আদর্শ

বীক্ষণ প্রান্ত

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
বীক্ষণ প্রান্ত By (author) মাহফুজ সিদ্দিকী হিমালয় অনুসন্ধানে অরুচি তৈরি হলে ভিটামিন সি খেতে পারেন। ভিটামিন সি-তে অ্যালার্জি থাকলে নিঃশব্দে দেয়াল টপকে পুকুরে ডুবসাঁতার দিয়ে চিতল মাছ শিকার করলে কেউ আপত্তি তুলবে না; দিলাম প্রতিশ্রুতি! তবে মুশকিল হলো, পুকুরে কি আদৌ চিতলের চাষ হয়, প্রশ্ন করলে উত্তর আবিষ্কারে কয়েক বছর সময় ব্যয়িত হবে। আছে সেই সময়ের মজুত, নাকি যত্রতত্র খরচ করে ফুরিয়ে ফেলেছেন? আপনাকে ইমপ্রেস করতে কতগুলো দুপুর বিকেল হয়ে গেল, কতগুলো নির্দোষ টি-ব্যাগ আত্মাহুতি দিল, প্রিয়জন ফিরিয়ে নিল আস্থার নির্মেদ স্পর্শ; ইমপ্রেস তবু করতেই হবে? কিসের এত দায় বলুন তো! যদি না-ই জানেন, সামনে থেকে সরুন; মাথায় চড়ে হাঁটব… কী অনুসন্ধান করবেন না জানলে রুচি-অরুচির সিদ্ধান্তে পৌঁছাবেন কীভাবে?—এটা কিন্তু গুরুতর জিজ্ঞাসা। আপনাকে ৭০৯ বিঘা জমি উইল করেছেন একজন; নৈতিকতার স্বার্থে তার পরিচয় উহ্য রাখতে হচ্ছে। উইলটা পৌঁছে দিলাম, জমি খোঁজার খেয়াল কিংবা দায় একান্তই আপনার। আমি তো ডাকহরকরা মাত্র

বীরের বয়ান

Original price was: ৳ 580.00.Current price is: ৳ 464.00.
বীরের বয়ান By (author) সালমা সিদ্দিকী মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত হয়েছে অসংখ্য নাটক-সিনেমা-প্রামাণ্যচিত্র; লিখিত হয়েছে বা হচ্ছে শত-সহস্র গ্রন্থ। যে যার আবেগ, মতাদর্শিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে ধারণ ও উপস্থাপন করেছেন মুক্তিযুদ্ধকে। তাহলে একই বিষয়ে বই লিখতে চাওয়া কি ইতিহাসের পুনরুৎপাদন কিংবা পৌনঃপুনিকতা? এই প্রশ্নের একটা জুতসই উত্তর হয়তো মিলতে পারে ‘বীরের বয়ান’-এ; ৫০ জন বীর মুক্তিযোদ্ধা এখানে স্বনামে এবং সচেতনভাবে বিবৃতি দিচ্ছেন তাঁদের প্রত্যক্ষ সংগ্রাম, হারানোর বেদনা কিংবা নৃশংস মর্মান্তিকতার। গ্রন্থটি তাই স্মৃতিগদ্য, ইতিহাসের আকর অথবা সোশিও-অ্যানথ্রোপলজির অনুষঙ্গ জ্ঞানেও পাঠ করা যেতে পারে। এই নিরীক্ষার মধ্য দিয়েও হয়তোবা যুক্ত হতে পারে আপাত অনাবিষ্কৃত দৃষ্টিকোণ, অনালোকিত অন্তর্লোক।

বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত

Original price was: ৳ 475.00.Current price is: ৳ 352.00.
লেখক : মাওলানা ইসমাইল রেহান প্রকাশনী : নাশাত পাবলিকেশন বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি গবেষণা পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার কাগজ : ৭০ গ্রাম অফহোয়াইট

বেলাভূমি (হার্ডকভার)

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 250.00.
লেখক: মাহমুদুর রহমান প্রচ্ছদ: আবুল ফাতাহ ঘরানা: সামসময়িক

বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং

Original price was: ৳ 440.00.Current price is: ৳ 308.00.
বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং By (author) তিতাস সরকার বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং বইটিতে বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে সিসিএনএ কোর্স সম্পর্কে । তবে সিসিএনএ কোর্স শুরু করার আগে নেটওয়ার্কিং বিষয়ে বেসিক ধারণা থাকা ভাল । তাই প্রথমে বেসিক নেটওয়ার্কিং, ওএসআই টিসিপি/আইপি,নিয়ে আলোচনা করা হয়েছে । পাশাপাশি সিসিএনএ কোর্সের রাউটিং, সুইচিং, সিকিউরিটি, আইপি ভার্সন-৬, ওয়্যান এবং নতুন সিলেবাসে যে টপিক্সগুলো যুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো তোলে ধরার চেষ্টা করা হয়েছে । সবচেয়ে মজার বিষয় হলো, এই বইটিতে বেশিরভাগ টপিক্স এর উপর একটি করে প্রজেক্ট করা হয়েছে । ফলে প্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে, এই ধরনের প্রজেক্টগুলোই সিসিএনএ পরীক্ষায় সিমুলেশন হিসেবে থাকে । পরীক্ষায় সিমুলেশনগুলো সমাধান করার জন্য প্রজেক্টগলো সহায়ক হবে । আশাকরি যারা আইটিতে অথবা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য বইটি খুবেই উপকারে আসবে । সবার জন্য শুভ কামনা থাকল ।

