আদর্শ

পূর্বপুরুষ

Original price was: ৳ 660.00.Current price is: ৳ 528.00.
পূর্বপুরুষ By (author) আশীফ এন্তাজ রবি এই গল্পের শুরু একটি লঞ্চঘাট থেকে। মানিকগঞ্জের এক অখ্যাত গ্রামের তথাকথিত ‘জমিদার’ ঢাকা সফরে যাবেন। সঙ্গে যাবেন তার তিন পুত্র ও একটি ঘোড়া। কিন্তু ঘোড়াটি কিছুতেই লঞ্চে উঠতে চাইছে না। এই ছোট্ট সংকট থেকে গল্পের শুরু, তারপর গল্প ক্রমে ছড়িয়ে পড়ে কলকাতা, ঢাকা আর রাওয়ালপিন্ডিতে। গল্পে একে একে এসে হাজির হন সুচিত্রা সেন, উত্তমকুমার, শামসুর রাহমান, আল মাহমুদ, কলিম শরাফী, জহির রায়হান ও আরও অনেকে। তবে সময়টা কেবল প্রেমের নয়, দ্রোহেরও। কাজেই এই গল্পে এসে পড়েন মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আইয়ুব খান স্বয়ং। তবে এটা ইতিহাস নয়, নিছক গল্প। প্রেমের গল্প, ঘৃণার গল্প, বিশ্বাস ও বিশ্বাসভঙ্গের গল্প। মানবমানবীর সম্পর্কের চিরায়ত আখ্যান। কাজেই এ গল্পে আতিক প্রতারিত হয় কলকাতার নন্দিনীর কাছে। অন্যদিকে সুফিকে ভালোবাসায় বরণ করে নেয় পরীবানু। এই গল্পের শুরু ১৯৬৩ সালে, শেষ ১৯৬৯-এ । কৌতূহলী মানুষ আশীফ এন্তাজ রবি যতবার ইতিহাসের বই খুলে বসেছেন, ততবার তাকে হাতছানি দিয়ে ডেকেছে গল্পকার আশীফ এন্তাজ রবি। ইতিহাসের টেবিল থেকে তাকে টেনে এনেছে গল্পের চোরাগলিতে। পূর্বপুরুষ এমন এক আখ্যান যেথায়—গল্প গিয়ে মিশেছে ইতিহাসে কিংবা ইতিহাস পথ হারিয়েছে গল্পের চোরাপথে। গল্প হয়ে উঠেছে ইতিহাস, অথবা ইতিহাস হয়েছে গল্প।

