আদর্শ

রিটার্ন টু আবরাকাডাবরা

Original price was: ৳ 220.00.Current price is: ৳ 176.00.
রিটার্ন টু আবরাকাডাবরা By (author) শাহরিয়ার আমিন ডিজিটাল বিশ্বে সব কিছুকেই পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য হতে হয়। স্থবিরতার কোন স্থান সেখানে নেই এবং আপাতদৃষ্টিতে অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতিকেও সুকৌশলে নিয়ন্ত্রণে আনতে হয়। নতুন বিশ্বের নতুন নিয়মের মধ্যে ধীরে ধীরে আমাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে—ব্র্যান্ড কি এখনও আগের মত সদা বিরাজমান শক্তি হিসেবে টিকে রয়েছে? ব্র্যান্ড কি এখনও প্রাসঙ্গিক নাকি সেটি একটি পুরনো আমলের ধ্যান ধারণার মত, যেটি ধীরে ধীরে বাস্তবতার সাথে যোগসূত্র ছিন্ন করে ডিজিটাল মন মানসিকতার কাছে তার মসনদটি ছেড়ে দিচ্ছে? এই সন্দেহ দূর করাই এই বইয়ের মূল উদ্দেশ্য। এই বইটি লেখা হয়েছে নতুন প্রজন্মের তরুণ ব্র্যান্ড কর্মকর্তাদের জন্য। তারা জানেন কীভাবে টাকাপয়সা খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন তৈরি করা যায়, কিন্তু জানেন না যে কীভাবে একটি সুদৃঢ় ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে হয়। তাদেরকে ২টি বিদ্যাই জানতে হবে। যখন ব্র্যান্ডের দুনিয়া ডিজিটাল পৃথিবীর সঙ্গে সমন্বিত হয়, তখনই আলাদিনের চেরাগের দৈত্যের মত সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।

রিথিংকিং এডুকেশন

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.
রিথিংকিং এডুকেশন By (author) ফারিহা রহমান বইটি আপনাকে সন্তানের শিক্ষা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। বইটিতে রয়েছে ইসলামি চিন্তার আলোকে সন্তানকে শিক্ষাদানের অভিনব, সহজ, বাস্তবসম্মত ও যুগোপযোগী নির্দেশনা। প্রত্যেক সচেতন অভিভাবকের জন্য অপরিহার্য এই বই আপনার সন্তানকে গড়ে তুলতে সাহায্য করবে একজন সুশিক্ষিত, নীতিবান ও সফল মানুষ হিসেবে।

রিযক-হালাল উপার্জন (হার্ডকভার)

Original price was: ৳ 220.00.Current price is: ৳ 150.00.
লেখক : দারুস সালাম সৌদি আরব পরিষদ প্রকাশনী : মুসলিম ভিলেজ বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল, ইসলামি বিবিধ বই অনুবাদ ও সম্পাদনা- কায়সার আহমাদ পৃষ্ঠা সংখ্যা ১২০

রিস্টার্ট ইয়োরসেলফ

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 288.00.
রিস্টার্ট ইয়োরসেলফ By (author) জাভেদ পারভেজ রিস্টার্ট ইয়োরসেলফ নিজেকে ভালো রাখার একটি বিশেষ কৌশল। প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শন এবং বিভিন্ন সময়ে পৃথিবীকে বদলে দেওয়া নেতৃত্বের ধারণাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে বইটি লেখা হয়েছে। এখানে একদিকে রয়েছে বুদ্ধের জীবনবোধ, ইওগিক কৌশল, বিভিন্ন ধর্মীয় দর্শনের উপজীব্য ইত্যাদি। অন্যদিকে আছে ভিক্টর ফ্রাঙ্কলের দর্শন কিংবা স্টিফেন কোভে, টনি রবিনস ও রবিন শর্মার আধুনিক নেতৃত্বের মূলপাঠ। আছে মিহাই চিক্সেন্ট মিহাইয়ের মতো আধুনিক সাইকোলজিস্টের গবেষণা ফলাফল এবং একহাট টোলের মতো বিশ্বনন্দিত স্পিরিচুয়াল গুরুর শিক্ষা। আছে পজিটিভ সাইকোলজি, নিউরোলজি ও নিউরাল নেটওয়ার্কের সর্বশেষ জ্ঞান। এসব গভীর বিষয়কে খুব সহজ উপায়ে, প্রাঞ্জল ভাষায় এবং অনেক গল্প ও উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে যাতে যে কেউ তার জীবনের সঠিক পথে চালিয়ে নিতে পারেন, নিজেকে রিস্টার্ট করতে পারেন। বইটিতে উপস্থাপিত বিষয়গুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করে ইতোমধ্যে অনেক মানুষ সুফল পেয়েছেন, পাচ্ছেন। কাজেই বইটির কার্যকারিতা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

