নভেরার রূপ
নভেরার রূপ
By (author) সাখাওয়াত টিপু
ভাস্কর নভেরা আহমেদ ছিলেন একজন ধ্রুপদী শিল্পী। তিনি শুধু বাংলাদেশেরই নয়, উপমহাদেশের ভাস্কর্যশিল্পের অগ্রদূত। তিনিই প্রথম বাংলাদেশী ভাস্কর হিসেবে আধুনিক ভাস্কর্যরীতিতে কাজ শুরু করেন। তার ভাস্কর্যগুলির মধ্যে নারীপ্রতিমূর্তি প্রাধান্য পায়। তিনি নারীকে তার বাস্তব রূপে, তার সংগ্রামী ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন।
নাবিল হোসেন
নাবিল হোসেন
By (author) হিমালয় পাই
নাম শোনামাত্রই চিনবেন, এতটা খ্যাতিমান ব্যক্তিত্ব নাবিল হোসেন হয়ে ওঠেননি এখনো পর্যন্ত। শত-সহস্র বাঙালি প্রকৌশলীদের মধ্যে তিনিও একজনমাত্র, বয়স ৪০-এর নিচে।
এরকম মানুষের চিন্তাগ্রাফি পড়ার দায় কতটুকু আপনার? ধরা যাক, নাবিল হোসেনের পরিবর্তে বইটা ক্রিকেটার নাসির হোসেনের চিন্তাগ্রাফি, তখন হয়তো আগ্রহ একটু হলেও তৈরি হতো। নাবিল আর নাসির গঠনগত দিক থেকে একইরকম দুটো নাম, পঠন চাহিদায় তবে কেন এত পার্থক্য! অমোঘ এ প্রশ্নের মোক্ষম উত্তর অন্বেষণ এবং অনুধাবনের তাগিদ বোধ করলে বইটি আপনাকে কিছু বলতে চায়। শুনবেন কি না আপনার অভিরুচি। তবে একটা দেহ, বিশাল পৃথিবী, তার চেয়েও বৃহৎ মার্কেট, বিপরীতে সীমিত পরিমাণের সময়— এই অমীমাংসিত সমীকরণে আপনার অভিরুচি আদৌ কি স্বাধীন?
নিউ মিডিয়া ও ফোকলোর
নিউ মিডিয়া ও ফোকলোর
By (author) মেহেদী উল্লাহ
নিউ মিডিয়া যোগাযোগ পদ্ধতির, সংস্কৃতি চর্চা ও বিকাশের একটি নতুন ধারা। বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে পর্যাপ্ত ফোক-কন্টেন্টের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। পারসোনাল মিডিয়া হিসেবেই নানা শ্রেণির মানুষ বিভিন্ন লোক-উপাদান আপলোড করে দেশের লাখ লাখ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে। প্রযুক্তির কল্যাণে কেন্দ্র আর প্রান্তের ব্যবধান অনেকখানি ঘোচার সুযোগ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সাংস্কৃতিক দূরত্ব হ্রাসে ভূমিকা রাখছে নিউ মিডিয়া। উচ্চবর্গ-নিম্নবর্গনির্বিশেষে সবাইকেই জায়গা করে দিয়েছে। উচ্চবর্গের প্রকাশমাধ্যম হিসেবে শুরু থেকেই প্রচলিত গণমাধ্যমগুলো ছিল। কিন্তু নিম্নবর্গের অথবা লোকশ্রেণির কাছে নিজের একান্ত প্রয়োজনে ব্যবহারযোগ্য এই নিউ মিডিয়া একটি বড় পাওয়া। তাই, ডিজিটাল যুগে নিউ মিডিয়াই হয়ে উঠেছে নিম্নবর্গ বা অপেক্ষাকৃত ক্ষমতাহীনের মূল হাতিয়ার। কাজেই মূলধারার গণমাধ্যমে লোকশ্রেণির চারিত্র্য, বৈশিষ্ট্য ও সংস্কৃতি উপেক্ষিত, অধরা থাকলেও নিউ মিডিয়ায় স্বরূপ প্রকাশ পাচ্ছে। সংস্কৃতির নতুন ক্ষেত্র ও ভাষা তৈরি হয়েছে, নতুন প্রকাশভঙ্গি নির্মাণ করে দিচ্ছে নিউ মিডিয়া। সংস্কৃতির নতুন বৈশিষ্ট্য নির্ধারণে সামাজিক যোগাযোগমাধ্যমকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে উপায় নেই। ‘নিউ মিডিয়া ও ফোকলোর’ গবেষণা গ্রন্থটি লোকায়ত সমাজের সঙ্গে সঙ্গে ভার্চুয়াল সমাজেও ফোকের উপস্থিতি, ফোকলোর গবেষণা ও দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে নতুনত্ব আনবে এবং প্রথাগত ফোকলোর ভাবনাকে বদলে দেবে।
নিউট্রিশন প্রোগ্রামিং: স্বাস্থ্য, পুষ্টি, ডায়েট
নিউট্রিশন প্রোগ্রামিং: স্বাস্থ্য, পুষ্টি, ডায়েট
By (author) সাজেদুর রহমান
আমাদের সুস্থ থাকা আর অসুস্থ হবার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কিছুর থাকে তবে সেটা হল সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টির। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা কতটা জ্ঞান রাখি? খাবার কেনার সময় বা রেস্টুরেন্টে খাওয়ার সময় কখনো কি ভেবে দেখি খাবারটির পুষ্টিগুণ কী?
