প্রকাশক

বাংলার হেমন্তে আরব বসন্ত

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
লেখক: ড. মোঃ মাইমুল ইসলাম খান বিষয়: দেশ: -বিদেশ: ভ্রমণ কাহিনী, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849070795 দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

বাঁশ বাগানে ভূ…….ত (গল্পে গল্পে বিজ্ঞান-২)

Original price was: ৳ 230.00.Current price is: ৳ 225.00.
লেখক : ড. উম্মে বুশরা সুমনা প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : বয়স যখন ৮-১২, শিশু কিশোরদের বই পৃষ্ঠা : 68, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022 আইএসবিএন : 9789849512776   ভীতু শামিম নির্জন গা ছমছমে বাঁশ বাগানে একটা ভয়ংকর ভূত দেখে পড়িমরি করে ছুটে আসে। গ্রামে একের পর এক চুরি হতে থাকে। চোরের সাথে কি ভূতের সম্পর্ক আছে? আনাসের দল বাঁশ বাগানের ভূত রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে। অন্যদিকে আনাসের বোকা চাচা সোনার মোহর নিয়ে জিনের বাদশাহর সাথে দেখা করতে যান। জিনের বাদশারূপী ঠগবাজের পাল্লায় পড়ে যান তিনি। কিশোর দল কি পেরেছিল চাচাকে উদ্ধার করতে? তারা কি পেরেছিল বাঁশ বাগানে ভূতগুলোর রহস্য উদ্ঘাটন করতে?

বাশারের কসাইখানা

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 245.00.
লেখক : আহমাদুল্লাহ আল জামি, জমির মাসরুর প্রকাশনী : রাহনুমা প্রকাশনী বিষয় : ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা : 248, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published,2025 ভাষা : বাংলা

বি জিনিয়াস উইথ মুহাম্মাদ ﷺ

Original price was: ৳ 210.00.Current price is: ৳ 205.00.
লেখক : আব্বাস মাহমুদ আল আক্কাদ প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : সীরাতে রাসূল (সা.) পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022 আইএসবিএন : 9789849640295   ঊষর মরুর বুকে বেড়ে উঠা একজন ব্যক্তির পক্ষে কি গোটা বিশ্ব খোলনলচে বদলে দেওয়া সম্ভব? তাও আবার মাত্র তেইশ বছরের সংক্ষিপ্ত মিশনে? হ্যাঁ, অসামান্য যোগ্যতা আর ধীশক্তির গুণে এই অসাধ্যকেই সাধন করেছিলেন বিশ্বমানবতার নবি মুহাম্মাদ ﷺ। একাধারে তিনি ছিলেন আল্লাহর রাসূল, তুখোড় রাজনীতিবিদ, বীর যোদ্ধা, অন্তরঙ্গ বন্ধু এবং অনুপম ব্যক্তিত্বের অধিকারী। একজন মানুষের পক্ষে সকল দিক থেকে যতটা জিনিয়াস হওয়া সম্ভব, তার সবটুকুই নিজ চরিত্রে প্রতিফলিত করেছিলেন রাসূল ﷺ। জীবনের প্রত্যেক পরতে কীভাবে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেলেন, তারই সুখপাঠ্য পর্যালোচনা হাজির করা হয়েছে এই বইটিতে। পাশাপাশি মুমিনের জন্য পেশ করা হয়েছে ওহির বিধান এবং নবিজির আদর্শে উজ্জীবিত হয়ে আলোকিত জীবন গড়ে তোলার পথনির্দেশিকা।

বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ

Original price was: ৳ 195.00.Current price is: ৳ 190.00.
বিষয়: আল হাদিস লেখক : ড. হিশাম আল আওয়াদি প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : আল হাদিস, সীরাতে রাসূল (সা.) পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2017   জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা। ইসলামি দৃষ্টিকোণ থেকে ‎রাসূল ‎ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; ‎রাসূলর ‎ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ‎ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, ‎রাসূল ‎ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ‎ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, ‎রাসূল ‎ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম-জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল ‎ﷺ কে কঠিন করে উপস্থাপন করতে চাই। এই বইতে পাঠক তাঁর সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কীভাবে তিনি আমাদের মতোই, আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন। পাঠক আরও খেয়াল করবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনাভঙ্গীতে অনেক সময় মনে হয়, আমরা কী আর তাঁর মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে ‎রাসূল ‎ﷺ তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজী আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নবিজীকে অনুসরণ করতে পারি।

