সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Europe-er Itihash (1815–1939)
Professor Nazmul Karim
Author: অধ্যাপক নাজমুল করিম
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Publisher: উপমা
Edition: March 2020
Number of Pages: 368
Country: Bangladesh
Language: Bengali
সমগ্র মানব জাতির ইতিহাসে আধুনিক ইউরোপের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে সমৃদ্ধশালী। বর্তমান যুগের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি সবকিছুর উপর আধুনিক ইউরোপের প্রভাব রয়েছে। ইউরোপের ইতিহাসের গতিময়তায় সবাই মুগ্ধ হন। ইউরোপের ইতিহাস সবাই জানতে চান। ইতিহাসের শিক্ষকদের কাছে এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে প্রিয়। অনেকে এ বিষয়টি পড়াতে ভালোবাসেন। ছাত্র-ছাত্রীরা যাতে আধুনিক ইউরোপের ইতিহাস ভালোভাবে জানতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাম্মানিক স্তরে আধুনিক ইউরোপের ইতিহাস বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অনার্সে চতুর্থ বর্ষে ইউরোপের ইতিহাস (১৮১৫-১৯৩৯) অবশ্য পাঠ্য। এ বিষয়ে কলকাতা থেকে বাংলায় কিছু বই প্রকাশিত হলেও তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ইউরোপের ইতিহাস (১৮১৫-১৯৩৯) প্রকাশিত হলো। গ্রন্থটি ষোলটি অধ্যায়ে বিভক্ত। নেপোলিয়ন বোনাপার্টের উৎখাতের পরে ইউরোপে রক্ষণশীলতা আবার ফিরে আসে। রক্ষণশীলরা তাদের প্রতিক্রিয়াশীলতার ভিত গড়ে ১৮১৫ সালে ভিয়েনা বন্দোবস্তের মাধ্যমে। প্রথম অধ্যায়ে ভিয়েনা বন্দোবস্ত তথা রক্ষণশীলদের কার্যাবলি আলোচনা করা হয়েছে। ইউরোপের কোচোয়ান নামে পরিচিত রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল চিন্তাধারার শিখণ্ডী প্রিন্স মেটারনিখ সক্রিয় হন কি করে বিপ্লবের আদর্শ নস্যাৎ করা যায়। এইসব বিষয় আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে মেটারনিখের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি শীর্ষক অধ্যায়ে। রক্ষণশীলরা তাদের প্রতিক্রিয়াশীলতা বজায় রাখার জন্য একটি সমবায় ব্যবস্থা কায়েম করে। আর তা আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে ইউরোপীয় শক্তি সমবায় শীর্ষক অধ্যায়ে। নেপোলিয়ন বোনাপার্টের উৎখাতের পরে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ চিরাচরিত রক্ষণশীল আবরণ নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসে। রক্ষণশীলরা শ্বেত সন্ত্রাস চালিয়ে তাদের প্রতিক্রিয়াশীল মনোবৃত্তির পরিচয় দেয়। তাই পারী আবার সক্রিয় হয়। ফরাসি বিপ্লবীরা আবার সজাগ হয়। পারীর বিপ্লবী কারখানায় উৎপাদিত হয় আরো দু’টি বিপ্লব ১৮৩০ এবং ১৮৪৮ সালে। এই বিপ্লব শুধু ফ্রান্সে সীমাবদ্ধ থাকেনি। ইউরোপকেও প্লাবিত করেছিল। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে এসব বিপ্লবের কাহিনী জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব শীর্ষক অধ্যায়ে। উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপে কয়েকটি মতাদর্শের উদ্ভব ঘটে। কিন্তু মতাদর্শগুলো তখনও স্পষ্টরূপ লাভ করেনি। তাই এসব মতাদর্শ সঠিকভাবে মূল্যায়িত হয়নি। কিন্তু উনিশ শতকের দ্বিতীয়ার্ধে এসব মতাদর্শ স্পষ্টরূপ লাভ করে এবং বাস্তবে রূপায়িত হয়। ষষ্ঠ অধ্যায়ে এসব মতাদর্শ আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ে ১৮৫০ থেকে ১৯১৪ সালের মধ্যকালীন ইউরোপের ইতিহাসের মূল বিষয়গুলো আলোচিত হয়েছে। এ অধ্যায়ে আছে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন, ক্রিমিয়ার যুদ্ধ, জার আলেকজান্ডার, ইতালির একত্রিকরণ, জার্মানির একত্রিকরণ, বার্লিন চুক্তি, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাঁতের ইতিহাস। জনদরদি হলেও সমকালীন যুগের মানুষ তৃতীয় নেপোলিয়নকে বুঝতে পারেননি। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী ও তাৎপর্যপূর্ণ। জার আলেকজান্ডারের রাজত্বকাল ছিল রাশিয়ার ইতিহাসে
Related products
দর্শনের সমস্যাবলি
পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি
প্রত্যয় মনোবিজ্ঞান সাজেশন্স (অনার্স চতুর্থবর্ষ)
সোনারতরী.ক্ষণিকা.কল্পনা (তিনটি কাব্য একত্রে)
© 2026 Thebookcenterbd All rights reserved



















Reviews
There are no reviews yet.