পৌরাণিক প্রেমকাহিনি

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
পৌরাণিক প্রেমকাহিনি By (author) নির্ঝর রুথ ঘোষ পুরাণ নিয়ে কৌতূহল কার নেই? কেউ হয়তো ছোটবেলা থেকেই পৌরাণিক কাহিনীতে উঁকিঝুঁকি মেরে আসছেন, কেউ মজেছেন বড় হয়ে। কেউ আবার একটু বেশি মজে গিয়ে ধরেছেন লেখালেখি। যেমন, লেখকদ্বয়। তাদের এক কথা, পুরাণ নিয়ে যত রসালো বই, বেশিরভাগই অন্য ভাষায়। তাই বলে বাংলার পাঠক রসে ভরা পুরাণ পড়বেন না? পুরাণকে খটোমটো ভাষা থেকে বের করে সরলভাবে উপস্থাপন করার জন্য তারা মুখবইয়ের ‘মিথলজি’ পেইজে কাজ করেছেন টানা কয়েক বছর। সেই সুতো ধরে একটা বই প্রকাশ করাও দরকারি হয়ে পড়ল। এক মলাটের ভেতর বিভিন্ন অঞ্চলের পৌরাণিক প্রেমকাহিনি নিয়ে এই বই। প্রেম-ভালোবাসা বিভিন্ন পুরাণের একটা বড় অংশ জুড়ে আছে। উমার সাথে শিবের বিচ্ছেদ শিবকে রুদ্রমূর্তি ধারণ করতে বাধ্য করেছিল। কিন্তু উমা আবার পার্বতী হয়ে ফিরে এসে শিবের সেই ধ্বংসাত্মক শক্তিকে বশে এনেছিল ভালোবাসা দিয়ে। দেবতা অ্যাপোলোর প্রেমে পড়ায় হিংসার বশবর্তী হয়ে পবনদেবতা য্যাফিরাস মেরে ফেলেছিল মর্ত্যের যুবক হায়াসিন্থকে, যাকে সে নিজেও ভালোবেসেছিল। প্রেমিককে অমর করে রাখতে অ্যাপোলো তখন সৃষ্টি করলেন হায়াসিন্থ নামের ফুল। য্যাফিরাসের ভালোবাসা যেখানে ধ্বংস করেছিল সব, সেখানে অ্যাপোলোর প্রেম তৈরি করেছিল সুন্দর কিছু। পুরাণের বেশিরভাগ চরিত্রের কাজকর্মই আসলে প্রেম-ভালোবাসার কারণে সৃষ্ট বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া। তাই এগুলো নিয়ে লেখালেখি না হলে পাঠকেরা মশলাদার কিছু থেকে বঞ্চিত হবেন। লেখকদ্বয় সেটা চান না বলেই এই বই।

পৌরুষ, যৌনতা আর লিঙ্গ-রাজনীতি

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
পৌরুষ, যৌনতা আর লিঙ্গ-রাজনীতি By (author) মানস চৌধুরি লিঙ্গ পরিচয়ের বৈশ্বিক আলাপমালা যেভাবে বিকশিত হচ্ছে তাতে বাংলাদেশের পাঠকদের জন্য লিঙ্গবিষয়ক আলোচনা হাজির করার প্রাসঙ্গিকতা অনেক বেশি। প্রথমত, সারা বিশ্বেই নারীবাদের গুরুতর পুরুষ-প্রতিপক্ষতা আছে। এমনকি আছে খোদ নারী-প্রতিপক্ষতা। দ্বিতীয়ত, এর জোয়ার বিদ্যাজগৎ আর কিছু সংগঠন কর্মীর বাইরে সাধারণ আলাপ-আলোচনা পর্যন্ত আসতে সারা দুনিয়াতেই যথেষ্ট শ্লথগতি লক্ষ করা যায়। তৃতীয়ত, বাংলাদেশে সংকটগুলো আরও তীব্র; কঠোর পিতৃতান্ত্রিক সমাজগুলোর মধ্যেই আমরা পড়ি সম্ভবত। চতুর্থত, লিঙ্গীয় পরিচয় এবং যৌনকর্মে পছন্দনীয়তার সূত্রগুলো বেশি প্রকাশিত হচ্ছে বলে নারীবাদের নিজস্ব বোঝাবুঝিতে নানান লিঙ্গের সঙ্গে মানানসই মৈত্রীর প্রচেষ্টা চলছে। বাংলাদেশে এই আলোচনার প্রাথমিক বুনিয়াদই দুর্বল হওয়াতে এই মৈত্রীগুলোর চেহারাও খুব সুস্পষ্ট নয়। পঞ্চমত, সাইবার পরিমণ্ডলে ঘৃণা-বিদ্বেষের প্রকাশ দ্রুততার সঙ্গে সংগঠিত হয় বলে বর্তমানে যেকোনো উদ্যোগই এই গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দাঁড় করানোর কর্তব্য থাকে। মোটের ওপর, কোনো একটা গ্রন্থের কাজ ভাবনা-দুর্ভাবনার পথ পাড়ি দিয়েই সাধিত হয়।

