সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-20%

বাঙালী ও বাঙলা সাহিত্য

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 360.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Bangali O Bangla Sahitya
by Ahmad Sharif
Author: আহমদ শরীফ
Publisher: নিউ এজ পাবলিকেশন্স
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Country: Bangladesh
Language: Bangla

Description

মধ্যযুগের কবি ও কাব্যের পরিচিতিমূলক একখানা ইতিহাস রচনার প্রবল আগ্রহ জেগেছিল জীবনের অন্তিমলগ্নে পিতৃব্য আবদুল করিম সাহিত্য-বিশারদের। ভূমিকাস্বরূপ ‘বঙ্গ-সাহিত্য পরিক্রমা’ নামের একটি প্রবন্ধও রচনা করেছিলেন তিনি। বিরাশী বছরের জীবন-পরিসরে ষাট বছরের লেখক-জীবনে বিভিন্ন কবি ও কাব্যের পরিচিতিমূলক পাঁচশতাধিক প্রবন্ধও ছিল তাঁর আয়ত্তে। কাজেই দেহ বার্ধক্যজীর্ণ না-হলে এবং প্রকাশকের সন্ধান পেলে হয়তো কাজ শুরু করে দিতেন; কিন্তু বহু চেষ্টায়ও সম্পাদিত ‘পদ্মাবতী’র প্রকাশক না-পেয়ে তিনি এ বাসনা ত্যাগ করেন। ১৯৫৩ সনের ৩০শে সেপ্টেম্বর তাঁর প্রয়াণের পর তাঁর অপূর্ণ অন্তিম বাসনা আমাকে অনুপ্রাণিত করে এবং অক্টোবর মাসেই তাঁর আবিষ্কৃত কবি ও কাব্যের পরিচিতিমূলক ইতিহাস রচনার কাজ শুরু করি। কিন্তু মাস খানেকের মধ্যেই অমুদ্রিত পুথিভিত্তিক এ ধরনের কাজের অসার্থকতা উপলব্ধি করি এবং তাঁর আবিষ্কৃত প্রধান ও বিশিষ্ট কাব্যগুলোর সম্পাদনা ও প্রকাশনাই প্রাথমিক কর্তব্য বলে স্বীকার করি। সুখের বিষয় উল্লেখযোগ্য পুথির অধিকাংশই সম্পাদিত ও প্রকাশিত হয়েছে। গত চৌত্রিশ বছর ধরে শিক্ষকতা করি। সাহিত্যের ইতিহাস পড়াচ্ছি প্রায় সাতাশ বছর ধরে। এক্ষেত্রে আমার সঞ্চিত জ্ঞান, উপলব্ধ তত্ত্ব, লব্ধ প্রজ্ঞা, অর্জিত বোধি এবং তজ্জাত প্রত্যয়গুলো লিপিবদ্ধ করার বাসনাবশে এ গ্রন্থের সূত্রপাত। বাঙালীর রচনায় বাঙালীর চিত্ত-চরিত্রের যে প্রকাশ ঘটেছে, তা-ই মুখ্যত জানবার-বুঝবার প্রয়াস পেয়েছি “বাঙালী ও বাঙলা সাহিত্য” এ গ্রন্থে। তাই গ্রন্থের নাম রেখেছি ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’। এ গ্রন্থস্থ যে-সব তথ্য ও সিদ্ধান্ত, মত ও মন্তব্য নতুন, সেগুলো আমার। আমার কোন কোন মন্তব্যে ও সিদ্ধান্তে তথ্য-প্রমাণের তেমন স্পষ্ট বা প্রত্যক্ষ সমর্থন নেই বটে; তবু সেগুলো জিজ্ঞাসু ও সন্ধিৎসুকে তথ্য উদ্ঘাটনে ও সত্য উদ্ধারে প্রবর্তনা দেবে-এমনি এক প্রত্যাশাপ্রসূত। তাছাড়া, ব্যক্তিক চিন্তা-চেতনা যেহেতু ব্যক্তির দেশ, কাল ও অবস্থানসঞ্জাত, সেহেতু তথ্যমাত্রই তত্ত্বজাত ও তত্ত্বপ্রসূ। তাই নিরপেক্ষ চিন্তা-চেতনায় বা ব্যাখ্যা-বিচারে মন-মতের অভিব্যক্তি দান কিংবা ইতিহাস রচনা সম্ভব নয়। আপেক্ষিকতার সে-দোষ “বাঙালী ও বাঙলা সাহিত্য” এ বইতেও রইল। অন্য সব তথ্য ও সিদ্ধান্তের জন্যে আমি উচ্চারিত ও অনুচ্চারিত নাম বিদ্বানদের কাছে ঋণী ও কৃতজ্ঞ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাঙালী ও বাঙলা সাহিত্য”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account