প্রেমময় দাম্পত্য
প্রেমময় দাম্পত্য
By (author) ফরিদা আকতার
প্রেমময় দাম্পত্য নামের এই বইটি মূলত সুখী দাম্পত্যজীবন বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ (Resource) প্রকাশনা। এই বইটিতে দাম্পত্যজীবনের দৃঢ়বন্ধন, সমস্যা হওয়ার কারণ, দাম্পত্যজীবনের সহিংসতা এবং কী করে একটি সুখ ও শান্তির দাম্পত্যজীবন গড়ে তোলা যাবে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই বইটিতে লেখকের দীর্ঘদিনের কাউন্সেলিং থেকে পাওয়া অনেক ঘটনা/কেস আলোচনা করা হয়েছে। তবে অবশ্যই গোপনীয়তাও রক্ষা করা হয়েছে। বইটির সবকিছুই আমাদের সমাজ-সংস্কৃতি-ধর্ম থেকে উৎসারিত জ্ঞানের আলোকে লেখা হয়েছে, যা মেনে চলা স্বামী-স্ত্রীর জন্য সহজ। এই বইটি মূলত স্বামী-স্ত্রী হবেন এমন ব্যক্তি, যারা সদ্য স্বামী-স্ত্রী হয়েছেন অথবা যাদের সন্তান রয়েছে, তাদের জন্য লেখা হয়েছে। যারা বৈবাহিক সম্পর্ক বিষয়ক কাউন্সেলিং (Marriage Counseling) নিয়ে কাজ করেন, তাদের জন্যও এই বইটি যথেষ্ট সহায়ক হতে পারে।
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী
By (author) ঝংকার মাহবুব
অনুজপ্রতিম ঝংকার মাহবুবের সাথে আমার পরিচয় বছর কয়েক আগে, শিক্ষক.কমে একটি কোর্স পড়ানোর সময়। অবাক হয়ে খেয়াল করলাম, ওর এই কোর্সটা তুমুল জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। কিন্তু কেন? ছাত্র হয়ে আমিও ঢুকে গেলাম ওর কোর্সে আর অবাক হয়ে খেয়াল করলাম, যেকোনো কঠিন খটোমটো টেকনিক্যাল বিষয়কেও কতটা মজাদার করে পড়ানো সম্ভব!
ঝংকারের এবারের প্রজেক্ট হলো প্রোগ্রামিংকে সহজ-সরল ভাষায় বোঝানো আর সে এ বিষয়টা নিয়ে লিখছে, তাতে কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষক হিসেবে আমি যারপরনাই আনন্দিত… প্রোগ্রামিংয়ের মতো দরকারি জিনিস আমরা যখন পড়েছিলাম, তখন অনেক সময় ভেবেছি আরেকটু যদি ইন্টারেস্টিং করে লেখা একটা বই পেতাম, কত মজাই না হতো প্রোগ্রামিং শেখার সেই সময়টা!
ঝংকারের প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটা পড়তে গিয়ে আমি সেই আনন্দটা পেয়েছি— গল্পের মাধ্যমে এমনভাবে বইটা লেখা, পড়ে মনে হয় চোখ বুজলেই যেন দেখতে পাব, পাঠকের সামনে দাঁড়িয়ে ঝংকার গভীর মমতায় শেখাচ্ছে প্রোগ্রামিং। ঝংকারের এ বইটি পড়তে গিয়ে পুরোটা সময় সেই প্রথম প্রোগ্রামিং শেখার সময়টার মতো আনন্দ পেয়েছি, টানটান উত্তেজনা, হাসি আর মজার মাঝে ঝংকার যেভাবে প্রোগ্রামিং শিখিয়ে দিচ্ছে এ বইয়ে, হয়তোবা বাংলায় সেভাবে আগে কেউ লেখেনি। আমার দৃঢ় বিশ্বাস, এই বইটা বাংলাদেশের কিশোর, তরুণ বয়সীর কাছে প্রোগ্রামিংকে খটোমটো যান্ত্রিক কিছু নয়— আনন্দময় মজাদার একটা কাজ হিসেবে তুলে ধরবে আর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে প্রোগ্রামিংয়ের বর্ণিল জগৎ।
ড. রাগিব হাসান
কম্পিউটারবিজ্ঞানী
সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম
প্রতিষ্ঠাতা: শিক্ষক.কম
প্রোগ্রামিংয়ের বলদ টু বস
প্রোগ্রামিংয়ের বলদ টু বস
By (author) ঝংকার মাহবুব
বিশ্বজুড়ে এখন প্রোগ্রামিং নিয়ে মাতামাতি। মনে হচ্ছে প্রোগ্রামিং ছাড়া মানব সভ্যতা আর এগোতে পারবে না। তবে, সেই প্রোগ্রামিং জানা সবাই যে প্রোগ্রামিং স্কুল থেকেই আসবে এমন কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। কারণ সংখ্যাটা প্রোগ্রামারের চাহিদার সংখ্যার চাইতে অনেক বড়। কাজেই আমেরিকার হোয়াইট হাউস হোক আর আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুরের জলিলগঞ্জ গ্রাম হোক— সব জায়গাতেই প্রোগ্রামিং নিয়ে অনেক আগ্রহ-উদ্দীপনা। এই আগ্রহের জোয়ারে কী হাবলুরা বসে থাকবে? সারাজীবন ফাঁকিবাজি করে, শর্টকাট পথ ধরে বের হয়ে যাওয়া হাবলুরা কী এখানে কোনো পথ পাবে না?
হাবুল দ্য গ্রেট ঝংকার মাহবুব থাকতে সেটা কি আর হবে? কাজে প্রোগ্রামিং-এর চিপাচাপা দিয়ে বলদরা কীভাবে বস হয়ে উঠতে পারে তার জন্য ঝংকারের এই বই। এর আগের হাবলুদের জন্য প্রোগ্রামিং বইয়ে মাহবুব চেষ্টা করেছে মজা করে প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো ধরিয়ে দেওয়ার। এবার আরেক ধাপ এগিয়ে হাবলুদের জন্য ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অবজেক্ট, ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইত্যাদির চিপাচাপার সন্ধান করেছে। এর আগে কেইবা বলেছে হাজিরা খাতাটাই একটা ডাটা স্ট্রাকচার আর কেইবা খড়ের গাঁদাতে সূঁচ খোঁজার চেষ্টা করেছে প্রোগ্রামিং জগতে! ঝংকারের ঢংয়ে প্রোগ্রামিংয়ের জগতে বলদ থেকে বস হয়ে ওঠার এই এক আশ্চর্য হাবলামি।
প্রোগ্রামার হতে চাওয়া ফাঁকিবাজদের পড়তেই হবে
মুনির হাসান
কো-অর্ডিনেটর, ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো
সাবেক জেনারেল সেক্রেটারি, ম্যাথ অলিম্পিয়াড
ফণা এবং সুরাক
ফয়েজ আহমদ তৈয়্যবের তিনটি বই
ফয়েজ আহমদ তৈয়্যবের তিনটি বই
By (author) ফয়েজ আহমদ তৈয়্যব
প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, জন্ম ১৯৮০ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বান্দুয়াইন গ্রামে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তিনি ১৯৯৭ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৯৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৫ থেকে ২০০৭ সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়ন করেন।
২০০৫ থেকে অদ্যাবধি টেলিযোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি সিনিয়র সফটওয়্যার সল্যুশন আর্কিটেক্ট হিসেবে ‘ভোডাফোন জিজ্ঞো’ নেদারল্যান্ডসে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি এলকাটেল লুসেন্ট বাংলাদেশ, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশ একটেল (বর্তমান রবি), এমটিএন কমিউনিকেশনস নাইজেরিয়া, এরিকসন নাইজেরিয়া, এরিকসন ঘানা, এরিকসন দক্ষিণ কোরিয়া, এরিকসন নেদারল্যান্ডসে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দ্বিতীয় থেকে পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন।
জনাব ফয়েজ তৈয়্যব একজন ‘টেকসই উন্নয়ন ও অবকাঠামো’ বিষয়ক প্রবন্ধকার। তিনি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাদারত্বের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে চান।
