সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Marketing Magic
by Muhammad Ilias Kanchan (Coach Kanchan)
Author: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
Publisher: হিয়া প্রকাশনা
Category: মার্কেটিং ও সেলিং
Edition: 1st Published 2025
Number of Pages: 560
Country: Bangladesh
Language: Bangla
“মার্কেটিং ম্যাজিক” কেন এই বইয়ের দাম ১ লাখ টাকা? প্রথম কথা হলো, এই বইয়ের দাম ১ লাখ নয়। এটা আপনার পরবর্তী ১০ কোটি টাকার রোডম্যাপের এন্ট্রি ফি। একটা বইয়ের দাম লাখ টাকা শুনে কি পাগল মনে হচ্ছে? না। বরং আপনি এতদিন ধরে যে জ্ঞানকে ফ্রি বলে অবমূল্যায়ন করেছেন, আজ আমি তার আসল মূল্য জানিয়ে দিচ্ছি। কারণ দাম নয়, এটা হলো এক্সপ্রেশন অফ ভ্যালু। হ্যাঁ, বাংলাদেশের মার্কেটেও একটা বইয়ের দাম লাখ টাকা হতে পারে। কারণ এই বই ঘড়ি না, কিন্তু সময় বদলায়। ডিগ্রী না, কিন্তু ক্যারিয়ার গড়ে। জুতা না, কিন্তু আপনাকে সামনে এগিয়ে দেয়। প্রাইসিং হলো মূলত পজিশনিং। Apple যখন iPhone লাখ টাকায় বিক্রি শুরু করেছিল, অনেকেই পাগল বলেছিল। আজ সবাই সেটার জন্যই লাইনে দাঁড়ায়। Dom Pérignon একটাবোতল ৫০,০০০ টাকায় বিক্রি করে কারণ তারা স্রেফ পানীয় না, প্রস্টিজ বিক্রি করে। Hermès একটা ভ্যানিটি ব্যাগ ৩০ লাখে বিক্রি করে কারণ তারা স্ট্যাটাস এবং সিম্পল আনসফিটিকেশন বিক্রি করে। “মার্কেটিং ম্যাজিক” এই বইও ঠিক তেমনি। এটা স্রেফ জ্ঞান নয়, এটা আপনার ব্র্যান্ডের প্রস্টিজ। এটা আপনার বিজনেস ক্লাসের টিকিট এবং আপনার লাভের লিভারেজ। ফ্রি শেখা মানে সস্তা ফলাফল, আর দামি শেখা মানে হাই ইন্টিগ্রেটেড অ্যাকশন। সিঙ্গাপুরের অর্কিড প্লাজায় আমি একদিন Louis Vuitton-এর একটি ঘড়ি দেখছিলাম যার দাম ছিল প্রায় ৫০ কোটি টাকা। ঘড়ি তো সময়ই বলে, তাই না? এত দামি ঘড়ি কিন্তু দিনে ২৪ ঘণ্টার জায়গায় ২৫ ঘণ্টা দেবে না। তাহলে এমন দাম কেন? কারণ দাম সময়ের জন্য নয়, দাম দেওয়া হয় গল্প, স্ট্যাটাস আর গভীরতার জন্য। তাহলে একটা বই কেন লাখ টাকা হবে না? ঘড়ি কেবল সময় দেয়, জুতা কেবল পথ চলায় সাহায্য করে, আর ব্যাগ শুধু জিনিস রাখে। কিন্তু এই বই আপনার ব্র্যান্ডের চিন্তা বদলে দেয়। আপনার ইনকামের ম্যাপ দেয়। আপনার ভাষাকে কাস্টমারের হৃদয়ছোঁয়া করে এবং আপনাকে বানায় একজন মার্কেটিং ম্যাজিশিয়ান। বই মানেই ৩৫০ টাকা, এই ভুল ধারণা পাল্টানোর সময় এসেছে। আমরা ৩৫০ টাকার বই কিনে সেটা না পড়েই শেলফে ফেলে রাখি, ধুলোর স্তূপ জমে। কিন্তু এই বই সেরকম নয়। এই বই হলো ক্লাসের প্রতীক এবং প্রস্তুতির ঘোষণা। এই বই আপনি কিনবেন পড়ার জন্য নয়, বরং নিজেকে এবং নিজের বিজনেসকে বদলানোর জন্য। প্রিমিয়াম পণ্যের প্রাইসিং উৎপাদন মূল্যের ওপর হয় না। Apple বা Louis Vuitton তাদের পণ্য বানাতে যা খরচ করে, তার চেয়ে অনেক গুণ বেশি দামে বিক্রি করে কারণ তারা আইডেন্টিটি এবং স্টোরি বিক্রি করে। এই বইয়ের ১ লাখ টাকা দাম এর কাগজ বা মলাটের জন্য নয়। এই প্রাইসটা বাংলাদেশের প্রিমিয়াম মার্কেটিং-এর নেক্সট লেভেল বিপ্লবের সূচনা। বই এবং লেখকের মূল্যকে অনন্য উচ্চতায় দেখার নতুন মাপকাঠি। স্বর্ণ, জমি বা প্রসাধনীর দাম প্রতিনিয়ত বাড়ছে। অথচ নিজের ব্র্যান্ড আর গল্পের মার্কেটিং শেখার এই ১ লাখ টাকা দামটাও তার চেয়ে অনেক কম। এই প্রাইস একটা সাহস, একটা স্টেটমেন্ট এবং একটা চ্যালেঞ্জ।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (M.A)
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১ তম (জুলাই ২০২৬)
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
স্পোকেন ইংলিশে জিরো টু হিরো
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.