গিট ও গিটহাব
লেখক : জাকির হোসাইন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
পৃষ্ঠা : 104, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849760801
ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ ‘নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে। এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।
গ্রাফিক ডিজাইন (পার্ট ওয়ান)
লেখক : মুহম্মদ আনোয়ার হোসেন ফকির
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, July 2024
আইএসবিএন : 9789849597773
বর্তমান সময়ে বেকারত্ব যেভাবে প্রকট আকার ধারন করেছে তাতে বলা যায় চাকরি পাওয়া এখন কালো মানিক পাওয়ার মত দূর্লভ। তথাপি তথ্য প্রযুক্তির কল্যাণে উন্মুক্ত ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিদিন হাজার লোক শুধুমাত্র ডিজাইনের কাজ করেই আয় করছে বৈদশিক মুদ্রা। এটি এমন একটা প্লাটফরম যেখানে কাজের চাহিদা প্রতিদিন আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও প্রয়োজনের তুলনায় দক্ষ গ্রাফিক ডিজাইনারের অভাব রয়েছে। অভাব এর বিপরীতে থাকে সম্ভাবনা। সম্ভাবনা যেখানে অপরিসীম সেখানে ভবিষ্যৎ সুনিশ্চিত। একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হয়ে অভাব পূরণ করবেন আপনি এবং সমাদৃত হবেন বিশ্বব্যাপী। এই লক্ষ্যকে সামনে রেখে একটি ভালো মানের সহজবোধ্য সহায়ক পুস্তকের প্রয়োজনীয়তা অনুভব করি। ভাষা যেন শিক্ষার পথে বাধা সৃষ্টি করতে না পারে সেই কারণে বাংলা ভাষায় এই সহায়ক পুস্তকটি লিখা হয়েছে। যদিও যথাযথ সমার্থক বাংলা শব্দের অভাবে কিছু কিছু শব্দ ইংরেজিতে রাখতে হয়েছে। বইটির আয়োজন,ভাষার বিন্যাস,পদক্ষেপসমূহের বর্ণনা,টেকনিক্যাল বিষয়সমূহের উপস্থাপন এমনভাবে করা হয়েছে যেন যে কেউ এ বইটি ব্যবহার করে ইফেক্টগুলো নিজে নিজেই অনুশীলন করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল পেশা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কেউ ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হওয়া যাবে না। শুধুমাত্র নিয়মিত ডিজাইন চর্চা করার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান বৃদ্ধি পায়। পক্ষান্তরে সৃজনশীল পেশা হওয়ার সুবাদে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিভা বিকশিত এবং প্রকাশ করার সুযোগ পাবেন। অটোমেশন এর যুগে,যখন আমরা বলছি,যে ক্রমান্বয়ে আমাদের কাজগুলো সব অটোমেটিক রোবটের হাতে চলে যাচ্ছে,সেই সময়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ডিজাইনের জন্য এখনও ক্রিয়েটিভিটি এবং হিউম্যান থিঙ্কিং এর অর্থাৎ নতুন চিন্তা,পরিবর্তন,পরিবর্ধন এর জন্য এখনও মানুষকেই চিন্তা ভাবনা করতে হয় এবং সেটা ভবিষ্যতেও চলমান থাকবে। বইটি তৈরি করতে বিভিন্ন পত্র-পত্রিকা,ইন্টারনেট এবং দেশী বিদেশী অনেক লেখক ও শিল্পির শিল্প কর্মের সহযোগীতা নিয়েছি। সেসব লেখক ও শিল্পিদের কাছে আমি ঋণী এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জিরো টু ওয়ান
জিলাপি ক্যারিয়ার
লেখক : মো. তাজদীন হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849615972, ভাষা : বাংলা
আমরা আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময়েই আমরা কাটিয়ে দেই নিজেদের কর্মক্ষেত্রে। জীবনের এতো বড় একটি সময় যদি প্ল্যান না করে, বুঝে-শুনে না এগিয়ে ভাগ্যের হাতে তুলে দেই – তাহলে দিনশেষে ভুক্তভোগি কি আপনিই হবেন না? তাই বাস্তব জীবনের সকল অভিজ্ঞতা, বিজ্ঞান-ভিত্তিক নানা কলাকৌশল, ও হাস্যরসের হালকা ছোঁয়ায় লিখা হয়েছে এই ক্যারিয়ার হ্যান্ডবুকটি। চাকরি খোঁজা থেকে শুরু করে কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া – চাকরি জীবনের নানা দিক নিয়ে আপনি এই বই থেকে পাবেন বিস্তারিত ধারণা। আর প্রতি চ্যাপ্টারের শেষে থাকা ওয়ার্কবুকগুলো সম্পন্ন করে নিজেকে ও নিজের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন।
টাইম মেশিন
লেখক : মার্ক অনুপম মল্লিক, মোঃ সোহান হায়দার
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789849532125
সৃষ্টিজগতের মধ্যে মানুষ এমন এক সৃষ্টি যে পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। মানুষ জন্ম নেয় অপরিসীম সম্ভাবনা নিয়ে। দুনিয়ার সবচেয়ে মহৎ কাজগুলো সংঘটিত হয় মানুষের দ্বারাই। কিন্তু সেজন্য মানুষকে দিনের ২৪ ঘণ্টা বা ১৪৪০ মিনিট সময়ের পুরোপুরি সদ্ব্যবহার করতে হয়।
আমরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। কাজের চাপে হতাশ হয়ে যাই। তখন মনে মনে খুব করে চাই- ইশ! যদি টাইম মেশিন আবিষ্কার হয়ে যেতো। যখন ইচ্ছে চাইলেই অতীতের জমানো কাজগুলো শেষ করে ফেলতে পারতাম। কিন্তু অতীতে তো ফিরে যাওয়া সম্ভব না, তাই আমাদের শিখতে হবে সময়ের প্রতিটি অংশকে সঠিক ভাবে কাজে লাগানোর কৌশলগুলো।
যারা চান জীবনের প্রতিটি মূহুর্তে নিজেকে প্রোডাক্টিভ রাখতে তাদের সংগ্রহে রাখতে পারেন “টাইম মেশিন” বইটি। বইটিতে লেখকবৃন্দ তাদের প্র্যাক্টিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স থেকে টাইম ম্যানেজমেন্টের সেরা টেকনিকগুলো তুলে ধরেছেন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়েছেন যাতে আপনি নিজেই তৈরি করতে পারেন টাইম মেশিন।