প্রকাশক

প্রেমময় দাম্পত্য

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
প্রেমময় দাম্পত্য By (author) ফরিদা আকতার প্রেমময় দাম্পত্য নামের এই বইটি মূলত সুখী দাম্পত্যজীবন বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ (Resource) প্রকাশনা। এই বইটিতে দাম্পত্যজীবনের দৃঢ়বন্ধন, সমস্যা হওয়ার কারণ, দাম্পত্যজীবনের সহিংসতা এবং কী করে একটি সুখ ও শান্তির দাম্পত্যজীবন গড়ে তোলা যাবে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই বইটিতে লেখকের দীর্ঘদিনের কাউন্সেলিং থেকে পাওয়া অনেক ঘটনা/কেস আলোচনা করা হয়েছে। তবে অবশ্যই গোপনীয়তাও রক্ষা করা হয়েছে। বইটির সবকিছুই আমাদের সমাজ-সংস্কৃতি-ধর্ম থেকে উৎসারিত জ্ঞানের আলোকে লেখা হয়েছে, যা মেনে চলা স্বামী-স্ত্রীর জন্য সহজ। এই বইটি মূলত স্বামী-স্ত্রী হবেন এমন ব্যক্তি, যারা সদ্য স্বামী-স্ত্রী হয়েছেন অথবা যাদের সন্তান রয়েছে, তাদের জন্য লেখা হয়েছে। যারা বৈবাহিক সম্পর্ক বিষয়ক কাউন্সেলিং (Marriage Counseling) নিয়ে কাজ করেন, তাদের জন্যও এই বইটি যথেষ্ট সহায়ক হতে পারে।

প্রেমের কবিতা

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লেখক: আসাদ মান্নান বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849070672 পৃষ্ঠা: 111 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

প্রেমের কবিতা

Original price was: ৳ 175.00.Current price is: ৳ 140.00.
লেখক: কামাল চৌধুরী বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015600112 পৃষ্ঠা: 96 সংস্করণ: 2nd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

প্রেমের কবিতা

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 128.00.
লেখক: শিহাব শাহরিয়ার বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9789849185987 পৃষ্ঠা: 87 সংস্করণ: 1st দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

প্রেমের কবিতা

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লেখক: মুহাম্মদ সামাদ বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015600181 পৃষ্ঠা: 112 সংস্করণ: 2nd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

প্রেমের কবিতাসমগ্র

Original price was: ৳ 125.00.Current price is: ৳ 99.00.
লেখক: আল মাহমুদ বিষয়: কবিতা, প্রকাশনী: মাওলা ব্রাদার্স ISBN: 9847015600815 পৃষ্ঠা: 80 সংস্করণ: 2nd দেশ: বাংলাদেশ ভাষা: বাংলা

প্রোগ্রামিং এসেনশিয়ালস

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
লেখক : মাকসুদুর রহমান মাটিন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 132, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789849597711, ভাষা : বাংলা
প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হৃদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্তু বিভীষিকাময় একাডেমিক জীবন আমাদের দেশে প্রোগ্রামিংকে চিরতার মত তিক্ত করে তুলেছে। অপরদিকে, হাতুড়ে ডাক্তারদের প্যারাসিটামল ত্বত্ত প্রোগ্রামিংকে করে তুলেছে গোলকধাঁধার মত। আর সিনট্যাক্সের গ্যারাকল? সে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা। প্রোগ্রামিং শেখা হওয়া উচিত সহজ, সরল ও আনন্দদায়ক। একটা কাজের সাথে যখন আনন্দ যোগ হয়, তখন সেই কাজটা আমাদের মস্তিষ্ক অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এমনিতে পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু শেখার মাধ্যমটাও তো মজার হওয়া চাই। এই দিকটাতেই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে এই বইয়ে। এ কোন পাঠ্য বই নয়, এ হচ্ছে প্রোগ্রামিং নিয়ে প্রোগ্রামিংয়ের জন্য লেখা এক রহস্যোপন্যাস। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য আর নিগুঢ় রহস্যের হাতছানি। এবার শুধু সমাধান করতে হবে সেই রহস্যের। বইটি কাদের জন্য? • আমরা যারা পলিটেকনিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। • আমরা যারা প্রোগ্রামিংয়ের ‘প’ও পারি না কিন্তু শিখতে চাই। • আমরা যারা নিশ্চিত হয়ে গেছি এই ইহকালে আর যাই হোক প্রোগ্রামিংটা শেখা সম্ভব না। • আমরা যারা প্রোগ্রামিং পারি কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা পারি না। • আমরা যারা পাইথন শিখতে চাই। বইটি কাদের জন্য নয়? • আমরা যারা পলিটেকনিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নই। • আমরা যারা কম্পিউটারের মৌলিক ব্যবহার জানিনা। • আমরা যারা ইতিমধ্যেই পাইথনের সবকিছুই পারি। বইটি কিভাবে ব্যবহার করতে হবে? • বইটি পড়ার সময় আমরা প্রতিটা টপিক বুঝে পড়ব, মুখস্থ করার দরকার নাই। • বইটির চাপ্টারগুলো আগে-পরে করে না পড়ে ধারাবাহিকভাবে পড়ব আমরা। কারণ বোঝার সুবিধার জন্য অনেক বিষয় প্রথম দিকের চাপ্টারগুলোতে স্কিপ করে গিয়ে পরে বিস্তারিত বোঝানো হয়েছে। • প্রোগ্রামিং হল হাতে কলমে করার জিনিস। তাই প্রতিটা উদাহরণ নিজে নিজে রান করে দেখব। • প্রোগ্রামিং হল চর্চা করার জিনিস। তাই প্রতিটা টপিকে দেয়া সমস্যাগুলো নিজে নিজে চর্চা করব।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড সি – প্রোগ্রাম

Original price was: ৳ 140.00.Current price is: ৳ 90.00.
Author : ইয়াহিয়া জহির Publisher: কনজুমেট পাবলিকেশন্স Subject: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Number of Pages 135 Country Bangladesh Language : Bengali

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী

Original price was: ৳ 420.00.Current price is: ৳ 336.00.
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী By (author) ঝংকার মাহবুব অনুজপ্রতিম ঝংকার মাহবুবের সাথে আমার পরিচয় বছর কয়েক আগে, শিক্ষক.কমে একটি কোর্স পড়ানোর সময়। অবাক হয়ে খেয়াল করলাম, ওর এই কোর্সটা তুমুল জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। কিন্তু কেন? ছাত্র হয়ে আমিও ঢুকে গেলাম ওর কোর্সে আর অবাক হয়ে খেয়াল করলাম, যেকোনো কঠিন খটোমটো টেকনিক্যাল বিষয়কেও কতটা মজাদার করে পড়ানো সম্ভব! ঝংকারের এবারের প্রজেক্ট হলো প্রোগ্রামিংকে সহজ-সরল ভাষায় বোঝানো আর সে এ বিষয়টা নিয়ে লিখছে, তাতে কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষক হিসেবে আমি যারপরনাই আনন্দিত… প্রোগ্রামিংয়ের মতো দরকারি জিনিস আমরা যখন পড়েছিলাম, তখন অনেক সময় ভেবেছি আরেকটু যদি ইন্টারেস্টিং করে লেখা একটা বই পেতাম, কত মজাই না হতো প্রোগ্রামিং শেখার সেই সময়টা! ঝংকারের প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটা পড়তে গিয়ে আমি সেই আনন্দটা পেয়েছি— গল্পের মাধ্যমে এমনভাবে বইটা লেখা, পড়ে মনে হয় চোখ বুজলেই যেন দেখতে পাব, পাঠকের সামনে দাঁড়িয়ে ঝংকার গভীর মমতায় শেখাচ্ছে প্রোগ্রামিং। ঝংকারের এ বইটি পড়তে গিয়ে পুরোটা সময় সেই প্রথম প্রোগ্রামিং শেখার সময়টার মতো আনন্দ পেয়েছি, টানটান উত্তেজনা, হাসি আর মজার মাঝে ঝংকার যেভাবে প্রোগ্রামিং শিখিয়ে দিচ্ছে এ বইয়ে, হয়তোবা বাংলায় সেভাবে আগে কেউ লেখেনি। আমার দৃঢ় বিশ্বাস, এই বইটা বাংলাদেশের কিশোর, তরুণ বয়সীর কাছে প্রোগ্রামিংকে খটোমটো যান্ত্রিক কিছু নয়— আনন্দময় মজাদার একটা কাজ হিসেবে তুলে ধরবে আর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে প্রোগ্রামিংয়ের বর্ণিল জগৎ। ড. রাগিব হাসান কম্পিউটারবিজ্ঞানী সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম প্রতিষ্ঠাতা: শিক্ষক.কম

প্রোগ্রামিংয়ের বলদ টু বস

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
প্রোগ্রামিংয়ের বলদ টু বস By (author) ঝংকার মাহবুব বিশ্বজুড়ে এখন প্রোগ্রামিং নিয়ে মাতামাতি। মনে হচ্ছে প্রোগ্রামিং ছাড়া মানব সভ্যতা আর এগোতে পারবে না। তবে, সেই প্রোগ্রামিং জানা সবাই যে প্রোগ্রামিং স্কুল থেকেই আসবে এমন কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। কারণ সংখ্যাটা প্রোগ্রামারের চাহিদার সংখ্যার চাইতে অনেক বড়। কাজেই আমেরিকার হোয়াইট হাউস হোক আর আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুরের জলিলগঞ্জ গ্রাম হোক— সব জায়গাতেই প্রোগ্রামিং নিয়ে অনেক আগ্রহ-উদ্দীপনা। এই আগ্রহের জোয়ারে কী হাবলুরা বসে থাকবে? সারাজীবন ফাঁকিবাজি করে, শর্টকাট পথ ধরে বের হয়ে যাওয়া হাবলুরা কী এখানে কোনো পথ পাবে না? হাবুল দ্য গ্রেট ঝংকার মাহবুব থাকতে সেটা কি আর হবে? কাজে প্রোগ্রামিং-এর চিপাচাপা দিয়ে বলদরা কীভাবে বস হয়ে উঠতে পারে তার জন্য ঝংকারের এই বই। এর আগের হাবলুদের জন্য প্রোগ্রামিং বইয়ে মাহবুব চেষ্টা করেছে মজা করে প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো ধরিয়ে দেওয়ার। এবার আরেক ধাপ এগিয়ে হাবলুদের জন্য ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অবজেক্ট, ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইত্যাদির চিপাচাপার সন্ধান করেছে। এর আগে কেইবা বলেছে হাজিরা খাতাটাই একটা ডাটা স্ট্রাকচার আর কেইবা খড়ের গাঁদাতে সূঁচ খোঁজার চেষ্টা করেছে প্রোগ্রামিং জগতে! ঝংকারের ঢংয়ে প্রোগ্রামিংয়ের জগতে বলদ থেকে বস হয়ে ওঠার এই এক আশ্চর্য হাবলামি। প্রোগ্রামার হতে চাওয়া ফাঁকিবাজদের পড়তেই হবে মুনির হাসান কো-অর্ডিনেটর, ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো সাবেক জেনারেল সেক্রেটারি, ম্যাথ অলিম্পিয়াড

প্রোডাক্টিভ প্রোগ্রামার

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.
লেখক : মোশাররফ হোসেন রুবেল
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835622, ভাষা : বাংলা
বর্তমানে অনেকেই প্রোগ্রামিং পেশাটাকে খুব সহজ-সরল পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নানান উপায়ে।এই ফিল্ডে তুলনামূলকভাবে ভালো সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে অসংখ্য রিসোর্স থাকায় আমরা অনেকেই এই পেশায় আকৃষ্ট হই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পেশায় ভালো করতে হলে যেমন খুবই প্যাশনেট হতে হবে, সেইসাথে আপনাকে যথেষ্ট ধৈর্য্যশীল, মোটিভেটেড ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। অন্যথায় এই পেশা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও কম্পিটিশন খুব বেশী থাকায় এখানে আপনাকে বার্নআউট, এক জায়গায় আটকে থাকা থেকে শুরু করে নানানরকম সমস্যায় পড়তে হতে পারে। এই বইয়ের লেখকের এই ফিল্ডে বেশ অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে। উনি একাধারে বিভিন্ন টিমের সাথে কাজ করেছেন, অন্যদেরকে প্রোগ্রামিং শিখিয়েছেন, সেইসাথে বর্তমানে এমন টিম লিড করার কাজও করে যাচ্ছেন। লেখক ঠিক উনার সেই অভিজ্ঞতাগুলোই এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের এই প্রোগ্রামিং পেশা আমাদের এই বিশ্বে কেমন ভ্যালু তৈরি করছে, আমরা কিভাবে অন্যদেরকে প্রোগ্রামিং এর সাহায্য তাদের বিজনেস গ্রো করতে সাহায্য করছি, বিজনেসে ভ্যালু ক্রিয়েট করছি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। একইসাথে এই বইয়ে নতুনদের জন্য কিভাবে তাদের ক্যারিয়ার শুরু করা এবং শুরু করে নিজের বেস্ট অবস্থায় যাওয়া যেতে পারে সে ব্যাপারে উপদেশ দেওয়া হয়েছে। তাছাড়া একজন তার ক্যারিয়ারে কিভাবে প্রতিনিয়ত নিজেকে প্রোডাক্টিভ রেখে নিজেকে ডেভেলপ করে যাবে, প্রতিনিয়ত নিজের বেস্ট ভার্শন হওয়ার জন্য কাজ করবে, সে ব্যাপারে বাস্তব বিভিন্নরকমের টেকনিক সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে। এই বইটি শুধুমাত্র নতুনদের জন্যই নয়, বরং বর্তমানে যারা অলরেডি এই প্রফেশনে আছেন তাদের ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট এর জন্যেও বেশ কাজে আসতে পারে। সর্বশেষে আমি বলবো এই বইটি যারা যারা প্রোগ্রামিং পেশায় আসতে চাচ্ছেন অথবা অলরেডি এই পেশায় আছেন তাদের সবার জন্য মাস্ট-রিড। এই বইয়ের উপদেশগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার স্কিল বাড়াতে, নিজেকে ডেভেলপ করতে, মোটিভেটেড রাখতে, নিজের বেস্ট ভার্শনে যেতে সহায়তা করবে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং এই ফিল্ডে আপনার অন্যতম সেরা বন্ধু হিসেবে এই বইটি আপনাকে উপদেশ দিয়ে যাবে।

প্রোডাক্টিভ মুসলিম

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 275.00.
বিষয়: প্রোডাক্টিভিটি লেখক : মোহাম্মাদ ফারিস প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, প্রোডাক্টিভিটি পৃষ্ঠা : 256, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2020 আইএসবিএন : 9789848254547   ‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল। লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে। ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।