প্যারাময় লাইফের প্যারাসিটামল

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 256.00.
প্যারাময় লাইফের প্যারাসিটামল By (author) ঝংকার মাহবুব আমাদের তরুণ প্রজন্মের একটা বড় অংশ জীবনের একটা পর্যায়ে এসে হতাশ হয়ে পড়ে। কী করা উচিত, কীভাবে করা উচিত, সেটা নিয়ে তারা বিভ্রান্ত অবস্থায় থাকে। হতাশা থেকে জন্ম নেয় অনীহা, অনীহা থেকে ব্যর্থতা, আর ব্যর্থতা থেকে আবার হতাশা—এই ব্যর্থতার দুষ্টচক্রে আবর্তিত মানুষগুলোর বৃত্তকে ভাঙার জন্য নিরলস চেষ্টা করে চলেছেন ঝংকার মাহবুব। তার প্যারাময় লাইফের প্যারাসিটামল এমন আরেকটি প্রয়াস। পুরো বইয়ে লেখক যেন তার কথা খুব কাছের কোনো ছোট ভাই বা বোনকে বলছেন। বইয়ে পাঠকের প্রতি সম্বোধনটাই বেশ চমকপ্রদ—একেবারেই কথ্য ভাষায়। দারুণ সব টুলস রয়েছে বইটিতে, যেগুলো নিজেকে যাচাই করার জন্য দারুণ সহায়ক হবে। অ্যাটেনশন চুরি হয়ে যাচ্ছে কি না সেই মিটার, সারা দিন কীভাবে কাটানো উচিত তার ঘণ্টাওয়ারি নকশা, জীবন, জীবনের যাচাইয়ে সূর্য আর মেঘের হিসাব, জীবনটা গঠনমূলক কাজে ব্যয় হচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে, তার হিসাব—এগুলো পাঠকের সঙ্গে বইটিকে আরও গভীরভাবে যুক্ত করে। পৃষ্ঠাসংখ্যা দিয়ে এই বইয়ের বিস্তৃতি বোঝা যায় না। বইটি বহু তরুণকে অনুপ্রাণিত করুক, সেই শুভকামনা রইল। চমক হাসান গণিতপ্রেমী ও R&D Engineer, Boston Scientific California, USA

প্রচল ভাঙার ঢেউ

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
প্রচল ভাঙার ঢেউ By (author) জাহাঙ্গীর সুর সামাজিক মাধ্যম বিশ্বজুড়ে গড়ে তুলেছে নির্ঘুম এক জাদুর নগর। এক অবিরাম নৈঃশব্দ কোলাহলের হাটে নানা দরে বিক্রি হচ্ছে সময়, শূন্যে ভাসছে অর্থকড়ি, হাসি-কান্না, চাওয়া, না-পাওয়া। জোড়া জোড়া চোখ পড়ে আছে ফোনের স্ক্রিনে। যোগাযোগের এক অভূতপূর্ব সাবলীল সেতু তৈরি হয়েছে। এই সংযোগ পেরিয়ে আদম সন্তানেরা কোথায় যাচ্ছে, কত দূর, আর কেন– এমন সব সওয়ালের সুরাহার দিকে যেতে বিজ্ঞান লেখক ও গবেষক জাহাঙ্গীর সুরের অনূদিত ‘প্রচল ভাঙার ঢেউ: সামাজিক মাধ্যম’ গ্রন্থটি বিশেষ সহায়ক হবে। অবকাশ তৈরি হবে গতির বিপরীতমুখী জায়গা থেকে ভাবার। কতটা নেতিবাচক আর কতটা ইতিবাচক ভূমিকা রয়েছে এক একুশ শতকের অথই বিস্তৃত এই মাধ্যমের, নানা আঙ্গিকের ব্যাখ্যা-বিশ্লেষণে তা উঠে এসেছে। নয়জন ইংরেজিভাষী লেখকের গবেষণাধর্মী নিবন্ধ, প্রবন্ধ ও বক্তৃতা নিয়ে বইটি সাজানো হয়েছে। জাহাঙ্গীর সুরের ঝরঝরে প্রাঞ্জল অনুবাদ সব ধরনের পাঠককে আরাম দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুক্ত-বিযুক্ত প্রত্যেকে এই গ্রন্থ থেকে নিজ নিজ জায়গা থেকে ফায়দা পাবেন।

প্রমাণ করো যে

Original price was: ৳ 480.00.Current price is: ৳ 336.00.
প্রমাণ করো যে By (author) তামজীদ মোর্শেদ রুবাব, তাহনিক নূর সামীন, মুরসালিন হাবিব গণিতে আমরা যখন কিছু প্রমাণ করি, একটা গাণিতিক বাক্যকে আমরা সত্য হিসেবে প্রতিষ্ঠা করি। সেটা কিন্তু খুব সহজ কিছু নয়। অলিম্পিয়াড পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি, এই ‘প্রমাণ করো’ ধরনের সমস্যাগুলোতেই আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি দুর্বল। এই বইটা সেই দুর্বলতা কাটিয়ে উঠতে দারুণ সহায়ক হবে বলে মনে করি। প্রমাণ করতে গিয়ে আমাদের হাঁটতে হয় নির্ভুল যুক্তির পথ ধরে। ব্যবহার করতে হয় স্বতঃসিদ্ধ, উপপাদ্য, আর নানান রকম কৌশল। অমন অনেকগুলো কৌশল, সে কৌশলগুলো কেন কাজ করে, আর কী কী ভুল হতে পারে সেগুলো প্রয়োগের সময়- সেগুলোর এক অনবদ্য সংকলন এ বইটি। তিনজন তরুণ লেখক যারা নিজেরা জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সাথে প্রতিযোগী ও প্রশ্ন প্রণয়নকারী হিসেবে বহুদিন ধরে যুক্ত আছেন, তারা এ অসাধারণ কাজটি করে ফেলেছেন। বিভিন্ন রকম গাণিতিক বাক্যের গঠনের কথা আছে, আছে সেগুলোকে উল্টেপাল্টে বললে কী অর্থ প্রকাশ করে তার কথা। প্রমাণের কৌশল ও বিস্তারিত ভাবনা বোঝাতে গিয়ে সেট, গ্রাফ থিওরি, গণনাতত্ত্ব, সম্ভাব্যতা খুব সাজানো-গোছানোভাবে এসেছে। আর প্রতিটা অধ্যায়েই সারা পৃথিবীর গণিত অলিম্পিয়াডগুলো থেকে বেছে বেছে কিছু সুন্দর সমস্যা উদাহরণ হিসেবে সমাধান করে দেওয়া হয়েছে। আর আছে অনুশীলনী। তবে এ বইটির সব থেকে চমৎকার বিষয় হলো ‘অপপ্রমাণ’। লেখকেরা অপপ্রমাণ বলতে বুঝিয়েছেন কোনো কিছু ভুলভাবে প্রমাণ করাকে। সেটা দেখতে মনে হয় প্রমাণের মতো, অথচ সেখানে যুক্তির ফাঁক রয়ে গেছে। কতভাবে আমরা ভুল করে ফেলি, সেই ভুলের ফলাফল কেমন হয়, সেই ভুলগুলো কেনই-বা ভুল, ‘অপপ্রমাণ’ অংশে লেখকেরা সেই কাজটা দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন। —চমক হাসান

প্রযত্নে- হন্তা

Original price was: ৳ 340.00.Current price is: ৳ 272.00.
প্রযত্নে- হন্তা By (author) মাহফুজ সিদ্দিকী হিমালয় আপনার-আমার উভয়ের সময়ই মূল্যবান; কথা ঠিক কি না? ব্যক্তি হিসেবে মূল্য না-ও থাকতে পারে; জম্পেশ সামাজিক গবেষণা পরিচালনা করতে পারলে বলা যেত কী কী শর্তপূরণ সাপেক্ষে একজন মানুষ মূল্যবান, অন্যজন আম-কাঁঠাল হয়। সে যাকগে, আপনার সময় বাঁচাতে একটা সৎ পরামর্শ দিই। যদি এটাই আপনার পড়া আমার প্রথম বই হওয়ার সম্ভাবনা থাকে, তবে ক্রয়মূল্য পরিশোধ করতে মানিব্যাগ খুলে যে দঙ্গল নোটগুলোকে উৎখাত করেছেন, দোহাই তাদের ফিরিয়ে আনুন। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরাক বা না ফেরাক, টাকা ফিরিয়ে নিতে দ্বিতীয় চিন্তার সুযোগই নেই। এ বইটি সেই বয়সে লেখা, যখন ভাবতাম লেখালেখির মাধ্যমে গোয়ালভরা ধান আর গোলাভরতি গরুর বিস্ময়কর সমাবেশ ঘটাব, যে কারণে এখানকার গল্পগুলো পড়ে দেড় মিনিট চুপচাপ চিন্তা করলে বিচক্ষণ মানুষমাত্রই উপলব্ধি করবেন জনৈক আনাড়ি অথচ নার্সিসিস্ট তরুণ নারিকেল আর কামরাঙাসহযোগে বিরিয়ানি রান্নার কসরত দেখিয়ে চলেছে এক সপ্তাহ যাবৎ, অথচ উনুনে আগুনই জ্বালানো হয়নি জানা নেই তার। ২০১৩-তে প্রকাশিত ‘বীক্ষণ প্রান্ত’ বইয়ের ‘কিন্তু’ গল্পটি পত্রিকায় ছাপানোর দুরভিসন্ধিতে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো দৈনিকেই ধরনা দিয়েছিলাম, সেই ধরনা ঘুণে খাওয়ার পরই নিশ্চিত হই লেখক হিসেবে আমি দিলদার! তবু লিখছি, কারণ লিখলে মানুষ হিসেবে নিজের মিডিওক্রিটিকে জায়েজ করার নানান অজুহাত দেওয়া যায়। আমার অন্য কয়েকটি বই পড়ার পর যদি অস্বস্তি জাগে, এই লোকের সমস্যা কী, তার লেখাজোখা এমন কেন অথবা সে কী বলতে চায়—একমাত্র সে ক্ষেত্রেই এই বইয়ের ‘…র্দাপ’ গল্পটি পড়ে অন্যগুলোর স্বাদ চেখে দেখতে পারেন (গল্প কি তরকারি যে চাখতে হবে? বইয়ের মতো গম্ভীর জিনিস নিয়ে ঠাট্টা-মশকরা, ছিঃ!) নইলে ফ্ল্যাপ পড়তে সময় অপচয় হলো অযথাই। ক্ষোভ অথবা আক্ষেপ নিয়ে জিলাপি খেতে খেতে দেশ ও জাতি উচ্ছন্নে যাচ্ছে ভাবতে ভাবতে যা মন চায় করুন।

প্রযুক্তির যত মজার তথ্য

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
প্রযুক্তির যত মজার তথ্য By (author) মোস্তাক শরীফ এইচপি, অ্যাপল, মাইক্রোসফট — এসব নাম কীভাবে এল? কে তৈরি করেছিলেন জনপ্রিয় সব প্রোগ্রাম, কোন পরিস্থিতিতে? একুশ শতক পেরিয়ে আগামী দিনগুলোতে কম্পিউটারের চেহারা কেমন দাঁড়াবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় কৌতূহলী মানুষের মনে। এসব প্রশ্নের একটি অংশের উত্তর দেয়ার তাগিদ থেকে এই বই। কোনো তথ্য চমকে দেবে, আবার কোনো তথ্য পাঠককে এক মুহূর্তের জন্য হলেও ভাবাবে। নির্ভরযোগ্য সব উৎস থেকে বাছাই করা তথ্য নিয়ে সংকলিত এই বই প্রযুক্তিপ্রেমী পাঠকের অবশ্যপাঠ্য। তথ্যপ্রযুক্তির আনন্দভুবনে সবাইকে স্বাগতম।

প্রসঙ্গ তালিবান: পশ্চিমা বিশ্ব এবং আফগান রাজনীতি

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
প্রসঙ্গ তালিবান: পশ্চিমা বিশ্ব এবং আফগান রাজনীতি By (author) রহমান চৌধুরী ইঙ্গ-মার্কিন প্রচারমাধ্যমে বহুকাল ধরেই তালিবানদের নিষ্ঠুরতা আর সহিংসতার কথা শোনা গেছে। বিশ্বের বহু মানুষ তা বিশ্বাস করেছে। কিন্তু তালিবানদের ক্ষেত্রে অনেক ঘটনাবলি ভিন্ন সত্য প্রমাণ করে। সত্যিই তালিবানদের চরিত্র বিশ্লেষণ করা কঠিন। ধর্মীয়ভাবে কট্টর তালিবানদের যে দীর্ঘ লড়াই, সে লড়াইটা কি সন্ত্রাস না কি দেশপ্রেম— সেটারই মূল্যায়ন করার চেষ্টা রয়েছে এই গ্রন্থে। ইঙ্গ-মার্কিন প্রচারের সঙ্গে তালিবানদের চরিত্রের যথার্থ মিল রয়েছে কি না সেটারও একটা চিত্র পাওয়া যাবে এই গ্রন্থে। নারী সম্পর্কে তালিবানদের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোকপাত করা হয়েছে। ঘটনা আর তথ্য উপস্থাপন করেই বক্ষ্যমান গ্রন্থটিতে তালিবানদের সম্পর্কে মূল বক্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। স্বভাবতই বর্তমান গ্রন্থে যা বলা হবে তা কোনো শেষ কথা নয়— এটাও লেখকেরই মন্তব্য। বর্তমান গ্রন্থে বরং কথা মাত্র আরম্ভ করা হয়েছে তালিবান প্রশ্নে। ধার্মিক তালিবানরা কট্টর কি কট্টর নয় সেটা বিচার করা মূল প্রসঙ্গ নয় এই গ্রন্থের। বরং কট্টর বা ধর্মীয়ভাবে গোঁড়া তালিবানদের কিছুটা আন্তরিকতার সঙ্গে চেনার চেষ্টা করা হয়েছে। ইঙ্গ-মার্কিন প্রচারণার বাইরে গিয়ে বুঝতে চাওয়া হয়েছে, তালিবানরা আসলে কারা এবং তাদের উত্থানের পেছনে কোন কোন বাস্তবতা কাজ করেছে। ইঙ্গ-মার্কিনদের প্রচারণার সঙ্গে তাল মিলিয়ে যখন অনেকেই তালিবানদের প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে দেখার বাইরে আর ভিন্ন কোনো পরিচয়ে দেখতে চাইছে না, তখন তাদের মূল অবয়বটা খোঁজার চেষ্টা করেছেন এই গ্রন্থের লেখক। সন্দেহ নেই, তালিবানরা কট্টর, ধর্মান্ধ— কিন্তু সেখানেই কি তাদের পরিচয় শেষ হয়ে যায়? নাকি ভিন্ন একটি পরিচয় আছে তাদের, রচয়িতা সেইখানে দৃষ্টি নিবদ্ধ করেছেন।

প্রাথমিক সাধারণ জ্ঞান ৩ (প্রথম শ্রেণির জন্য)

৳ 165.00
লেখক : অক্ষরপত্র সম্পাদনা পর্ষদ প্রকাশনী : অক্ষরপত্র প্রকাশনী বিষয় : প্রথম শ্রেণি সংস্করণ : New Edition আইএসবিএন : 9789849920168