প্রকাশক

ভূমি ও ভূমিরাজস্ব বিষয়ক শব্দকোষ

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
লেখক: কাবেদুল ইসলাম বিষয়: রেফারেন্স বই, লোক প্রশাসন, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849524801 পৃষ্ঠা: 256 সংস্করণ: ২য় মুদ্রণ ২০২১ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

ভূমিকম্প পাখির ডাক

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
লেখক: সৌরভ সিকদার বিষয়: গল্প, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789844101531 পৃষ্ঠা: 140 সংস্করণ: ১ম মূদ্রন ২০২০ দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

ভূলে যাওয়া গল্পগুলো

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 249.00.
লেখক : আলী আহমাদ মাবরুর প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : গল্প কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, April 2024 আইএসবিএন : 9789849899860   ইসলামের সোনালি যুগের ত্যাগ ও নজরানার উপাখ্যান আমাদের প্রেরণার উৎস। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের এই মহাযাত্রায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিদের জীবনাদর্শেই আমাদের পাথেয়। তাঁদের আত্মত্যাগ ও ঘামের প্রতিটি বিন্দুকণা প্রজ্বলিত রেখেছে আমাদের এই দ্বীন,জীবনাদর্শ ও সভ্যতার সোনালি সূর্য। কিন্তু এই মনীষীদের জীবন-পাঠশালার বিশ্বস্ত উত্তরাধিকার হিসেবে আমরা কতটুকু জেনেছি তাঁদের সম্পর্কে? কতটুকু বিচরণ করেছি আমাদের সিংহপুরুষদের বীরত্ব,সততা,অবদান ও ত্যাগ-কুরবানির বিস্তীর্ণ প্রান্তরে? বরং অবহেলা-অনাগ্রহের ধ্বংসস্তূপে যেন জরাজীর্ণ হয়ে পড়ে আছে আমাদের সোনালি যুগের অসংখ্য গল্প। যা পুনর্জীবন দিতে পারে ইতিহাসের প্রতিটি অধ্যায়কে। সবুজ অরণ্যে ছেয়ে দিতে পারে হতাশার ধু-ধু মরু প্রান্তর। যেই গল্প পাঠককে উদ্দীপ্ত করে,অভয় দেয়,সাহস সঞ্চার করে মাঝ দরিয়ায় ঝড়ের বিপরীতে বুক উঁচিয়ে দাঁড়াতে,ভুলে যাওয়া গল্পগুলো সাহাবি-তাবেয়িদের তেমনই কিছু জীবন্ত গল্পের সংকলন।

ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়ী

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লেখক: মাজেদা সাবের বিষয়: জীবনী, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015602574 পৃষ্ঠা: 136 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

ভ্রাম্যমাণ বইবিতান: কার্লের জীবনের নতুন যাত্রা

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 205.00.
"ভ্রাম্যমাণ বইবিতান উপন্যাসে, কার্লের জীবন বদলে যায় এক পুচকে মেয়ের সাথে পরিচয়ের পর। তার সাদামাটা জীবনে আসে নতুন চ্যালেঞ্জ এবং আনন্দের রঙ।" লেখক : কারস্টেন সেবাস্তিয়ান হেন প্রকাশনী : শিরোনাম প্রকাশন বিষয় : অনুবাদ উপন্যাস অনুবাদক : লুৎফুল কায়সার পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2024 ভাষা : বাংলা

মগড়া নদীর বাঁকে

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
মগড়া নদীর বাঁকে By (author) এনামুল হক পলাশ মগড়া এঁকে বেঁকে একটি নদী শহর থেকে বেড়িয়ে, বর্ষা হলেই ছুটে বেড়ায় বাধা বিঘ্ন এড়িয়ে। অন্য সময় মরার মতো বন্ধ থাকে দম, শুকনো কালে এই নদীতে পানি থাকে কম। সাপের মতো পেঁচিয়ে আছে নেত্রকোণা শহরে, অনেক আগে ভরা থাকতো পাটের নৌকা বহরে। একটি সময় সজীব ছিলো এই শহরের নদী, নদীর পাড়েই ব্যবসায়ীরা পেতে বসতো গদী।