বিক্রয়কর্মীর দিনরাত

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
বিক্রয়কর্মীর দিনরাত By (author) মুহিব আহমেদ চাকরিজীবন একসঙ্গেই শুরু করেছেন, তবুও একজন চাকরিতে বেশ এগিয়ে গিয়েছেন আর আরেকজন পিছিয়ে আছেন। স্কুলে তুলনামূলক কম ভালো রেজাল্ট করা শিক্ষার্থী আজ খুব ভালো এক কোম্পানিতে কাজ করছেন। রুগ্্ণ স্বাস্থ্যের বন্ধুটা আজ সামরিক বাহিনীর চৌকশ অফিসার হয়ে গেছেন। দুই সহকর্মীই একই মানের হওয়ার পর একজন বড় দায়িত্ব পাচ্ছেন আরেকজন পাচ্ছেন না। এমন অজস্র ঘটনা আমাদের চারদিকে ঘটছে। আমরা হয়তো নিজেদের ব্যর্থতা ঢাকতে কখনো ভাগ্যের দোষ দিই। আবার কখনো অপরজনের চরিত্র হননের চেষ্টা করি। তবুও ভেবে দেখি না তার সফলতার পেছনের কারণটি কী। এই বইয়ে সফলতা বা উন্নতির কোনো জাদুমন্ত্র বলা হয়নি। বড় বড় মনীষীর বাণী দিয়েও ভরা হয়নি। শুধু খুব কাছ থেকে দেখা কিছু ঘটনা বলা হয়েছে সহজ ভাষায়। এগুলোই হয়তো চিন্তার খোরাক দেবে। নতুনভাবে ভাবনার উৎসাহ দেবে। তা সে আপনি চাকরিজীবনের যে স্তরেই থাকুন না কেন। হয়তো দীর্ঘদিন কাজ করে আসার পর আজ নতুনভাবে কাজ করার কোনো আইডিয়া পেয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা থাকল।

বিচিত্র সমুদ্র বিজ্ঞান

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 145.00.
লেখক: সৌমেন সাহা প্রকাশনী: অক্ষর প্রকাশনী বিষয় : ভূগোল, পরিবেশ ও প্রকৃতি

বিজনেস ইন্টেলিজেন্স

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 256.00.
বিজনেস ইন্টেলিজেন্স By (author) এনামুল হক ডেটা আমাদের বিশ্বকে পরিবর্তন করছে এবং আমাদের জীবনযাত্রা এবং কাজ করার পদ্ধতি অভূতপূর্ব হারে বদলে দিচ্ছে। ডেটা ইতোমধ্যে বিভিন্ন কোম্পানির পরিচালনার পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে এবং আগামী বছরগুলোতে এটি বিভিন্ন সংস্থার ব্যবসায় টিকে থাকার জন্য ক্রিটিক্যাল হয়ে উঠবে। অনেক ব্যবসা-প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করতে ডেটা ব্যবহার করা শুরু করেছে। এটি দৈনন্দিন ব্যবসায়িক ক্রিয়াকলাপের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এর মূলে, এটি ব্যবসাগুলোকে আরও স্মুথ ও দক্ষতার সঙ্গে চালাতে সহায়তা করছে। আর একেই বলা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। যে সংস্থাগুলো ডেটাকে কৌশলগত সম্পদ হিসেবে দেখবে, তারাই টিকে থাকবে এবং উন্নতি করবে। যেকোনো ধরনের ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য ডেটা একটি মূল্যবান সম্পদ। এটি ব্যবসাগুলোকে তাদের প্রক্রিয়াগুলো আরও ভালোভাবে বুঝতে এবং উন্নত করতে, সময় এবং অর্থ সাশ্রয় করতে সহায়তা করতে পারে। ডেটা এখন প্রতিটি কোম্পানির সাফল্যের কেন্দ্রবিন্দু। এ বইটিতে টেকনোলজিক্যাল ট্রেন্ড, বিজনেস ইন্টেলিজেন্সের শাখা-প্রশাখা ও ডেটা সায়েন্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে; যা থেকে আমরা বুঝতে পারব যে আজকের ব্যবসা কীভাবে এগুলো দ্বারা প্রভাবিত হয় এবং কীভাবে একটি লাভজনক ব্যবসা করতে এই প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহার করা যায়।

