মুনির হাসানের সাতটি বই
মুনির হাসানের সাতটি বই
By (author) Munir Hasan
মুনির হাসানের জন্ম চট্টগ্রামে। পড়ালেখাও সেখানেই— সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সোসাইটি, মুসলিম হাইস্কুল ও চট্টগ্রাম কলেজ। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাস করে দীর্ঘদিন সেখানেই কর্মজীবন— পরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্বব্যাংক ইত্যাদিতে কাজ করেছেন।
দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে সাহচর্য পেয়েছেন বিজ্ঞান-লেখক ও বিজ্ঞানকর্মী আ. মু. জহুরুল হক, আবদুল্লাহ আল-মুতী, শরফুদ্দিন এবং এ আর খানের। তাদের অনুপ্রেরণায় নিজেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ১৯৯৫-৯৮ সালে ভোরের কাগজ এবং ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি দৈনিক প্রথম আলোয় বিজ্ঞান ও গণিতবিষয়ক ফিচার পাতার সম্পাদনা
মুমিন জীবনে পরিবার (পেপারব্যাক)
লেখক : ড. ইউসুফ আল কারযাভী
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : পরিবার ও সামাজিক জীবন
পৃষ্ঠা : 80, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2019
আইএসবিএন : 9789848254448
বিশ্বায়ন ও আধুনিকায়নের নাম দিয়ে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার আয়োজন করেছে জাহেলিয়াত। অথচ, ইসলামি জীবনব্যস্থার মূল ভিত্তি পরিবার। যেখানে সুদৃঢ় পারিবারিক কাঠামো অনুপস্থিত, সেখানে সুস্থ জীবন গঠন এবং নৈতিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন অলীক কল্পনা বিলাস!
পরিবারের মধ্য দিয়ে সভ্যতার বির্নিমাণ ঘটে। মূলত একটি সভ্যতার ভিত্তিমূল পরিমাপ হয়, সেই সমাজে পরিবার প্রথার অবস্থান কতটা শক্ত- তার উপর ভিত্তি করে। পরিবার প্রথা ভেঙ্গে পড়লে একটি সমাজ কীভাবে ধ্বংসের মুখে পতিত হতে পারে, এই গ্রন্থে সেই রূপরেখা তুলে ধরা হয়েছে।
শিশুদের মানসিক বিকাশে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পরিবারের ভূমিকা কতটা অনস্বীকার্য, তা ইসলামের দৃষ্টিতে নতুন করে উপলবিদ্ধর দ্বার উন্মোচন করবে এই গ্রন্থটি।
ইসলাম সর্বাত্মকভাবে একটা সুখী ও প্রশান্তচিত্ত ‘পরিবার’ নির্মাণে তৎপর। এই গ্রন্থে ইসলামের সেই আকাঙ্ক্ষা ও করণীয় বিবৃত হয়েছে। চলুন, দেখে নিই।
মুমিন জীবনে সময়
লেখক : ড. ইউসুফ আল কারযাভী
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত ও আমল, প্রোডাক্টিভিটি
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 2nd Edition, 2020
আইএসবিএন : 9789848254387
অনুবাদক: তারিক মাহমুদ
যা এইমাত্র অতীত হলো, সেটাই সময়। এখন যে মুহূর্ত অতিক্রম করছি, সেটাই সময়। কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করব, সেটাই সময়। সময় নামের অক্টোপাস থেকে কে, কখন, কবে মুক্তি পেয়েছে বলুন?
সফল তিনি, যিনি এই সময়কে ঠিকঠাক উপলব্ধি করতে পারেন। বিশেষত মুমিন জীবনে সময় মানেই নিজের মুক্তি ও পুরস্কার নিশ্চিত করে নেওয়ার মওকা! সময় নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির বোঝাপড়া তাই অতীব জরুরি আলাপ।
প্রত্যেক মানুষ দুনিয়াতে আগমন করেছে নির্দিষ্ট কিছু সময় নিয়ে। আর সফল তারাই যারা এই সময়কে মূল্য দিয়েছে। মুমিনের জীবনের সময়ের গুরুত্ব আরও ব্যাপক ও অর্থবহ। কারণ, দুনিয়ার জীবনের নির্দিষ্ট ও স্বল্প সময়ের উপরই নির্ভর করছে, পরবর্তি অনন্তকালের জীবনের পরিণতি। অনন্তকালের জীবনে চির সুখের জান্নাত পেতে হলে একজন মুমিনের জীবনে সময় কতটা গুরুত্ব বহণ করে, সেই আলাপ খুঁজে নেবো এই গ্রন্থে।
মুমিনের রাতদিন
লেখক : মুফতি আবু বকর ইবনে মুস্তফা
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত ও আমল
পৃষ্ঠা : 288, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849696810
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, দুনিয়ার আলো দেখা থেকে অন্তিম নিশ্বাস পর্যন্ত—প্রতিটি মুহূর্তের জন্য ইসলাম প্রদান করেছে চমৎকার সব দিকনির্দেশনা। কখনো জানার আলস্যে, কখনো-বা সঠিক তথ্যের অভাবে এর সবকিছু আমাদের পালন করা হয়ে ওঠে না। সেই শূন্যতাটাই ঘোচাতে চেয়েছে মুমিনের রাতদিন।
একজন মুমিনের জীবন চলার ক্ষেত্রে যাবতীয় শিষ্টাচার ও দৈনন্দিন আমল এই বইয়ে চমৎকারভাবে বিধৃত হয়েছে।
চর্যা ও চর্চার ইসলামে আপনাকে স্বাগত।
মুরাকামির হাফ ডজন গল্প
লেখক : হারুকি মুরাকামি
প্রকাশনী : অক্ষরবৃত্ত
বিষয় : অনুবাদ গল্প
অনুবাদক : রিয়াজ মোরশেদ সায়েম
পৃষ্ঠা : 96, কভার : পেপার ব্যাক
আইএসবিএন : 9789849613301, ভাষা : বাংলা
মুসলিম চরিত্র
লেখক : মুহাম্মাদ গাজালি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আদব, আখলাক
পৃষ্ঠা : 208, কভার : হার্ড কভার, সংস্করণ : 7th Edition, 2024
অনুবাদক”` আলী আহমাদ মাবরুর
‘মুসলিম চরিত্র’ প্রখ্যাত স্কলার মুহাম্মাদ আল-গাজালির বিখ্যাত বই ‘খুলকুল মুসলিম’ গ্রন্থের অনুবাদ। তরুণ অনুবাদক আলী আহমাদ মাবরুরের এটি দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
গ্রন্থটি ইসলামি নৈতিকতার সেই ব্যাপকতর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে; যা ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল দিককে আচ্ছাদিত করে। ইসলামি নৈতিকতা শুধুমাত্র মুসলিম সমাজের জন্য সীমাবদ্ধ নয; বরং এটি মানব সমাজে ব্যাপকভাবে বিস্তৃত। ইসলাম সকল মানুষের উৎপত্তিকে একক পিতার (আদম আঃ) সাথে যুক্ত করে এবং সমতা, ন্যায়বিচার এবং ন্যায়নিষ্ঠার নীতিগুলি সমর্থন করে। ইসলাম সব ধরনের জীবনকে সম্মান করে এবং সমবেদনা ও দয়ার সাথে আচরণ করে; তা মানুষ বা প্রাণী যে-ই হোক না কেন। মধ্যমপন্থার দ্বীন হিসাবে ইসলাম চরমপন্থাকে প্রত্যাখ্যান করে এবং সহনশীলতা, ক্ষমা ও সংযমে জোর দেয়। সমাজ সংস্কার প্রক্রিয়া ব্যক্তিগত পর্যায় থেকেই শুরু হয়।