ব্যক্তিগত বসন্তদিন

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
ব্যক্তিগত বসন্তদিন By (author) মাহবুব মোর্শেদ ‘ব্যক্তিগত বসন্তদিন’ বই হিসেবে প্রকাশিত হওয়ার আগেই মাহবুব মোর্শেদের গল্প সমঝদার ও সহৃদয় পাঠকের নজর কেড়েছিল। ২০০৬ সালে প্রকাশিত হওয়ার পর বইটি নানা সময়ে, নানা কারণে আলোচনায় থেকেছে। দীর্ঘ সময়ের পরিক্রমায় লেখক বদলে ফেলেছেন লিখনভঙ্গিমা ও বিষয়বস্তু। তবু অনেক পাঠকের স্মৃতিতে আজও ব্যক্তিগত বসন্তদিন আলাদা আদর নিয়ে টিকে আছে। এ বইয়ের দ্বিতীয় প্রকাশ সেই পাঠকদের উদ্দেশে, যারা প্রথম প্রকাশের পর বইটি সংগ্রহ করতে চেয়েও পারেননি। আপাত এক দুষ্প্রাপ্যতার সুযোগ নিয়ে দ্বিতীয়বার নতুন আঙ্গিকে প্রকাশিত হলো বইটি। পুরোনো পাঠকদের পাশাপাশি নতুন পাঠকের সমাদরে হয়তো গল্পগুলো আবার জেগে উঠবে।

ব্যবহারিক গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)

৳ 97.00
লেখক : মলিনা রানী ঘোষ প্রকাশনী : অক্ষরপত্র প্রকাশনী পৃষ্ঠা : 120, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 8th Edition, 2024 ভাষা : বাংলা

ব্যবহারিক ব্যাকরণ

Original price was: ৳ 560.00.Current price is: ৳ 448.00.
By (author) তারিক মনজুর Title : ব্যবহারিক ব্যাকরণ Author: তারিক মনজুর Publisher: আদর্শ ISBN: 8040621 Edition: ১ম প্রকাশ ২০২০ Number of Pages: 296 Country: বাংলাদেশ Language: বাংলা

ব্রেন ওয়েভস

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 190.00.

ভবঘুরের দিনপঞ্জি

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
ভবঘুরের দিনপঞ্জি By (author) অমৃতা পারভেজ লেখক জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের সাংবাদিক৷ ভ্রমণ তার নেশা৷ ঘুরে বেড়িয়েছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ৷ এই বইয়ে থাকছে জার্মানিতে তার প্রাত্যহিক ও কর্মজীবনের পাশাপাশি ইউরোপ ভ্রমণের কথা৷ এখানে নিজের পছন্দের কয়েকটি শহর ভ্রমণের বর্ণনা লিখেছেন লেখক৷ পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ বইটি ভ্রমণপ্রিয় যেকোনো মানুষকে আনন্দ দেবে, ভ্রমণে উৎসাহিত করবে৷

ভলতেয়ার: আলোকায়নের অগ্নিপুরুষ

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 224.00.
ভলতেয়ার: আলোকায়নের অগ্নিপুরুষ By (author) রাজু আলাউদ্দিন তিনি একাই নিজের বিপুল মেধা ও মনীষার জোরে এমন এক যুগের সূচনা করেছেন যা যুক্তি ও বুদ্ধির উত্তাপে প্রাণবন্ত হয়ে উঠেছিল। উইল ডুরান্টের মতো একালের প্রধান ঐতিহাসিক তাই সেই যুগটিকে কেবল ‘ভলতেয়ারের যুগ’ই বলেছেন, লিখলেন The Age of Voltaire নামে সহস্রাধিক পৃষ্ঠার একটি খণ্ড। সে-যুগের লেখক, সাধারণ পাঠক, এমনকি শাসকদেরও আলোড়িত করেছিলেন তার প্রতিভাদীপ্ত লেখার দ্বারা। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে ক্ষুরধার লেখার কারণে তিনি হয়ে উঠেছিলেন এক জ্বলন্ত তরবারি। ইউরোপে তার আগে এবং পরেও জ্ঞানে, পাণ্ডিত্যে ও সৃজনীশক্তিতে এতটা প্রখর ও শাণিত ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেনি। তার একেকটি গ্রন্থ যেন বারুদে ঠাসা বিস্ফোরকের মতো ছিল, যা পাঠের স্পর্শমাত্রই দাউ দাউ করে জ্বলে উঠেছে। ভলতেয়ার ছিলেন ইউরোপের সেই অতিকায় ড্রাগন, যার মুখ থেকে বিচ্ছুরিত হতো আগুনের গোলা, আর সেই আগুন ঝলসে দিয়েছে দাম্ভিক রাজপুরুষ থেকে শুরু করে ভণ্ড, অজ্ঞ ও বদ্ধমনের নিষ্প্রাণ পণ্ডিত থেকে শুরু করে নিষ্ঠুর অন্ধবিশ্বাসীদের মুখমণ্ডল। কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন তার উন্মীলক ও উদ্দীপক গদ্যে ফরাসি সাহিত্যের এই দিকপালের কালোত্তর ভাবনাগুলো তুলে ধরেছেন অনতিকায় এই গ্রন্থে।

ভারতবর্ষে মুসলিম শাসন : হাজার বছরের ইতিহাস

Original price was: ৳ 770.00.Current price is: ৳ 382.00.
লেখক : মুফতি মুহাম্মাদ পালনপুরি (ভারত) প্রকাশনী : মাকতাবাতুল ইসলাম বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা : 432, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published 2020 ভাষান্তর : মুহাম্মাদুল্লাহ ইয়াহইয়া অতিরিক্ত টীকা সংযোজন : কাজী আবুল কালাম সিদ্দীক সম্পাদনা : প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