প্রকাশক

মাআল মুস্তফা (সিরাতে রাসূলের সুরভিত পাঠ)

Original price was: ৳ 130.00.Current price is: ৳ 125.00.
বিষয়: সীরাতে রাসূল (সা.) লেখক : ড. সালমান আল আওদাহ প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : সীরাতে রাসূল (সা.) পৃষ্ঠা : 264, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published 2020 আইএসবিএন : 978-984-8254-94-3 অনুবাদক: ফারুক আজম   নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই। সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা পড়তে পারি, শিখতে পারি। প্রতিটি অধ্যায় মণি-মুক্তোয় ভরপুর। পৃথিবীর সকল সেলিব্রেটি অন্তত কিছু না কিছু ‘একান্ত ব্যক্তিগত’ বলে গোপন করে। কিন্তু দেখুন না আমাদের নবিজিকে; সবকিছুই তিনি উন্মুক্ত করেছেন উম্মতের জন্য। নবিজির বহির্জীবন নিয়ে বলেছেন সাহাবিগণ, ঘরের জীবন নিয়ে বলেছেন উম্মুল মুমিনিন। তাঁরা নবিজির জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন এবং সেগুলো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাবা-মা কিংবা শিক্ষকের চেয়েও নবিজিকে বেশি জানি। অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের চেয়েও নবিজিকে বেশি উপলব্ধি করতে পারি এবং ভালোবাসি। আমাদের ধ্যান-জ্ঞান এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ‘উসওয়াতুন হাসানা’ প্রিয় নবিজি। ‘মাআল মুস্তফা’ গ্রন্থে আমরা নবিজিকে আরেকবার জীবনের সাথে মিলিয়ে নেবো, তাঁর জীবন থেকে পাথেয় কুড়িয়ে নেবো ইনশাআল্লাহ।

মাই আমব্রেলা

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 120.00.
মাই আমব্রেলা By (author) তানিম কবির Title মাই আমব্রেলা Author তানিম কবির Publisher আদর্শ Edition 1st Published, 2016 Number of Pages 63 Country বাংলাদেশ Language বাংলা

মাই স্টোরি

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
মাই স্টোরি By (author) কামরুল আহসান আমি পাঁচশ ডলারের একটি উপহার কিনে আমার প্রেমিকের বাড়ি ছুটে গেলাম। সে বাড়ি ছিল না। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। উপহার দেখে সে খুবই খুশি হলো। এর আগে তাকে এত দামি উপহার কেউ দেয়নি। ‘কিন্তু তুমি তো এতে নাম লেখোনি।’ সে বলল, ‘মেরিলিন… অমুককে। অথবা ওরকম কিছু।’ তার কথা শুনে আমার দম বন্ধ হয়ে গেল। আমি বললাম, ‘আমি নাম লেখাতে গিয়েছিলাম, পরে মন পরিবর্তন করলাম।’ সে খুব কোমলভাবে আমার দিকে তাকিয়ে থেকে বলল, ‘কেন?’ আমি বললাম, ‘কারণ, একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। অন্য কাউকে ভালোবাসবে। যদি আমার নাম থাকে, তাহলে তো তুমি আর এটা ব্যবহার করতে পারবে না। নাম না থাকলে তুমি এটা সব সময়ই ব্যবহার করতে পারবে, যেন তুমি নিজেই এটা কিনেছ।’ সাধারণত কোনো মেয়ে যখন তার প্রেমিককে এ ধরনের কোনো কথা বলে, সে প্রেমিকের কাছ থেকে আশার কোনো বাণী শুনতে চায়। কিন্তু আমি তা চাইনি। রাতের বেলা আমি বিছানায় পড়ে থেকে কাঁদলাম। আশাহীন ভালোবাসা দুঃখের সাগর ছাড়া আর কী! ওই পাঁচশ ডলার দেনা পরিশোধ করতে আমার দু-বছর লেগেছিল। শেষ ২৫ ডলার যখন আমি শোধ করি, এর মধ্যে আমার প্রেমিক অন্য এক নারীকে বিয়ে করে ফেলেছে।

মাইক্রোটিক রাউটার: নেটওয়ার্কিং ও সিকিউরিটি

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
মাইক্রোটিক রাউটার: নেটওয়ার্কিং ও সিকিউরিটি By (author) তিতাস সরকার মাইক্রোটিক হলো, একটি নেটওয়ার্ক প্রডাক্ট প্রস্তুতকারী কোম্পানির নাম। এই কোম্পানি, ১৯৯৬ সালে তাদের কার্যক্রম শুরু করে। কোম্পানিটি লাটভিয়ার রিগা শহরে অবস্থিত। তাদের তৈরিকৃত নেটওয়ার্কিং প্রডাক্টের মান ভালো এবং কম মূল্য হওয়ার সাথে সাথে সার্ভিসের জন্য আজ সবার কাছে সুপরিচিত। বইটিতে মাইক্রোটিক রাউটারেরর আদ্যোপান্ত আলোচিত হয়েছে। নেটওয়ার্কি সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বইটি অত্যন্ত কাজে আসবে।

