আদর্শ

গ্যাপশেডিং

Original price was: ৳ 900.00.Current price is: ৳ 720.00.
গ্যাপশেডিং By (author) মাহফুজ সিদ্দিকী হিমালয় বইটা কেন লিখছি জানি না, কেন আপনি পড়বেন তাও বলা মুশকিল। সাক্ষাৎকার ধারণার মধ্যেই পলিটিক্যাল এসেন্স রয়েছে একটা। ঘনিষ্ঠ-অঘনিষ্ঠ যে কোনো ব্যক্তিকে বলে দেখুন আপনার সাক্ষাৎকার নিতে চাই, দুটো প্রতিক্রিয়া আসা অবধারিত: আমি তো বিখ্যাত কেউ নই, আমার আবার কিসের সাক্ষাৎকার! দ্বিতীয়ত, এটা কোথায় ছাপা হবে। অর্থাৎ জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত না হলে তার সাক্ষাৎকার প্রদানের অধিকার নেই, এবং সাক্ষাৎকার নেয়া মানে সেটা প্রকাশিত হবার বাধকতা থাকতে হবে। অবশ্য একাডেমিক গবেষণার উদ্দেশ্যেও ফরম্যাটবদ্ধ সাক্ষাৎকার নেয়া হয় অনেক সময়। অথচ এইসব সাক্ষাৎকার যার পড়ে তারা আমাদেরই মতো পাদপ্রদীপের বাইরে থাকা আটপৌরে মানুষ; প্রতিনিয়ত আমরা আঁকি আরেকটু জীবনের নকশা, মনে জাগে দার্শনিকতা-বৈপ্লবিকতা-অহম-আত্মঅন্বেষণসহ আরো কত চেতনা। সেসবের ভাষা তাদেরই বোধগম্য যাদের জীবনযাপনও আমাদেরই ধাঁচের। বিখ্যাত অর্থনীতিবিদ-রাজনীতিবিদ-ব্যবসায়ী-গায়ক-লেখকেরা পাদপ্রদীপের সামনে অভ্যস্ততার পৌনঃপুনিকতায় হয়ে পড়েন ক্লান্তিকর, প্রেডিক্টেবল, পুনরাবৃত্তিপ্রবণ এবং আরোপিত। তাদের ভাবনা জেনে আদৌ কি আপনার জীবনভাবনায় সত্যিকারের পরিবর্তন আসে, নাকি সাময়িক স্ফুলিঙ্গ তৈরি হয় ‘একদিন আমিও…’ যাহোক, কী করবেন আপনার অভিরুচি, তবে আমি ১৫ জন ব্যক্তির সাথেকার আলাপনকে উপজীব্য ধরে ব্যক্তির সাথে প্রতিষ্ঠান-পেশা-রাষ্ট্র-সামাজিকতা-অনুশাসন-মূল্যবোধ- কালচারসহ বিভিন্ন অনুঘটকের গ্যাপ অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলাম। মন চাইলে ২-৫ পৃষ্ঠা নেড়েচেড়ে দেখতে পারেন।

গ্রামীণ ব্যাংক ও আমার জীবন

Original price was: ৳ 750.00.Current price is: ৳ 590.00.
ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আত্মজীবনী

গ্রিন কফি

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 250.00.
লেখক : সোহাইল রহমান প্রকাশনী : ভূমিপ্রকাশ বিষয় : রম্য গল্প কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023

গ্রোথ হ্যাকিং মার্কেটিং

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
By (author) Munir Hasan যেকোনো নতুন উদ্যোক্তার যন্ত্রণার আরেক নাম মার্কেটিং। আমাদের দেশে এটি অনেক বড় সমস্যা। কারণ আমাদের উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি কোনো রকমে তৈরি করতে পারেন। বেশির ভাগ বিনিয়োগকারীই তাকে ফিরিয়ে দেন, একটি পর্যায় পর্যন্ত যেতে না পারলে। আবার একটা নির্দিষ্ট মাত্রায় যেতে হলেও তার বিপণনের ব্যাপক প্রয়োজন। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে বেচারা তখন পড়ে যান বিপদে। এ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়। গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়। এ বইটি সে রকম মার্কেটিং-পদ্ধতির একটা বই। দেশ-বিদেশের নানান উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের সম্প্রসারণে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বইটির কলেবর খুবই ছোট। কিন্তু কাজে লাগাতে পারলে এ বইটি হয়ে উঠবে উদ্যোক্তার মার্কেটিংয়ে অব্যর্থ অস্ত্র।

