ভালোবাসা, প্রিয় ঝরাপাতা
ভালোবাসার কম্পিউটার
ভাষা: দর্শনের ইতিবৃত্ত
ভাষা: বিজ্ঞানের কথা
ভিনগ্রহের ক্রিকেটার
ভিন্নমতের নান্দনিকতা
বিষয়: ইসলামি আমল ও আমলের সহায়িকা
লেখক : ড. সালমান আল আওদাহ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামি আমল ও আমলের সহায়িকা
পৃষ্ঠা : 200
বর্তমানে মুসলিম বিশ্ব শত্রুদের সাথে যে পরিমাণ দ্বন্দ্ব- কলহে লিপ্ত, তার চেয়ে ঢের বেশি নিমজ্জিত অভ্যন্তরীণ দ্বন্দ্বে। এ অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে নিজেদের শক্তি যেমন ক্ষয় হচ্ছে, তেমনি কমে যাচ্ছে শত্রুদের ওপর প্রভাব। পাশাপাশি মুসলিম সমাজে গড়ে উঠছে এমন অনেক বলয়—বাস্তবে যাদের না আছে কোনো কার্যকারিতা, আর না আছে বুদ্ধিবৃত্তিক প্রভাব; বরং এগুলো মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধকে উসকে দিচ্ছে হররোজ।
মুসলমানদের মধ্যকার এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধ নিরসনই ভিন্নমতের নান্দনিকতা গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়।
ভুঁইচাপাঁর ঘ্রাণ
ভুঁইচাপাঁর ঘ্রাণ
By (author) মোস্তফা হামেদী
নিছক একটা কবিতার বই নয় ভুঁইচাঁপার ঘ্রাণ। মোস্তফা হামেদীর কবিতা যাত্রার বাঁক ফেরাও বটে। বাহ্যিক অনুষঙ্গের দৃশ্যায়ন, মুগ্ধতা, ইমেজের ঘন অভিসার ছেড়ে কবি এইখানে যেন ঢুকে পড়েছেন অন্তর্লোকে। নিজের অন্দরে ডুব দিয়ে তুলে আনতে চাইছেন জাগতিকতার গভীরের কলতানকে। সেখানে যে সুর আছে, তা যেন অরণ্যের গহিনে পাথরের ফোকরে বয়ে চলা ছিপছিপে জলধারার মতো মৃদুমন্দ।
নিজের যাপনকে পরিস্রুত করে দার্শনিক বোধে উপনীত হওয়ার আকাঙ্ক্ষাও প্রবল ভুঁইচাঁপার ঘ্রাণ-এ। যেন তারুণ্যের উচ্ছলতা পার হয়ে কবি নতুন এক অভিজ্ঞতার দুনিয়ায় হাজির। পরিবার, সমাজ, সংসার, সংরাগ, বয়স সমস্ত কিছুর মিথস্ক্রিয়ায় নতুন কোনো ‘আমি’র দুয়ারে উপনীত। সেই আমি সামান্য। অসামান্যের সাথে গাঢ় সম্পর্কে অধীর। ভাষার ঘোরপ্যাঁচ নাই। বিপুল অলঙ্কার-বসনব্যসন-সাজসজ্জা ছেড়ে সমসময়ের বিচিত্র বিষয়কে ব্যঞ্জনাময় করেছেন বাকবিভূতির কৌশলী প্রয়োগে। রসের দিক থেকে কবিতাগুলি শান্ত ভাবের। এক অর্থে কবির জীবনবাসনা মূর্ত হয়ে উঠেছে নাতিদীর্ঘ কবিতাগুলিতে, যেখানে কবি খোলাসা করেন নিজের আকাঙ্ক্ষা এইভাবে— ‘সাধারণ কোনো জীবনের ভেতর ভুঁইচাঁপার ঘ্রাণ হবো ভাবি।’ বস্তুত এটাই এই কাব্যের প্রধান প্রেরণাবিন্দু।
ভুবনজুড়ে উড্ডীন ডানা প্রাচ্যবাদ বিউপনিবেশবাদ বিশ্বসাহিত্য
ভুল করে বেঁচে আছি
ভুল সংশোধনে নববি কৌশল
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849899846
“ভুল শোধরানোর ক্ষেত্রে নববি পন্থা জানা ও বোঝার কোনো বিকল্প নেই। যে পদ্ধতিতে নবিজি ভুল শুধরে দিতেন,তা নিঃসন্দেহে সর্বোত্তম পদ্ধতি। কারণ,নবিজির প্রতিটি কথা-কাজ ও অবস্থান আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতেন। তাই ভুল সংশোধনের জন্য তাঁর দেখানো পথই সবচেয়ে কার্যকর কৌশল। আর এ কৌশল অবলম্বনের মাধ্যমে খুব সহজেই মানুষকে ভুল থেকে সঠিক পথে নিয়ে আসা যায়। সমাজের মানুষেরা যদি নববি কৌশল অবলম্বন করেন,তবে নিঃসন্দেহে সফল হবেন। একই সাথে পারস্পরিক সম্পর্কগুলোও ঠিক থাকবে। নবিজি মানুষের প্রকৃতি বুঝে তার ভুল শুধরে দিতেন। ফলে আমাদের উচিত তাঁর দৃষ্টান্তগুলো অনুসরণ করা। কারণ,সংশোধনী ক্ষেত্র ছাড়াও নবিজিই হচ্ছেন সর্ববিষয়ে আমাদের জন্য দৃষ্টান্তের অনন্য চরিত্র। এই বইটি তারই সারনির্যাস।”