আমরা সচেতন হই ক্ষতি হবার পর— শুরু করি ডায়েট আর ওয়ার্কআউট। তবে বেশিরভাগ মানুষই শুরু করি ভুলভাবে। কিন্তু পরিশ্রম তখনই ফল আনবে যখন তা সঠিক পথে হবে।
অনেকে হয়ত অনেক চেষ্টা করেছেন এবং ব্যর্থও হয়েছেন। অনেক পরিশ্রম করছেন, ঘণ্টার পর ঘণ্টা ওয়ার্কআউট করছেন, পছন্দের সব খাবার ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল আসছে না। হয়তো সাময়িক কিছু ফল পাচ্ছেন, কিন্তু আবার যেই-সেই।
অনেকে আবার বিভিন্ন ম্যাজিকাল প্রোডাক্ট বা পদ্ধতির কথা শুনেছেন। তারপর সেখানে মূল্যবান সময় আর টাকা নষ্ট করছেন আর বছরের পর নিজের শরীরের ক্ষতি করে চলেছেন। বর্তমান বইটিতে নিউট্রিশন বা পুষ্টি বিষয়ক পরামর্শ, নির্দেশনা এবং নতুন অনেক তথ্য রয়েছে যা হয়তো পাঠক আগে জানতেন না। নিউট্রিশন প্রোগ্রামিং বইটি ঠিকমত অনুসরণ করলে পাঠক পুষ্টি বিষয়ক অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন।
নিকোলা টেসলা
নিকোলা টেসলা
By (author) আবদুল্লাহ ইবনে মাহমুদ
নিকোলা টেসলা। যার নামে চৌম্বকক্ষেত্রের এককের নাম দেওয়া হয়েছে ‘টেসলা’। যাকে নিয়ে ইন্টারনেটের রঙিন দুনিয়ায় ছড়িয়ে আছে হাজারো কিংবদন্তি, আজকের বিখ্যাত গাড়ি ব্র্যান্ড ‘টেসলা’ তো তারই নামে! শুনে কখনও মনে হবে টেসলা লোকটি ছিলেন অতিমানব, আবার কখনো মনে হবে পাগল বৈজ্ঞানিক। কতটা সত্য এর? বাস্তবে কেমন ছিলেন এই উদ্ভাবক? কিংবদন্তির গভীরে ঢুঁ দিয়ে বাস্তবের নিকোলা টেসলাকে চেনার চেষ্টা এই বই। ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা তথ্য, হাজারো কিংবদন্তি বনাম বাস্তবতার বিশ্লেষণের পাশাপাশি এতে থাকছে টেসলার নিজের লেখা আত্মজীবনীর সহজ রূপান্তর।
শত বছর আগে উদ্ভাবনী কাণ্ডকারখানা চালিয়ে যাওয়া নিকোলা টেসলাকে নিয়ে সম্যক ধারণা পেয়ে যাবেন এ বই থেকে, এটুকু আশ্বাস দেয়া যায়।
নিবিড় গণিত
নিবিড় গণিত
By (author) চমক হাসান
কোন সে ক্ষেত্র যার পরিসীমা অসীম, কিন্তু ক্ষেত্রফল সসীম? তার সাথে অসীম গুণোত্তর ধারার কী সম্পর্ক? পল্টু মিয়া কি জানে দ্বিমিক থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা অমন কেন? পৌনঃপুনিকের অনন্ত চক্রের গভীরে কী আছে? ৭ দিয়ে বিভাজ্যতা পরীক্ষার অদ্ভুত নিয়মটা কেন কাজ করে, গসাগুর নিয়মটা এমন কেন, কোন সমস্যাগুলো গণিতবিদদের এখনো ভাবাচ্ছে দিনরাত, সমাধান করলেই কোটি টাকার হাতছানি? অঙ্ক শিখে আদৌ কি লাভ আছে? এমন অনেক প্রশ্ন যাদের মনে কৌতূহল জাগায়, তাদের জন্য এই বই নিবিড় গণিত: অঙ্কের ভেতরের গল্প
নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ
নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ
By (author) চমক হাসান
আমাদের দেশে ক্যালকুলাস শেখানো হয় উচ্চমাধ্যমিক পর্যায়ে। কিন্তু সেখানে মূল বিষয়টা আসলে কী বোঝাচ্ছে, সেটা থেকে বেশি থাকে কী কৌশলে অঙ্ক করতে হয়।
অবশ্যই কৌশল শেখার গুরুত্ব আছে। কিন্তু একটা কৌশল কেন তৈরি হলো, কোথায় ব্যবহার হবে, এগুলো না জেনে শুধু কৌশল জানলে সেটা অনেকটাই অর্থহীন হয়ে যায়। তার চেয়েও বড় হলো অন্ধের মতো শুধুই কৌশল জানতে থাকলে সৃজনশীল মনও একসময় চিন্তাশূন্য হয়ে পড়ে।
এই বইয়ে চেষ্টা করা হয়েছে সেই অভাবটুকু পূরণের, যেন ক্যালকুলাস নিয়ে চিন্তার আনন্দটুকু মানুষ উপভোগ করতে
নিমিখ পানে: যোগজীকরণের যত গল্প
নিমিখ পানে: যোগজীকরণের যত গল্প
By (author) চমক হাসান
আমাদের দেশে ক্যালকুলাস শেখানো হয় উচ্চমাধ্যমিক পর্যায়ে। কিন্তু সেখানে মূল বিষয়টা আসলে কী বোঝাচ্ছে, সেটা থেকে বেশি থাকে কী কৌশলে অঙ্ক করতে হয়।
অবশ্যই কৌশল শেখার গুরুত্ব আছে। কিন্তু একটা কৌশল কেন তৈরি হলো, কোথায় ব্যবহার হবে, এগুলো না জেনে শুধু কৌশল জানলে সেটা অনেকটাই অর্থহীন হয়ে যায়। তার চেয়েও বড় হলো অন্ধের মতো শুধুই কৌশল জানতে থাকলে সৃজনশীল মনও একসময় চিন্তাশূন্য হয়ে পড়ে।
এই বইয়ে চেষ্টা করা হয়েছে সেই অভাবটুকু পূরণের, যেন ক্যালকুলাস নিয়ে চিন্তার আনন্দটুকু মানুষ উপভোগ করতে পারে।
নির্বাচিত কবিতা : কাজী নজরুল ইসলাম
নির্বাচিত কবিতা
By (author) কাজী নজরুল ইসলাম
বর্তমান সংগ্রহে কবিতা নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত-প্রতিষ্ঠিত নজরুলকেই বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। সাধারণভাবে, পুনরাবৃত্তির আশঙ্কা না থাকলে, জনপ্রিয় কবিতাগুলো বাদ দেয়া হয়নি। আমরা গুরুত্ব দিতে চেয়েছি বিপ্লবী নজরুলকে। বিদ্রোহী অভিধার প্রবল-প্রতাপের কারণে নজরুলের সাহিত্যিক ও রাজনৈতিক বিপ্লব বেশ খানিকটা আড়ালে পড়ে গেছে বলেই মনে হয়। এই মনে হওয়াটা কবিতার নির্বাচনে খানিকটা ভূমিকা হয়ত রেখেছে। প্রেমের কবিতা বাছাইয়ে প্রাধান্য পেয়েছে অসংযমের বেহিসাবি অভিব্যক্তি, আর প্রকৃতির কবিতায় মুখ্যত আত্ম-আবিষ্কার-প্রবণ কবিতারাশি।
ক্রোধ, বিপ্লব-বিদ্রোহ, বর্তমানময় বাস্তবতা এবং অন্যায্যতার বিরুদ্ধে সংগ্রাম—বাংলা কবিতায় ইতিপূর্বে প্রায় অনুপস্থিত এসব উপাদানকে কাব্যভাষার অধীন করতে পারাই নজরুলের কবিভাষার সর্বোত্তম অর্জন। এর সাথে প্রধানত প্রেম-প্রকৃতির কবিতায় যুক্ত হয়েছে বৈষ্ণব কবিতার আবহ, লোককবিতার উচ্চারণভঙ্গি, নারীসুলভ কথ্যভঙ্গি এবং সাধারণ বাতচিতের বিচিত্র উপাদান। আরো দুটো উপাদান নজরুলকে দারুণভাবে আবিষ্ট করে রেখেছিল বলেই মনে হয়। একটা হল, ধ্বন্যাত্মক শব্দের নিপুণ সংস্থান, আর অন্যটা ছন্দ-মিলের অটুট সমঝোতায় শব্দ-সমাবেশ।
এগুলোই, আমাদের বিবেচনায়, নজরুলের কবিভাষার প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সংকলনের কবিতা নির্বাচনে এগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকে মনোযোগ ছিল। ভাবগত প্রতিনিধিত্বের প্রয়োজনে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে অনুবাদকর্মকে।
নির্বাচিত কবিতা : চঞ্চল আশরাফ
নির্বাচিত কবিতা
By (author) চঞ্চল আশরাফ
লবণপানিঘেরা এক বৃহত্তম বদ্বীপের বৃষ্টিভেজা পাললিক মাটি আমাদের, বাঙালিদের, ধমনিস্পন্দ রচিয়াছে। বৈশ্বিকতার সকল প্রসাধনের আড়ালে আমাদের স্নায়ুতন্ত্রে হিজবিজ করে কৌম আবেগের আদিম সাঁটলিপি। সেই শিকড় হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না-হইয়াও, চঞ্চল আশরাফ আশ্চর্য এক মেট্রোপলিটান মনের অধিকারী। নাগরিকতা কোনো আরোপিত অনুষঙ্গ নয় তাঁহার কবিতায়, শরীরের আড়ালে রক্ত-চলাচলের মতোই তাহা সহজাত। সে যে হরবকত কোনো বর্ণিল উল্লাসের উদ্যাপন, তাহা নয়। বরং নগরজীবন সেখানে এক পরিব্যপ্ত অবসাদ ও ক্লিন্নতা, ভয়াবহতা ও মানেহীনতার শ্বাসরোধী আখ্যানের টুকরা ছবি হইয়া ফুটিয়া ওঠে।
লবণপানিঘেরা এক বৃহত্তম বদ্বীপের বৃষ্টিভেজা পাললিক মাটি আমাদের, বাঙালিদের, ধমনিস্পন্দ রচিয়াছে। বৈশ্বিকতার সকল প্রসাধনের আড়ালে আমাদের স্নায়ুতন্ত্রে হিজবিজ করে কৌম আবেগের আদিম সাঁটলিপি। সেই শিকড় হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না-হইয়াও, চঞ্চল আশরাফ আশ্চর্য এক মেট্রোপলিটান মনের অধিকারী। নাগরিকতা কোনো আরোপিত অনুষঙ্গ নয় তাঁহার কবিতায়, শরীরের আড়ালে রক্ত-চলাচলের মতোই তাহা সহজাত। সে যে হরবকত কোনো বর্ণিল উল্লাসের উদ্যাপন, তাহা নয়। বরং নগরজীবন সেখানে এক পরিব্যপ্ত অবসাদ ও ক্লিন্নতা, ভয়াবহতা ও মানেহীনতার শ্বাসরোধী আখ্যানের টুকরা ছবি হইয়া ফুটিয়া ওঠে।
নির্বাচিত কবিতা : শামসুর রাহমান
নির্বাচিত কবিতা
By (author) শামসুর রাহমান
প্রথম কাজ হচ্ছে বাংলা ভাষার কবি হিসেবে শামসুর রাহমানের স্বাতন্ত্র্য উপলব্ধি করা। তাঁর কবিতায় তাঁর নাম ছাপা না হলেও চেনা যায়। আমরা বুঝি এটা তাঁরই কবিতা। আমরা সেই স্বাতন্ত্র্য নিয়ে কথা বলছি না। এই স্বাতন্ত্র্যকে অনেক সময় কবির কণ্ঠস্বর বলা হয়। প্রশ্ন হচ্ছে আধুনিক বাংলা কবিতার ইতিহাসের মধ্যে তিনি কীভাবে আছেন? এই জায়গাটুকু বোঝা জরুরি। অন্যদিকে তিনি বাংলাদেশের কবি, তাই বাংলাদেশের কবি হিসেবে তাঁকে বাংলাদেশের ইতিহাসের জায়গা থেকেও বোঝা দরকার। দুটো এক নয়। তাঁর কন্ঠস্বরের স্বাতন্ত্র্য উপলব্ধি আমাদের যার যার বাংলা কবিতা পাঠের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। সে বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এই সংকলনের উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে বুঝেছি, সেই বোঝাবুঝির জায়গা থেকে তাঁর স্বাতন্ত্র্যটুকু ধরিয়ে দেওয়া।
—ফরহাদ মজহার