ড. মিজানুর রহমান আজহারি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামি আলোচক ও চিন্তাবিদ। তিনি বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করেন। উচ্চতর গবেষণার জন্য তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানেই পিএইচডি গবেষণা করেছেন। তিনি ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে একটি উন্নত সমাজকাঠামো গঠনের স্বপ্ন দেখেন। তিনি তাঁর জ্ঞান ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর বাণী জনপদ থেকে জনপদে, মঞ্চে বা ক্যামেরার সামনে তুলে ধরেন। তাঁর প্রাঞ্জল আলোচনা তরুণ প্রজন্মকে বিশ্বাসের পথে উজ্জীবিত করতে এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জনে বিশেষভাবে সহায়তা করে।
এক নজরে কুরআন
| Title | : | Ek Nojore Qur’an by Mizanur Rahman Azhari |
| Author | মিজানুর রহমান আজহারি | |
| Publisher | : | সত্যায়ন প্রকাশন |
| Category | : | কুরআন বিষয়ক আলোচনা |
| Edition | : | 1st Published,2025 |
| Number of Pages | : | 608 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
