মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র
মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র
মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
মুক্তিযুদ্ধের বীরত্বগাথা
মুক্তিযুদ্ধের রচনাসমগ্র
মুখের দিকে দেখি
মুখোমুখি খালেদ মুহিউদ্দীন
মুখোমুখি খালেদ মুহিউদ্দীন
By (author) খালেদ মুহিউদ্দীন
সাংবাদিকতার জগতে স্পষ্টবাদিতার আরেক নাম খালেদ মুহিউদ্দিন। সাংবাদিক জীবনের একদম শুরুর দিকে তিনি ৪জন রাজনৈতিক নেতার মুখোমুখি হন। তারা হলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং আওয়ামী লীগ নেতা এইচ টি ইমাম। এই ইন্টারভিউতে উঠে আসে খালেদা জিয়ার ছেলেদের বিদেশযাত্রা, বিচারপতির বয়সসীমা পরিবরর্তন, টকশোতে অসদাচরণসহ নানান বিতর্কিত প্রসঙ্গ।
ধরা যাক, রাজনীতিতে আপনার আগ্রহ নেই। সাংবাদিকতাও আপনাকে আকৃষ্ট করে না। তাহলে বইটি কেন পড়বেন? সঠিক জায়গায় সঠিক প্রশ্নটি কীভাবে করতে হয় বা উত্তরটি কীভাবে আদায় করে নিতে হয় তার একটি চমৎকার দৃষ্টান্ত এই বইটি। অন্তত প্রশ্নকর্তা তার ক্ষুরধার প্রশ্ন ও বুদ্ধিদীপ্ত আলোচনা দিয়ে পুরো বইতে আপনার মনোযোগ ধরে রাখতে সক্ষম। এবার সিদ্ধান্ত আপনার।
মুখোমুুখি
মুখোমুুখি
By (author) নূরুল হুদা
খুব বেশি আড়াল ছাড়াই তিনি উত্তর দিয়েছেন। বিশ ও একুশ শতকের যে সংকট, সাহিত্যতত্ত্ব, যান্ত্রিক বিবর্তন সবই প্রশ্নে অন্তর্ভুক্ত ছিল। ব্যক্তিগত প্রসঙ্গ তিনি এড়িয়ে যেতে চাননি। কারণ সাহিত্যের উৎসমূলে সেগুলো দারুণ কার্যকরী। প্রাচ্য ও প্রতীচ্য পুরাণের তিনি এক বিশেষজ্ঞ, সাহিত্যের ক্ষেত্রে, শ্রেণিকক্ষে পাঠগ্রহণ ও পাঠদানে যেহেতু তিনি সিদ্ধহস্ত ইংরেজি সাহিত্যে, অনুবাদ কর্মে যেহেতু তার রয়েছে অবাধ বিচরণ, সেহেতু এ সাক্ষাৎকারটি কেবল কবি মুহম্মদ নূরুল হুদাকে জানার জন্যই উপযোগী নয়, সাহিত্যের খুঁটিনাটি বিশ্লেষণ ও প্রয়োগে কাজে আসবে।
এই বইয়ের সাক্ষাৎকারগুলোর কিছু বেশ পদ্ধতিগতভাবে গ্রহণ করা হয়েছে, একটি কালোত্তীর্ণতার দিকে যাত্রার প্রবণতা আছে এবং কবিও তার বিশ্বাস ও বাকবিদগ্ধতার সঙ্গে উত্তর দিয়েছেন প্রশ্নগুলোর। একার্থে বলা চলে, চালাকি কিংবা কিতাবি করার তাগিদ ছিল না কোনো পক্ষ থেকেই। সাহিত্যের প্রয়োজনেই গড়ে উঠেছে সাক্ষাৎকারগুলো। এটি ভালো যে সাক্ষাৎকারগুলো তার কবিতার মতো ইঙ্গিত ও প্রতীকী না হয়ে যৌক্তিক সারল্যের ওপর দাঁড়িয়েছে।