গ্রোয়িং থ্রু স্ট্রাগল

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
গ্রোয়িং থ্রু স্ট্রাগল By (author) ঝংকার মাহবুব ঝংকার মাহবুবের পার্সোনাল, ফাইনান্সিয়াল এবং প্রফেশনাল লাইফের বাধা, কষ্ট, লাঞ্ছনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতার বিপরীতে হাল ছেড়ে না দিয়ে টিকে থাকার সেটেল হওয়ার, চ্যালেঞ্জ নেওয়ার, এগিয়ে যাওয়ার জার্নির গল্প এই বই।

ঘর নাই

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 288.00.
ঘর নাই By (author) নাসির আলী মামুন ভালোবাসায় আমরা গরিব না। দ্যাখবেন গরিবরা পশুগো বেশি ভালোবাসে। বড়লোকের সময় কই জীব-জন্তুদের ভালোবাসার। তারা তো টাকার ওপর ওম দ্যায়, শুইয়া থাকে। পশুরা একটু আদর পাইলেই জান দিয়া দ্যায়।

ঘুড্ডি ভোকাটা

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
ঘুড্ডি ভোকাটা By (author) সৈয়দ মুহাম্মদ জুবায়ের মানুষ মানুষের সম্পর্কগুলোকে নানানভাবে টিকিয়ে রাখার এক প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। বিভিন্ন পরিস্থিতি হয়তো সম্পর্কগুলোর মধ্যে বাধা সৃষ্টি করে। এই সৃষ্ট বাধা কখনো মানুষ নিজে তৈরি করে আর কখনো প্রকৃতি তৈরি করে দেয়। এই বাধাই মানুষকে নতুন দিকে ধাবিত করে এবং তা কখনো ভালো কিছুও হয়ে যেতে পারে। এই গল্পগুলোর মধ্যেই যেসব চরিত্র আছে, তাদের নিজেদের বিভিন্ন পরিস্থিতিতে টিকিয়ে রাখার গল্পগুলো তুলে ধরা হয়েছে। গল্পে মহামারি করোনায় টিকে থাকা কিছু চরিত্র এবং তাদের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই মহামারি করোনার কবলে পড়ে মানুষ তার নিজের ভিতরের সত্যকে যেমন আবিষ্কার করেছে তেমনি বাস্তবতায় পড়ে মানুষ তার অসহায়ত্ব বুঝতে পেরেছে। আকাশে বহু ঘুড়ির মধ্যে হুট করে একটা ঘুড়ি কেটে হেলে-দুলে উড়ে যায় তার কিছু সুতোর অংশ নিয়ে। মানুষ এই করোনায় হুট করে তাদের ভালোবাসার মানুষদের সুতোর একটা অংশ নিয়ে চলে গেছে। তারপরও মানুষ টিকে থাকে নতুন কোনো আশায়, নতুন কোনো ভালোবাসায়।

চক্রবিধি

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.
চক্রবিধি By (author) আসিব রায়হান সপ্তর্ষির ঐশী, মনে পড়ে? আমাদের দুজনের একবার একসঙ্গে তারা দেখার সুযোগ হয়েছিল। তখন মনে হয়েছিল, তারা যেমন সব সময় পাশে থাকে, ঠিক তেমনি, তুমিও আজীবন পাশে রবে। আজ একা দাঁড়িয়ে দেখি, তারা পাশে আছে ঠিকই, কিন্তু তুমি পাশে নেই! আমাদের ভালোবাসাটা যেন ছায়ার মতো। নিজের ছায়াকে ধরতে গেলেই দূরে সরে যায়, আবার ছেড়ে এলে পিছু নেয়। এই যে দেখো, এবার কেন যেন মনে হলো তোমায় কাছে পাব; কিন্তু হলো এর উল্টোটা। তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ! ঐশী জানো? যখন তোমাকে ভাবছি, ঠিক তখনই দূর থেকে আসা সুগন্ধি হাওয়া আমাকে স্পর্শ করল। আমার এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিল। মনে হচ্ছে যেন এ হাওয়া নিশ্চয়ই তোমাকে স্পর্শ করে এসেছে। নইলে এ রকম সুগন্ধ তো আমি শুধু তোমার কাছেই পেয়েছিলাম! তুমি শুনে খুশি হবে, তোমার এই অবর্তমানে আমি একটা সাথি বানিয়েছি। আর তা হলো, আকাশের ধ্রুবতারা। এই তারাটি আকাশের সপ্তর্ষির পাশেই থাকে। এতক্ষণ এই তারাটির সঙ্গেই আমার জমে থাকা কথাগুলো বললাম। ও মন দিয়ে শুনল। তুমি হয়তো আছ পৃথিবীর কোনো এক প্রান্তে। যেখানে আমি তোমাকে দেখতে না পেলেও আমার ধ্রুবতারা ঠিকই ওপর থেকে আমাদের দুজনকেই দেখতে পাচ্ছে। আমাদের মাঝে অন্তত একটা মিল তো আছেই। হাজার হোক তুমি আর আমি তো এক আকাশের নিচেই আছি! আজ আকাশের ওই ধ্রুবতারাকে আমার উপস্থিতির সাক্ষী বানালাম! তুমি ভালো থেকো ধ্রুবতারার ওপাশে। ঈশ্বরের সযত্ন আমানতে তোমাকে রেখে দিলাম! ইতি কালপুরুষ!

চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ

Original price was: ৳ 740.00.Current price is: ৳ 592.00.
চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ By (author) ফয়েজ আহমদ তৈয়্যব চতুর্থ শিল্পবিপ্লব আমাদের জীবনযাত্রা, কাজ করার এবং একের সঙ্গে অপরের সম্পর্কিত হওয়ার মৌলিক পদ্ধতিগুলো আমূল পরিবর্তন করে দেবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবস্থাপনাগত দিক থেকে এটি মানব বিকাশের একটি নতুন অধ্যায়, যেখানে পণ্য ও সেবার চাহিদা-নকশা, শিল্পোৎপাদন ও বাজারজাতকরণকে সংজ্ঞায়িত ও নিয়ন্ত্রিত করবে তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক অটোমেশন। বহু ধারার ফিউশন প্রযুক্তির সমন্বয়ে ঘটমান চতুর্থ শিল্পবিপ্লব বৈশিষ্ট্যগতভাবে জীবন ও ব্যবসার শারীরিক, ডিজিটাল ও জৈবিক ক্ষেত্রগুলোর মধ্যে আশ্চর্যজনক সমন্বয় করবে, এদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনবে কিংবা কিছু ক্ষেত্রে বিদ্যমান সম্পর্কগুলো আরও জটিল ও অনিয়ন্ত্রিত করে তুলবে। বাংলাদেশ কৃষি শ্রমিক, তৈরি পোশাকশিল্প শ্রমিক ও প্রবাসী শ্রমিক দ্বারা চালিত অর্থনীতির দেশ। আমাদের অবকাঠামো, শিক্ষাব্যবস্থা, বৈদেশিক শ্রমবাজার ও সার্বিক কর্মসংস্থান—চতুর্থ শিল্পবিপ্লবের অটোমেশনে পড়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে, এ উপলব্ধিগুলোই এই পুস্তকের মূল আলোচ্য। আমাদের শ্রমবাজারকে যুগোপযোগী ও কারিগরিভাবে দক্ষ করা, বর্তমানের অর্জনগুলোর চ্যালেঞ্জ ও ঝুঁকি নির্ণয়, চতুর্থ শিল্পবিপ্লবের নতুন কর্মসংস্থান সম্ভাবনা আবিষ্কার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল তৈরি, অবকাঠামো তৈরির চ্যালেঞ্জ নেওয়া এবং একটা কর্মসংস্থানমুখী টেকসই শিক্ষাব্যবস্থা গড়া—এই পুস্তকের পর্যালোচনার বিষয়। নতুন প্রযুক্তিগুলোর প্রয়োগ কীভাবে শ্রমবৈষম্য ও আর্থসামাজিক ঝুঁকি হ্রাস করবে, মানবিক মূল্যবোধকে শ্রদ্ধা করবে—জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমন উপলব্ধি তৈরির গুরুত্বও দেওয়া হয়েছে এই পুস্তকে।