মজাদার সব ইফতারি

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
মজাদার সব ইফতারি By (author) উম্মি সেলিম রান্না বিষয়টা এখন শিল্পে পরিণত হয়েছে। কেউ কেউ তো রান্না করে এখন স্বাবলম্বী। শখের বশে খোলা ইউটিউব চ্যানেল Cooking Studio By Umme’র সাফল্য তারই একটা প্রমাণ। প্রায় ২০ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত এই চ্যানেলে দেশি-বিদেশি ৭৭০টি রেসিপির ভিডিও আছে। রোজার মজাদার ইফতারিতে এমন সব রেসিপিগুলোই বাছাই করে নেওয়া হয়েছে, যেগুলো ইফতারে পরিবেশন করা হয়। কেউ যদি রান্নার তেমন কিছুই না জানেন, উপকরণ দেখে বাজার করে এনে, প্রস্তুত প্রণালি দেখে মজাদার সব ইফতারি বানাতে পারবেন এই বইয়ের সাহায্যে। এ ছাড়া ঐতিহ্যগতভাবেই ইফতারে সুস্বাদু খাবার পরিবেশনের চল থাকায় অনেকেই রোজার মাসে চেষ্টা করেন নতুন নতুন আইটেম বানিয়ে ইফতারে সবাইকে চমকে দিতে। ইফতারের নানা রকম আইটেম রাস্তার পাশেও বিক্রি হয়, তবে স্বাস্থ্যের কথা ভেবেই অনেকে ইফতারি বাসায় বানিয়ে খেতে চান। যারা নতুন রাঁধুনি, তাদের জন্য এই বইয়ের রেসিপিগুলো ম্যাজিকের মতো সাহায্য করবে। রেসিপির পাশাপাশি এখানে ইফতারি বানানোর কিছু টিপসও দেওয়া হয়েছে, যা রান্নার সময় দারুণ কাজে লাগবে। ইফতারের এমন কিছু আইটেমও এই বইয়ে স্থান পেয়েছে, যেগুলো ঈদের আপ্যায়নের জন্যও রান্না করা হয়। দেশি-বিদেশি, মজার ও বেশ কিছু আনকমন রেসিপিযুক্ত উম্মি সেলিমের রোজার মজাদার ইফতারি বইটি রান্নাপ্রিয় সবার হ্যান্ডবুক হয়ে উঠুক।

মজার পদার্থবিজ্ঞান

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.
মজার পদার্থবিজ্ঞান By (author) ইশতিয়াক হোসেন চৌধুরী কণাপদার্থবিদ্যার অদ্ভুতুড়ে জগৎ, কোয়ান্টাম-জগতের আজব কাজকারবার থেকে শুরু করে রকেট সায়েন্স, সুপার সিমেট্রি কিংবা মহাবিশ্বের শেষ পরিণতি- পদার্থবিজ্ঞানের মাথা ঘুরিয়ে দেওয়া বিষয়গুলো সহজ ভাষায়, সংক্ষেপে অথচ গভীরভাবে শিখতে বইটি সাহায্য করবে। মজার সব কার্টুন ও গল্পে পদার্থবিজ্ঞানের জগতে এই ভ্রমণ আনন্দময় হোক।

মজিদ মাহমুদ: কবি ও কবিতা

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
মজিদ মাহমুদ: কবি ও কবিতা By (author) মোহাম্মদ আবদুর রউফ মজিদ মাহমুদ আশির দশকে আবির্ভূত অন্যতম শক্তিমান কবি। বাংলাদেশের কাব্যচিন্তন পরিধি ও প্রবণতার ধারায় তার স্বাতন্ত্র্যসূচক কাব্যবৈশিষ্ট্য সুচিহ্নিত। নির্বাচিত কাব্যবস্তুর কাব্যময় সুর ও স্বরে, উপস্থাপনা ঢং ও নান্দনিক বিষয়বিন্যাসে তিনি স্বাতন্ত্র্যক শিল্পভুবনের বাসিন্দা। এই কবির কাব্যকর্ম নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে; তবে সেটি পর্যাপ্ত নয়। আবার একেবারে কমও নয়। এই গ্রন্থের প্রবন্ধগুলোতে লেখক গবেষকের মতো সমালোচনার দৃষ্টি নিয়ে কবিতার ব্যবচ্ছেদ করার চেষ্টা করেননি। বরং একজন পাঠক হিসেবে পাঠান্তে পাঠকহৃদয়ের দয়ের যে গভীর আলোড়ন সৃজিত হয়, সেটিই তিনি প্রবন্ধগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। গ্রন্থটি মজিদ মাহমুদের কবিতাপাঠে পাঠকের হয়তোবা কিছুটা সহায়ক হতে পারে।

