস্টার’ তৈরি হয়ে গেছে চারপাশে। ‘ফ্যামিলিয়ার এসে’র সুবিধা হলো, আপনি এটাকে আত্মকথন, প্রবন্ধ, গল্প বা উপন্যাস যেকোনোভাবেই পড়তে পারেন। আপকি দিল কি মর্জি, এ বিষয়ে লেখক হিসেবে দাবি নেই। ‘এই তো জীবন’ ট্রিলজির প্রথম বই ‘কথারা আমার মন’ বের হয়েছে ২০১৮ সালের এপ্রিলে, বেঙ্গল পাবলিকেশান্স থেকে। এই বইটাকে ট্রিলজির দ্বিতীয় বই বলা যায়। যারা সামাজিক চাপে এখনও পুরোপুরি বিবেক হারাননি, স্বাধীন ও সচেতনভাবে শান্ত জীবন যাপন করেন, তাদের এই বই ভালো লাগবে বলে আশা রাখি। লিখতে লিখতেই লেখক বুঝতে পেরেছেন, গদ্য বা রচনা মানে একটা ‘সংযুক্তি’, ‘আর্টিকুলেশন’, ‘ইন্টারলিংকড’, ‘সমন্বয়’, আন্তঃযোগাযোগ এবং জগতের যেকোনা বিষয় দিয়েই তা হতে পারে। এই ‘আর্টিকুলেশন’টুকুতে নানান মাত্রায় দুনিয়া আপন ইতিহাসকে লিখে রাখে। দেখা যায় যেমন দর্শনের ইতিহাস, সমাজ বিদ্যার ইতিহাস ইত্যাদি থেকে আমার নিজের আগ্রহ চলে গেছে লেখা থেকে। যখন আমি নিশ্চিতভাবে জানিই যে, এমন কাব্যিক ইতিহাস, দর্শন বা ভাষার বিষয়ে বিরতিহীনভাবে লিখতে পারব, তাহলে কেনই-বা আমি লিখব? চলচ্চিত্রের ইতিহাসের ‘উজ্জ্বল নক্ষত্র’ তারকোভস্কি কী সুন্দর করে বলেছেন কথাটা— ‘মানুষ আর্ট বা শিল্প তৈরি করে কেন? অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য? কিন্তু আমি যদি সত্যই জানি যে আমি প্রতিভাবান, তাহলে কেন আমি শিল্পচর্চা করব?’ ‘যখন ফুটিল কমল’-এর গদ্যগুলোতে ‘ফ্যামেলিয়ার এসে’ লেখা হয়েছে, রচনার দিকেই ঝোঁক। এখানে লেখার গন্তব্য ‘অনুপস্থিত’, বলা যায়, সব মিলিয়ে ‘অনুপস্থিতি’ই লেখার বিষয়। অনুপস্থিতি লেখায় গতির এক মাত্রা যুক্ত করে, অপ্রত্যাশিত মাত্রা, যোগাযোগহীন ও বহুমাত্রিক যাত্রা, ব্যক্তিজীবনের মতোই। অনুপস্থিত থাকলেও বিষয়হীন লক্ষ্যহীন লেখা হয় না, সম্ভব না। ‘যোগাযোগহীনতা’ পাঠক লেখায় পাবেন, যা দূরত্বে থেকে দেখা যাবে স্পষ্ট, কিন্তু অতিক্রম করা যাবে না কখনোই। সবগুলো শব্দের মধ্যেই নৈঃশব্দ্যের একটা দুঃখ যেন কুয়াশার মতো ছড়ানো। যে দুঃখ ‘প্রেমকেন্দ্রিক’ কাব্যিক দুঃখ না-দূরত্বের; অপরিচয়ের, অসম্পূর্ণতার অভিজ্ঞতার দুঃখ।

