সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Rekhayon ebong…
by Pollol Bhattacharya
Author: পল্লল ভট্টাচার্য
Publisher: সহজ প্রকাশ
Category: শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
Edition: 1st Edition 2026
Number of Pages: 142
Country: Bangladesh
Language: Bangla
‘রেখায়ন এবং…’ মূলত ‘স্বর ও সুরে’ সত্তর দশকের শাহবাগ অঞ্চলের প্রখ্যাত ‘রেখায়ন’ আড্ডা এবং সেকালের বাংলাদেশের কাহিনি। রয়েছে আরো দুই শহরের কথা (চট্টগ্রাম ও কোলকাতা)। জীবন কেটেছে এই তিন নগরে, তাই এই কাহিনিও মুখ্যত নাগরিক কাহিনি। রেখায়ন আড্ডার শতাধিক তরুণ বন্ধুদের প্রায় সকলেই তখন ছাত্র; কেউ ক্লাসে যায়, কেউ যায় না। কারো চাল আছে চুলো নেই, কারো আবার চুলো আছে চাল নেই। তবে কারোর মধ্যেই চুলোচুলির স্বভাব ছিলো না। কেউ কেউ আপনমনে সাহিত্য, সংস্কৃতি চর্চায় ব্যস্ত। কেউ কেউ কবি, কেউ কেউ গল্পকার; কেউ সাংবাদিক, কেউ চিত্রকর। আবার কারো কারো গানবাজনা নিয়ে মাতামাতি। কেউ সমাজ ও রাজনীতির দোলাচলে দুঃখবোধে আক্রান্ত। সময়ও ছিলো অস্থির। এই কাহিনির উপপাদ্য তাই বন্ধুদের মধ্যকার সম্পর্ক, জীবনমন্ত্র ও সাংস্কৃতিক চর্চা এবং দেশের সেসময়কার খানিক ইতিহাস অনুসন্ধানের প্রচেষ্ঠা। আছে খ্যাতিমান অগ্রজদের এবং উত্তরপ্রজন্মের সাথে ক্রিয়া-বিক্রিয়ার প্রতিক্রিয়াও; আছে অনেকের সৃজনশীলতার আলোচনা, সময়ের সঙ্গে মিলিয়ে।
স্মৃতিকে দোলা দেয় যা কিছু, তাই আছে এই গ্রন্থে।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
ছোটদের ইংলিশ থেরাপি (বোর্ড বাধাঁই) ইংলিশ শেখার হাতে খড়ি
প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ (এপ্রিল ২০২৬)
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১ তম (মে ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved




Reviews
There are no reviews yet.