মড়ার মাথা

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
মড়ার মাথা By (author) নূরুননবী শান্ত মানুষের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিবর্তনের প্রভাবকসমূহ লেখকের পর্যবেক্ষণের কেন্দ্র ও পরিধি। মানুষ কী জানে, কেন ও কীভাবে সময়, প্রেক্ষাপট ও প্রাকৃতিক বাস্তবতা নিয়ন্ত্রণ করে তার অবস্থা ও অবস্থান? নূরুননবী শান্তর গল্পের পেছনে এই প্রশ্নের অভিঘাত প্রচ্ছন্ন আছে। কেবল বিষয় ও আখ্যানই নয়, তার গল্পের ভাষাভঙ্গিও বিশেষভাবে পাঠ্য। এসবের ভেতরে ইতিহাস, পুরাণ ও মানুষের ব্যক্তিগত জীবনের সমসাময়িক যন্ত্রণার আঁচড় থেকে উদ্ভূত আপেক্ষিক সত্য ও কল্পনার খেলা আমাদের কখনো তৃপ্ত করে, কখনো হতাশ, কখনোবা ক্ষুব্ধ, কিংবা কখনো উসকে দেয় অমীমাংসিত দ্বান্দ্বিক চিন্তা। এই গল্পগুলোর ভেতর দিয়ে আমরা দেখতে পাব বাংলাদেশের প্রকৃতি-নির্ভর জনগোষ্ঠীর ঝুঁকি ও স্বপ্ন, ব্যক্তিমানুষের দরিদ্র ও মধ্যবিত্তীয় মানসের টানাপোড়েন, প্রেম, অস্থিরতা, অসহিষ্ণু আধিপত্য কিংবা ধারণার দাসত্ব, এমনকি চিরায়ত অধিকারবোধ। অথবা প্রশ্ন উঠতে পারে, মানুষ ও সমাজ কি আদৌ গুরুত্বপূর্ণ কিছু এই মহাকালে?

মদিনা

Original price was: ৳ 700.00.Current price is: ৳ 560.00.
মদিনা By (author) পারভেজ আলম রাষ্ট্র এক তুলনামূলক নতুন ঘটনা পৃথিবীতে কিংবা এই বঙ্গে। বাংলার পুরোনা সমাজে আধুনিক অর্থে স্বতন্ত্র রাষ্ট্র কায়েম হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ফলে। সমাজের আগাপাছতলা প্রচণ্ড ঝাঁকি দিয়ে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনার যবনিকা তুলে নতুন রাষ্ট্র কায়েম হয় জনগণের সার্বভৌমত্বের প্রতিশ্রুতিতে, যার মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু গণবিরোধী, কর্তৃত্বপরায়ণ রাজনীতির ঘুরপাকে গত পাঁচ দশকে এই বিপ্লবের মূল প্রতিশ্রুতি পরিণত হতে চলেছে খেলাপি ঋণে। বাংলাদেশকে এখন পেয়েছে ঊনপঞ্চাশ বায়ুর ভূতগ্রস্ততায়, রাষ্ট্র প্রবেশ করেছে এক অনন্ত ক্রাইসিসে, যার উৎক্ষেপ গত দশকের রাজনৈতিক ঘাত-অভিঘাতে প্রকাণ্ড মূর্তি ধরে উপরিতলে ভেসে উঠে আবার বুদবুদের মতো মিলিয়ে গেছে।

মধুর মুহূর্তগুলি চলে যায়

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 128.00.
লেখক: মহাদেব সাহা বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849146995 পৃষ্ঠা: 48 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা