সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Prime BA/BSS – Eker Bhitor Shob (Prothom Semester)
by Prime BAUBI Gobeshona O Shompadona Porshod
Author: প্রাইম বাউবি গবেষণা ও সম্পাদনা পর্ষদ
Publisher: প্রাইম পাবলিকেশনস্
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Edition: 1st Published 2026
Number of Page: 640
Country: Bangladesh
Language: Bangla
Title: একের ভিতর সব
প্রকাশকের কথা
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে শিক্ষার হার আরও বৃদ্ধিকরণ প্রয়োজন। আর এ লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে কিছুটা হলেও আশার আলো জ্বালাতে বা দেখাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ওপেন স্কুল বিএ/বিএসএস প্রোগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত, দরিদ্র জনগোষ্ঠীর সিংহভাগ কালের পরিক্রমায় স্বাভাবিক লেখাপড়া অব্যাহত রাখতে পারে না। তাই জীবনের শুরুতেই অভাবের যাঁতাকলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ধুলোয় মিশে যায়। পড়ালেখার পরিবর্তে অন্নবস্ত্র সন্ধানরত উদ্যোগী ছেলেমেয়েরা বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়ে লেখাপড়ার সাধ মেটাতে সক্ষম হচ্ছে। এ ছাড়াও যারা যথাযথ জ্ঞানের অভাবে স্বাভাবিক লেখাপড়া অব্যাহত রাখতে পারছে না, তারাও এ প্রোগ্রামে লেখাপড়া করে ডিগ্রি অর্জনে সক্ষম হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল প্রোগ্রামে এসএসসি এবং এইচএসসি কোর্সও রয়েছে।
এখানে সপ্তাহের বন্ধের দিন শুধুমাত্র শুক্রবারে টিউটোরিয়াল ক্লাস হচ্ছে। বন্ধের দিনে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তাই কর্মব্যস্ত অথচ লেখাপড়া করতে আগ্রহীদের জন্য এটা নিঃসন্দেহে এক মহতী উদ্যোগ। এ উদ্যোগকে যথাযথ উৎসাহ ও সহযোগিতা দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এগিয়ে নিয়ে যাবে- এটাই সকলের প্রত্যাশা। এ শিক্ষার আর একটা বৈশিষ্ট্য হলো এখানে পড়তে বা ভর্তি হতে বয়সের কোনো বাঁধাধরা নিয়ম নেই। যে-কোনো বয়সের নারী-পুরুষ এ কোর্সে অধ্যয়ন করে ডিগ্রি অর্জন করতে পারবে। এ প্রোগ্রাম জ্ঞানপিপাসু জনতার মাঝে ভিন্ন একটি ধারার সূচনা করেছে। এর সফল বাস্তবায়নে ডিগ্রিধারী শিক্ষিত জনসংখ্যার হার খুব দ্রুত বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। এ ধারায় শিক্ষার মূল বইগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক মুদ্রণ ও সরবরাহ করা হয়ে থাকে। এর অনেক লেসন (পাঠ) সহজে অনুধাবন করা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টকর হয়। তাই ছাত্রছাত্রীদের পাঠ গ্রহণকে আরও সহজ ও বোধগম্য করার লক্ষ্যকে সামনে রেখে আমরা বিএ/বিএসএস প্রোগ্রামের সকল বিষয়ের জন্য “প্রাইম একের ভিতর সব” প্রণয়ন, সম্পাদনা ও ছাপানোর উদ্যোগ নিয়েছি। এতে মূল বইয়ের প্রশ্নের উত্তরগুলো সহজ-সরলভাবে সংযোজন করা হয়েছে। আমাদের বিশ্বাস “প্রাইম একের ভিতর সব”-এর সহায়তা নিলে কোমলমতি শিক্ষার্থীরা ভালো ফল লাভে সমর্থ হবে। মানুষের কোনোকিছুই নির্ভুল নয়। তাই আমাদের “প্রাইম একের ভিতর সব”-এ ভুলত্রুটি থাকা অবাঞ্ছিত নয়। বইটির অনিচ্ছাকৃত ভুলত্রুটির সংশোধন এবং মান উন্নয়নের জন্য যে-কোনো ধরনের প্রস্তাব সানন্দচিত্তে গভীর কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষ হিসেবে আমাদের এ প্রচেষ্টা যদি মানুষের কল্যাণে সামান্যও অবদান রাখতে পারে, তবেই আমরা ধন্য।
ধন্যবাদান্তে-
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
আফ্রিকার ইতিহাস (জুন ২০২৫)
সেল্ফ প্রিপারেশন গণিত
স্পোকেন ইংলিশে জিরো টু হিরো
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.