বিলিয়ন ডলার স্টার্টআপ
বিলিয়ন ডলার স্টার্টআপ
By (author) Munir Hasan
বিলিয়ন ডলার মানে কতো টাকা?
শূন্য ঠিকঠাকমতো বসিয়ে সেটিকে ৮৫ টাকা দিয়ে গুণ করার পর বোঝা গেল ঘটনাটি জটিল। কারণ টাকার পরিমাণ হচ্ছে ৮ হাজার ৫০০ কোটি টাকা!!! এতো টাকা কেমন করে হিসাব করা যায়। হাতের কাছে আছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু বানাতে খরচ হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। তার মানে চার বিলিয়ন ডলারের একটু কম। যেদিন হোয়াটসএপ ১৯ বিলিয়ন ডলারে বিক্রি হয় সেদিন বাংলাদেশ ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার। ভাবা যায়। মাত্র ৫৫ জন লোক মিলে এমন একটা কোম্পানি তৈরি করতে পারে যার বাজার মূল্য হয় ১৯ বিলিয়ন ডলার!
প্রশ্ন হচ্ছে এমন কোম্পানি কেমন করে তৈরি হয়? এটা বোঝার সহজ বুদ্ধি হলো বিলিয়ন ডলার কোম্পানির গল্পগুলো জেনে নেওয়া, তাদের আইডিয়া থেকে বিকাশের পথ পরিক্রমাটা বুঝতে পারা।
এই বই-এ সেই কাজটিই করা হয়েছে, গল্পের ঢঙ্গে। গল্পের সঙ্গে কখনো কখনো উঠে এসেছে গল্প থেকে শেখার অংশও।
উদ্দেশ্য একটাই। এক সময় আমাদেরও যেন অনেক বিলিয়ন ডলারের গল্প তৈরি হয়।
শুভ কামনা।
বিলেতের কথা
বিলেতের স্ন্যাপশট
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ
By (author) হায়দার আকবর খান রনো
এই গ্রন্থে বিংশ শতাব্দীর শুরু থেকে এ পর্যন্ত সমাজতান্ত্রিক আন্দোলন, বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক বিপ্লব এবং সেইসব দেশের সমাজতান্ত্রিক সমাজ গঠনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের গৌরবময় অধ্যায় এবং কমিউনিস্ট আন্দোলনের ভুল ও ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পরিশেষে এই গ্রন্থে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, একবিংশ শতাব্দী হবে সমাজতন্ত্রের শতাব্দী।
বিশশতকে বাঙালী
বিশশতকের বাংলা কবিতা
বিশাল বাংলায়
বিশেষ দ্রষ্টব্য: এক রিভেঞ্জ থ্রিলারের উত্তাল জগৎ
লেখক : রিয়াজ মোরশেদ সায়েম
প্রকাশনী : অক্ষরবৃত্ত
বিষয় : থ্রিলার
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট
বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট
By (author) এনামুল হক টুটুল, লিলি
সাম্প্রতিক বছরগুলোতে চীনা চলচ্চিত্রশিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেস পরবর্তী ছয় বছরে চীনা চলচ্চিত্রের ব্যাপক উন্নয়ন হয়। এ সময়ে চলচ্চিত্র বাজার দ্রুতগতিতে প্রবৃদ্ধি লাভ করে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে ওঠে।
চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) বাংলা বিভাগ থেকে ‘আলোছায়া’ নামে চলচ্চিত্র-বিষয়ক একটি অনুষ্ঠান প্রচারিত হয়। এ গ্রন্থের লেখকদ্বয় অনুষ্ঠানটি তৈরি ও উপস্থাপনা করে থাকেন।
বেতার অনুষ্ঠানের পাশাপাশি কীভাবে চীনা চলচ্চিত্রের হালচাল বাংলাভাষী মানুষের কাছে বই আকারে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা থেকেই বইটি প্রকাশিত হল।
এ বইতে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে চীনা চলচ্চিত্রের অবস্থা জানার পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের ওপর চীনা চলচ্চিত্রের প্রভাবও জানা যাবে।
বিশ্ব জলবায়ু পরিবর্তন গবেষণাগুলো কী
বিশ্ব মাঝে শীর্ষ হব
লেখক : ড. আহসান হাবীব ইমরোজ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 120
আইএসবিএন : 9789849658429
নিজেকে সফল করা কোনো ছোট্ট কাজ নয়। ওমর খৈয়ামের ভাষায়—
‘ধূসর মরুর ঊষর বুকে/বিশাল যদি শহর গড়ো,
একটি জীবন সফল করা/তার চাইতে অনেক বড়ো।’
কী দুর্ভাগ্য! বস্তুগত উন্নতি নিয়ে মানুষের কতশত গবেষণা; গ্রহ- গ্রহান্তরে অভিযান। শুধু নিজের ব্যাপারেই সে উদাসীন!
১৯৪১ সালে ডেল কার্নেগি দুশ্চিন্তাহীন নতুন জীবন বইটি লিখতে তথ্য সংগ্রহের জন্য নিউইয়র্কের পাবলিক লাইব্রেরির সাহায্য নেন। সেখানে তিনি মানুষের জীবন সম্পর্কিত মাত্র ২২টি বইয়ের সন্ধান পেলেও কৃমিসংক্রান্ত বই দেখতে পান ১৮৯টি। অর্থাৎ, ৯ গুণ বেশি। এ অবস্থার আজকেও কি কোনো বড়ো পরিবর্তন হয়েছে?
যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বইটিতে তরুণদের জন্য রয়েছে প্রয়োজনীয় পাথেয়। একই সাথে বইটির সাবলীল পাঠের মাধ্যমে তরুণরা খুঁজে পাবে জীবনের প্রকৃত অর্থ!