বাংলাদেশ-ভারত ভ্রমণকাহিনী
বাংলাদেশ, অর্থনীতির ৫০ বছর
বাংলাদেশ, অর্থনীতির ৫০ বছর
By (author) ফয়েজ আহমদ তৈয়্যব
গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার শপথকে বুকে আঁকড়ে ধরে ১৯৭১ সালে অর্থনৈতিক শোষণের নাগপাশ ছিন্ন করে চিরস্থায়ী মুক্তির আলোকযাত্রা শুরু করেছিল বাংলাদেশ। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশের অবস্থান আজ ঠিক কোথায়? ৫০ বছরের অর্জন ও ব্যর্থতা, প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব-নিকাশ— সুনিপুণ ব্যাখ্যা-বিশ্লেষণ করে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নতুন পথপরিক্রমার সমন্বিত পরিকল্পনা তৈরি করাই সুবর্ণজয়ন্তীর প্রধানতম উপলব্ধি হওয়া চাই।
বাংলাদেশ: রাজনৈতিক ঘটনাকোষ ২০১০-২০১৯
বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ
বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ
By (author) ড. মারুফ মল্লিক
জাতীয়তাবাদ আবারও আলোচনায় উঠে আসছে। এর পক্ষে-বিপক্ষে নানা মতামতই আছে। জাতীয়তাবাদ রাজনীতিবিজ্ঞানের এক অমীমাংসিত বিষয়। এ সম্পর্কে আলোচনা ও সমালোচনা সম্ভবত শেষ হবে না। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতীয়তাবাদ আবির্ভূত হয়েছে। আমাদের এখানে সময়ের পরিক্রমায় বিভিন্ন ধারার ও চেতনার জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছে। বাংলাদেশ বা পূর্ববঙ্গে মুসলিম, বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ লক্ষ করা যায়। জাতীয়তাবাদ মূলত সামাজিক ও রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ায় গড়ে ওঠে। সমাজের ভেতর থেকে জাতীয়তাবাদের ধারা সৃষ্টি হয়। তবে কখনো কখনো রাষ্ট্রের হাত ধরেও জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। এই বইয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ ও প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ ভালো কি মন্দ, সেই আলোচনায় না গিয়ে রাষ্ট্র কীভাবে জাতীয়তাবাদের প্রয়োগ করে, এটা বিশ্লেষণ করা হয়েছে। বইয়ের প্রথম ভাগে জাতীয়তাবাদেন উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে বাংলাদেশি জাতীয়তাবাদ কীভাবে সমাজ ও রাষ্ট্রে প্রয়োগ করা হয়েছে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের শ্রেণি ও চরিত্র বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে, নাগরিক ও রাষ্ট্রীয় জাতীয়তাবাদের এই সংকটের যুগে বাংলাদেশি জাতীয়তাবাদ কোথায় অবস্থান করছে।
বাংলাদেশে নৃবিজ্ঞান
বাংলাদেশে রেলওয়ে
বাংলাদেশে রেলওয়ে
By (author) শাকিল আহমেদ
বইটির মূল বিষয়বস্তু হচ্ছে রেলের ইতিহাস এবং বাংলার সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে রেলের প্রভাব, সুদীর্ঘ রেল ইতিহাসের প্রতিটি রেল সেকশন নির্মাণ এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গল্পের ছলে ইতিহাস উপস্থাপন। রেল সম্পর্কিত সামগ্রিক বিষয়াবলি একত্রিত করে এমনভাবে সাজানো হয়েছে যেন বইটি চলমান তথ্যের ভাণ্ডার।
বিগত দেড়শ বছরে রেলওয়ে কীভাবে বাংলায় সভ্যতা বিনির্মাণে ভূমিকা রাখল তার কিছুটা আলোকচ্ছটা উঠে এসেছে এখানে। যারা ইতিহাস জানতে চান, বাংলাকে জানতে চান, অতীতকে জানতে চান, বইটি মূলত তাদের জন্য।
রেল কেবল লোহা-লক্কড়ের গল্প নয়, এ জনপদের আধুনিক সভ্যতার দিকে পা ফেলবার ইতিহাস। শুধু ইতিহাসের আলাপ নয়, বর্তমান বাংলাদেশ রেলওয়ে এবং ভবিষ্যতের রেল পরিকল্পনা নিয়েও বিস্তর আলোচনা এসেছে বইটিতে। বইটির সামগ্রিক বিষয়াবলি রেলওয়ে সম্পর্কিত যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।
বাংলাদেশে সড়ক ব্যবহারের আইন বিধিমালা ও নিয়মাবলী
বাংলাদেশে সড়ক ব্যবহারের আইন বিধিমালা ও নিয়মাবলী (পেপারব্যাক)
বাংলাদেশে সন্ত্রাসবাদ
বাংলাদেশে সন্ত্রাসবাদ
By (author) সাইমুম পারভেজ
বিভিন্ন দেশে সন্ত্রাসবাদকে অজুহাত হিসেবে ব্যবহার করে ক্ষমতাসীনরা নাগরিকদের অধিকারকে সংকুচিত করেছে এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা ব্যাহত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ‘সন্ত্রাসবাদ বিরোধিতা’-কে ব্যবহার করার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে এবং ঘটছে। বাংলাদেশের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই গ্রন্থে সাইমুম পারভেজের আলোচনন্ত তাত্ত্বিকভাবে গভীর এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যে সমৃদ্ধ। তার আলোচনা আমাদের কেবল তথ্যেই সমৃদ্ধ করে তা নয়, আমাদের মধ্যে তৈরি করে আগ্রহ, আমাদের চিন্তার খোরাক জোগায়, সন্ত্রাসবাদ বিষয়টিকে ক্রিটিক্যালি দেখার জন্য উৎসাহিত করে।
‘ আলী রীয়াজ ডিসটিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র