মুসলিম চরিত্রের অপরিহার্য গুণাবলী হচ্ছে তাওহিদের চেতনা, সত্যতা, বিশ্বাস, আন্তরিকতা, সহনশীলতা, ক্ষমা, ধৈর্য, আচরণে নিরপেক্ষতা, ভ্রাতৃত্ব, প্রেম, রহমত ও উদারতা। এসব গুণাবলী অবশ্যই অর্জনযোগ্য এবং আল্লাহ্র রসূল দ্বারা
প্রদর্শিত ও প্রমাণিত। প্রত্যেক মানুষের কাছে আল্লাহ্র রাসূল (সা.) উসওয়াতুন হাসানাহ।
এই গ্রন্থ থেকে আমরা মুসলিম চরিত্রের নৈতিক দিকগুলোর উত্তম জ্ঞাণ আরোহণ করব, ইনশাআল্লাহ্।
মুসলিম চিত্রকলা
মুসলিম দর্শন ও সংস্কৃতি
মুসলিম দুনিয়ার ক্ষমতা সম্পর্কের ইতিহাস জিহাদ ও খেলাফতের সিলসিলা
মুসলিম দুনিয়ার ক্ষমতা সম্পর্কের ইতিহাস জিহাদ ও খেলাফতের সিলসিলা
By (author) পারভেজ আলম
ধর্ম যার যার, ব্যবসা সবার! বিশ্বব্যাপী এই ভয়াবহতার শিকার মানবজাতি, যার আর নাম মহাজনগণ। বেনিয়ার অবাধ বানিজ্য বিপ্লব, সাম্রাজ্যের সম্ক্রসারণ এবং দেশে দেশে অনাহুত সামরিক হস্তক্ষেপ এই ভয়াবহতার নেপথ্য কারন। এই উপলদ্ধি চিত্তে দৃঢ় করতে না পারলে বঞ্চিত লাঞ্ছিত মহাজনগণের সাথে হূদয়বৃত্তির যোগ হবে না, শোষিতের দীর্ঘশ্বাস মরমে পশিবে না।
সাম্ক্রতিক দশক গুলোয় পশ্চিমা সাম্রাজ্যবাদ তার সম্ক্রসারণের উসিলা পরিবর্তন করেছে। সমাজতন্ত্র থেকে ইসলামে এই পরিবৃত্তি তথা ক্রুসেডের উত্থান একবিংশ শতকে জিহাদ ও খেলাফত প্রপঞ্চদ্বয়ের ঐতিহাসিক পূনর্জাগরণ ঘটিয়েছে। সাম্রাজ্যবাদের প্রতিপ্রশ্নেই এই পূনর্জাগরণ, ইহা অনস্বিকার্য।
সাম্রাজ্যবাদের রোপিত এই বিক্ষোভে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্র তার ভারসাম্য হারিয়েছে। অন্তর্গত জনগণ অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। অধুনা গোদের উপর বিষফোড়ার মতো জন্ম নিয়েছে খেলাফত রাষ্ট্র। এই বিক্ষোভ সাম্রাজ্যবাদের আপন ঘরে সিদ কাটতেও সময় নেয় নাই। আর উলুখাগড়ার মতো নির্বিচারে বলি হয়েছে মহাজনগণ।
জিহাদ ও খেলাফত এমন দুটি প্রপঞ্চ যার উত্তেজনা আমাদের সমাজেও ক্রমবর্ধমান। বিশ্বব্যাপী এই উত্তেজনার অংশীদার মহাজনগণ। যে মানুষ এই উত্তেজনার বলি সেও মহাজনগণের অংশ। তাই এই প্রপঞ্চদ্বয়ের ইতিহাস যে বিভিন্ন সাপেক্ষ প্রকল্পের আওতাধীন তা অনুধাবন করা এখন সময়ের দাবি।
ইতিহাস বরাবরি কোন না কোন প্রকল্পের অধীন। তাই একটি নিরাবেগ নিরাসক্ত জায়গা থেকে ইতিহাসকে দেখতে হলে নিষ্ঠার প্রয়োজন। ঐতিহাসিক বিকাশ ও বিবর্তনের পর্বসমূহে ক্রিয়াশীল প্রকল্পগুলোর সামাজিক রাজনৈতিক বাতাবরণকে শনাক্ত করতে পারা ইতিহাস পাঠের সদা সচেতন শর্ত। সাথে সাথে ইতিহাসের সঙ্গে বর্তমানের সামাজিক পরিক্রমার সম্কর্ক অনুধাবনও জরুরি।
সারাৎসারে ‘জিহাদ ও খেলাফতের সিলসিলা’ এই অনুধাবনেই সচেষ্ট হয়েছে। রাষ্ট্রিয় সংহতি অটুট রাখার স্বার্থেই ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনার মাঝে এ প্রচেষ্টার সঞ্চালন সমাজের সর্বস্তরেই প্রয়োজন। কারন কথা ছিল ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার হবে।