রোগ জীবাণুর গল্প

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
রোগ জীবাণুর গল্প By (author) সঞ্জয় মুখার্জী বিজ্ঞানের বিষয়গুলো খুব সহজবোধ্য করে মানুষের কাছে উপস্থাপন করাটা একেবারে সহজসাধ্য কোনো ব্যাপার নয়। ‘রোগ জীবাণুর গল্প’ বইটিতে লেখক এ কাজটাই সুনিপুণভাবে করে দেখিয়েছেন। বইটার সূচিপত্রে অধ্যায়গুলোর নাম দেখলেই কৌতূহল জাগে। ‘কলেরা চাচ্চু’, ‘মশা সর্বনাশা’, ‘জঙ্গলে ভোর হলো’- এমনসব চমৎকার নাম আমাদের আগ্রহী করে তোলে ভেতরের বিষয়বস্তু পড়ে দেখার। অণুজীববিজ্ঞানের প্রতি লেখকের নিজের ভালোবাসাটুকু টের পাওয়া যায় বই পড়তে গিয়ে। এই চমৎকার বইটি বহু মানুষের কাছে পৌঁছাক। -ড. চমক হাসান

রোবটিকসের মাস্টারপ্ল্যান

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 256.00.
রোবটিকসের মাস্টারপ্ল্যান By (author) আবরার শাহরিয়ার স্বপ্নীল, সুবহা নাওয়ার পুষ্পিতা দুই সহোদর সহোদরা আবরার শাহরিয়ার স্বপ্নীল ও সুবহা নাওয়ার পুষ্পিতার লেখা রোবটিকসের মাস্টারপ্ল্যান বইটি সম্পর্কে লিখতে দ্বিগুণ আনন্দ অনুভব করছি— নতুন প্রজন্মের এই দুজন তরুণ-তরুণী রোবটিকস করে যে আনন্দ পেয়েছে তা সমবয়সীদের মধ্যে ভাগ করে উপভোগ করার মাধ্যমে তাদের যে সমাজসচেতনতা প্রকাশ পেয়েছে তার জন্য আর দ্বিতীয় হলো বংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের জন্মলগ্নে শিক্ষক, ল্যাব, জায়গা, পাঠ্যপুস্তক কিংবা সিলেবাসের অভাব জেনেও সারা দেশের সবচেয়ে মেধাবী যে ছাত্ররা এই বিভাগে ভর্তি হয়েছিল সেই প্রথম ব্যাচের ছাত্র শাহ আলম পাটোয়ারির তারা যোগ্য সন্তান। উভয়েই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। রোবটিকস শেখার জন্য যে ধারণাগুলো প্রয়োজন তা যথাযথ ক্রমিকে বইয়ে সন্নিবেশিত হয়েছে- মাইক্রোকন্ট্রোলার, মেশিন ল্যাঙ্গুয়েজ, সিগন্যাল, সেন্সর, ডায়োড, ট্রান্সফর্মার, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। নানা যন্ত্রাংশের ছবি দিয়ে বইটিকে সমৃদ্ধ করা হয়েছে। কিছু প্রোগ্রামের অংশও জুড়ে দেওয়া হয়েছে যাতে পাঠক তার ফলাফল সরাসরি দেখতে পারে। আমাদের তরুণ প্রজন্মের রোবটিকসের প্রতি উৎসাহ বৃদ্ধিতে এবং তাদের জ্ঞানকে সুশৃঙ্খল করতে এই বইটি প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। মোহাম্মদ কায়কোবাদ অধ্যাপক (অবসরোত্তর ছুটিভোগরত) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস

ললাট বন্দিনী

Original price was: ৳ 180.00.Current price is: ৳ 144.00.
ললাট বন্দিনী By (author) নাসির উদ্দীন বিশ্বসাহিত্যের দিকে তাকালে একজন মহান লেখকের যেসব প্রবণতা দেখা যায় এই ঔপন্যাসিকের ভেতরে নিশ্চিতভাবেই তা আছে। প্রত্যেকটা ঘটনাকে প্রশ্নবিদ্ধ করা, ঘটনা ও চরিত্রের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে চিন্তাশীলতাকে জারি রাখা- এটা খুব কম লেখকের মধ্যেই আছে। এসব প্রাথমিক দিক বিবেচনায় রাখলে এই ঔপন্যাসিককে মানসগতভাবে তলস্তয়ের সমগােত্রীয়ই বলা যায় । কিন্তু মাত্র তাে শুরু, এখনও অনেক পথ বাকি। একজন লেখকের যে রকম সূক্ষ্ম অনুভূতি থাকার কথা তা এই লেখকের আছে। ফলে সমাজ-বাস্তবতার অনেক বিষয় তার অনুভূতিতে ঠিকই ধরা পড়েছে। কিন্তু জীবনবােধ ও বলার ধরনে প্রাথমিক কিছু ত্রুটির কথাও অস্বীকার করা যাবে না। তারপরও সাহিত্য’ পদবাচ্য কেবল সুখপাঠ্য গদ্য’ পড়তে পড়তে যেসব পাঠক ক্লান্ত। এই উপন্যাস তাদের জন্য এক ভিন্ন আস্বাদ। লেখক তার এই চর্চা অক্ষুন্ন রাখলে বাংলা সাহিত্য একজন বড় মাপের কথাশিল্পিকে পাবেএ কথা বললে খুব একটা অত্যুক্তি হবে না বােধ হয়।

লস্ট ইসলামিক হিস্ট্রি (ইসলামের হারানো ইতিহাস) (পেপার ব্যাক)

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 206.00.

লাইভ আঁকিবুঁকি

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লাইভ আঁকিবুঁকি By (author) মুসাব্বির ইসলাম রাফি ফয়সাল আহমেদ অনিকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি ২০১২ সালে স্বনামধন্য প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি এবং ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাস করেন। AIUB থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে IIT ডিপার্টমেন্টে মাস্টার্স করছেন। সাথে সাথে তিনি Augmented reality, Virtual reality & Game Development নিয়ে কাজ করে যাচ্ছেন।

লাল গোলাপের পাপড়ি (হার্ডকভার)

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 206.00.

লিডারশিপ ইন্টেলিজেন্স

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লিডারশিপ ইন্টেলিজেন্স By (author) তানভীর শাহরিয়ার রিমন যে বয়সে অনেকে ক্যারিয়ারই শুরু করে না, সেই বয়সেই তানভীর শাহরিয়ার রিমন দেশের অন্যতম বৃহৎ একটি গ্রুপে সি-স্যুইটে জায়গা করে নেন। অনেকের চোখ কপালে ওঠে। অথচ ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের নিয়মিত প্র্যাকটিস একদিন তাকে সি-স্যুইটের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। দেশের অন্যতম একজন দক্ষ এবং নিখুঁত সিইও হিসেবে তাকে এখন সবাই জানে। এই VUCA বিশ্বে প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। টার্গেট ছোঁয়ার জন্য অনেক নেতাই হায়ার-ফায়ারে সমাধান খোঁজেন। যেখানে প্রতিদিন বিজনেস ডায়নামিকসগুলোর বদল হচ্ছে, তখন টার্গেট ছোঁয়ার অসীম চাপ সামলে একজন নেতাকে একই সাথে লক্ষ্যে পৌছানোর সফলতা স্পর্শ করা, সেই সাথে একজন মানবিক নেতা হওয়ার ভীষণ ধ্রুপদী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে নিয়মিত। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই ‘লিডারশিপ ইন্টেলিজেন্স’। কেবল সিইওদের জন্যই নয়, এই বই একজন সাধারণ কর্মী, টিম লিডার, বিভাগীয় প্রধান কিংবা সি-স্যুইটে অবস্থানরত সিএক্সওদের জন্য হবে একটি মাস্ট রিড বুক!

লুঙ্গি কাহিনি

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
লুঙ্গি কাহিনি By (author) অরূপ রাহী লাইফস্টাইলের আলাপ কেন এবং কীভাবে খোদ জীবনব্যবস্থার আলাপ, সে প্রশ্ন চলমান জুলুমশাহি স্বাভাবিকতায় অনেকের কাছেই অপ্রাসঙ্গিক বা ‘গম্ভীর’ আলাপ। কিন্তু এই আলাপ না করে জীবনযাপন কতখানি ‘অর্থপূর্ণ’ হয়? জীবনের ‘অর্থ’ কী? জীবনের অর্থ, ধারা ও বিন্যাস কীভাবে বিরচিত হয়? এসবের সঙ্গে তত্ত্ব-সাধনা-অনুশীলনের কী সম্পর্ক? ‘লুঙ্গি কাহিনি’ এসব প্রশ্ন এবং বিবেচনার এক আখ্যান। রচনারূপ, সামাজিক-ঐতিহাসিক দালিলিকতার গুরুত্ব এই বইয়ের ‘আদর্শ’ সংস্করণ প্রকাশের কারণ। বইয়ের রচয়িতা ফকির অরূপ রাহী আলোচিত বিষয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম ভাবুক ও তাত্ত্বিক।