চন্দ্রমুখী

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
চন্দ্রমুখী By (author) আশীফ এন্তাজ রবি ঘুম নিয়ে ফরিদের বিচিত্র সমস্যা আছে। তার ঘুম কখনোই সময়মতো ভাঙে না। সকাল নয়টায় অফিস। সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া উচিত, কিন্তু কখনোই সেটা হচ্ছে না। এই সমস্যা মোকাবেলায় ফরিদ মোবাইলে বিশেষ ধরনের এলার্ম সেট করেছে। খুবই বিকট স্বরের একটা এলার্ম। ফরিদের ধারণা, ঘুমন্ত মানুষ তো বটেই, এই এলার্মের শব্দে মিশরের মমি পর্যন্ত উঠে বসবে। কিন্তু তাতেও তেমন কাজ হচ্ছে না। ছুটির দিনের কথা অবশ্য ভিন্ন। এ সময় এলার্ম ঘড়ি বন্ধ রাখা হয়। রহস্যময় কারণে, ছুটির দিনে ফরিদের ঘুম ভাঙে অতি প্রত্যুষে। হালকা নিদ্রাভঙ্গ নয়। পরিপূর্ণভাবে জেগে ওঠা, শরীরে এক বিন্দু ক্লান্তি থাকে না। বিছানায় এপাশ ওপাশ করেও সেই ঘুমকে আর ফেরানো যায় না। ছুটির দীর্ঘ সকাল কাটানো দুরুহ হয়ে পড়ে। আজ ছুটির দিন নয়। তবু কাকডাকা ভোরে ফরিদের ঘুম ভেঙে গেল। আকাশ পুরোপুরি আলোয় ভরে উঠেনি। আবার অন্ধকারও পুরোটা বিদায় নেয়নি। মনে হচ্ছে, আলো এবং অন্ধকার পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে আছে। কে সম্পূর্ণ পৃথিবী দখল করে নেবে, এই নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। চন্দ্রমুখী এই দ্বিধাময় সময়ের গল্প। আলোর গল্প, অন্ধকারের গল্প এবং আলো ও অন্ধকারের অসম লড়াইয়ের গল্প।

চমক হাসানের গণিতের তিনটি বই

Original price was: ৳ 1,000.00.Current price is: ৳ 800.00.
চমক হাসানের গণিতের তিনটি বই By (author) চমক হাসান চমক হাসানের জন্ম ২৮ জুলাই, ১৯৮৬, কুষ্টিয়ায়। বাবা আহসানুল হক, মা নওরাজিস আরা জাহান। এইচএসসি পর্যন্ত লেখাপড়া কুষ্টিয়াতেই। বুয়েট থেকে তড়িৎকৌশলে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন ‘বোস্টন সায়েন্টিফিক করপোরেশন’-এ। স্ত্রী ফিরোজা বহ্নি এবং কন্যা বিনীতা বর্ণমালার সঙ্গে থাকেন ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারিটা শহরে। তার ভালো লাগে গাইতে, পড়তে, শিখতে, শেখাতে। চমক হাসান আশাবাদী মানুষ, স্বপ্ন দেখেন আলোকিত ভবিষ্যতের, যখন এ দেশের ছেলেমেয়েরা আনন্দ নিয়ে লেখাপড়া করবে, প্রশ্ন করতে ভয় পাবে না, মুখস্থ করে পাস করবে না। ওরা অনুভব করবে কেন, কীভাবে, কী হচ্ছে! গণিত অলিম্পিয়াড শুরুর সাথে সাথে এই আন্দোলনটাও শুরু হয়ে গেছে। তিনি সেই আন্দোলনের একজন কর্মী। গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলে প্রশিক্ষক, প্রশ্নপ্রণেতা ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। পাঠকের যেকোনো মন্তব্য তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্য জানাতে পারেন ই-মেইলে কিংবা ফেসবুকে তার অফিশিয়াল পেজে।

চমক হাসানের নয়টি বই

Original price was: ৳ 3,180.00.Current price is: ৳ 2,484.00.
চমক হাসানের নয়টি বই By (author) চমক হাসান চমক হাসানের জন্ম ২৮ জুলাই, ১৯৮৬, কুষ্টিয়ায়। বাবা আহসানুল হক, মা নওরাজিস আরা জাহান। এইচএসসি পর্যন্ত লেখাপড়া কুষ্টিয়াতেই। বুয়েট থেকে তড়িৎকৌশলে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন ‘বোস্টন সায়েন্টিফিক করপোরেশন’-এ। স্ত্রী ফিরোজা বহ্নি এবং কন্যা বিনীতা বর্ণমালার সঙ্গে থাকেন ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারিটা শহরে। তার ভালো লাগে গাইতে, পড়তে, শিখতে, শেখাতে। চমক হাসান আশাবাদী মানুষ, স্বপ্ন দেখেন আলোকিত ভবিষ্যতের, যখন এ দেশের ছেলেমেয়েরা আনন্দ নিয়ে লেখাপড়া করবে, প্রশ্ন করতে ভয় পাবে না, মুখস্থ করে পাস করবে না। ওরা অনুভব করবে কেন, কীভাবে, কী হচ্ছে! গণিত অলিম্পিয়াড শুরুর সাথে সাথে এই আন্দোলনটাও শুরু হয়ে গেছে। তিনি সেই আন্দোলনের একজন কর্মী। গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলে প্রশিক্ষক, প্রশ্নপ্রণেতা ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। পাঠকের যেকোনো মন্তব্য তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্য জানাতে পারেন ই-মেইলে কিংবা ফেসবুকে তার অফিশিয়াল পেজে।