তার লেখায় যা বিশেষভাবে গুরুত্ব পায়: সাসটেইনেবল ডেভেলপমেন্টের নিরিখে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগত দিক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ডিজাইন ত্রুটি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ইত্যাদি খাতের কারিগরি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংস্কার, জলবায়ু পরিবর্তনের কারিগরি প্রস্তুতি, ম্যাক্রো ও মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের কারিগরি দিক ও অটোমেশন। সামাজিক সংযোগের দিক থেকে উনি একজন টেকসই উন্নয়নকর্মী, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট। গ্রিনপিস নেদারল্যান্ডসের সদস্য। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে নিয়মিত উপসম্পাদকীয় লিখেন।
ফারজানার ড্রয়িং
ফারজানার ড্রয়িং
By (author) ফারজানা আক্তার
যারা ছবি আঁকতে ভালোবাসে, সেইসব ছোট বন্ধুদের জন্য ‘ফারজানার ড্রয়িং’ বইটি।
কোনোরকম রংতুলি ছাড়াই শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খুব সহজেই আঁকতে পারবে প্রিয় ছোট বন্ধুরা। সেইসাথে ছবি আঁকার জন্য পরিমাপ, শেডিং খুব গুরুত্বপূর্ণ, যা এই বইতে শেখানো হয়েছে।
তবে প্রয়োজন নিয়মিত চর্চা। প্রথম দিকে ছবিগুলো মনের মতো না হলেও নিয়মিত চর্চাই পারবে আপনার শিশুকে একজন অসাধারণ শিল্পী হিসেবে প্রস্তুত করতে।
ফিজিক্স অলিম্পিয়াড: এক্সপেরিমেন্টের জগতে প্রবেশ
ফিজিক্স অলিম্পিয়াড: এক্সপেরিমেন্টের জগতে প্রবেশ
By (author) শেখ শাফায়াত
বাংলা ভাষায় স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য ফিজিক্স এক্সপেরিমেন্ট কনভেনশন আর ডেটা অ্যানালাইসিস নিয়ে কোনো বই এখন পর্যন্ত লেখা হয়নি। স্কুল-কলেজেও এগুলো শেখানো হয় না। কিন্তু ফিজিক্স অলিম্পিয়াডের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এক্সপেরিমেন্ট। আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (IPhO)-এ ৪০ শতাংশ মার্ক থাকে এক্সপেরিমেন্টের জন্য। এ ছাড়া বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড বা টিম সিলেকশন টেস্টেও ডাটা অ্যানালাইসিসের দক্ষতা সব সময় যাচাই করা হয়। বাংলাদেশ দলের হয়ে যারা ভবিষ্যৎ APhO বা IPhO টিমে প্রতিনিধিত্ব করতে চাও, তাদের জন্য এই বইটা লেখা।
অলিম্পিয়াড ছাড়াও তুমি যদি ভবিষ্যতে কোনো এক্সপেরিমেন্ট ল্যাবে কাজ করতে যাও (তোমরা অনেকেই নিশ্চয়ই করবে!) এই দক্ষতাগুলো তোমার খুব-ই কাজে আসবে।
ফেসবুক মার্কেটিং
ফেসবুক মার্কেটিং
By (author) মো. ইকরাম
অনলাইন মার্কেটিং এখন আর বিকল্প কোন মার্কেটিং পদ্ধতি নয়। বরং বর্তমান সময়ের এটি একটি প্রধান ও সবচেয়ে কার্যকরী মার্কেটিং পদ্ধতি এবং বর্তমান যুগে অনলাইন মার্কেটিং স্মার্ট একটি পেশা।
অনলাইন মার্কেটিংয়ে সফলতা পাওয়ার জন্যে হতে হবে ক্রিয়েটিভ এবং স্মার্ট মার্কেটার। তবে সফল মার্কেটার তৈরির জন্যে বাংলা ভাষায় রিসোর্স অর্থাৎ গাইডলাইন এখনো খুবই কম।
টার্গেট বুস্টিং করলেই সেল হবে, এই ধারণার উপর এখনো অনেক মানুষ বিশ্বাস রাখছে। যদিও বাস্তবিক প্রেক্ষাপটে এই টেকনিকগুলো খুব বেশি কার্যকর হচ্ছে না। মুলত টার্গেট বুস্টিং যে শুধুমাত্র কোন ব্রান্ডকে মানুষের কাছে পরিচিত করতেই সহযোগিতা করে এটা শুধু তারাই বুঝে যাদের দীর্ঘদিনের সেলস/বিক্রয় বিষয়ে কাজের যথেষ্ঠ অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার সুবাদে নিজের সেলস/বিক্রয় বিষয়ক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বইটিতে উদ্যোক্তাদের জন্য অনলাইন ভিত্তিক সঠিক গাইডলাইন প্রদানের চেষ্টা করেছি।
ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি
ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি
By (author) মো. ইকরাম
অফিসে ঘুরে ঘুরে জুতার সুকতলি ক্ষয় করা নির্বুদ্ধিতারই সামিল। কারণ ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজনের যোগাযোগ করা সম্ভব। বিদেশ-বিভুঁইয়ের কারো সাথে ভিডিও কথোপকথন আজ থেকে মাত্র তিন বছর আগেও অসম্ভব এবং অবিশ্বাস্য। এসব ব্যবস্থা এখন গ্রামের স্বল্প শিক্ষিত মানুষের কাছেও পরিচিত।
বঙ্গবন্ধুনামা
বঙ্গবন্ধুনামা
By (author) তানভীর শাকিল জয়
একজন ব্যক্তির চরিত্রে কত বিচিত্র সব গুণের সন্নিবেশ ঘটতে পারে তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকালে বোঝা যায়। যা নতুন প্রজন্মকে মুগ্ধ করার মতো। এই মানবিক গুণাবলির জন্যই তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলার মানুষের প্রাণপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। মানুষ তাকেই ভালোবাসে যার কাছে ভালোবাসা পায়, যার কাছে নিরাপদ বোধ করে। বঙ্গবন্ধু তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মানুষ ভালোবাসার কত কাঙাল।
ইতিহাস বইয়ে নতুন প্রজন্ম যে বঙ্গবন্ধুকে জানতে পারছে, তারই গল্পরূপ এই বইয়ের লেখাগুলো, আর গল্পগুলো সাজানো ঘটনার পরিক্রমা অনুযায়ী যেন নতুন প্রজন্ম ইতিহাসের ক্রমধারার আনন্দময় পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন করে চিনতে পারে, বুঝতে পারে।
আজকের কিশোররা যেন বঙ্গবন্ধুর গুণে গুণান্বিত হয়, সেই আকাঙ্ক্ষা থেকেই এই গল্প লেখার সূত্রপাত। এই বইয়ে বঙ্গবন্ধুর ৩৩টি গুণ তুলে ধরা হয়েছে। যার হাত ধরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাকে আমাদের আরও নিবিড়ভাবে জানতে হবে, ধারণ করতে হবে; বঙ্গবন্ধু মানেই একটা আদর্শ।
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন
By (author) কে এম গোলাম দস্তগরি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন অনুকরণ করে, বঙ্গবন্ধুকে আদর্শ মনে করে পৃথিবীর অনেক নির্যাতিত-নিপীড়িত জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করে চলছেন। তাদের কাছে একটি আদর্শের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবকে যদি কেউ মনে করেন তিনি শুধু শেখ হাসিনা ও শেখ রেহানার বাবা, এটা ভুল। যদি আওয়ামী লীগ মনে করে তিনি তাদের নেতা, তাদেরই সম্পদ, এটাও ভুল। বঙ্গবন্ধু আজ বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের ধন। যেখানে বাংলা ভাষা আছে, বাঙালির বসবাস আছে, সেখানে তাকে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই।
‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন শওকত ওসমান, কবীর চৌধুরী, সরদার ফজলুল করিম, আনিসুজ্জামান, আবদুল গাফ্ফার চৌধুরী, তোফায়েল আহমেদ, বিচারপতি কে এম সোবহান, আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহরিয়ার কবির, শামসুজ্জামান খানসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুর বহু বিকিরিত জীবনের প্রায় সবগুলো রশ্মিই কমবেশি এ গ্রন্থের বিভিন্ন লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধুকে জানতে, বুঝতে ও তার আদর্শে অনুপ্রাণিত হতে এ গ্রন্থটি পাঠককে উদ্বুদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।