বিজনেস ব্লুপ্রিন্ট

Original price was: ৳ 600.00.Current price is: ৳ 480.00.
বিজনেস ব্লুপ্রিন্ট By (author) কোচ কাঞ্চন লেখক নিজেও একজন উদ্যোক্তা এবং করপোরেট বিজনেস কোচ। এ বইতে রয়েছে লেখকের ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, অসংখ্য রেফারেন্স আর দারুণ সব বিশ্লেষণ এবং IMPAct নামে বিজনেসে সফল হওয়ার অত্যন্ত কার্যকরী মেথড। অল্প পুঁজিতে বিজনেসের উপায় থেকে শুরু করে ইউনিক বিজনেস আইডিয়া, বিজনেসে ইনোভেশন, মার্কেটিংয়ের কৌশল এবং এর কাটাছেঁড়া বিশ্লেষণ। বেকার টু বিলিওনিয়ারের মতো অভিনব সব টপিকে ভরপুর এ বইটি সত্যিকার অর্থেই বিজনেসের ব্লুপ্রিন্ট।

বিজয়ী কাফেলা

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 155.00.
বিষয়: মুসলিম সভ্যতা ও সংস্কৃতি লেখক : ড. ইউসুফ আল কারযাভী প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : বিবিধ বই, মুসলিম সভ্যতা ও সংস্কৃতি পৃষ্ঠা : 128, কভার : পেপার ব্যাক, সংস্করণ : New Edition, 2023 আইএসবিএন : 9789848254752   বিজয় হেসে-খেলে আসে না। এলোপাতাড়ি কর্মে বিজয়ের দেখা মেলে না। মাতাল উদ্ভট উটের পিঠে চড়েও বিজয় আসে না। বিজয় এত সহজ ব্যাপার না যে হাত বাড়ালেই কাছে চলে আসবে! বিজয়ের নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি, পথ-পদ্ধতি আছে। মহান আল্লাহ তায়ালা কুরআনে তার বর্ণনা দিয়েছেন। বান্দাদের সতর্ক করেছেন। নিয়ম-নীতি ও কৌশল মেনে চলার প্রতি জোর দিয়েছেন।

বিজ্ঞান ও পরিবেশ: বাংলাদেশ প্রেক্ষিত

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
লেখক: প্রফেসর ড. জসীম উদ্দিন আহমদ বিষয়: বিজ্ঞান, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015602697 পৃষ্ঠা: 200 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

বিজ্ঞানীদের কাণ্ডকারখানা

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 206.00.
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা By (author) রাগিব হাসান বিজ্ঞানীদের জীবনীর কথা শুনলেই মনে হয় খটোমটো কিছু একটা, চোখে মোটা চশমাওয়ালা খুব প্রচণ্ড পড়ুয়া কারও কাহিনি, সারা জীবন ধরে যে বইয়ে নাক গুঁজে কাটিয়েছে। কিন্তু বিজ্ঞানীদের জীবনটা আসলে মোটেও সে রকম নয়, বরং বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবনে অসাধারণ, মজার, অভাবনীয় সব ঘটনা ঘটেছে। এই ব্যাপারটা লেখক শৈশবেই জানতে পারেন। এই ঘটনাগুলোর কথা লেখক ভুলতেই বসেছিলেন প্রায়, কিন্তু ভুলতে দিল না তার ছেলে যায়ান। যায়ানের বয়স মাত্র সাত, কিন্তু এখনই ঘুমাতে যাওয়ার আগে বিজ্ঞানীদের গল্প শোনার জন্য প্রচণ্ড আগ্রহ, প্রতিদিন অন্তত দুজন বিজ্ঞানীর ওপরে কোনো মজার গল্প না শুনলে ঘুমাতে চায় না সে। ওকে প্রতিদিন বিজ্ঞানীদের আর গণিতবিদদের গল্প বলতে গিয়ে লেখক স্মৃতির তথ্যভান্ডারের সিন্দুকটা খুলে আবার ফিরে যান সেই বিজ্ঞানীদের নানা গল্পের জগতে। লেখক যায়ানকে বলেন, আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, মারি কুরি, এডিসনের গল্প, লেখকের সেই ছোটবেলার এবং এখনকারও সব স্বপ্নের নায়কদের কথা, যাদের প্রতিভা, আবিষ্কারের নেশা আর জ্ঞানের পিপাসা বিশ্বকে পাল্টে দিয়েছে চিরদিনের জন্য। এই গল্পগুলো বলতে বলতেই তার মনে হলো, আগামী প্রজন্মের জন্য এগুলো লিখে রাখা বড়ই দরকার। টিভি, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের শিশুরা কাদের নিয়ে ভাববে, কাদের কাহিনি শুনে অনুপ্রাণিত হবে? বিজ্ঞান মজার, বিজ্ঞান আনন্দের, বিজ্ঞানীরাও মজার মানুষ…