মাইন্ড ট্রাভেল

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
মাইন্ড ট্রাভেল By (author) মো. ইয়াছিন মানুষ পৃথিবীর মাটি থেকে শুরু করে চাঁদ পর্যন্ত ভ্রমণ করেছে। কিন্তু মস্তিষ্ক ভ্রমণের কথা কখনো ভেবেছে কি? যদি এমন হয়, যদি সত্যি সত্যি মস্তিষ্কে ভ্রমণ করা হয়? কেমন হবে সেই জার্নি? একুশ বছরের ছেলে মিরাজ। যে কিনা জেনেশুনে আত্মঘাতী ক্যাপসুল খেয়ে মস্তিষ্কে ভ্রমণ করার চেষ্টা করে। সে জানে, ক্যাপসুল খাওয়ার ফলে তার মৃত্যু হতে পারে। তবুও কেন এত কৌতূহল? কেন গেল সে মস্তিষ্কে? কী এমন আছে ওখানে? সে কি মস্তিষ্ক ভ্রমণ শেষে সুস্থ শরীর নিয়ে বাস্তবে ফিরতে পারবে? এইসব প্রশ্নের জবাবে “মাইন্ড ট্রাভেল” বইটি লেখা হয়েছে। পাঠকদের জন্য শুভকামনা।

মাকাসিদুশ শরিয়াহ

Original price was: ৳ 265.00.Current price is: ৳ 260.00.
লেখক : ড. ইউসুফ আল কারযাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : ইসলামি গবেষণা পৃষ্ঠা : 200, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, 2023 আইএসবিএন : 9789849787648   পৃথিবীর প্রতিটি উদ্যোগ ও কর্মের পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আরবিতে একে বলে মাকাসিদ। এই মাকাসিদ বা উদ্দেশ্যকে সামনে রেখেই সংশ্লিষ্ট উদ্যোগটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। একইভাবে মহান আল্লাহ তাঁর বান্দাদের জীবন পরিচালনার জন্য যে বিধিবিধান দিয়েছেন, তার পেছনেও রয়েছে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও হিকমত। সালাত-সাওম-হজ-জাকাত-পর্দা কোনোটিই নিছক কোনো রীতির নাম নয়। এর প্রতিটির পেছনেই রয়েছে মানবজাতির কল্যাণ ও হিকমত। মানবজাতির কল্যাণের নিমিত্তে মহান সৃষ্টিকর্তার এই সকল উদ্দেশ্য ও হিকমতের নামই মাকাসিদুশ শরিয়াহ। অর্থাৎ মাকাসিদুশ শরিয়াহ বলতে বুঝি—কুরআন-সুন্নাহর ভাষ্যের মর্মার্থ, রহস্য ও হিকমত অনুসন্ধানে এর গভীরে প্রবেশ করা। আর আমরা যখনই মর্মার্থের গভীরে প্রবেশ করতে সক্ষম হব, তখনই আমাদের জীবনের সাথে শরিয়ার মেলবন্ধন ঘটবে যথার্থরূপে। জীবন হবে শরিয়ার রঙে রঙিন। তাই মাকাসিদুশ শরিয়াহ পাঠ মুমিনজীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মাকাসিদুশ শরিয়াহ জানার এই যাত্রা আপনাকে এক নতুন বোধের জগতে পৌঁছে দেবে, ইনশাআল্লাহ!

মাটি ও মায়া ছাড়া মৌলিক আর কিছু নেই

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 190.00.
লেখক: সৌরভ সিকদার বিষয়: কবিতা, বইমেলা-২০২২, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849655848 পৃষ্ঠা: 79 সংস্করণ: 1st দেশ: বাংলা ভাষা: বাংলাদেশ

মাটির কাছে মানুষের কাছে

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 338.00.
লেখক: শাইখ সিরাজ বিষয়: অর্থনীতি, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015600822 পৃষ্ঠা: 206 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

মাটির ট্রানজিস্টার

Original price was: ৳ 125.00.Current price is: ৳ 93.00.
লেখক: শাহনাজ মুন্নী বিষয়: বিবিধ প্রবন্ধ, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9844104688 পৃষ্ঠা: 126 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

মাতৃত্ব : স্বপ্ন বুননের পথে

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 235.00.
লেখক : মোরশেদা কাইয়ুমী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : সন্তান প্রতিপালন পৃষ্ঠা : 184, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023 আইএসবিএন : 9789849696834   মাতৃত্ব! প্রতিটা মেয়ের জীবনে পরম আরাধ্য এক স্বপ্নের নাম, নারীজীবনে পূর্ণতা পাওয়ার অবিকল্প অনুষঙ্গ। কিন্তু মাতৃত্বের পথে এই সফর মোটেই সহজ ব্যাপার নয়; মা হওয়ার প্রতিটা ধাপে রয়েছে পাহাড়সম ত্যাগ, অপরিসীম মমতা আর সীমাহীন কষ্টের উপাখ্যান! আজন্মলালিত এই স্বপ্নকে ছুঁতে প্রতিটি নারী মুখোমুখি হয় নানাবিধ প্রশ্নের। তার ভেতর দানা বাঁধে হাজারো দ্বিধা, দুশ্চিন্তা ও আশঙ্কা। আর প্রথমবার মা হতে গেলে তো প্রশ্নের জট খুলতেই চায় না। এমনই সব প্রশ্নের উত্তর, ব্যাখ্যা ও তথ্যনির্ভর পর্যালোচনা নিয়েই লেখা হয়েছে মাতৃত্ব : স্বপ্ন বুননের পথে বইটি।

মাদারডাঙার কথা

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
লেখক: শওকত আলী বিষয়: উপন্যাস, বইমেলা-২০২২, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849556954 পৃষ্ঠা: 173 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা