আদর্শ

ছোটদের Vocabulary

Original price was: ৳ 260.00.Current price is: ৳ 208.00.
ছোটদের Vocabulary By (author) উম্মে মাইসুন উম্মে মাইসুন বাংলা মাধ্যমের ছাত্রী হয়েও বাচ্চাদের জন্য ইংরেজি শেখার ভিডিও বানায়। ১৩ বছরের মাইসুন মা-বাবার সঙ্গে চট্টগ্রাম শহরেই থাকে। পড়াশোনা করছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে। ছোটবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি ঝোঁক ছিল তার। এ জন্য অনেকটা নিজে নিজেই এই চর্চা শুরু করে। এক সময় পোক্ত হয়। সে পরিচিতি পায় করোনার সময়ে ২০২০ সালের জুনে টেন মিনিট স্কুলের একটি ভিডিও থেকে। সেটি ছিল তার মতো অন্য বাচ্চাদের জন্য ইংরেজি শেখানোর ভিডিও। এরপর থেকেই বাচ্চাদের জন্য ফেসবুক পেজে ও ইউটিউবে স্পোকেন ইংলিশের ভিডিও তৈরি করে চলেছে সে। এ পর্যন্ত সে তৈরি করেছে ২২৭টি টিউটোরিয়াল ভিডিও, যেগুলো দেখেছে কোটি কোটি মানুষ। তার একটি ভিডিও সর্বোচ্চ ৩ কোটি ২২ লাখ মানুষ দেখেছে। মাইসুন’স ওয়ার্ল্ড (Maisun’s World) তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম। তার আরও তিনটি বই রয়েছে— ‘ছোটদের স্পোকেন ইংলিশ ১ ও ২,’ অপরটি উপন্যাস ‘দ্য এমারেলড স্টোন’।

ছোটদের আরবি শিক্ষা ১: প্লে শ্রেণির জন্য আদর্শ শিক্ষামূলক বই

৳ 145.00
লেখক : অক্ষরপত্র সম্পাদনা পর্ষদ প্রকাশনী : অক্ষরপত্র প্রকাশনী বিষয় : <a href="http://thebookcenterbd.com/product-category/islamic/" target="_blank" rel="noopener">কিন্ডারগার্টেন: প্লে গ্রুপ সংস্করণ : New Edition আইএসবিএন : 9789849920328

ছোটদের ইংলিশ থেরাপি (বোর্ড বাধাঁই) ইংলিশ শেখার হাতে খড়ি

Original price was: ৳ 599.00.Current price is: ৳ 590.00.
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য] Title: English Therapy for Children (Board Bonding) Chalk in the Hands of Learning English by Saiful Islam Author: সাইফুল ইসলাম Publisher: English Therapy Edition: Book fair, February 2025 Number of Pages: 266 Country: Bangladesh Language: Bangla/English

ছোটদের গল্প ও নাটিকা

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
ছোটদের গল্প ও নাটিকা By (author) কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম নিজেই ছিলেন এক চিরশিশু। তিনি চেয়েছেন কিশোরবাহিনীর শক্তিকে গঠনাত্মক ও কল্যাণের কাজে নিয়োজিত করতে। জাতিগঠনে, দেশগঠনে কল্যাণকর সমাজব্যবস্থা গঠনে শিশুর মনের মুক্তি তিনি খুঁজেছেন। শিশুর মনকে সংক্রামিত করতে চেয়েছেন ভবিষ্যকালের নির্ভীক, সত্যবাদী, আদর্শনিষ্ঠ, স্বাস্থ্যবান, সংস্কৃতিমান হৃদয়বত্তা দিয়ে। কিশোর গল্প ও নাটকগুলোতে নজরুলের যা বৈশিষ্ট্য, সেগুলোর সবকিছুই উপস্থিত আছে। নজরুলের অজস্র সাহিত্যকর্ম থেকে শিশু-কিশোরদের জন্য গল্প, নাটিকা খুঁজে বের করা অনেক দুরূহ কাজ। যখন যিনি এসে তার কাছে লেখা চাইতেন, তিনি তখনই তাদের তা লিখে দিতেন। কাকে কোন লেখা দিয়েছেন অনেক সময়ই তার কোনো খোঁজখবর রাখতেন না। আর এ কারণেই আজও তার অনেক সৃষ্টিকর্মের হদিস পাওয়া যায়নি। এখন পর্যন্ত নজরুলের যেসব গল্প, নাটকের হদিস পাওয়া গেছে, সেগুলোর মধ্য থেকে একদম কিশোর উপযোগী লেখাগুলো নিয়েই প্রকাশিত এই ছোটদের গল্প ও নাটকর সংকলন। সংকলনটিতে একই সঙ্গে নজরুলের তারুণ্যের দ্রোহ, সাম্য, মানবতা, ন্যায়বোধ ও শিশু-কিশোর মনের বিচিত্র কল্পনাপ্রতিভার স্বাক্ষর রয়েছে।

ছোটদের রোবটিকস

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 327.00.
ছোটদের রোবটিকস By (author) মহসী হক রোবটিকস শিখে আমাদের দেশের শিক্ষার্থীরা যেন বাইরের দেশে চলে না যায় সেজন্য Boston Dynamics-এর মতো একটি রোবটিকস কোম্পানি তৈরি করতে হবে আমাদের রোবটপ্রেমীদের। কিন্তু Boston Dynamics-এর মতো রোবটিকস কোম্পানি বাংলাদেশে রাতারাতি তৈরি করা সম্ভব না। পুরো একটা জেনারেশন আমাদের তৈরি করতে হবে এই ধরনের কোম্পানি তৈরি করতে। আর সেজন্যই রোবটিকসকে বাংলা ভাষায় পরিচিত করতে এবং এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে এ বইটি লেখা হয়েছে। ছোটদের রোবটিকস বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন একজন হাই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী– যারা রোবটিকস নিয়ে কখনোই কাজ করেনি বা রোবটিকস সম্পর্কে জানে না, তারা যেন বইটি পড়ে শিখতে পারে। আর শেখার পাশাপাশি সবচেয়ে যে জিনিসটাতে বেশি ফোকাস দেয়া হয়েছে সেটি হচ্ছে রোবটিকস শিখতে হয় কীভাবে! এই বইটি যারা মন দিয়ে পড়বেন এবং এবং আধুনিক রোবট বানানোর স্বপ্ন দেখবেন, আমরা তাদের জন্যই বসে আছি। তারাই আমাদের ভবিষ্যৎ।

ছোটদের স্পোকেন ইংলিশ

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.
ছোটদের স্পোকেন ইংলিশ By (author) উম্মে মাইসুন উম্মে মাইসুন একজন ভিডিও ব্লগার। বাংলা মাধ্যমের ছাত্রী হয়েও সে বাচ্চাদের শেখায় ইংরেজি। নিজের ব্লগিংয়ের পাশাপাশি বর্তমানে যুক্ত আছে রবি টেন মিনিট স্কুলের সঙ্গে। ১১ বছরের মাইসুন মা-বাবার সঙ্গে চট্টগ্রাম শহরেই থাকে। পড়াশোনা করছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চাবিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। ছোটবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি ঝোঁক ছিল তার। এ জন্য অনেকটা নিজে নিজেই এই চর্চা শুরু করে। এক সময় পোক্ত হয়। সে পরিচিতি পায় করোনা সময়ে ২০২০ সালের জুনে টেন মিনিট স্কুলের একটি ভিডিও থেকে। সেটি ছিল তার মতো অন্য বাচ্চাদের জন্য ইংরেজি শেখানোর ভিডিও। এরপর থেকেই বাচ্চাদের জন্য ফেসবুক পেজে ও ইউটিউবে স্পোকেন ইংলিশের ভিডিও তৈরি করে চলেছে সে। এ পর্যন্ত তার ৭৭টি ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ। তার ফেসবুক পেজ মাইসুনস ওয়ার্ল্ড (Maisun’s World) ও ইউটিউব চ্যানেল মাইসুনস ওয়ার্ল্ড (Maisuns World).

ছোটদের স্পোকেন ইংলিশ ২

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 224.00.
ছোটদের স্পোকেন ইংলিশ ২ By (author) উম্মে মাইসুন শিশুদের ইংরেজি শেখার ওপর উম্মে মাইসুনের লেখা এটি দ্বিতীয় বই। আগের বইটির মতো এই বইটিও শিশুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পারবে বলে আশা করে মাইসুন।

ছোটবুবু

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 120.00.
ছোটবুবু By (author) জিয়াউল সরকার Title ছোটবুবু Author জিয়াউল সরকার Publisher আদর্শ Country বাংলাদেশ Language বাংলা

ছোট্ট লাল কাঁকড়া

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 128.00.
ছোট্ট লাল কাঁকড়া By (author) অলকানন্দা রায় Title ছোট্ট লাল কাঁকড়া Author অলকানন্দা রায় Publisher আদর্শ ISBN 978-984-96564-4-9 Edition 1st Published, 2022 Number of Pages 24 Country বাংলাদেশ Language বাংলা

জনসংস্কৃতি ও মধ্যবিত্ত

Original price was: ৳ 340.00.Current price is: ৳ 272.00.
জনসংস্কৃতি ও মধ্যবিত্ত By (author) মানস চৌধুরি বইটিতে বিভিন্ন সময়ে রচিত ও প্রকাশিত কয়েকটি প্রবন্ধ জড়ো করা হয়েছে। সময়কালের ব্যাপ্তি বিবেচনা করলে কমবেশি ২৫ বছর। বিদ্যায়তনিক বা একাডেমিক রচনাকেই কেবল রাখা হয়েছে। তবে সব প্রকাশনা স্বীকৃত বিদ্যায়তনিক প্রকাশনা নয়, যেহেতু স্বীকৃতির এই বিষয়টা নিয়ে লড়াই-ফ্যাসাদ আছেই। তিনটি জার্নাল থেকে প্রকাশিত রচনা রয়েছে— সমাজ নিরীক্ষণ, যোগাযোগ ও নৃবিজ্ঞান পত্রিকা। নৃবিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত পুস্তকে প্রকাশিত রচনাও জড়ো করা হয়েছে। একটি রচনা রয়েছে অন্তত যা কখনোই প্রকাশিত হয়নি, কারণ তা বিদ্যাজগতীয় পত্রিকা থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তত দিনে এই বইটির প্রক্রিয়া শুরু হয়েছে বলে আর কোনো অবিদ্যাগত প্রকাশনায়ও পাঠানো হয়নি। একটি রচনা সম্প্রতি করোনাকালের একটা সংকলনের জন্য নিমন্ত্রিত। আর একটি মাত্র রচনা দৈনিকে প্রকাশিত ছিল প্রায় বছর কুড়ি আগে। কিন্তু কোনোটাকেই রাখতে দ্বিধা করিনি। কারণ এই পুস্তকের বিদ্যামূল্য নিয়ে আমার দুর্ভাবনা নেই। গ্রন্থটিকে এসব জড়োগিরির সত্ত্বেও জগাখিচুড়ি না বলার ইচ্ছা আমার, তবে পাঁচমিশালি বলা যেতেই পারে, যদি পাঠক চান। তবে গ্রন্থটির আলোচ্য বিষয়বস্তু বিচার করলে ততটা পাঁচমিশালি নয়। জনসংস্কৃতি তথা ‘পপুলার কালচার’ এখানকার প্রবন্ধগুলোর অনুসন্ধানের জায়গা। তবে খোদ জনসংস্কৃতির পরিধি সুনিশ্চিত মীমাংসিত নয়। ফলে কিছু পাঠক যদি বিষয়বস্তুও অসামঞ্জস্য দাবি করেন, অবাক হব না। দুয়েকটা প্রবন্ধ তর্ক বা বিদ্যার পদ্ধতিগত প্রশ্ন নিয়েও চিন্তাশীল থেকেছে।

জলের প্রতিভা

Original price was: ৳ 330.00.Current price is: ৳ 228.00.
মধুজা কেবল ইংরেজি সাহিত্যের কৃতী ছাত্র নয়,চোখ আর চুলের সংকেতেও মেধাবিনী। সাহিত্য,সিনেমা,থিয়েটার আর সমুদ্র তার প্যাশন। আসক্তি ইন্টারনেটেও। লেখক : দেবতোষ দাশ প্রকাশনী : ভূমিপ্রকাশ বিষয় : থ্রিলার ও অ্যাডভেঞ্চার গল্প কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023 আইএসবিএন : 9789849729853

জানাজা থেকে স্বাধীনতা

Original price was: ৳ 340.00.Current price is: ৳ 272.00.
জানাজা থেকে স্বাধীনতা By (author) শোয়েব আব্দুল্লাহ ২০১৯ সালের মাঝামাঝি থেকেই কাশ্মীর পুরোপুরি লকডাউনে আছে। প্রথমে ভারত সরকারের হাতে, পরবর্তীতে অতিমারির জন্য। ফলে সেখানকার হালনাগাদ পরিস্থিতি জানা বেশ কঠিন। এই বইয়ে এমন কিছু প্রবন্ধ অনূদিত হয়েছে, যেখানে কেবল বুঝতে চাওয়া হচ্ছে উর্দিধারীঘেরা বন্দী অবস্থায় কাশ্মীরিদের স্মৃতি কেমন হয়। এমন লেখাগুলোই নির্বাচন করা হয়েছে যা কাশ্মীর সংকট নিয়ে স্বচ্ছ ধারণা দেবে এবং এগুলো কেবল আজাদির আন্দোলনে সরাসরি হাজির থাকা কাশ্মীরি আর তাদের সঙ্গে সংহতি প্রকাশকারীদের বয়ানে। সেই স্মৃতি সন্ধানে কাশ্মীরিদের কিংবদন্তি নেতা মকবুল ভাট, আফজাল গুরু ও বুরহান মুজাফফর ওয়ানিদের খোঁজ করেছেন অনুবাদক। দেখাতে চেয়েছেন কাশ্মীরিরা কীভাবে তাদের বীরদের স্মরণ রাখে।