ব্রিক লেন (বুকার পুরস্কার মনোনয়নপ্রাপ্ত)
ব্রেইন বুস্টার
ভগবানের সাথে কিছুক্ষন
ভদ্দরনোক
ভব-সঙ-ষাঁড়ের একাদশ উপপাদ্য
ভবঘুরের দিনপঞ্জি
ভবঘুরের দিনপঞ্জি
By (author) অমৃতা পারভেজ
লেখক জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের সাংবাদিক৷ ভ্রমণ তার নেশা৷ ঘুরে বেড়িয়েছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ৷ এই বইয়ে থাকছে জার্মানিতে তার প্রাত্যহিক ও কর্মজীবনের পাশাপাশি ইউরোপ ভ্রমণের কথা৷ এখানে নিজের পছন্দের কয়েকটি শহর ভ্রমণের বর্ণনা লিখেছেন লেখক৷ পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ বইটি ভ্রমণপ্রিয় যেকোনো মানুষকে আনন্দ দেবে, ভ্রমণে উৎসাহিত করবে৷
ভবিষ্যতে প্রত্যাবর্তন
ভবিষ্যতের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে সাফল্য
ভয়ঙ্করের মুখোমুখি
ভয়াল রাতের হাতছানি
বিষয়: শিশু-কিশোর উপন্যাস
লেখক : জুবায়ের হুসাইন
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : শিশু-কিশোর উপন্যাস
পৃষ্ঠা : 128, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 978-984-98104-7-6
একটা ঝিঁঝিঁ পোকা একটানা ডেকে চলেছে তার বিরক্তিকর সুরে। রাতটাকে আরও ভয়ঙ্কর করে তুললো রাতজাগা একটা পেঁচার কর্কশ ডাক। গাছের পাতা নড়ছে না একবিন্দু। গুমোট বাঁধা একটা থমথমে পরিবেশ। কোনো কিছুর জন্য বুঝি প্রস্তুতি চলছে। ‘আ……য়…! ‘আ……য়…!!’ চমকে উঠলো ও। কে ডাকে অমন করে? নাকি মনের ভুল? কান পেতে রইলো। ‘আ……য়…! ‘আ……য়…!!’ আবার শোনা গেল গম্ভীর সেই আহ্বান। উঠে দাঁড়াল। কী এক আকর্ষণ আছে যেন ওই আহ্বানে! ভয়াল রাত যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে। এগিয়ে চললো মন্ত্রমুগ্ধের মতো শব্দের উৎস লক্ষ্য করে…
ভলতেয়ার: আলোকায়নের অগ্নিপুরুষ
ভলতেয়ার: আলোকায়নের অগ্নিপুরুষ
By (author) রাজু আলাউদ্দিন
তিনি একাই নিজের বিপুল মেধা ও মনীষার জোরে এমন এক যুগের সূচনা করেছেন যা যুক্তি ও বুদ্ধির উত্তাপে প্রাণবন্ত হয়ে উঠেছিল। উইল ডুরান্টের মতো একালের প্রধান ঐতিহাসিক তাই সেই যুগটিকে কেবল ‘ভলতেয়ারের যুগ’ই বলেছেন, লিখলেন The Age of Voltaire নামে সহস্রাধিক পৃষ্ঠার একটি খণ্ড।
সে-যুগের লেখক, সাধারণ পাঠক, এমনকি শাসকদেরও আলোড়িত করেছিলেন তার প্রতিভাদীপ্ত লেখার দ্বারা। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে ক্ষুরধার লেখার কারণে তিনি হয়ে উঠেছিলেন এক জ্বলন্ত তরবারি। ইউরোপে তার আগে এবং পরেও জ্ঞানে, পাণ্ডিত্যে ও সৃজনীশক্তিতে এতটা প্রখর ও শাণিত ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেনি। তার একেকটি গ্রন্থ যেন বারুদে ঠাসা বিস্ফোরকের মতো ছিল, যা পাঠের স্পর্শমাত্রই দাউ দাউ করে জ্বলে উঠেছে।
ভলতেয়ার ছিলেন ইউরোপের সেই অতিকায় ড্রাগন, যার মুখ থেকে বিচ্ছুরিত হতো আগুনের গোলা, আর সেই আগুন ঝলসে দিয়েছে দাম্ভিক রাজপুরুষ থেকে শুরু করে ভণ্ড, অজ্ঞ ও বদ্ধমনের নিষ্প্রাণ পণ্ডিত থেকে শুরু করে নিষ্ঠুর অন্ধবিশ্বাসীদের মুখমণ্ডল। কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন তার উন্মীলক ও উদ্দীপক গদ্যে ফরাসি সাহিত্যের এই দিকপালের কালোত্তর ভাবনাগুলো তুলে ধরেছেন অনতিকায় এই গ্রন্থে।