যত বড় মুখ নয় তত বড় ছড়া

Original price was: ৳ 220.00.Current price is: ৳ 176.00.
যত বড় মুখ নয় তত বড় ছড়া By (author) রোমেন রায়হান আমরা মানুষ ছোট হলেও আমাদের চারপাশে ঘটা ঘটনার প্রায় সবই বড় বড়। রাজনীতি, খেলাধূলা, ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, বিনোদন বা অন্য যেকোনো ক্ষেত্রে একটি বড় ঘটনা ঘটলে সেটা নিয়ে আলোচনার স্থায়িত্ব খুবই কম। কারণ দুদিন পার হওয়ার আগেই এরচেয়ে বড় আরেকটি ঘটনা ঘটে বসে থাকে। আমাদের, মানে আমজনতাদের ছোট মুখে সেইসব বড় বিষয় নিয়ে কথা বড়ই বেমানান। আমরা নীরবে দেখি অথবা অত্যন্ত নিচুস্বরে নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করি। ছড়াকাররা আচরণে আমাদের চেয়ে আলাদা। বিষয় যত বড়ই হোক, তারা সেই বিষয়ে নিয়ে কথা বলতে দ্বিধা বোধ করেন না। ছড়াকার হিসেবে রোমেন রায়হানও এর ব্যতিক্রম নন। সমাজের বড় বড় অসঙ্গতি নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন দুর্দান্ত সব ছড়া। আমাদের গিলে ফেলা কথাগুলোর ছন্দোবদ্ধ উচ্চারণ নিয়েই এই ছড়ার সংকলন যত বড় মুখ নয় তত বড় ছড়া।

যদ্যপি আমার গুরু

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 150.00.
লেখক: আহমদ ছফা বিষয়: জনপ্রিয় বই, জীবনী, বিবিধ প্রবন্ধ, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844100224 পৃষ্ঠা: 110 সংস্করণ: ৭ম মুদ্রণ ২০২০ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

যাদুকাঁটা

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 190.00.
লেখক: সৌরভ সিকদার বিষয়: উপন্যাস, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 978 984 95209 7 9 পৃষ্ঠা: 112 সংস্করণ: ১ম প্রকাশ ২০২১ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

যুক্তিফাঁদে ফড়িং

Original price was: ৳ 260.00.Current price is: ৳ 208.00.
যুক্তিফাঁদে ফড়িং By (author) চমক হাসান ‘আমি ব্যাগ কোথায় রাখব, সেটা তুই বলার কে? যতসব চাষাভূষা-মূর্খ লোকজন আমাকে ঠিক-বেঠিক শেখাতে আসছে!’… হাসিব মনে মনে বলল, ‘Ad Hominem! অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ। ব্যাগ রাস্তায় রাখা যাবে না, এই কমনসেন্সের জন্য ছেঁড়া জামা কিংবা চাষাভূষা হওয়ার কোনো সংযোগ নেই। এখানে যেটা হয়েছে, সেটা একটা Logical Fallacy। যুক্তির ভ্রান্তি… হাসিবের মাথার ভেতরে যুক্তির ভ্রান্তিগুলো ঘুরতে থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিতর্ক করতে সে দারুণ ভালোবাসত। এই যুক্তির ভ্রান্তিগুলো তখন মাথায় রাখাটা খুব জরুরি ছিল। এগুলো অবশ্য এখনো জরুরি। জীবনে চলতে-ফিরতে কত জায়গায়ই না এসব দেখা যায়! এগুলো থেকে সতর্ক হওয়াটা দরকার… তাই বলে তুমি এমন করো, তর্কে জেতার জন্য- এমন করেই বদলাও কথা মানে হয়ে যায় অন্য

যুক্তিবিদ্যা

Original price was: ৳ 550.00.Current price is: ৳ 412.00.
লেখক: সরদার ফজলুল করিম বিষয়: যুক্তিবিদ্যা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849520917 পৃষ্ঠা: 320 সংস্করণ: 1st Edition March 2024 দেশ: Bangladesh ভাষা: Bangla

যুগবিচিত্রা

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
লেখক: মোহাম্মদ ওয়ালীউল্লাহ বিষয়: সাহিত্য, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844100739 পৃষ্ঠা: 403 সংস্করণ: 2nd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা